২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا ہِیَ ۙ اِنَّ الۡبَقَرَ تَشٰبَہَ عَلَیۡنَا ؕ وَاِنَّاۤ اِنۡ شَآءَ اللّٰہُ لَمُہۡتَدُوۡنَ ﴿۷۱﴾

৭১
তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করো, যেন তিনি আমাদেরকে (আরো) স্পষ্টভাবে জানিয়ে দেন, এটি কী (জিনিস)? নিশ্চয় আমাদের কাছে তো সব গাভি একই রকম মনে হয়। আর আল্লাহ চাইলে নিশ্চয় আমরা হিদায়াতপ্রাপ্ত হবো।’

قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ لَّا ذَلُوۡلٌ تُثِیۡرُ الۡاَرۡضَ وَلَا تَسۡقِی الۡحَرۡثَ ۚ مُسَلَّمَۃٌ لَّا شِیَۃَ فِیۡہَا ؕ قَالُوا الۡـٰٔنَ جِئۡتَ بِالۡحَقِّ ؕ فَذَبَحُوۡہَا وَمَا کَادُوۡا یَفۡعَلُوۡنَ ﴿٪۷۲﴾

৭২
সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, অবশ্যই এটি এমন এক গাভি যাকে জমি চাষের জন্য হালে জোতা হয় নি এবং ক্ষেতে সেচও দেয় না। (তা) সুস্থ-নিখুঁত যাতে কোনো দাগ নাই।’ তারা বলল, ‘এতক্ষণে তুমি আসল কথা বলেছ।’ অবশেষে তারা একে জবাই করল, যদিও তারা এরূপ করতে প্রস্তুত ছিল না।১০৮কদেখুন: ৬৭:১৬
সূরা আল-বাকারা - রুকু ৮
১০৮। ইসরাঈলীরা মিশরবাসীদের সাথে সুদীর্ঘকাল বসবাস করেছিল। মিশরিয়রা গাভিকে খুবই শ্রদ্ধা করত। এজন্য ইসরাঈলীদের মনেও গাভির প্রতি শ্রদ্ধাভক্তি জন্মেছিল। তাই তারা যখন উপাসনার জন্য আরাধ্য-দেবতা বানালো তখন তারা সেটিকে বাছুরের রূপ দান করল (আল-কুরআন ২:৫২, যাত্রাপুস্তক ৩২:৪)। গাভির প্রতি তাদের ভক্তি-ভালোবাসা থেকে তাদেরকে মুক্ত করার উদ্দেশ্যে বার বার আদেশ দেওয়া হলো তারা যেন গাভি কুরবানী করে (গণনাপুস্তক ১৯:১৯; লেবীয়পুস্তক ৪:১-২১; ১৬:৩-১১)। মনে হয় তাদের একটি নির্দিষ্ট গাভি ছিল, যা তাদের পোষা ও প্রিয় ছিল। তাদের মনে আশঙ্কা ছিল, সে গাভিটিকেই হয়ত উৎসর্গ করার আদেশ দেওয়া হচ্ছে। তাই বার বার গাভির বর্ণনা দেবার পর তারা হযরত মূসা (আ.)-কে আরো সুস্পষ্ট বর্ণনা দেবার অনুরোধ করেছিল। তাদের প্রশ্নাবলির ফলে কতগুলো নতুন বর্ণনা সংযোজিত হয় এবং গাভিটি চিহ্নিত হয়ে যায়।

وَاِذۡ قَتَلۡتُمۡ نَفۡسًا فَادّٰرَءۡتُمۡ فِیۡہَا ؕ وَاللّٰہُ مُخۡرِجٌ مَّا کُنۡتُمۡ تَکۡتُمُوۡنَ ﴿ۚ۷۳﴾

৭৩
আর (স্মরণ করো! সেই সময়কে) যখন তোমরা এক ব্যক্তিকে১০৯ হত্যা (করার দাবি) করেছিলে,১০৯-ক এরপর তোমরা তার সম্বন্ধে পরস্পর মতভেদ করলে; অথচ তোমরা যা গোপন১০৯-খ করছিলে আল্লাহ তা প্রকাশকারী।
১০৯। ‘নাফসান’ অনির্দিষ্ট আকারে ‘নাকিরা’ হিসাবে ব্যবহৃত হলে আরবী ভাষা অনুযায়ী অতি উচ্চস্তরের ব্যক্তিকে বুঝিয়ে থাকে (মুতাওয়াল)। পূর্ববর্তী আয়াতে ইহুদীদের কয়েকটি কুকর্ম ও অপরাধের উল্লেখ করা হয়েছে। এ আয়াতে তাদের হীনতম অপরাধের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা ঈসা (আ.)-কে ক্রুশে দিয়ে হত্যা করতে চেষ্টা করেছিল এবং এভাবে বাইবেলের নিয়মানুসারে তাঁকে মিথ্যা নবী সাব্যস্ত করতে চেয়েছিল (দ্বিতীয় বিবরণ ২১:২৩)। এ হীনতম প্রচেষ্টায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। ঈসা (আ.)-কে জীবিত অবস্থায় ক্রুশ থেকে নামানো হয়। তবে তিনি সংজ্ঞা হারিয়ে মৃতবৎ হয়ে গিয়েছিলেন। ঈসা (আ.) যে ক্রুশে মরেন নি এবং তাঁকে যে মৃতবৎ জীবিতাবস্থাতেই ক্রুশ হতে নামানো হয়েছিল এর ঐতিহাসিক তথ্যাবলি ২০০০ নম্বর টীকায় দেখুন।
১০৯-ক। ‘কাতালতুম’ মানে, তোমরা মারতে চেয়েছিলে বা মারার চেষ্টা করেছিলে বা মনস্থির করেছিলে, মেরেছ বলে দাবি করেছিলে (৪০:২৯) অথবা তোমরা তাকে মৃতবৎ করেছিলে বা প্রায় মেরে ফেলেছিলে। ‘কাতালাহু’ বলতে এ-ও বুঝায়, সে তাকে শারীরিকভাবে বা নৈতিকভাবে মৃতবৎ করেছিল (লেইন)। হযরত উমর (রা.)-এর প্রসিদ্ধ বাক্য ‘উকতুলু সাদান’-এর অর্থ করা হয়েছে ‘সাদ-কে মৃতের মতো করে দাও’।
১০৯-খ। এ বাক্যাংশটির তাৎপর্য হলো, এমন এক সময় আসবে যখন ঈসা (আ.)-এর ক্রুশবিদ্ধ হবার রহস্য সম্পর্কে সঠিক তথ্যাবলি উদ্‌ঘাটিত হবে এবং এ ঘটনার ওপর থেকে দীর্ঘদিনের আবরণ উন্মোচিত হয়ে যাবে।

فَقُلۡنَا اضۡرِبُوۡہُ بِبَعۡضِہَا ؕ کَذٰلِکَ یُحۡیِ اللّٰہُ الۡمَوۡتٰی ۙ وَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۷۴﴾

৭৪
অতএব আমরা বললাম, ‘একে অনুরূপ কিছু ঘটনার সাথে মিলিয়ে১১০ দেখো।’ কদেখুন: ২:১৮০এভাবেই আল্লাহ মৃতকে১১০-ক জীবিত করেন এবং স্বীয় নিদর্শনাবলি তোমাদের দেখান, যেন তোমরা বিবেকবুদ্ধি খাটাও।খদেখুন: ৫:১৪; ৬:৪৪; ৫৭:১৭
১১০। ‘যারব’ অর্থ এক বস্তুর মাধ্যমে অনুরূপ বস্তুর দৃষ্টান্ত দেওয়া (লেইন)। ‘যারাবা’ ক্রিয়াটি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কালরূপে (বর্তমান, অতীত, ভবিষ্যৎ) ব্যবহৃত হয়েছে যথা- ১৩:১৮; ১৬:৭৫ এবং ৪৩:৫৮ তে। প্রত্যেকটি স্থানে এর অর্থ করা হয়েছে ‘তুলনা’। অতএব ‘ইযরিবৃহু বিবাযিহা’-এর অর্থ এরূপও হতে পারে, ঈসা (আ.)-কে ক্রুশ হতে যে-রূপ মৃতবৎ অবস্থায় নামানো হয়েছিল, সেই অবস্থাকে সেসব লোকের অবস্থার সাথে তুলনা করে দেখো, যাদেরকে মৃত না হওয়া সত্ত্বেও মৃত মনে করা হয়ে থাকে। তাহলেই তোমরা ঈসা (আ.)-এর কল্পিত মৃত্যুর ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।
১১০-ক। বাক্যাংশটির অর্থ এ-ও হতে পারে, এরূপে আল্লাহ তা’লা ঈসা (আ.)-কে মৃতপ্রায় অবস্থা থেকে নবজীবন দান করলেন। ‘মাওতা’ শব্দ ‘মাইয়্যিত’-এর বহুবচন। মাইয়্যিত অর্থ মৃতপ্রায়, মৃতের মতো, মৃতবৎ (লেইন)। এখানে ‘মাওতা’ শব্দটিকে এ অর্থেই গ্রহণ করতে হবে, কেননা কুরআনের বর্ণনানুসারে সত্যিকার মৃতরা পৃথিবীতে পুনরুজ্জীবিত হয় না (২১:৯৬; ২৩:১০১)। আয়াতটির অনুবাদ এভাবেও করা যেতে পারে- ‘তখন আমরা বললাম, তাকে (হত্যাকারীকে) তার অপরাধের অংশ বিশেষের জন্য আঘাত করো। ‘এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শনাবলি তোমাদের দেখান, যেন তোমরা বিবেকবুদ্ধি খাটাও।’ এ অনুবাদের প্রেক্ষিতে পূর্ববর্তী আয়াতসহ বিষয়টি এরূপ দাঁড়াবে: মহানবী (সা.) মদীনায় পৌঁছে ইহুদীদের সাথে একটি শান্তিচুক্তি সম্পাদন করে পারস্পরিক সৎ প্রতিবেশীসুলভ পরিবেশে থাকার ব্যবস্থা করলেন, কিন্তু ইসলামের ক্রমোন্নতি ও কৃতকার্যতা ধীরে ধীরে ইহুদীদের ঈর্ষার কারণ হয়ে উঠল। তাদের নেতৃবৃন্দ, বিশেষ করে ইহুদী নেতা কাব বিন আশরাফ অগ্রবর্তী ভূমিকায় অবতীর্ণ হয়ে ইহুদীদেরকে মুসলমানদের বিরুদ্ধে গোপনে ক্ষেপিয়ে তুলল। বদরের যুদ্ধের অল্পদিন পরেই একজন মুসলমান মহিলা এক ইহুদীর দোকানে কিছু কেনাকাটার জন্য গেলে দোকানদার তার সঙ্গে অপমানসূচক ব্যবহার করে। নিরীহ ভদ্রমহিলা সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে নিকটবর্তী স্থান থেকে একজন মুসলমান তার সাহায্যের জন্য দৌড়ে আসে। ধস্তাধস্তির মাঝে দোকানদারের মৃত্যু হলে ইহুদীরা দলবল নিয়ে ছুটে এসে সে ১১১ ও ১১২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মুসলমানকেও মেরে ফেলে। ঘটনার তদন্ত শুরু হলে দুষ্কৃতকারীদের কেউই দোষ স্বীকার করল না, একে অন্যের দোষ ঢেকে রাখল। কেউ কেউ অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টাও চালালো। এ হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও তেমন কিছু হতো না, কিন্তু ইহুদীদের দুষ্কর্ম ও দুর্ব্যবহার দিন দিন বাড়তে লাগল। মুসলমানদের প্রতি অপমানজনক ব্যবহার এবং উসকানিমূলক আচরণ ইহুদীদের নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হলো। তারা সর্বদাই গন্ডগোল বাধানোর চেষ্টায় রত থাকত (হিশাম)। এসব ষড়যন্ত্র ও গন্ডগোল পাকানোর মূল হোতা ছিল রসূলুল্লাহ (সা.)-এর প্রধান শত্রু কাব বিন আশরাফ। সে মক্কাতে গিয়ে আপন বাগ্মিতা দ্বারা মক্কার নেতৃবৃন্দকেও এত উত্তেজিত করল যার কারণে বদর যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য কুরাইশরা কাবাগৃহের আবরণ বা গিলাফ ধরে প্রতিজ্ঞা করল, ইসলাম ধর্ম ও এর প্রবর্তককে ধ্বংস না করে তারা শান্তিতে ঘুমাবে না। কাব মহানবী (সা.)-এর পরিবারের মহিলাদের নামে দুর্নাম রটনা করে ঘৃণ্য পন্থায় বহু কবিতা প্রচারের ব্যবস্থা করল। তাই বার বার বিশ্বাসঘাতকতা ও দুষ্কৃতির জন্য এবং সর্বোপরি একজন নিরপরাধ মুসলমানকে হত্যার শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এ শাস্তি হলো আংশিক শাস্তি, অবশিষ্ট শাস্তি পরকালের জন্যই রইল। ‘কাতালতুম’ ক্রিয়াপদটি বহুবচনে ব্যবহার করে কুরআন মদীনার সকল ইহুদী গোষ্ঠীকেই সেই হত্যার জন্য দায়ী করেছে। তবে মৃত্যুদণ্ড দেবার সময় কেবল দুষ্ট দলপতিকেই চিহ্নিত করা হয়েছিল। এখানে ‘ইযরিবৃহু’-এর ‘হু’ সর্বনামটি কাবকে নির্দেশ করেছে। আয়াতটির অর্থ উপরোক্তভাবে বলা হলে, ‘এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন’ বাক্যের তাৎপর্য দাঁড়ায়, প্রতিশোধ গ্রহণ হচ্ছে মৃতকে জীবনদানের কার্যকরী ব্যবস্থা। কারণ এরই মাধ্যমে সম্ভাব্য হত্যাকারীকে হত্যাকাণ্ড হতে প্রতিরোধ ও বিরত করা যেতে পারে। প্রতিশোধ গ্রহণ মৃতকে জীবনদানের কার্যকরী পন্থা, একথা কুরআনে ২:১৮০ আয়াতেও বলা হয়েছে। জাহেলিয়াতের যুগে আরবরা, যে নিহত ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করা হয় নি তাকেই নিহত বা মৃত মনে করত এবং যে নিহত ব্যক্তির হত্যার প্রতিশোধ পুরোপুরিভাবে নেওয়া হয়েছে, তাকে জীবিত জ্ঞান করত। হারিস বিন হিজলা নামক প্রসিদ্ধ কবি লিখেন, ‘ইন নাবাশতুম মা বাইনা মালহাতা ওয়াল সাকীব, ফিহাল আমওয়াতু ওয়াল আহইয়াউ’ অর্থাৎ তোমরা যদি মালহা ও সাকীবের মধ্যবর্তী স্থানের কবরগুলো খুঁড়ে বের করো তাহলে সেখানে তোমরা মৃতকেও দেখতে পাবে, জীবিতকেও দেখতে পাবে। এখানে জীবিত বলতে সেসব নিহত ব্যক্তিকে বুঝিয়েছে যাদের হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয়েছে।

ثُمَّ قَسَتۡ قُلُوۡبُکُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَہِیَ کَالۡحِجَارَۃِ اَوۡ اَشَدُّ قَسۡوَۃً ؕ وَاِنَّ مِنَ الۡحِجَارَۃِ لَمَا یَتَفَجَّرُ مِنۡہُ الۡاَنۡہٰرُ ؕ وَاِنَّ مِنۡہَا لَمَا یَشَّقَّقُ فَیَخۡرُجُ مِنۡہُ الۡمَآءُ ؕ وَاِنَّ مِنۡہَا لَمَا یَہۡبِطُ مِنۡ خَشۡیَۃِ اللّٰہِ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۷۵﴾

৭৫
এরপর তোমাদের হৃদয় আবার কঠিন হয়ে গেল,১১১ যেন তা পাথরের মতো কিংবা এর চেয়েও কঠিন। অথচ পাথরের মাঝেও নিশ্চয় কিছু এমন আছে যা থেকে নহরসমূহ নির্গত হয়। আর এসবের মাঝে নিশ্চয় কিছু এমন (পাথরও) আছে যা ফেটে গেলে তা থেকে পানি বেরিয়ে আসে। আর এদের মাঝে নিশ্চয় এমন কিছু (হৃদয়ও) আছে যা১১২ আল্লাহর ভয়ে বিনত হয়। আর তোমরা যা-ই করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন।
১১১। পূর্ববর্তী আয়াতগুলোতে বর্ণিত নিরপরাধ মুসলমানকে হত্যা করার পরে মদীনার ইহুদীদের ভাগ্যবিপর্যয় শুরু হলো। তাদের হৃদয় দিন দিন পাথরের ন্যায় কঠিন হয়ে উঠল। এ আয়াত এতদূর পর্যন্ত বলছে, প্রাণহীন পাথরও কিছু না কিছু উপকারে আসে, কিন্তু ইহুদীরা এতই দুরাচারী হয়ে উঠল যে, স্বেচ্ছায় কোনো সৎকর্ম করা তো দূরের কথা, ভুলেও তারা কখনো কোনো ভালো কাজ করত না। তারা পাথরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল, কেননা পাথরের নীচ থেকেও পানি বের হয় যা মানুষের কাজে লাগে।
১১২। ‘যেন তা পাথরের মতো কিংবা এর চেয়েও কঠিন’- এ মন্তব্য ইহুদী জাতির ওপর বর্তায় না, কেননা তাদের মধ্যে এমনও লোক আছে, যারা নিঃসন্দেহে আল্লাহ তা’লাকে ভয় করে। তাদের সম্বন্ধে কুরআন বলে, তাদের মধ্যে কিছুসংখ্যক আছে যারা আল্লাহর ভয়ে মাথা নত করে। ‘হা’ সর্বনামটি ‘কুলুব’ অর্থাৎ হৃদয়সমূহের প্রতি ইঙ্গিত করছে, ‘হিজারাহ’ তথা পাথরসমূহের দিকে নয়। কুরআনে ‘ইন্তেশারুয যামায়ের’-এর বহু দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় অর্থাৎ একই আয়াতে একই ধরনের সর্বনাম ভিন্ন ভিন্ন বিশেষ্যের জন্যও ব্যবহার হয়েছে। (৪৮:১০)

اَفَتَطۡمَعُوۡنَ اَنۡ یُّؤۡمِنُوۡا لَکُمۡ وَقَدۡ کَانَ فَرِیۡقٌ مِّنۡہُمۡ یَسۡمَعُوۡنَ کَلٰمَ اللّٰہِ ثُمَّ یُحَرِّفُوۡنَہٗ مِنۡۢ بَعۡدِ مَا عَقَلُوۡہُ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۶﴾

৭৬
অতএব তোমরা কি আশা করো যে, তারা তোমাদের বিশ্বাস করবে? অথচ তাদের এক দল আল্লাহর বাণী শোনে এবং কদেখুন: ৩:৭৯; ৪:৪৭; ৫:১৪,৪২তা ভালোভাবে বুঝার পরও তা বিকৃত করে আর তারা (তা) ভালোভাবে জানে।

وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَا بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ قَالُوۡۤا اَتُحَدِّثُوۡنَہُمۡ بِمَا فَتَحَ اللّٰہُ عَلَیۡکُمۡ لِیُحَآجُّوۡکُمۡ بِہٖ عِنۡدَ رَبِّکُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۷۷﴾

৭৭
আর তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, ‘আমরা ঈমান এনেছি,’ আর তারা যখন পরস্পর একান্তে মিলিত হয় তখন বলে, ‘আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা তাদের বলে দাও,১১৩ যেন তারা এর মাধ্যমে তোমাদের প্রতিপালক-প্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হয়; তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?’
১১৩। ইহুদীদের মধ্যে একটি শ্রেণি এমনও ছিল যারা সর্বদাই কপট আচরণ করত। তারা যখন মুসলমানদের সঙ্গে মিলিত হতো তখন পার্থিব স্বার্থে তারা মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে বলত, তাদের ধর্মগ্রন্থেও মহানবী (সা.) সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী রয়েছে। আর তারা যখন স্বজাতির সঙ্গে মিলিত হতো তখন জাতির অন্যান্যরা তাদেরকে দোষারোপ করে বলত, আমাদের জন্য বিশেষভাবে অবতীর্ণ ভবিষ্যদ্বাণীর বিষয়সমূহ তোমরা কেন মুসলমানদেরকে জানাতে গেলে? অর্থাৎ মহানবী (সা.) সম্বন্ধে তাদের ধর্মগ্রন্থে যে-সকল ভবিষ্যদ্বাণী রয়েছে তা মুসলমানদেরও জানিয়ে দেওয়াতে তাদের অন্যায় হয়েছে।

اَوَلَا یَعۡلَمُوۡنَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ﴿۷۸﴾

৭৮
তারা কি জানে না, কদেখুন: ২:১৫; ৩:১২০; ৫:৬২তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে নিশ্চয় আল্লাহ তা জানেন?

وَمِنۡہُمۡ اُمِّیُّوۡنَ لَا یَعۡلَمُوۡنَ الۡکِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَظُنُّوۡنَ ﴿۷۹﴾

৭৯
আর তাদের মাঝে এমন অজ্ঞরাও১১৩-ক আছে যারা (নিজেদের) মিথ্যা ধ্যানধারণা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না; বস্তুত তারা কেবল অনুমানই করে।
১১৩-ক। ‘উম্মিয়্যূন’ তাদেরকে বলা হয়, যারা কোনো ঐশী গ্রন্থ অনুসরণ করে না। শব্দটি ‘উম্মি’ শব্দের বহুবচন। ‘উম্মি’ মানে- যে লেখাপড়া জানে না।

فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ یَکۡتُبُوۡنَ الۡکِتٰبَ بِاَیۡدِیۡہِمۡ ٭ ثُمَّ یَقُوۡلُوۡنَ ہٰذَا مِنۡ عِنۡدِ اللّٰہِ لِیَشۡتَرُوۡا بِہٖ ثَمَنًا قَلِیۡلًا ؕ فَوَیۡلٌ لَّہُمۡ مِّمَّا کَتَبَتۡ اَیۡدِیۡہِمۡ وَوَیۡلٌ لَّہُمۡ مِّمَّا یَکۡسِبُوۡنَ ﴿۸۰﴾

৮০
অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে। এরপর এর বিনিময়ে খদেখুন: ১১:৬; ৩৫:৩৯তুচ্ছমূল্য গ্রহণ করার লক্ষ্যে বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে।’ সুতরাং তাদের হাত যা লিখেছে সে কারণে তাদের জন্য দুর্ভোগ এবং যা তারা উপার্জন করে, এর দরুনও তাদের জন্য রয়েছে দুর্ভোগ।১১৪গদেখুন: ২:১৭৫; ৩:২০০
১১৪। ইহুদীদের মধ্যে এমন লোকও ছিল যারা পুস্তক বা পুস্তিকা রচনা করে নিজেদের কথাগুলোকে আল্লাহর কথা বলে চালিয়ে দিত। এ ধৃষ্টতাপূর্ণ কুঅভ্যাস ইহুদীদের মাঝে বেশ প্রচলিত ছিল। ফলশ্রুতিতে বাইবেলের বিধান-পুস্তকগুলোর পাশাপাশি অনেক পুস্তক যুক্ত হয়ে যায়, যেগুলোকে ইহুদীরা ঐশী পুস্তক মনে করে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, কোন অবতীর্ণ গ্রন্থটি আসল আর কোনটি নকল, তা নিরূপণ করাই অসম্ভব হয়ে পড়েছে।