৩৫

فاطر

সূরা ফাতির

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ

قُلۡ اَرَءَیۡتُمۡ شُرَکَآءَکُمُ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَہُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ۚ اَمۡ اٰتَیۡنٰہُمۡ کِتٰبًا فَہُمۡ عَلٰی بَیِّنَتٍ مِّنۡہُ ۚ بَلۡ اِنۡ یَّعِدُ الظّٰلِمُوۡنَ بَعۡضُہُمۡ بَعۡضًا اِلَّا غُرُوۡرًا ﴿۴۱﴾

৪১
তুমি জিজ্ঞেস করো, কদেখুন: ৩৪:২৮; ৪৬:৫‘তোমরা কি তোমাদের সেসব (কল্পিত) শরীককে দেখেছ, যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকো? তোমরা আমাকে দেখাও তো দেখি, তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে অথবা আকাশসমূহের সৃজনে কি তাদের অংশীদারিত্ব রয়েছে? অথবা আমরা কি তাদের কোনো কিতাব দিয়েছিলাম, যার ভিত্তিতে তারা সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছে?’ বরং সীমালঙ্ঘনকারীরা একে অপরকে শুধু প্রবঞ্চনামূলক প্রতিশ্রুতিই দিয়ে থাকে।

اِنَّ اللّٰہَ یُمۡسِکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ اَنۡ تَزُوۡلَا ۬ۚ وَلَئِنۡ زَالَتَاۤ اِنۡ اَمۡسَکَہُمَا مِنۡ اَحَدٍ مِّنۡۢ بَعۡدِہٖ ؕ اِنَّہٗ کَانَ حَلِیۡمًا غَفُوۡرًا ﴿۴۲﴾

৪২
খদেখুন: ২২:৬৬নিশ্চয় আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীকে ধরে রেখেছেন, যেন এগুলো স্থানচ্যুত না হয়। আর এ দুটো যদি (একবার) টলে যায় তাহলে তিনি ছাড়া কেউ নাই- যে এরপর এদের ধরে রাখতে পারে।২৪২৩ নিশ্চয় তিনি পরম সহিষ্ণু, অতীব ক্ষমাশীল।গদেখুন: ৬:১৫৮
২৪২৩। ঐশী ও পার্থিব নিয়মপদ্ধতির সুসংবদ্ধ বিন্যাস অনবরত সক্রিয় অবস্থায় থেকে সুসমন্বিতভাবে কাজ করে চলেছে, নিজ নিজ গতিপথে স্ব স্ব গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। এতে বিরোধ বা ব্যতিক্রম নাই। এ সুদৃঢ় সুসংহত সমন্বয় ও ঐক্য জোরালোভাবে প্রকাশ করে, এর পেছনে এক সর্বশক্তিময়, বিজ্ঞানী-সত্তা কার্যরত রয়েছেন। দৃশ্য-অদৃশ্য সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। সেই সর্বশক্তিমান সত্তাই হলেন আল্লাহ- যিনি আমাদের সবারই ভক্তি-ভালোবাসা ও ইবাদতের একমাত্র যোগ্য দাবিদার।

وَاَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ جَآءَہُمۡ نَذِیۡرٌ لَّیَکُوۡنُنَّ اَہۡدٰی مِنۡ اِحۡدَی الۡاُمَمِ ۚ فَلَمَّا جَآءَہُمۡ نَذِیۡرٌ مَّا زَادَہُمۡ اِلَّا نُفُوۡرَا ﴿ۙ۴۳﴾

৪৩
“আর তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলত, তাদের কাছে যদি কোনো সতর্ককারী আসে, তাহলে তারা অবশ্যই যে-কোনো জাতির চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত হবে। অথচ তাদের কাছে যখন সতর্ককারী এলো তখন (তার আগমন) তাদের ঘৃণাকেই কেবল বাড়িয়ে দিল,”

ۣاسۡتِکۡـبَارًا فِی الۡاَرۡضِ وَمَکۡرَ السَّیِّیٴِ ؕ وَلَا یَحِیۡقُ الۡمَکۡرُ السَّیِّیٴُ اِلَّا بِاَہۡلِہٖ ؕ فَہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا سُنَّتَ الۡاَوَّلِیۡنَ ۚ فَلَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰہِ تَبۡدِیۡلًا ۬ۚ وَلَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰہِ تَحۡوِیۡلًا ﴿۴۴﴾

৪৪
কদেখুন: ২৭:৫১-৫২কেননা পৃথিবীতে তারা অহংকার এবং হীন ষড়যন্ত্র করত। আর হীন ষড়যন্ত্র কেবল ষড়যন্ত্রকারীকেই পরিবেষ্টন করে। তবে তারা কি পূর্ববর্তীদের (জন্য জারিকৃত আল্লাহর) বিধানেরই অপেক্ষা করছে? অথচ তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না, উপরন্ত তুমি আল্লাহর বিধিবিধানে কোনো রদবদলও দেখতে পাবে না।

اَوَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ وَکَانُوۡۤا اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً ؕ وَمَا کَانَ اللّٰہُ لِیُعۡجِزَہٗ مِنۡ شَیۡءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ ؕ اِنَّہٗ کَانَ عَلِیۡمًا قَدِیۡرًا ﴿۴۵﴾

৪৫
খদেখুন: ১৭:৭৮; ৩৩:৬৩; ৪৮:২৪তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি? (যদি করত) তাহলে তারা দেখতে পেত, তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল! অথচ তারা এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল। আর আল্লাহ এমন নন যে, আকাশসমূহ ও পৃথিবীতে কোনোকিছুই তাঁকে ব্যর্থ করতে পারে।২৪২৪ নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
২৪২৪। আল্লাহ তা’লার অটল সিদ্ধান্ত এটাই যে, অবিশ্বাসীরা হযরত নবী করীম (সা.)-এর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য যত চেষ্টা-তদবির, যত ষড়যন্ত্রই করুক না কেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং ইসলামই বিজয় লাভ করবে।

وَلَوۡ یُؤَاخِذُ اللّٰہُ النَّاسَ بِمَا کَسَبُوۡا مَا تَرَکَ عَلٰی ظَہۡرِہَا مِنۡ دَآبَّۃٍ وَّلٰکِنۡ یُّؤَخِّرُہُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُہُمۡ فَاِنَّ اللّٰہَ کَانَ بِعِبَادِہٖ بَصِیۡرًا ﴿٪۴۶﴾

৪৬
গদেখুন: ১২:১১০; ২২:৪৬-৪৭; ৩০:১০; ৪০:২২; ৪৭:১১আর মানুষের কৃতকর্মের জন্য আল্লাহ্ যদি তাদেরকে শাস্তি দিতেন তাহলে এর (অর্থাৎ পৃথিবীর) বুকে তিনি কোনো বিচরণশীল প্রাণিকে রি এটি অসত রেহাই দিতেন না, ঘদেখুন: ১০:১২; ১৮:৫৯; ৭:৩৫; ১০:৫০; ১৬:৬২কিন্তু তিনি একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের অবকাশ দেন।২৪২৫ এরপর তাদের (নির্ধারিত) মেয়াদ যখন এসে যায় (তখন সাবধান!) নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের (তথা মানবজাতি) সম্পর্কে সম্যক অবগত।*
সূরা ফাতির - রুকু ৫
২৪২৫। করুণাময় আল্লাহ শাস্তি প্রদানে ধীর। তিনি দুষ্ট, বিদ্রোহীকে সময় ও সুযোগ দান করেন, যেন তারা নিজেদেরকে সংশোধন করতে পারে। আল্লাহ যদি পাপীদেরকে সাথে সাথে ধরে ফেলতেন এবং তৎক্ষণাৎ উপযুক্ত শাস্তি প্রদান করতেন তাহলে তারা অতি অল্প সময়েই ধ্বংস হয়ে যেত, বিশ্বের বিলুপ্তি ঘটত এবং পৃথিবীর সকল সৃষ্টজীবের জীবনাবসান হয়ে যেত, কেননা মানুষের ধ্বংসের পর জীবজন্তু, পশুপাখি ইত্যাদির বেঁচে থাকার মধ্যে সার্থকতা বলে কিছুই থাকত না। আয়াতটির অন্য অর্থ হতে পারে, আল্লাহ পৃথিবীর এ হীনম্মন্য ও ঘৃণ্য কীটগুলোকে তথা অবিশ্বাসীদেরকে ধ্বংস করতে ইতস্তত করবেন না।
* এ আয়াত আরোপিত হয়েছে মানুষের প্রতি, কিন্তু এর ফলশ্রুতিতে জীবজন্তু বিনাশ হয়ে যাবে বলে বর্ণনা করা