৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ مَہۡدًا وَّجَعَلَ لَکُمۡ فِیۡہَا سُبُلًا لَّعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿ۚ۱۱﴾

১১
খদেখুন: ১৫:১২; ৩৬:৩১যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানারূপে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য এতে বহু পথ বানিয়েছেন, যেন তোমরা সঠিক পথের দিশা পাও।গদেখুন: ২০:৫৪

وَالَّذِیۡ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ ۚ فَاَنۡشَرۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ۚ کَذٰلِکَ تُخۡرَجُوۡنَ ﴿۱۲﴾

১২
আর যিনি আকাশ থেকে এক নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেছেন, এরপর এর মাধ্যমে আমরা এক নিষ্প্রাণ ভূমিকে সঞ্জীবিত করেছি। সেভাবেই তোমাদের (জীবিত করে) বের করা হবে।২৬৭২
২৬৭২। বৃষ্টির আগমনে শুষ্ক ও শক্ত জমি যেমন শাকসবজি ও ফুলেফলে সুশোভিত হয়ে ওঠে, তেমনইভাবে ঐশীবাণীর আগমনে নৈতিক ও আধ্যাত্মিকভাবে মৃত জাতির মধ্যেও নতুন জীবনের ও নব চেতনার সঞ্চার হয়ে থাকে।

وَالَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّہَا وَجَعَلَ لَکُمۡ مِّنَ الۡفُلۡکِ وَالۡاَنۡعَامِ مَا تَرۡکَبُوۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
আর তিনি সকল প্রকার জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য সৃষ্টি করেছেন নানা ধরনের নৌযান ও গবাদি পশু- যেগুলোতে তোমরা আরোহণ করে থাকো,

لِتَسۡتَوٗا عَلٰی ظُہُوۡرِہٖ ثُمَّ تَذۡکُرُوۡا نِعۡمَۃَ رَبِّکُمۡ اِذَا اسۡتَوَیۡتُمۡ عَلَیۡہِ وَتَقُوۡلُوۡا سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا ہٰذَا وَمَا کُنَّا لَہٗ مُقۡرِنِیۡنَ ﴿ۙ۱۴﴾

১৪
যেন তোমরা এগুলোর পিঠে স্থিরভাবে বসতে পারো। এরপর তোমরা যখন এগুলোর ওপর স্থিরভাবে বসে পড়ো তখন তোমাদের প্রতিপালক-প্রভুর অনুগ্রহ স্মরণ করো এবং বলো, ‘পবিত্র সেই মহান অস্তিত্ব- যিনি একে আমাদের সেবায় নিয়োজিত করেছেন, যদিও আমরা নিজেরা এটিকে বশীভূত করতে পারতাম না।

وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ ﴿۱۵﴾

১৫
আর নিশ্চয় আমরা আমাদের প্রতিপালক- প্রভুর দিকেই প্রত্যাবর্তনকারী।’

وَجَعَلُوۡا لَہٗ مِنۡ عِبَادِہٖ جُزۡءًا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَکَفُوۡرٌ مُّبِیۡنٌ ﴿ؕ٪۱۶﴾

১৬
আর তারা তাঁর কিছু বান্দাকে তাঁর অংশীদার সাব্যস্ত করেছে।২৬৭২-ক নিশ্চয় মানুষ স্পষ্টতই অকৃতজ্ঞ।
সূরা আয-যুখরুফ - রুকু ১
২৬৭২-ক। এখানে খ্রিষ্টান মতবাদ ‘যিশু খোদার পুত্র’-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে।

اَمِ اتَّخَذَ مِمَّا یَخۡلُقُ بَنٰتٍ وَّاَصۡفٰکُمۡ بِالۡبَنِیۡنَ ﴿۱۷﴾

১৭
কদেখুন: ৬:১০১; ১৬:৫৮; ৫২:৪০; ৫৩:২২তিনি যা সৃষ্টি করেছেন এ থেকে তিনি কি (নিজের জন্য) কন্যাদের বেছে নিয়েছেন আর তোমাদেরকে পুত্রসন্তানদের মাধ্যমে বিশেষায়িত করেছেন?

وَاِذَا بُشِّرَ اَحَدُہُمۡ بِمَا ضَرَبَ لِلرَّحۡمٰنِ مَثَلًا ظَلَّ وَجۡہُہٗ مُسۡوَدًّا وَّہُوَ کَظِیۡمٌ ﴿۱۸﴾

১৮
খদেখুন: ১৬:৫৯আর তাদের কাউকে যখন তার সুসংবাদ দেওয়া হয়, যাকে সে রহমান আল্লাহর ক্ষেত্রে একটি মহান দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করে, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে মর্মযাতনা দমিয়ে রাখতে সচেষ্ট হয়।

اَوَمَنۡ یُّنَشَّؤُا فِی الۡحِلۡیَۃِ وَہُوَ فِی الۡخِصَامِ غَیۡرُ مُبِیۡنٍ ﴿۱۹﴾

১৯
তবে কি যে (কন্যা) অলংকারে২৬৭৩ লালিতপালিত হয় এবং যে বিতর্কে স্পষ্টভাবে কথাও বলতে পারে না (তোমরা তাকে আল্লাহর ভাগে ফেলছ)?
২৬৭৩। এ আয়াতে প্রতিমার উপাসকদেরকে বলা হয়েছে যে, তাদের এ মূর্তিগুলো না পারে কথা বলতে, না পারে পূজারির প্রার্থনার উত্তর দিতে। এমনকি এগুলোকে ভেঙে ফেললেও এরা আত্মরক্ষা পর্যন্ত করতে পারে না।

وَجَعَلُوا الۡمَلٰٓئِکَۃَ الَّذِیۡنَ ہُمۡ عِبٰدُ الرَّحۡمٰنِ اِنَاثًا ؕ اَشَہِدُوۡا خَلۡقَہُمۡ ؕ سَتُکۡتَبُ شَہَادَتُہُمۡ وَیُسۡـَٔلُوۡنَ ﴿۲۰﴾

২০
গদেখুন: ১৭:৪১; ৩৭:১৫১; ৫২:৪০আর যে ফেরেশতারা রহমান আল্লাহর বান্দা- তাদেরকে যারা নারীস্বরূপ (অর্থাৎ দেবীরূপ) গণ্য করেছে। এরা কি তাদের সৃষ্টিলগ্নের সাক্ষী? নিশ্চয় এদের সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং এরা জিজ্ঞাসিত হবে।