২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَاَوۡفُوۡا بِعَہۡدِیۡۤ اُوۡفِ بِعَہۡدِکُمۡ ۚ وَاِیَّایَ فَارۡہَبُوۡنِ ﴿۴۱﴾

৪১
হে বনী ইসরাঈল!৭৫ গদেখুন: ২:৪৮,১২৩; ৫:২১; ১৪:৭তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো, যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা আমার (সাথে কৃত( অঙ্গীকার পালন করো, আমিও তোমাদের (সাথে কৃত) অঙ্গীকার৭৬ রক্ষা করব। আর তোমরা কেবল আমাকেই ভয় করো।
৭৫। হযরত ইসহাকের পুত্র হযরত ইয়াকূবের অপর নাম ইসরাঈল। আল্লাহ তা’লা হযরত ইয়াকূবকে জীবনের শেষার্ধে ইসরাঈল নামে অভিহিত করেছিলেন (আদিপুস্তক ৩২:২৮)। মূল হিব্রুতে এটি একটি যুগ্ম শব্দ, ‘ইয়াসারা’ ও ‘অ্যাঈল’ এ দুশব্দের মিলনে গঠিত। অর্থ আল্লাহর যুবরাজ, যোদ্ধা বা সৈনিক (কনকরডেন্স, লেখক: ক্রুডেন; হিক-ইংলিশ লেক্সিকন, লেখক: ডব্লিউ জেসেনিয়াস)। ‘ইসরাঈল’ শব্দটি তিনটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে: (১) ব্যক্তি ইয়াকূব (আদিপুস্তক ৩২:২৮), (২) হযরত ইয়াকুবের বংশধর (দ্বিতীয় বিবরণ ৬:৩-৪), (৩) যে-কোনো ধার্মিক ও খোদাভীরু ব্যক্তি বা গোষ্ঠী (হিব্রু-ইংলিশ লেক্সিকন)।
৭৬। হযরত ইবরাহীম (আ.)-এর পরে বনী ইসরাঈলের সাথে আল্লাহ তা’লার ‘অঙ্গীকার’ নবায়িত হয়। বাইবেলের অনেক জায়গায় এ দ্বিতীয় চুক্তির উল্লেখ দেখতে পাওয়া যায় (যাত্রাপুস্তক, অধ্যায় ২০; দ্বিতীয় বিবরণ, অধ্যায় ৫, ১৮, ২৬)। এ প্রতিশ্রুতি যখন দেওয়া হচ্ছিল এবং আল্লাহর মাহাত্ম্য সিনাই পর্বতে প্রকাশিত হচ্ছিল তখন সাথে সাথে মেঘধ্বনি, বজ্রপাত, বিদ্যুৎচমক, শিঙাধ্বনি ও পার্বত্য ধূম্রজাল দেখে (যাত্রাপুস্তক ২০:৮) ইসরাঈল জাতি হযরত মূসা (আ.)-কে বলল, হে মূসা! তুমিই আল্লাহর সাথে কথা বলো, আমরা শুনব, কিন্তু আল্লাহ যেন আমাদের সাথে কথা না বলেন, কেননা তাহলে আমরা মরেই যাব (যাত্রাপুস্তক ২:১৯)। এ বেয়াদবিপূর্ণ কথা ইসরাঈল জাতির সৌভাগ্যের অবসান ঘটালো। মূসা (আ.)-কে আল্লাহ বললেন, তোমার জাতি এতই ঔদ্ধত্য প্রকাশ করেছে যে, ভবিষ্যতে তাদের মাঝে আর কোনো শরীয়তধারী নবীর আগমন হবে না। তবে ভবিষ্যতে তাদের ভ্রাতৃকুলে অর্থাৎ ইসমাঈলের বংশে শরীয়তবাহী নবীর আগমন হবে। এভাবে আল্লাহ তা’লা এ আয়াতে ইসরাঈল জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তিনি ইসহাক ও তাঁর বংশের সঙ্গে যে ‘অঙ্গীকার’ করেছিলেন তারা তা পূর্ণ করলে এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চললে তিনিও তাদের প্রতি নিজ অনুগ্রহরাজি বর্ষণ করতে থাকবেন, কিন্তু তারা যদি প্রতিশ্রুতি পালন না করে তাহলে আল্লাহ তাঁর অনুগ্রহসমূহ থেকে তাদেরকে বঞ্চিত করবেন। অতএব ইসরাঈল জাতি যেহেতু সেই অঙ্গীকার পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হলো সেহেতু আল্লাহ তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ইসমাঈলের বংশে সেই প্রতিশ্রুত নবীকে প্রেরণ করলেন এবং সেই থেকে অঙ্গীকারটি নতুন নবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের মধ্যে স্থানান্তরিত করলেন।

وَاٰمِنُوۡا بِمَاۤ اَنۡزَلۡتُ مُصَدِّقًا لِّمَا مَعَکُمۡ وَلَا تَکُوۡنُوۡۤا اَوَّلَ کَافِرٍۭ بِہٖ ۪ وَلَا تَشۡتَرُوۡا بِاٰیٰتِیۡ ثَمَنًا قَلِیۡلًا ۫ وَّاِیَّایَ فَاتَّقُوۡنِ ﴿۴۲﴾

৪২
আর তোমাদের কাছে যা রয়েছে কদেখুন: ২:৯০,৯৮,১০২; ৩:৪,৮২; ৪:৪৮; ৫:৪৯তার সত্যায়নকারীরূপে৭৭ আমি যা অবতীর্ণ করেছি তোমরা এর প্রতি ঈমান আনো এবং তোমরা এর সর্বপ্রথম অস্বীকারকারী হয়ো না। অধিকন্তু আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ কোরো না। অতএব তোমরা শুধু আমারই তাকওয়া অবলম্বন করো।
৭৭। ‘মুসাদ্দিক’ শব্দটি ‘সাদ্দাকা’ থেকে উৎপন্ন। এর অর্থ সে একে বা তাকে সত্য বলে মানল (মুফরাদাত, লেইন)। যখন শব্দটি উপরোক্ত অর্থে ব্যবহৃত হয় তখন এর পর কোনো অব্যয় ব্যবহৃত হয় না অথবা ‘বা’ অব্যয়টি ব্যবহৃত হয়, কিন্তু যখন এ শব্দটি (মুসাদ্দিক) ‘পূর্ণ করা’ অর্থে ব্যবহৃত হয়, যে-রূপ এ স্থলে হয়েছে, তখন এর পর ‘লাম’ অব্যয়টি ব্যবহৃত হয় (২:৯২; ৩৫:৩২)। কাজেই এখানেও শব্দটি ‘পূর্ণ করা’ অর্থে ব্যবহৃত হয়েছে, ‘সত্যায়ন করা’ বা ‘সত্য বলে ঘোষণা করা’ অর্থে নয়। পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে বিশ্বজনীন গ্রন্থসহ একজন শরীয়তদাতা নবীর আগমনের যে ভবিষ্যদ্বাণী ছিল কুরআন সেই ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করেছে। যেখানেই কুরআন পূর্ববর্তী গ্রন্থসমূহে ‘মুসাদ্দিক’ বলে নিজেকে বর্ণনা করেছে সেখানেই এ অর্থেই বর্ণনা করেছে যে, পূর্ববর্তী কিতাবসমূহের ভবিষ্যদ্বাণী কুরআনের মাধ্যমে পূর্ণ হয়েছে, পূর্ববর্তী কিতাবসমূহের শিক্ষামালাকে সত্যায়ন ও প্রতিষ্ঠিত করা অর্থে নয়। তবে কুরআন একথা স্বীকার করে, পূর্বের অবতীর্ণ কিতাবসমূহও ঐশী ছিল বটে, কিন্তু মানুষের স্মৃতিবিভ্রম ও হস্তক্ষেপের কারণে এগুলোর পবিত্রতা ও বিশুদ্ধতা বহুলাংশে নষ্ট হয়ে গিয়েছে। তাই এ কিতাবগুলোর শিক্ষাসমূহকে সর্বাংশে গ্রহণ করা যায় না। তাছাড়া এ কিতাবগুলোর অধিকাংশ শিক্ষাই ছিল নির্দিষ্ট সময়ের জন্য। সময়ের দীর্ঘ ব্যবধানে এগুলো অচল হয়ে পড়েছে।

وَلَا تَلۡبِسُوا الۡحَقَّ بِالۡبَاطِلِ وَتَکۡتُمُوا الۡحَقَّ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۴۳﴾

৪৩
খদেখুন: ৭:১০২; ১০:৭৫আর তোমরা জেনেশুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কোরো না এবং সত্যকে গোপন কোরো না।৭৮গদেখুন: ২:৮০,১৭৫; ৩:২০০; ৫:৪৫; ৯:৯; ১৬:৯৬ঘদেখুন: ৩:৭২ঙদেখুন: ২:১৪৭,১৬০; ৬:৯২
৭৮। এখানে ইহুদীদেরকে দুটি অপকর্ম থেকে বারণ করা হয়েছে: (১) ধর্মগ্রন্থের উদ্ধৃতিসমূহের ভুল ব্যাখ্যাসহ সত্য-মিথ্যার মিশ্রণ ঘটানো এবং (২) সত্যকে চাপা দেওয়া বা গোপন রাখা অর্থাৎ তাদের ধর্মগ্রন্থে মহানবী (সা.)-এর আগমনের যে-সব ভবিষ্যদ্বাণী রয়েছে সেগুলোকে প্রকাশ না করা, তাঁর (সা.) আগমনের চিহ্নাবলিকে মানুষের কাছ থেকে গোপন রাখা।

وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَارۡکَعُوۡا مَعَ الرّٰکِعِیۡنَ ﴿۴۴﴾

৪৪
আর তোমরা নামায কায়েম করো, খ্যাকাত দাও এবং রুকূকারীদের সাথে রুকূ করো।*,৭৯কদেখুন: ২:৪খদেখুন: ২:৮৪,১১১,১৭৮; ৪:১৬৩; ৫:৫৬; ৯:১১; ২১:৭৪; ২৩:৫
৭৯। ‘রাকিউন’ মানে, ‘আল্লাহর সমীপে মাথা নতকারী’ (লিসান)। আরবরা এ শব্দটি সেই একেশ্বরবাদী উপাসকদের জন্য ব্যবহার করত, যারা মূর্তিপূজা করত না (আসাস)।
* যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকূ করো। ৯:৫৪; চ. ২:২২৪, ২৫০; ১১:৩০; ১৮:১১১; ২৯:৬; ৮৪:৭; ছ. ২:৪১; জ. ২:১২৩; ৩:৩৪; ৬:৮৭; ৭:১৪১; ৪৫:১৭।

اَتَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبِرِّ وَتَنۡسَوۡنَ اَنۡفُسَکُمۡ وَاَنۡتُمۡ تَتۡلُوۡنَ الۡکِتٰبَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۴۵﴾

৪৫
গদেখুন: ২৬:২২৭; ৬১:৩-৪তোমরা কি লোকদের সৎকাজের৮০ নির্দেশ দাও এবং নিজেদের (কথা) ভুলে যাও, অথচ তোমরা কিতাবও৮১ পাঠ করে থাকো? তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?ঘদেখুন: ২:১৫৪; ৭:১২৯; ৪:১৪৩
৮০। ‘বিররুন’ (সৎ, ভালো, মঙ্গল) অর্থ আত্মীয়স্বজন ও অন্যান্যদের সাথে মঙ্গলজনক ও সদয় ব্যবহার, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আল্লাহর প্রতি আনুগত্য (আকরাব)। এ শব্দটি দ্বারা বহুবিধ মঙ্গল ও পরোপকার করাও বুঝায়
৮১। এখানে ‘কিতাব’ বলতে তওরাত বুঝাচ্ছে। তবে ‘অথচ তোমরা কিতাবও পাঠ করে থাকো’ আয়াত দিয়ে এ কথা বুঝায় না যে, প্রচলিত বাইবেলের সব কথা সত্য বলে মনে করা হয়েছে।

وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ وَاِنَّہَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
আর তোমরা ধৈর্য৮২ ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।৮৩ ৬. আর নিশ্চয় বিনয়ীরা ছাড়া (অন্যদের জন্য) সত্যিই এটা কঠিন (কাজ),
৮২। ‘সাবরুন’ অর্থ বিধিবদ্ধ ও যুক্তিযুক্ত কোনো বিষয়ে দৃঢ়ভাবে, অধ্যবসায়ের সাথে লেগে থাকা এবং এর বিপরীত ব্যাপার থেকে একইভাবে বিরত থাকা, তদুপরি সর্বাবস্থায় শোক-দুঃখ, অধৈর্য ও উচ্ছৃঙ্খলতা প্রদর্শন না করা (মুফরাদাত)।
৮৩। এ আয়াতে ও পরবর্তী আয়াতে মুসলমান ও ইহুদী উভয়কে সম্বোধন করা হয়েছে। ইহুদীদের প্রতি এ সম্বোধন আরোপ করা হলে এর অর্থ দাঁড়াবে, মহানবী (সা.)-কে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করতে তারা যেন ব্যস্ততা না দেখায়, বরং ধৈর্যধারণপূর্বক প্রার্থনার সাহায্যে সত্যে উপনীত হবার চেষ্টা করে। মুসলমানদের প্রতি আরোপিত ৮৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ২০:৮১; ৪৪:৩১, ৩২; ঘ. ৭:১২৮, ১৪২; ২৮:৫। অবস্থায় এর মর্ম হবে, তারা যদি ধৈর্য ও প্রার্থনার সাথে কর্তব্য সম্পাদন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ নাই এবং তাদের সকল বিপদাপদ কেটে যাবে। এটা মুসলমানদের জন্যও উদ্দীপনা ও আশার বাণী বহন করে।

الَّذِیۡنَ یَظُنُّوۡنَ اَنَّہُمۡ مُّلٰقُوۡا رَبِّہِمۡ وَاَنَّہُمۡ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿٪۴۷﴾

৪৭
(অর্থাৎ) যারা বিশ্বাস করে, নিশ্চয় তাদের প্রতিপালক-প্রভুর সাথে তাদেরকে সাক্ষাৎ করতে হবে। আর অবশ্যই তারা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
সূরা আল-বাকারা - রুকু ৫

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَاَنِّیۡ فَضَّلۡتُکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۴۸﴾

৪৮
হে বনী ইসরাঈল! আমি তোমাদেরকে যে অনুগ্রহে ভূষিত করেছিলাম তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো আর এটিও (স্মরণ করো,) আমি (সমসাময়িক) বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।৮৪
৮৪। এ আয়াতের তাৎপর্য হলো, ইসরাঈল জাতি কেবল সমসাময়িক জাতিগুলো থেকে উত্তম ছিল। কুরআন যখন কারো চিরস্থায়ী উৎকর্ষ সম্বন্ধে তুলনামূলকভাবে বক্তব্য রাখতে চায় তখন ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে, যেমন করা হয়েছে ৩:১১১-তে। সেখানে মুসলমানদের বলা হয়েছে, ‘তোমরাই সর্বোত্তম উম্মত যাদেরকে মানবজাতির (কল্যাণের) জন্য সৃষ্টি করা হয়েছে।’

وَاتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّلَا یُقۡبَلُ مِنۡہَا شَفَاعَۃٌ وَّلَا یُؤۡخَذُ مِنۡہَا عَدۡلٌ وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর সেই দিনকে ভয় করো যে-দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আর তার কাছ থেকে কোনো কদেখুন: ২:১২৪; ৩১:৩৪; ৮২:২০শাফায়াত গ্রহণ করা হবে না এবং তার কাছ থেকে বিনিময়েও৮৬ কিছু নেওয়া হবে না। আর তাদের কোনো সাহায্যও করা হবে না।৮৫খদেখুন: ২:১২৪,২৫৬; ১৯:৮৮; ২০:১১০; ২১:২৯; ৩৪:২৪; ৩৯:৪৫; ৪৩:৮৭; ৫৩:২৭; ৭৪:৪৯
৮৫। ‘শাফায়াত’ শব্দটি ‘শাফায়া’ থেকে উদ্ভূত। এর অর্থ একক একটি বস্তুর সাথে সমজাতীয় আরেকটি বস্তুর সংযোগ সাধন করা, একটি জিনিসের সঙ্গে সমজাতীয় জিনিস সংযুক্ত করা (মুফরাদাত)। শব্দটি সাদৃশ্যের ও সমমনা হবারও তাৎপর্য রাখে। মধ্যস্থতা করা বা অন্যের প্রতি ক্ষমা ও অনুগ্রহ প্রদর্শনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রার্থনা ও সুপারিশ করাকেও শাফায়াত বলা হয়। এরূপ ক্ষেত্রে মধ্যস্থতাকারী বা সুপারিশকারী ব্যক্তি ক্ষমাকাঙ্ক্ষী ব্যক্তির চেয়ে বহু উচ্চমর্যাদার হয়ে থাকেন এবং ক্ষমাকারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয়ে থাকেন (মুফরাদাত, লিসান)। ‘শাফায়াত’ (মধ্যস্থতা বা সুপারিশ) ব্যবস্থা কয়েকটি নীতি অনুসরণ করে: (১) যিনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণকারীর সঙ্গে তাঁর সুগভীর সম্পর্ক থাকা প্রয়োজন, কেননা সম্পর্ক গভীর না হলে কিংবা নৈকট্যের বৈশিষ্ট্য না থাকলে সুপারিশ করা যায় না এবং সুপারিশে কোনো ফল হয় না, (২) যার জন্য সুপারিশ করা হয়, সুপারিশকারীর সাথে তার সত্যিকার ভালোবাসা ও ভক্তির সম্পর্ক থাকা প্রয়োজন, কেননা পারস্পরিক সম্পর্ক না থাকলে কে কার জন্য সুপারিশ করে? (৩) যার জন্য সুপারিশ করা হয়, তাকে নিশ্চয় একজন ভালো মানুষ হতে হবে (২১:২৯), যে আল্লাহর সন্তুষ্টি লাভে চেষ্টারত থাকা সত্ত্বেও সাময়িক দুর্বলতার কারণে পাপে নিপতিত হয়েছে, (৪) আল্লাহর প্রকাশ্য অনুমতি পাবার পরেই কেবল সুপারিশ করা যেতে পারে নতুবা নয় (২:২৫৬; ১০:৪)। ইসলামে ‘শাফায়াত’-এর যে ধারণা তা ‘তওবা’ (অর্থাৎ অনুতাপ)-এর অন্য নাম। তওবার তাৎপর্য হলো- ছিন্ন সম্পর্ক পুনঃস্থাপন কিংবা শিথিল ও দুর্বল সম্পর্কের দৃঢ়করণ। তাই যখন মৃত্যুর সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যায় তখনো শাফায়াতের দরজা খোলা থাকে। তদুপরি ‘শাফায়াত’ দ্বারা আল্লাহ তা’লার ‘রহমত’-এর প্রকাশ ঘটে। আল্লাহ যেহেতু কেবল বিচারকই নন বরং মালিকও বটে, সেহেতু যাকে ইচ্ছা ক্ষমা করার পূর্ণ কর্তৃত্বও তিনি রাখেন।
৮৬। ‘আদল’ অর্থ সুবিচার, ন্যায়বিচার, সমানুপাতিক ক্ষতিপূরণ, ন্যায্য মুক্তিপণ (আকরাব)। ৮৭, ৮৮, ও ৮৮-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذۡ نَجَّیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ یُذَبِّحُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ ﴿۵۰﴾

৫০
আর (স্মরণ করো!) গদেখুন: আমরা যখন ফেরাউনের৮৭ জাতির কবল থেকে তোমাদের উদ্ধার করেছিলাম, যারা নির্মমভাবে তোমাদের উৎপীড়ন৮৮ করছিল। তারা তোমাদের পুত্রসন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। আর এতে তোমাদের জন্য তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে ছিল এক মহাপরীক্ষা।৮৮-ক
৮৭। ‘ফেরাউন’ কোনো নির্দিষ্ট বাদশার নাম নয়। নীলনদ উপত্যকা ও আলেকজান্দ্রিয়ার শাসকদেরকে ফেরাউন বলা হতো। সম্ভবত দ্বিতীয় রামেসিস নামক ফেরাউনের রাজত্বকালে হযরত মূসা (আ.) জন্মগ্রহণ করেন। এ দ্বিতীয় রামেসিসের পুত্র দ্বিতীয় মেরেনেপ্তার রাজত্বকালে মূসা (আ.) বনী ইসরাঈলসহ মিশর ত্যাগ করেন। দ্বিতীয় রামেসিসকে বলা হয় অত্যাচারী ফেরাউন এবং তার পুত্র মেরেনেপ্তা হলো বনী ইসরাঈলের মিশর ত্যাগকালীন ফেরাউন (এনসাইক্লো. বিব্লিকা এবং পীকের বাইবেল ব্যাখ্যা)।
৮৮। ‘আল’ (জাতি), ‘আলা’ ক্রিয়া থেকে উৎপন্ন। এটি প্রত্যাবর্তন করা, শাসন করা বা অধিকার খাটানো অর্থে ব্যবহৃত হয়। এভাবে এর অর্থ হয়, ব্যক্তি বিশেষের পরিবার বা লোকজন, একজন নেতার অনুসারীরা, এমন শাসকের প্রজাবৃন্দ যার কাছে তারা সবসময় আসে এবং যাদের ওপর তিনি কর্তৃত্ব বা নেতৃত্ব করেন (মুফরাদাত, লেইন)।
৮৮-ক। ফেরাউন বনী ইসরাঈলের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাতো, তাদেরকে ঘৃণ্য ও দুঃসাধ্য শ্রমের কাজে নিয়োজিত করত, তাদের সাথে অমানুষিক ব্যবহার করত, কারণে-অকারণে যন্ত্রণাদায়ক শাস্তি দিত, এমনকি তাদের পুত্রসন্তানদের হত্যা করার ও নারীদের জীবিত রাখার হুকুম জারি করেছিল। এভাবে ফেরাউন বনী ইসরাঈলের সাহসিকতা ও অন্যান্য পুরুষোচিত গুণাবলিকে বিলোপ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যেন তারা কোনোদিন মাথা তুলতে না পারে এবং নিজেদের জাতিসত্তাকে ভুলে যায়।