৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

وَلَا یَاۡمُرَکُمۡ اَنۡ تَتَّخِذُوا الۡمَلٰٓئِکَۃَ وَالنَّبِیّٖنَ اَرۡبَابًا ؕ اَیَاۡمُرُکُمۡ بِالۡکُفۡرِ بَعۡدَ اِذۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿٪۸۱﴾

৮১
আর সে তোমাদের এ আদেশও দেবে না যে, তোমরা ফেরেশতাদের ও নবীদেরকে প্রভুরূপে গ্রহণ করো। তোমরা আত্মসমর্পণকারী হয়ে যাবার পরও কি সে তোমাদের কুফরী করার আদেশ দেবে?
সূরা আলে ইমরান - রুকু ৮

وَاِذۡ اَخَذَ اللّٰہُ مِیۡثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیۡتُکُمۡ مِّنۡ کِتٰبٍ وَّحِکۡمَۃٍ ثُمَّ جَآءَکُمۡ رَسُوۡلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَکُمۡ لَتُؤۡمِنُنَّ بِہٖ وَلَتَنۡصُرُنَّہٗ ؕ قَالَ ءَاَقۡرَرۡتُمۡ وَاَخَذۡتُمۡ عَلٰی ذٰلِکُمۡ اِصۡرِیۡ ؕ قَالُوۡۤا اَقۡرَرۡنَا ؕ قَالَ فَاشۡہَدُوۡا وَاَنَا مَعَکُمۡ مِّنَ الشّٰہِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
আর (স্মরণ করো!) কদেখুন: ৫:১১৭,১১৮আল্লাহ যখন নবীদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার৪৩৩ নিয়েছিলেন, ‘আমি কিতাব ও প্রজ্ঞার যা-ই তোমাদের দেই, এরপর তোমাদের কাছে যা রয়েছে- এর সত্যায়নকারী৪৩৩-ক কোনো রসূল তোমাদের কাছে আসলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে সাহায্য করবে।’ তিনি বললেন, ‘তোমরা কি অঙ্গীকার করলে হলে?’ তারা বলল, ‘(নিশ্চয়) আমরা অঙ্গীকার করলাম।’ তিনি বললেন, ‘সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত।৪৩৩-খখদেখুন: ৫:১৩
৪৩৩। ‘মীসাকুন নাবিয়‍্যীন’ (নবীদের কাছ থেকে গৃহীত অঙ্গীকার) দ্বারা আল্লাহর সাথে নবীগণের চুক্তি বা অঙ্গীকারকে বুঝায় অথবা নবীগণের মাধ্যমে তাঁদের উম্মত থেকে গৃহীত চুক্তি বা অঙ্গীকারকে বুঝায়। এস্থলে শব্দগুলো শেষোক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ ‘মীসাকুন নাবিয়‍্যীন’-এর স্থলে অন্য একটি পঠন যা উবাই বিন কাব এবং আব্দুল্লাহ বিন মাসউদ দ্বারা সমর্থিত, তা হলো ‘মীসাকাল্লাযীনা উতুল কিতাব’ যার অর্থ তাদের অঙ্গীকার, যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল (মুহীত)। এ অর্থ পরবর্তী শব্দগুলো অর্থাৎ ‘তোমাদের কাছে যা রয়েছে- এর সত্যায়নকারী কোনো রসূল তোমাদের কাছে আসলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে’ দ্বারা প্রমাণিত হয়। কারণ আল্লাহর নবীগণ মানুষের কাছে এসেছেন, তাদের নবীগণের কাছে নয়।
৪৩৩-ক। এখানে ‘মুসাদ্দিক’ শব্দটি সত্যনবী থেকে মিথ্যা দাবিকারকের পার্থক্য নিরূপণের চাবিকাঠি হিসাবে ব্যবহৃত হয়েছে। ‘মুসাদ্দিক’ শব্দটির অনুবাদ করা হয়েছে, ‘এর সত্যায়নকারী’ অর্থাৎ যে সেই বাণীর সত্যায়ন করে এবং এখানে এটাই সঠিক অর্থ। কেননা পূর্বে অবতীর্ণ ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণীসমূহ নবাগত নবী সত্যায়ন করেন এবং এর দ্বারা তাঁর দাবি সত্যায়িত হয়।
৪৩৩-খ। এ আয়াতটি যদিও অন্যান্য নবীগণের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য তথাপি এটি হযরত রসূল করীম (সা.)-এর জন্য বিশেষভাবে প্রযোজ্য। উভয় প্রয়োগই শুদ্ধ। আয়াতটি একটি সাধারণ নিয়ম বলে দিয়েছে। প্রত্যেক নবীর আগমনের দ্বারা পূর্ববর্তী নবী তাঁর শিষ্যদেরকে এ শিক্ষা দিয়ে যান যে, পরবর্তী সময়ে যে নবী আসবেন তাঁকে যেন তারা অবশ্য-অবশ্যই গ্রহণ করে। যদি একটি মাত্র জাতির ধর্মপুস্তকের ভবিষ্যদ্বাণী পূর্ণ করে কোনো নবী আসেন, যেমন ঈসা (আ.) ও অন্যান্য ইসরাঈলী নবী তাহলে কেবল সেই জাতির জন্য তাঁকে মান্য করা ও সাহায্য করা বাধ্যকর। পক্ষান্তরে সকল জাতির সকল ধর্মগ্রন্থ যদি একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী করে, যেমনটা মহানবী (সা.)-এর ক্ষেত্রে করা হয়েছিল, তাহলে সেই নবীকে গ্রহণ করা ও সাহায্য করা সকল জাতির জন্যই অত্যাবশ্যকীয়। মহানবী (সা.) যে কেবল ইসরাঈলের নবীগণের ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছেন, (যিশাইয় ২১:১৩-১৫, দ্বিতীয় ১৮:১৮; ৩৩:২২; যোহন ১৪:২৫, ২৬:৭-১৩) তা-ই নয় বরং আর্য মুনিদের, বৌদ্ধ ও যরথুষ্ট্রী ধর্মনেতাদের ৪৩৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বহু ভবিষ্যদ্বাণী তাঁরই (সা.) আগমনের মাধ্যমে পূর্ণ হয়েছে (শাফরাং দাসাতির, পৃ. ১৮৮ শিরাজী প্রেস, দিল্লী জামাসপি, প্রকাশক নিজামুল মুশায়েখ, দিল্লী ১৩৩০ হিজরি)।

فَمَنۡ تَوَلّٰی بَعۡدَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۸۳﴾

৮৩
অতএব এরপরও যারা ফিরে যাবে, তারাই হবে দুষ্কর্মপরায়ণ।কদেখুন: ৫:৪৮; ২৪:৫৬

اَفَغَیۡرَ دِیۡنِ اللّٰہِ یَبۡغُوۡنَ وَلَہٗۤ اَسۡلَمَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ طَوۡعًا وَّکَرۡہًا وَّاِلَیۡہِ یُرۡجَعُوۡنَ ﴿۸۴﴾

৮৪
তবে কি তারা আল্লাহর ধর্মের পরিবর্তে (অন্য) কিছু সন্ধান করে? অথচ আকাশসমূহ ও পৃথিবীতে যারাই আছে তারা স্বেচ্ছায় ও অনিচ্ছায়৪৩৪ তাঁরই কাছে আত্মসমর্পণ করে আর তাঁরই দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে।
৪৩৪। এ বিশ্বজগতে মানুষ যেমন প্রকৃতির আইন মানতে বাধ্য এবং তার অভিজ্ঞতা বলে দেয়, এ বাধ্যবাধকতার মাঝেই সে বহুবিধ উপকার পেয়ে থাকে তেমনই এটাও সমভাবে যুক্তিযুক্ত যে, এতে তার কিছুটা স্বাধীনতা থাকা সত্ত্বেও আধ্যাত্মিক ব্যাপারে তার উচিত আল্লাহর আইনের ও আদেশের পূর্ণ আনুগত্য করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক কল্যাণে ভূষিত হওয়া।

قُلۡ اٰمَنَّا بِاللّٰہِ وَمَاۤ اُنۡزِلَ عَلَیۡنَا وَمَاۤ اُنۡزِلَ عَلٰۤی اِبۡرٰہِیۡمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی وَعِیۡسٰی وَالنَّبِیُّوۡنَ مِنۡ رَّبِّہِمۡ ۪ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡہُمۡ ۫ وَنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۸۵﴾

৮৫
তুমি বলো, কদেখুন: ২:১৩৭,২৮৬‘আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে ঈমান রাখি। এছাড়া ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও (তার) বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তাদের প্রতিপালক- প্রভুর পক্ষ থেকে মূসাকে, ঈসাকে ও (অন্যান্য) নবীদের যা দান করা হয়েছে (তাতেও)।৪৩৫ আমরা তাদের কারো মাঝে তারতম্য করি না।৪৩৫-ক আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।’
৪৩৫। ইহুদীরা ইসরাঈলী নবীদের ছাড়া অন্য নবীগণকে অস্বীকার করে। কুরআন তাদের উক্তি- ‘যে তোমাদের ধর্মের অনুসরণ করে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ কোরো না’ (৩:৭৪)-সে কথাই প্রকাশ করে। তাদের বিরুদ্ধে এখানে যুক্তিযুক্তভাবে সুস্পষ্ট অভিযোগ করা হয়েছে, তারা যেখানে বনী ইসরাঈলের নবী ছাড়া অন্য কোনো নবীকেই স্বীকার করে নি সেখানে ইসলাম স্বীয় অনুসারীদেরকে নির্দেশ দিচ্ছে তারা যেন সর্বকালের, সর্বজাতির, সর্বদেশের ও সর্ব সম্প্রদায়ের নবীগণকেই বিনা ব্যতিক্রমে স্বীকৃতি দান করে। এ বিশ্বাস ইসলামকে অন্যান্য ধর্মের ওপর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দান করেছে।
৪৩৫-ক। ‘আমরা তাদের কারো মাঝে তারতম্য করি না’ বাক্যের অর্থ এটা নয় যে, তাঁদের (অর্থাৎ নবীদের) মধ্যে মর্যাদার তারতম্য নাই, কেননা একথা কুরআনের ২:২৫৪ আয়াতের পরিপন্থি। বাক্যটির আসল অর্থ হলো, তাঁদের সকলকে আমরা ‘নবী’ হিসাবে বিশ্বাস করি এবং এ বিশ্বাসের ব্যাপারে কোনো তারতম্য করি না। ৪৩৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۸۶﴾

৮৬
খদেখুন: ৩:২০; ৫:৪আর যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম (অবলম্বন করতে) চায়, তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না; আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

کَیۡفَ یَہۡدِی اللّٰہُ قَوۡمًا کَفَرُوۡا بَعۡدَ اِیۡمَانِہِمۡ وَشَہِدُوۡۤا اَنَّ الرَّسُوۡلَ حَقٌّ وَّجَآءَہُمُ الۡبَیِّنٰتُ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۸۷﴾

৮৭
আল্লাহ সেই জাতিকে কীভাবে হিদায়াত দিতে পারেন যারা ঈমান আনার পর অস্বীকার করেছে অথচ তারা সাক্ষ্য দিয়েছে, নিশ্চয় এ রসূল সত্য, এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিও এসে গেছে!৪৩৬ আর আল্লাহ অত্যাচারী জাতিকে হিদায়াত দেন না।
৪৩৬। যে-সব লোক একজন নবীর সত্যতায় বিশ্বাস এনে খোলাখুলিভাবে তা প্রথমে প্রকাশ করে এবং স্বর্গীয় নিদর্শনের সাক্ষ্যও দেয়, কিন্তু পরবর্তীতে মানুষের ভয়ে ও দুনিয়ার লোভে সেই নবীকে অস্বীকার করে, তারা নিশ্চয় পুনরায় সত্য পথে পরিচালিত হবার যোগ্যতা হারিয়ে ফেলে। অথবা এর তাৎপর্য এ-ও হতে পারে, যারা পূর্বেকার নবীগণকে বিশ্বাস করে অথচ মহানবী (সা.)-কে প্রত্যাখ্যান করে তারা আল্লাহর কাছে ধার্মিক বলে গৃহীত হবে না, কেননা ইসলামের আগমনে সেসব ধর্ম বাতিল হয়ে গেছে এবং সেসব ধর্মের চিরসত্যগুলো ইসলামের মধ্যে আত্মস্থ হয়ে গেছে।

اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ اَنَّ عَلَیۡہِمۡ لَعۡنَۃَ اللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۸۸﴾

৮৮
এরাই তারা- যাদের শাস্তি হলো, এদের প্রতি আল্লাহর ও ফেরেশতাদের এবং সকল মানুষের অভিসম্পাত।

خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ لَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿ۙ۸۹﴾

৮৯
তারা তাতে দীর্ঘকাল থাকবে, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡا ۟ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۹۰﴾

৯০
গদেখুন: ২:১৬১; ৪:১৪৭; ৫:৪০; ২৪:৬(তবে) যারা এরপর তওবা করবে ও (নিজেদের) শুধরে৪৩৬-ক নেবে, তাদের কথা ভিন্ন। সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।ঘদেখুন: ৪:১৩৮; ৬৩:৪; ২:১৬২; ৪:১৯; ৪৭:৩৫
৪৩৬-ক। পূর্বকৃত অপরাধের জন্য কেবল দুঃখ প্রকাশ ও অনুশোচনাই আল্লাহ তা’লার ক্ষমা লাভের জন্য যথেষ্ট নয়। ভবিষ্যতে কুপথ অবলম্বন থেকে বেঁচে থাকার সত্যিকার প্রতিশ্রুতি এবং অন্যান্যদের সৎপথে আনার দৃঢ় ও কার্যকর প্রতিজ্ঞা গ্রহণও ক্ষমা লাভের জন্য প্রয়োজন।