৪৫

الجاثية

সূরা আল-জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৮ আয়াত এবং ৪ রুকূ

مِنۡ وَّرَآئِہِمۡ جَہَنَّمُ ۚ وَلَا یُغۡنِیۡ عَنۡہُمۡ مَّا کَسَبُوۡا شَیۡئًا وَّلَا مَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡلِیَآءَ ۚ وَلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ؕ۱۱﴾

১১
তাদের সামনে জাহান্নাম (অপেক্ষমাণ) আর তারা যা-ই অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে বন্ধু বানিয়েছে তারাও (তাদের কোনো কাজে আসবে) না। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

ہٰذَا ہُدًی ۚ وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ لَہُمۡ عَذَابٌ مِّنۡ رِّجۡزٍ اَلِیۡمٌ ﴿٪۱۲﴾

১২
এ এক মহান হিদায়াত। কদেখুন: ৩১:৭আর যারা নিজেদের প্রতিপালক-প্রভুর আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির এক মর্মান্তিক আযাব নির্ধারিত।খদেখুন: ১৪:১৭-১৮গদেখুন: ২:৪০; ২২:৫৮ঘদেখুন: ১৬:১৫; ১৭:৬৭; ৩৫:১৩
সূরা আল-জাসিয়া - রুকু ১

اَللّٰہُ الَّذِیۡ سَخَّرَ لَکُمُ الۡبَحۡرَ لِتَجۡرِیَ الۡفُلۡکُ فِیۡہِ بِاَمۡرِہٖ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿ۚ۱۳﴾

১৩
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি সমুদ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, যেন তাঁর আদেশে এতে নৌযানগুলো চলাচল করতে পারে এবং যেন (এর মাধ্যমে) তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পারো, অধিকন্তু তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো।

وَسَخَّرَ لَکُمۡ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا مِّنۡہُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۱۴﴾

১৪
আর যা কিছু আকাশসমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে এর সবই তিনি তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। নিশ্চয় চিন্তাশীল লোকদের জন্য এতে সুস্পষ্ট নিদর্শনাবলি রয়েছে।২৭০৮কদেখুন: ২২:৬৬খদেখুন: ২৯:৭গদেখুন: ৬:৯০ঘদেখুন: ১০:৯৪
২৭০৮। এ বিশ্বজগতের সবকিছুই সৃষ্টি করা হয়েছে মানুষের সেবার জন্য। এ থেকে বুঝা যায়, কত বড়ো সুমহান উদ্দেশ্য পূরণের জন্য মানুষের সৃষ্টি হয়েছে।

قُلۡ لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا یَغۡفِرُوۡا لِلَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ اَیَّامَ اللّٰہِ لِیَجۡزِیَ قَوۡمًۢا بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۱۵﴾

১৫
যারা ঈমান এনেছে তুমি তাদের বলো, তারা যেন সেসব লোকদের ক্ষমা করে যারা আল্লাহর প্রতিশ্রুত দিনগুলোর (আগমনের) বিষয়ে প্রত্যাশা রাখে না।২৭০৯ এর ফলে তিনি (নিজেই) এরূপ লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেবেন।
২৭০৯। দেখুন ১৪৫৪ টীকা।

مَنۡ عَمِلَ صَالِحًا فَلِنَفۡسِہٖ ۚ وَمَنۡ اَسَآءَ فَعَلَیۡہَا ۫ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ﴿۱۶﴾

১৬
যে সৎকাজ করে সে তা নিজের জন্যই করে এবং যে মন্দ কাজ করে তা নিজের স্বার্থের বিরুদ্ধেই করে। এরপর তোমাদের প্রতিপালক-প্রভুর দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে।

وَلَقَدۡ اٰتَیۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۚ۱۷﴾

১৭
আর নিশ্চয় আমরা বনী ইসরাঈলকে কিতাব, প্রজ্ঞা ও নবুওয়ত২৭১০ দান করেছিলাম এবং পবিত্র বস্তু থেকে তাদের রিযক দিয়েছিলাম, অধিকন্তু (সমসাময়িক) বিশ্বের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।*
২৭১০। নবুওয়ত ও কিতাব পৃথক পৃথকভাবে উল্লেখ করার মাঝে এই সত্যটি নিহিত আছে যে, মূসা (আ.)-এর নবুওয়তের সঙ্গে শরীয়তবাহী কিতাব রয়েছে। এই শরীয়তবাহী কিতাব সম্মানজনকভাবে উল্লেখযোগ্য, কেননা মূসা (আ.)-এর পরে যাঁরা ইসরাঈল জাতির নবী হয়ে এসেছিলেন তাঁরা কিন্তু কেউই নতুন কোনো শরীয়ত নিয়ে আসেন নি, বরং ধর্মীয় বিধিবিধান ও আইনকানুন বলতে তারা তওরাতকেই অনুসরণ করতেন, যা মূসা (আ.)-এর কিতাব ছিল (৫:৪৫)।
* ‘বনী ইসরাঈলকে... (সমসাময়িক) বিশ্বের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম’ এর অর্থ হলো, সেই যুগের পরিচিত বিশ্বজগতের ওপর তাদের শ্রেষ্ঠত্ব ছিল। বিশ্ব এত ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত ছিল যে, এর কোনো জ্ঞান বনী ইসরাঈলের ছিল না। তবুও বিশ্বের যে অংশ সম্পর্কে তারা জানত সেই অংশের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاٰتَیۡنٰہُمۡ بَیِّنٰتٍ مِّنَ الۡاَمۡرِ ۚ فَمَا اخۡتَلَفُوۡۤا اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ ۙ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ اِنَّ رَبَّکَ یَقۡضِیۡ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۱۸﴾

১৮
আর আমরা তাদেরকে শরীয়তের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলাম,২৭১১ ককিন্তু তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পরস্পরের প্রতি বিদ্বেষবশত মতভেদ করল। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু কিয়ামত দিবসে তাদের মাঝে সেই বিষয়ে মীমাংসা করবেন, যে বিষয়ে তারা মতভেদ করত।কদেখুন: ৪২:১৫; ৯৮:৫খদেখুন: ৫:৪৯; ৬:১৫১
২৭১১। ‘আমরা তাদেরকে শরীয়তের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলাম’ বলতে মহানবী (সা.)-এর আগমনের বিষয় বুঝাচ্ছে। এ আয়াতে একথাই বলা হচ্ছে যে, তাঁর (সা.) আগমনীবার্তার বহু পরিষ্কার ভবিষ্যদ্বাণী মূসা (আ.)-এর কিতাবে রয়েছে। যুক্তি, ঐশী চিহ্নাবলি ও কিতাবের ভবিষ্যদ্বাণীসমূহ নবী করীম (সা.)-এর সত্যতাকে সুস্পষ্ট করে দেওয়া সত্ত্বেও ইসরাঈল জাতি ছাড়া অন্য কোনো জাতিতে নবীর আগমন হোক এরূপ ভাবতেও তাদের মনোবেদনা উপস্থিত হয়।

ثُمَّ جَعَلۡنٰکَ عَلٰی شَرِیۡعَۃٍ مِّنَ الۡاَمۡرِ فَاتَّبِعۡہَا وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۹﴾

১৯
এরপর আমরা তোমাকে শরীয়তের সুস্পষ্ট পথে প্রতিষ্ঠিত করলাম। অতএব তুমি তার অনুসরণ করো। আর যারা জানে না তুমি তাদের কামনা-বাসনার অনুসরণ কোরো না।২৭১২,*
২৭১২। এ আয়াতে স্পষ্ট বুঝা যাচ্ছে, পূর্বের আয়াতে মহানবী (সা.)-এর আগমন ও কুরআনের শরীয়ত প্রতিষ্ঠার বিষয়ের কথাই বলা হয়েছে।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّہُمۡ لَنۡ یُّغۡنُوۡا عَنۡکَ مِنَ اللّٰہِ شَیۡئًا ؕ وَاِنَّ الظّٰلِمِیۡنَ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۚ وَاللّٰہُ وَلِیُّ الۡمُتَّقِیۡنَ ﴿۲۰﴾

২০
নিশ্চয় তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো কাজে লাগবে না। আর সীমালঙ্ঘনকারীরা নিশ্চয় একে অন্যের বন্ধু হয়ে থাকে, কিন্তু মুত্তাকীদের বন্ধু হলেন আল্লাহ।