৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

لَا الشَّمۡسُ یَنۡۢبَغِیۡ لَہَاۤ اَنۡ تُدۡرِکَ الۡقَمَرَ وَلَا الَّیۡلُ سَابِقُ النَّہَارِ ؕ وَکُلٌّ فِیۡ فَلَکٍ یَّسۡبَحُوۡنَ ﴿۴۱﴾

৪১
চাঁদের নাগাল পাওয়া সূর্যের সাধ্যাতীত। আর রাতও দিনকে অতিক্রম করে যেতে পারে না। গদেখুন: ৬:৯৭; ৫৫:৬আর প্রত্যেকেই (নিজ নিজ) কক্ষপথে ধাবমান।২৪৪৬,*ঘদেখুন: ১০:৬; ২৫:৬৩চদেখুন: ২১:৩৪
২৪৪৬। মহাশূন্যে বিরাজমান গ্রহনক্ষত্র, তারকাপুঞ্জ ও অন্যান্য বিশালাকার জ্যোতিষ্কমণ্ডলী সুশৃঙ্খলভাবে ভেসে চলেছে। কুরআন অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত মানুষ এ অভিমত পোষণ করত, আকাশসমূহ ঘন দেহধারী জড়পিণ্ড বিশেষ। কুরআনের এক বৈশিষ্ট্য হলো, এটি এমন সুন্দর ভাষা ও শব্দ ব্যবহার করে যা পূর্বেকার ভুলভ্রান্তিগুলোকে সাবলীলভাবে খণ্ডন করে এবং সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও দর্শনের রাজ্যে নতুন নতুন আবিষ্কারেরও পথ খুলে দেয়। এই আয়াত বিশ্বজগতের সুশৃঙ্খল পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রতি ইঙ্গিত করে। আকাশের তারকারাজির কথাই বলুন আর পৃথিবীর উপগ্রহই বলুন, সবাই তাদের প্রতি আরোপিত কাজ নিয়মিতভাবে সুশৃঙ্খলার সাথে সময়মতো ও অভ্রান্তভাবে একে অন্যের ব্যাঘাত না ঘটিয়ে সম্পাদন করে থাকে। এই সৌরমণ্ডল এমনইভাবে অসংখ্য মণ্ডলের একটি মাত্র। এই অসংখ্য মণ্ডলে এমন সব মণ্ডলও রয়েছে, যেগুলো এ সৌরমণ্ডল থেকে লক্ষ লক্ষ গুণ বড়ো। এই লক্ষ লক্ষ সূর্য ও লক্ষ লক্ষ তারকা মহাশূন্যে এমনভাবে পরস্পরের সঙ্গে নিরাপদ দূরত্ব রক্ষা করে ভেসে চলেছে যে, এদের সামঞ্জস্য ও সৌন্দর্য কখনো ক্ষুণ্ণ হয় না। একে অপরের সঙ্গে এরা একসূত্রে গাঁথা থেকে নিজ নিজ কক্ষপথে নিজের গন্তব্যের দিকে চলেছে। কাঠামো ও গতিময়তায় তারা সব এক ও অভিন্ন- কী চমৎকার!
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاٰیَۃٌ لَّہُمۡ اَنَّا حَمَلۡنَا ذُرِّیَّتَہُمۡ فِی الۡفُلۡکِ الۡمَشۡحُوۡنِ ﴿ۙ۴۲﴾

৪২
আর তাদের জন্য আরেকটি নিদর্শন হলো, আমরা তাদের বংশধরদেরকে বোঝাই করা নৌকায় বহন করেছি।কদেখুন: ১৬:৯; ৪৩:১৩

وَخَلَقۡنَا لَہُمۡ مِّنۡ مِّثۡلِہٖ مَا یَرۡکَبُوۡنَ ﴿۴۳﴾

৪৩
আর আমরা তাদের জন্য অনুরূপ আরো (বাহন) সৃষ্টি করব, যেগুলোতে তারা আরোহণ করবে।২৪৪৭
২৪৪৭। কুরআন কত আগেই বলে রেখেছে যে, মানুষের জন্য আল্লাহ অন্যান্য বহু ধরনের যানবাহন পৃথিবীর বুকে সৃষ্টি করবেন। রেলগাড়ি, স্টিমার, সমুদ্রগামী জাহাজ, উড়োজাহাজ, মহাশূন্যযান ইত্যাদি আমাদেরকে আল্লাহ প্রদত্ত সে ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার কথা স্মরণ করিয়ে দেয়। কুরআন আল্লাহর বাণী না হলে এত সুদূর ভবিষ্যতের কথা বলতে পারত না।

وَاِنۡ نَّشَاۡ نُغۡرِقۡہُمۡ فَلَا صَرِیۡخَ لَہُمۡ وَلَا ہُمۡ یُنۡقَذُوۡنَ ﴿ۙ۴۴﴾

৪৪
আর আমরা চাইলে তাদেরকে নিমজ্জিত করে দিতে পারি, তখন তাদের কাকুতিমিনতি শোনার কেউ থাকবে না এবং তাদের উদ্ধারও করা হবে না-

اِلَّا رَحۡمَۃً مِّنَّا وَمَتَاعًا اِلٰی حِیۡنٍ ﴿۴۵﴾

৪৫
তবে আমাদের পক্ষ থেকে কৃপার বিষয়টি ভিন্ন। (আর তারা কেবল) এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করবে।

وَاِذَا قِیۡلَ لَہُمُ اتَّقُوۡا مَا بَیۡنَ اَیۡدِیۡکُمۡ وَمَا خَلۡفَکُمۡ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
আর তাদের যখন বলা হয়, ‘তোমাদের সামনে২৪৪৮ এবং তোমাদের পেছনে২৪৪৯ যে-সব বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমাদের প্রতি কৃপা করা যায়।’ (তবুও তারা মনোযোগ দেয় না।)*
২৪৪৮। ভবিষ্যতের সম্ভাব্য মন্দ কাজের কুফল।
২৪৪৯। অতীতে কৃত দুষ্কর্মের কুফল।
* ৩৯-৪১ নম্বর আয়াতে জ্যোতিষ্কমণ্ডলী সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে, যার সম্পর্কে আরবের এক নিরক্ষর ব্যক্তি অর্থাৎ মহানবী (সা.) কল্পনাও করতে পারতেন না। চন্দ্র ও সূর্যের একে অপরকে ধরে না ফেলার বিষয়টি তো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় দেখতে পাই। চন্দ্র কেন ছোটো হয়ে যায়, এরপর তা কেন বড়োও হতে থাকে, এর সাথে রয়েছে আবর্তনের সম্পর্ক। এছাড়া একথাও বলা হয়েছে, সূর্য এক নির্ধারিত গতিপথে ছুটে চলছে। এর একটি অর্থ হলো, সূর্য একসময় এর নির্ধারিত আয়ুতে পৌঁছে লয়প্রাপ্ত হবে। আজকালকার জ্যোতির্বিদদের তথ্যানুসন্ধান অনুযায়ী এর আরো একটি অর্থ হলো, সূর্য এর সব গ্রহ-উপগ্রহ নিয়ে একদিকে ছুটে চলেছে। এতে বুঝা যায়, মহাবিশ্ব সমষ্টিগতভাবে ছুটে চলেছে। তা না হলে একটি জ্যোতিষ্কের সাথে অন্য জ্যোতিষ্কের ধাক্কা লেগে যেত। মহাবিশ্ব (নিজ নিজ কক্ষপথে) ঘূর্ণায়মান হওয়া সত্ত্বেও এসব জ্যোতিষ্কমণ্ডলীর পারস্পরিক দূরত্ব সমানই থাকে। জ্যোতির্বিদদের সাম্প্রতিক গবেষণা থেকে এটা জানা যায়। এ থেকে একথাও প্রমাণিত হয়, আরো কোনো অজানা জগৎ রয়েছে, যার আকর্ষণের দরুন এটি (অর্থাৎ আমাদের মহাবিশ্ব) সেদিকে ছুটে চলেছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَمَا تَاۡتِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ مِّنۡ اٰیٰتِ رَبِّہِمۡ اِلَّا کَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿۴۷﴾

৪৭
আর যখনই তাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলি হতে বিশেষ কোনো নিদর্শন তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اَنۡفِقُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ ۙ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنُطۡعِمُ مَنۡ لَّوۡ یَشَآءُ اللّٰہُ اَطۡعَمَہٗۤ ٭ۖ اِنۡ اَنۡتُمۡ اِلَّا فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۴۸﴾

৪৮
আর তাদেরকে যখন বলা হয়, ‘আল্লাহ যে রিযক তোমাদের দান করেছেন তা থেকে খরচ করো,’ তখন অস্বীকারকারীরা মুমিনদের বলে, কদেখুন: ৬:৫; ২১:৩; ২৬:৬‘আমরা কি এমন ব্যক্তিকে খাওয়াবো, যাকে আল্লাহ চাইলে নিজে খাওয়াতে পারেন? তোমরা তো কেবল এক প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত।’

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
“আর তারা জিজ্ঞেস করে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে (বলো), এ প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে?’”

مَا یَنۡظُرُوۡنَ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً تَاۡخُذُہُمۡ وَہُمۡ یَخِصِّمُوۡنَ ﴿۵۰﴾

৫০
খদেখুন: ৩:১৮২; ৫:৬৫তারা কেবল এক আকস্মিক বিকট শব্দবিশিষ্ট২৪৫০ শাস্তির অপেক্ষা করছে, যা তাদেরকে বাগ্বিতণ্ডায় লিপ্ত অবস্থায় গ্রাস করবে।গদেখুন: ২১:৩৯; ৩৪:৩০; ৬৭:২৬ঘদেখুন: ২১:৪১; ৩৬:৩০; ৩৮:১৬; ১৮:১০০; ৩৯:৬৯; ৫০:২১; ৬৯:১৪
২৪৫০। এখানে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসার উল্লেখ আছে, তা (বিনা মেঘে বজ্রপাতের মতো) হঠাৎ উপস্থিত হবে। তা এত দ্রুতবেগে ও এত অকস্মাৎ উপস্থিত হবে যে, অবিশ্বাসী দুষ্ট ব্যক্তিরা ‘ওসিয়্যত’ বা ‘উইল’ করারও সময় পাবে না। পরবর্তী আয়াতে তা-ই বলা হয়েছে।