২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَلَمَّا بَرَزُوۡا لِجَالُوۡتَ وَجُنُوۡدِہٖ قَالُوۡا رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۲۵۱﴾ؕ

২৫১
আর তারা যখন জালুত৩১১ ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বের হলো, তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের ধৈর্যশক্তি দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখো আর কদেখুন: ৩:১২৪; ৮:৬৬,৬৭কাফির জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো।’খদেখুন: ৩:১৪৮,২০১; ৭:১২৭গদেখুন: ২:২৮৭; ৩:১৪৮ঘদেখুন: ২২:৪১
৩১১। ‘জালূত’ এখানে কোনো ব্যক্তিকে বুঝায় নি বরং একটি জাতিকে বুঝিয়েছে। ‘সেনাবাহিনী’ শব্দ দ্বারা তাদের সহায়তাকারী ও সহযোগীদের বুঝিয়েছে। বাইবেল ‘মিদিয়ানী’ শিরোনামের অধীনে জালুতের উল্লেখ করেছে। এ মিদিয়ানীরা বনী ইসরাঈলকে কষ্ট দিয়েছে, লুণ্ঠন করেছে এবং বহু বছর যাবৎ তাদের জায়গাজমি ও ঘরবাড়ি ধ্বংস করেছে (বিচারক চরিত ৬:১-৬)। আমালেকীরা ও অন্যান্য প্রাচ্য গোত্রগুলো মিদিয়ানীদেরকে এ লুণ্ঠনকাজে সাহায্য করত (বিচারক চরিত ৬:৩) এবং এদেরকে এ আয়াতে সেনাবাহিনী বলে উল্লেখ করা হয়েছে।

فَہَزَمُوۡہُمۡ بِاِذۡنِ اللّٰہِ ۟ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوۡتَ وَاٰتٰٮہُ اللّٰہُ الۡمُلۡکَ وَالۡحِکۡمَۃَ وَعَلَّمَہٗ مِمَّا یَشَآءُ ؕ وَلَوۡلَا دَفۡعُ اللّٰہِ النَّاسَ بَعۡضَہُمۡ بِبَعۡضٍ ۙ لَّفَسَدَتِ الۡاَرۡضُ وَلٰکِنَّ اللّٰہَ ذُوۡ فَضۡلٍ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۲۵۲﴾

২৫২
অতএব আল্লাহর আদেশে তারা তাদের পরাজিত করল।৩১২ আর দাউদ জালূতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন, অধিকন্তু তিনি যা চেয়েছিলেন তা তাকে শেখালেন। আর আল্লাহ মানুষের এক দলকে যদি অপর দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে অবশ্যই পৃথিবী বিশৃঙ্খলাপূর্ণ৩১৩ হয়ে যেত; কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি বড়োই অনুগ্রহশীল।
৩১২। তালুত (গিদিওন) জালূতকে (গলিয়াথ বা মিদিয়ান জাতিকে) পরাজিত করেছিলেন বটে, কিন্তু জালুতকে সমূলে উৎখাত করতে সময় লেগেছিল প্রায় ২০০ বছর। তালূতের হাতে পরাজয়ের সূচনা হয়েছিল। আর এর দু-শো বছর পর দাউদ (আ.)-এর হাতেই মিদিয়ান জাতির চূড়ান্ত পরাজয় ঘটেছিল। দাউদ (আ.) যে শক্তিধর ব্যক্তিকে পরাজিত করেছিলেন তার নাম গলিয়াথ বলে বাইবেলে উল্লেখ আছে (১ শ্যামুয়েল ১৭:৪), যা কুরআনের জালূত নামের অনুরূপ। সম্ভবত কুরআনের যে গুণবাচক নামটি সে জাতির জন্য ব্যবহৃত হয়েছে, দাউদ (আ.)-এর সময়ে সেই জাতির নেতার নামও তা-ই ছিল।
৩১৩। সত্য ও ন্যায়ের জন্য যুদ্ধ করার সার্বিক দর্শন ও যুক্তি এ কয়েকটি মাত্র শব্দেই বর্ণিত হয়েছে। অন্যায় ও উচ্ছৃঙ্খলাকে দমন করা এবং শান্তিকে সমুন্নত রাখার জন্যই যুদ্ধ। বিশৃঙ্খলা সৃষ্টি, শান্তিভঙ্গ ও দুর্বল জাতির স্বাধীনতা হরণের জন্য যুদ্ধ নয়।

تِلۡکَ اٰیٰتُ اللّٰہِ نَتۡلُوۡہَا عَلَیۡکَ بِالۡحَقِّ ؕ وَاِنَّکَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۲۵۳﴾

২৫৩
এসব হলো আল্লাহর আয়াত, যা আমরা যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি। আর নিশ্চয় তুমি রসূলদেরই একজন।কদেখুন: ১৭:৫৬

تِلۡکَ الرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ ۘ مِنۡہُمۡ مَّنۡ کَلَّمَ اللّٰہُ وَرَفَعَ بَعۡضَہُمۡ دَرَجٰتٍ ؕ وَاٰتَیۡنَا عِیۡسَی ابۡنَ مَرۡیَمَ الۡبَیِّنٰتِ وَاَیَّدۡنٰہُ بِرُوۡحِ الۡقُدُسِ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ مَا اقۡتَتَلَ الَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنٰتُ وَلٰکِنِ اخۡتَلَفُوۡا فَمِنۡہُمۡ مَّنۡ اٰمَنَ وَمِنۡہُمۡ مَّنۡ کَفَرَ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ مَا اقۡتَتَلُوۡا ۟ وَلٰکِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یُرِیۡدُ ﴿۲۵۴﴾٪

২৫৪
এরা সেসব রসূল- যাদের একাংশকে অপরাংশের ওপর আমরা শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। খদেখুন: ৪:১৬৫তাদের মধ্যে কিছু এমন আছে যাদের সাথে আল্লাহ (সরাসরি) বাক্যালাপ করেছেন গদেখুন: ৪:১৫৯; ১৯:৫৮আর তাদের কতককে (তিনি অন্যদের চেয়ে) মর্যাদায়৩১৪ উন্নীত করেছেন। আর আমরা ঈসা ইবনে মরিয়মকে বহু স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এবং রূহুল কুদুসের (অর্থাৎ পবিত্র আত্মার) মাধ্যমে তাকে সাহায্য করেছিলাম। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পরস্পর যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু তারা পরস্পর মতভেদ করল। অতএব তাদের কিছু লোক ঈমান আনল এবং তাদের কিছু লোক অস্বীকার করল। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা পরস্পর লড়াই করত না, কিন্তু আল্লাহ যা চান তা-ই করেন।*,**ঘদেখুন: ২:৮৮; ৪:৫৬; ১০:৪১
সূরা আল-বাকারা - রুকু ৩৩
৩১৪। এ বাক্য দিয়ে একথা বুঝায় না যে, নবীগণের মধ্যে এমন কেউ কেউ আছেন, যাঁদের সাথে আল্লাহ কথা বলেন না কিংবা যাঁরা আধ্যাত্মিকতার উচ্চমর্যাদায় প্রতিষ্ঠিত নন। এ বাক্যটির আসল অর্থ, নবী দুই শ্রেণির: (ক) যাঁরা নতুন শরীয়ত আনেন তাঁদেরকে ‘মুকাল্লাম’ নবী বলা হয়, (খ) অন্যরা আধ্যাত্মিক মর্যাদায় অত্যুচ্চ স্তরের হওয়া সত্ত্বেও ‘গয়ের মুকাল্লাম’ (শরীয়তবিহীন) নবী। রেওয়ায়েত আছে- হযরত রসূল করীম (সা.) বলেছেন, হযরত আদম (আ.) মুকাল্লাম নবী ছিলেন (মুসনাদ)।
* এর আরেকটি আকর্ষণীয় ব্যাখ্যা জানার জন্য হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত নোট দেখুন।
** ‘মিনহুম’ শব্দটির পূর্বে বিরতি না দিয়ে এ শব্দটির পর বিরতি দিয়ে এ আয়াতটির অনুবাদ করা যেতে পারে। সেক্ষেত্রে অনুবাদটি অধিক বোধগম্য হবে। আর অনুবাদটি হবে: “এরা সেসব রসূল- যাদের একাংশকে অপরাংশের ওপর আমরা শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। তাদের মধ্যে কিছু এমন আছে যাদের সাথে আল্লাহ (সরাসরি) বাক্যালাপ ৩১৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করেছেন আর তাদের কতককে (তিনি অন্যদের চেয়ে) মর্যাদায় উন্নীত করেছেন।” [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡہِ وَلَا خُلَّۃٌ وَّلَا شَفَاعَۃٌ ؕ وَالۡکٰفِرُوۡنَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۵۵﴾

২৫৫
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ২:১৯৬; ১৪:৩২; ৪৭:৩৯; ৫৭:১১; ৬৩:১১আমরা তোমাদের যা দিয়েছি তা থেকে খরচ করো, সে-দিন আসার পূর্বে, যাতে কোনো ধরনের ব্যাবসাবাণিজ্য৩১৫ ও খদেখুন: ১৪:৩২; ৪৩:৬৮বন্ধুত্ব৩১৬ এবং গদেখুন: ২:৪৯সুপারিশ৩১৭ চলবে না; বস্তুত কাফিররাই সীমালঙ্ঘনকারী।ঘদেখুন: ৩:৩; ২০:১১২; ২৫:৫৯ঙদেখুন: ২:৪৯চদেখুন: ২০:১১১
৩১৫। সে-দিন মূল্যের বিনিময়ে পরিত্রাণ লাভ করা যাবে না। মানুষের সৎকর্ম ও আল্লাহর অনুগ্রহের ওপর পরিত্রাণ ও মুক্তি নির্ভর করবে।
৩১৬। সেখানে সে-দিন নতুন বন্ধুত্ব স্থাপনের সুযোগ থাকবে না, ইহকালের বন্ধুরাও কাজে আসবে না।
৩১৭। ৮৫ টীকা দেখুন।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ھُوَ ۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ۚ لَا تَاۡخُذُہٗ سِنَۃٌ وَّلَا نَوۡمٌ ؕ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ مَنۡ ذَا الَّذِیۡ یَشۡفَعُ عِنۡدَہٗۤ اِلَّا بِاِذۡنِہٖ ؕ یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ ۚ وَلَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنۡ عِلۡمِہٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ کُرۡسِیُّہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ ۚ وَلَا یَـُٔوۡدُہٗ حِفۡظُہُمَا ۚ وَہُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۲۵۶﴾

২৫৬
মহান আল্লাহ তিনিই- যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তিনি চিরঞ্জীব-জীবনদাতা (ও) চিরস্থায়ী-স্থিতিদাতা। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না। আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে সব তাঁরই। কে আছে-যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে (সবই) তিনি জানেন। তিনি যতটুকু ইচ্ছা করেন তার বাইরে তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন৩১৮ আকাশসমূহ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। আর এগুলোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। আর তিনিই সর্বোচ্চ, মহামহিমান্বিত।
৩১৮। ‘কুরসী’ শব্দটি প্রাথমিকভাবে ‘ক্ষমতার আসন’ বা ‘সিংহাসন’ বুঝায়। শব্দটির এ অর্থে অনেক ব্যাপকতা রয়েছে। আর এতে কেবল জ্ঞানই অন্তর্ভুক্ত নয় বরং রাজত্ব ও কর্তৃত্ব পরিচালনার আবশ্যকীয় বৈশিষ্ট্যও এর অন্তর্ভুক্ত। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

لَاۤ اِکۡرَاہَ فِی الدِّیۡنِ ۟ۙ قَدۡ تَّبَیَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَیِّ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَیُؤۡمِنۡۢ بِاللّٰہِ فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی ٭ لَا انۡفِصَامَ لَہَا ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۵۷﴾

২৫৭
কদেখুন: ১০:১০০; ১১:১১৯; ১৮:৩০; ৭৬:৪ধর্মে কোনো বলপ্রয়োগ (বা জোরজবরদস্তি) নাই।৩১৯ নিশ্চয় সৎপথ ভ্রান্তপথের বিপরীতে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে শয়তানকে৩২০ অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে সে নিশ্চয় এমন খদেখুন: ৩১:২৩এক সুদৃঢ় হাতল ধারণ করেছে যা ভাঙার নয়। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৩১৯। পূর্ববর্তী আয়াতগুলোতে উপদেশ দেওয়া হয়েছে, ধর্মের প্রয়োজনে আত্মোৎসর্গ করা এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। এতে কেউ ভুল বুঝতে পারে যে, ইসলাম প্রচারের জন্য আল্লাহ তা’লা বুঝি মুসলমানদেরকে শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছেন। এ আয়াত এরূপ ভুল বোঝাবুঝির মূল উপড়ে অতি পরিষ্কার ও জোরালো ভাষায় ঘোষণা করেছে, মুসলমানরা যেন অমুসলমানদেরকে ইসলাম গ্রহণের জন্য কোনো জবরদস্তি বা বলপ্রয়োগ না করে। সাথে এ নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিও দেওয়া হয়েছে যে, সত্য ও ভ্রান্তি সুস্পষ্টরূপে পৃথকভাবে বিরাজমান। অতএব বলপ্রয়োগের প্রয়োজনইবা কী? ইসলাম প্রকাশ্য সত্য।
৩২০। ‘তাগূত’ অর্থ সীমালঙ্ঘনকারী, দানব, যারা অন্যকে সত্য ও সৎকর্ম থেকে ফিরিয়ে রাখে এবং সকল দেবমূর্তি। একবচন ও বহুবচন উভয় বচনেই ব্যবহৃত হয় (২:২৫৮; ৪:৬১)।

اَللّٰہُ وَلِیُّ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۙ یُخۡرِجُہُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡۤا اَوۡلِیٰٓـُٔہُمُ الطَّاغُوۡتُ ۙ یُخۡرِجُوۡنَہُمۡ مِّنَ النُّوۡرِ اِلَی الظُّلُمٰتِ ؕ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۵۸﴾٪

২৫৮
গযারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু। ঘদেখুন: ৫:১৭; ৬৫:১২; ৭:২৮; ১৬:১০১তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসেন। আর যারা অস্বীকার করেছে তাদের বন্ধু হলো বিদ্রোহী শয়তান। তারা তাদেরকে আলো থেকে বের করে আঁধারের দিকে নিয়ে যায়। তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা দীর্ঘকাল থাকবে।চদেখুন: ৩:১৫৭; ৯:১১৬; ৪০:৬৯; ৫৭:৩
সূরা আল-বাকারা - রুকু ৩৪

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡ حَآجَّ اِبۡرٰہٖمَ فِیۡ رَبِّہٖۤ اَنۡ اٰتٰٮہُ اللّٰہُ الۡمُلۡکَ ۘ اِذۡ قَالَ اِبۡرٰہٖمُ رَبِّیَ الَّذِیۡ یُحۡیٖ وَیُمِیۡتُ ۙ قَالَ اَنَا اُحۡیٖ وَاُمِیۡتُ ؕ قَالَ اِبۡرٰہٖمُ فَاِنَّ اللّٰہَ یَاۡتِیۡ بِالشَّمۡسِ مِنَ الۡمَشۡرِقِ فَاۡتِ بِہَا مِنَ الۡمَغۡرِبِ فَبُہِتَ الَّذِیۡ کَفَرَ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۲۵۹﴾ۚ

২৫৯
তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ করো নি, যে ইবরাহীমের সঙ্গে তার প্রতিপালক-প্রভু সম্বন্ধে এ কারণে বিতর্কে লিপ্ত হয়েছিল যে, আল্লাহ তাকে শাসনক্ষমতা দিয়েছিলেন? যখন ইবরাহীম বলল, গদেখুন: ৪৫:২০তিনিই আমার প্রতিপালক-প্রভু- যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন,’ সে বলল, ‘আমিও জীবিত করি এবং মৃত্যু দেই।’ ইবরাহীম বলল, ‘বেশ, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্বদিক থেকে এনে থাকেন, তুমি তাহলে একে পশ্চিমদিক থেকে নিয়ে আসো!’ এতে যে অস্বীকার করেছিল সে হতভম্ব হয়ে গেল।৩২১ বস্তুত আল্লাহ সীমালঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না।
৩২১। হযরত ইবরাহীম (আ.) প্রতিমা ভঙ্গকারী ছিলেন। তাঁর জাতি সূর্য ও তারকার পূজা করত। তাদের প্রধান দেবতা ছিল মেরোডাক (মাদরুক), যাকে প্রভাতের ও বসন্তের সূর্য মনে করা হতো (এনসাই. বিব. এবং এনসাই. রিল এথ ২য়, পৃ. ২৯৬)। তারা বিশ্বাস করত, সকল প্রকার জীবনই সূর্য নির্ভর। ইবরাহীম (আ.) কট্টর অবিশ্বাসীকে বললেন, ‘বেশ, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্বদিক থেকে এনে থাকেন, তুমি তাহলে একে পশ্চিমদিক থেকে নিয়ে আসো!’ এতে সে হতভম্ব হয়ে গেল। সে একথা বলতে পারে না, সূর্যকে পশ্চিমদিকে উদিত করার ক্ষমতা তার নাই। কারণ এ উত্তর দিলে জীবন-মৃত্যুর ওপর তার ক্ষমতা রয়েছে- এ দাবি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আবার সে সূর্যকে পশ্চিমদিক থেকে উদিত করতে সক্ষম, সে এ-ও বলতে পারে না। বললে তা হতো তার সূর্যের ওপর ক্ষমতাবান হবার দাবির শামিল। আর এটা (তার এ দাবি) তার জাতির বিশ্বাস অনুযায়ী ‘ঈশ্বরনিন্দা’ হিসাবে গণ্য হতো, কেননা তারা সূর্যের উপাসক ছিল। তাই সে বিস্ময়-বিমূঢ় অবস্থায় বোবার মতো চুপ করে থাকল।

اَوۡ کَالَّذِیۡ مَرَّ عَلٰی قَرۡیَۃٍ وَّہِیَ خَاوِیَۃٌ عَلٰی عُرُوۡشِہَا ۚ قَالَ اَنّٰی یُحۡیٖ ہٰذِہِ اللّٰہُ بَعۡدَ مَوۡتِہَا ۚ فَاَمَاتَہُ اللّٰہُ مِائَۃَ عَامٍ ثُمَّ بَعَثَہٗ ؕ قَالَ کَمۡ لَبِثۡتَ ؕ قَالَ لَبِثۡتُ یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ ؕ قَالَ بَلۡ لَّبِثۡتَ مِائَۃَ عَامٍ فَانۡظُرۡ اِلٰی طَعَامِکَ وَشَرَابِکَ لَمۡ یَتَسَنَّہۡ ۚ وَانۡظُرۡ اِلٰی حِمَارِکَ وَلِنَجۡعَلَکَ اٰیَۃً لِّلنَّاسِ وَانۡظُرۡ اِلَی الۡعِظَامِ کَیۡفَ نُنۡشِزُہَا ثُمَّ نَکۡسُوۡہَا لَحۡمًا ؕ فَلَمَّا تَبَیَّنَ لَہٗ ۙ قَالَ اَعۡلَمُ اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۶۰﴾

২৬০
অথবা সে ব্যক্তির ন্যায় (তুমি কি কাউকে দেখেছ), যে একটি জনপদ৩২২ এমতাবস্থায় অতিক্রম করেছে যখন তা ছাদসহ ধ্বসে পড়েছিল? সে বলল, ‘আল্লাহ ধ্বংসের পর একে কীভাবে পুনরুজ্জীবিত করবেন?’ তখন আল্লাহ তাকে (স্বপ্নে) একশ বছরের জন্য মৃত্যু দিলেন।৩২৩ এরপর তিনি তাকে উত্থিত করলেন (এবং) জিজ্ঞেস করলেন, ‘তুমি (এ অবস্থায়) কতকাল ছিলে?’ সে বলল, ‘আমি এক দিন বা দিনের কিছু অংশ কাটিয়েছি।৩২৩-ক তিনি বললেন, ‘বরং৩২৩-খ তুমি (এ অবস্থায়) একশ বছর কাটিয়েছ।৩২৪ এখন তুমি তোমার খাবার ও পানীয়ের প্রতি লক্ষ করে দেখো, তা পচে নি; আর তুমি তোমার গাধার৩২৫ প্রতিও লক্ষ করো। আর আমরা (এ স্বপ্ন এজন্য দেখালাম) যেন তোমাকে মানবজাতির জন্য এক নিদর্শনে পরিণত করতে পারি। কদেখুন: ২৩:১৫আর তুমি হাড়গোড়ের প্রতিও লক্ষ করো, কীভাবে আমরা সেগুলো সংযোজিত করি, এরপর আমরা তাতে মাংসের আবরণ চড়িয়ে দেই।’ অতএব তার কাছে যখন বিষয়টি সুস্পষ্ট হলো তখন সে বলল, ‘আমি জানি নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।৩২৬
৩২২। এ আয়াতে ধ্বংসপ্রাপ্ত যে নগরীর উল্লেখ আছে তা হলো জেরুযালেম। ব্যাবিলনের রাজা নবুখদনিৎসর (Nebuchadnezzar) ৫৯৯ খ্রিষ্টপূর্ব অব্দে এ নগর দখল করে সবকিছু ধ্বংস করে একে ধ্বংসস্তুপে পরিণত করে, এর অধিবাসী ইহুদীদেরকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়। এ বন্দিদের মধ্যে যিহিস্কেল নবীও (আ.) ছিলেন। বিজয়ীরা যিহিস্কেলকে বীভৎসভাবে বিধ্বস্ত নগরীর করুণ দৃশ্য দেখিয়ে নিয়ে যেতে থাকে।
৩২৩। যিহিস্কেল (আ.) স্বভাবতই এ বীভৎস দৃশ্যাবলি দেখে মর্মাহত হলেন। তিনি কাতর হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু! এ নগরী না জানি কতদিনে জীবন ফিরে পাবে, ধ্বংসের পর আবার কখন এতে প্রাণের স্পন্দন জাগবে। তাঁর প্রাণের দরদভরা দোয়া আল্লাহ কবুল করলেন। তাঁকে স্বপ্নে বা কাশফে দেখানো হলো, তাঁর প্রার্থিত নগরীর পুনর্জীবন লাভ একশ বছরের মাথায় হবে। যিহিস্কেল একশ বছর মৃত অবস্থায় থাকার পর জীবিত হয়ে উঠলেন আয়াতটি একথা বুঝায় না। কুরআন কাশফে বা দিব্যদর্শনে দেখা বস্তু বা বিষয়কে এমনভাবে উল্লেখ করে যেন সে বস্তু, বিষয় বা ঘটনা প্রকৃতপক্ষেই ছিল বা ঘটেছিল, স্বপ্ন বা কাশফের কথা উল্লেখই করা হয় না (১২:৫)। যিহিস্কেল তাঁর কাশফের অর্থ বুঝেছিলেন। এর অর্থ হলো, বনী ইসরাঈল একশ বছর অসহায়, নির্যাতিত ও অপদস্থ অবস্থায় বন্দি থাকবে। তারপর তারা নবচেতনায় জেগে নতুন জীবন লাভ করবে এবং তাদের পবিত্রভূমি জেরুযালেমে ফিরে আসবে। যিহিস্কেলের কাশফ অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল। নবুখদনিৎসর খ্রিষ্টপূর্ব ৫৯৯ অব্দে জেরুযালেম দখল করেছিল (২য় রাজাবলি ২৪:১০)। যিহিস্কেল কাশফ দেখেন সম্ভবত খ্রিষ্টপূর্ব ৫৮৬ অব্দে। জনপদটি পুনর্নির্মিত হয় ধ্বংসপ্রাপ্তির পূর্ণ এক শতাব্দী পর। পুনর্নির্মাণের কাজ আরম্ভ হয় খ্রিষ্টপূর্ব ৫৩৭ অব্দে মিদিয়ার সম্রাট সাইরাসের অনুমতি ও সাহায্য নিয়ে। পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হয় খ্রিষ্টপূর্ব ৫১৫ অব্দে। ইসরাঈলীরা পুনর্বাসনের জন্য ব্যাবিলন রাজ্য ত্যাগ করে ক্রমে ক্রমে আসতে আরো ১৫ বছর লেগে যায় এবং খ্রিষ্টপূর্ব ৫০০ সনে জেরুযালেম নগরীতে আবার প্রাণচাঞ্চল্য দেখা দেয়। বনী ইসরাঈল মৃতপ্রায় অবস্থা থেকে পুনরায় এক নবজীবন লাভ করল। আল্লাহ তা’লা যিহিস্কেলের মৃত্যু দিয়ে একশ বছর মৃত রেখে তাঁকে পুনর্জীবিত করেছিলেন একথা হাস্যস্পদ। এমন কাজ যিহিস্কেলের প্রার্থনার সাথে সংগতিহীন। যিহিস্কেল তাঁকে বা কোনো ব্যক্তিকে মৃত্যু দিয়ে পুনরুত্থানের জন্য প্রার্থনা করেন নি। তিনি প্রার্থনা করেছিলেন মৃতনগরী যেন জীবন পায়, বিধ্বস্ত জেরুযালেম যেন পুনরায় তার অধিবাসীদের ফিরে পায় ও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
৩২৩-ক। একথাটি অনির্দিষ্ট সময় বুঝায় (১৮:২০, ২০:১১৪) এবং কুরআনের বাগ্ধারা অনুযায়ী এর অর্থ হলো, যিহিস্কেল সে অবস্থায় কতক্ষণ ছিলেন নিজে জানতে পারেন নি। ‘ইয়াউম’ এখানে ২৪ ঘণ্টার দিনকে বুঝায় নি বরং অখণ্ড সময়কে বুঝাচ্ছে (১:৪ দেখুন)। ‘আমি এক দিন বা দিনের কিছু অংশ কাটিয়েছি’ একথা দিয়ে যিহিস্কেলের নিদ্রাবস্থায় কাটানোর সময়কে কিংবা স্বপ্ন দেখার সময়কে বুঝাতে পারে।
৩২৩-খ। ‘বাল’ আরবীতে এমন একটি অব্যয় যা: (ক) পূর্বে বিবৃত বিষয়টিকে খণ্ডন করে, যেমন ২১:২৭ অথবা (খ) একটি আলোচ্য বিষয় থেকে অন্য বিষয়ের আলোচনায় যাওয়া, যেমন ৮৭:১৭। এখানে ‘বাল’ শব্দটি শেষোক্ত অর্থে ব্যবহৃত হয়েছে।
৩২৪। ‘বরং তুমি (এ অবস্থায়) একশ বছর কাটিয়েছ’- এ বাক্যটির তাৎপর্য হলো এক হিসাবে যিহিস্কেল সে অবস্থায় ১০০ বছর ছিলেন (কেননা তিনি কাশফে বা স্বপ্নে ১০০ বছরের দৃশ্যাবলি দেখতে পেয়েছিলেন)। তাঁর কথাও সত্য, তিনি সে স্বপ্ন দেখা অবস্থায় একদিন বা দিনের অংশ কাটিয়েছিলেন, কেননা স্বপ্নে বা কাশফে ঘটনাবলি দেখতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না।
৩২৫। এ সত্যকে যিহিস্কেলের মনে গভীরভাবে এঁকে দেবার জন্য আল্লাহ তাঁকে খাবার, পানীয় ও গাধার দিকে তাকাতে বললেন। সে খাবার ও পানীয় বাসি হয় নি। তাঁর গাধাও স্বস্থানেই জীবিতাবস্থায় ছিল। ‘তোমার গাধার প্রতিও লক্ষ করো’ বাক্যটা একথা প্রকাশ করে যে, যিহিস্কেল মাঠে কাজের ফাঁকে গাধাকে পাশে রেখে ঘুমিয়েছিলেন। বন্দি অবস্থায় ইসরাঈলীদেরকে খেতখামারে কৃষিকাজ করতে হতো। সেসময় স্বপ্ন কিংবা কাশফী অবস্থায় নিজের মৃত্যু ও পুনর্জীবন লাভের শতবর্ষের ব্যবধান দেখেছিলেন।
৩২৬। যিহিস্কেল সমগ্র ইহুদী জাতির প্রতিনিধিত্ব করছিলেন। তাঁর একশ বছর মৃত অবস্থায় থাকার রূপক অর্থ, তাঁর জাতির বন্দি অবস্থায় শতবর্ষব্যাপী অসহায়, অপমানজনক, পদানত, দীনহীন, পরাধীন জীবনযাপন। এ শতবর্ষের লাঞ্ছনার জীবনযাপনের পরেই ইসরাঈলী জাতি নিজ সত্তায় নিজেকে আপন ভূমিতে প্রতিষ্ঠিত করেছিল। এভাবেই যিহিস্কেল (আ.) আল্লাহর নিদর্শনে পরিণত হলেন (যিহিস্কেল ৩৭ অধ্যায় দেখুন)।