১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَاِذۡ قُلۡنَا لَکَ اِنَّ رَبَّکَ اَحَاطَ بِالنَّاسِ ؕ وَمَا جَعَلۡنَا الرُّءۡیَا الَّتِیۡۤ اَرَیۡنٰکَ اِلَّا فِتۡنَۃً لِّلنَّاسِ وَالشَّجَرَۃَ الۡمَلۡعُوۡنَۃَ فِی الۡقُرۡاٰنِ ؕ وَنُخَوِّفُہُمۡ ۙ فَمَا یَزِیۡدُہُمۡ اِلَّا طُغۡیَانًا کَبِیۡرًا ﴿٪۶۱﴾

৬১
আর (স্মরণ করো!) যখন আমরা তোমাকে বলেছিলাম, ‘নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু লোকদের পরিবেষ্টন করে রেখেছেন।’ খদেখুন: ১৭:২আর আমরা তোমাকে যে স্বপ্ন১৬২৭-ক দেখিয়েছিলাম সেটিকে লোকদের জন্য কেবল পরীক্ষাস্বরূপ করেছিলাম এবং কুরআনে উল্লিখিত সেই অভিশপ্ত বৃক্ষটিকেও।১৬২৮ আর আমরা তাদের ক্রমাগতভাবে ভয় দেখিয়ে যাচ্ছি, কিন্তু তা কেবল চরম ঔদ্ধত্যে তাদেরকে বাড়িয়ে দিচ্ছে।
সূরা বনী ইসরাঈল - রুকু ৬
১৬২৭-ক। এ সূরার ২ নম্বর আয়াতে যে স্বপ্নের কথা উল্লেখ করা হয়েছে তাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেকে জেরুযালেমের উপাসনালয়ে (অর্থাৎ মসজিদুল আকসাতে) যা ইহুদীদের কিবলা ছিল, তাদের অন্যান্য নবীগণের নামাযের ইমামতি করতে দেখেছিলেন। এ দিব্যদর্শন বা কাশফ ইঙ্গিত করে যে, সেসব নবীর উম্মত বা অনুসারীরা ভবিষ্যতে কোনো এক সময় ইসলামের পতাকাতলে সমবেত হবে। এটাই হচ্ছে ‘নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু লোকদের পরিবেষ্টন করে রেখেছেন’ বাক্যের মর্মার্থ। ইসলামের সাধারণ বিজয় বা প্রসার ঘটবে বিশ্বব্যাপী এক ধ্বংসকাণ্ডের অব্যবহিত পরে। এর উল্লেখ রয়েছে ৫৯ নম্বর আয়াতে।
১৬২৮। ‘অভিশপ্ত বৃক্ষটি’ সম্ভবত ইহুদী জাতি, যাদের সম্বন্ধে কুরআন মজীদ বার বার উল্লেখ করেছে যে, তারা আল্লাহ তা’লা কর্তৃক অভিশপ্ত (৫:১৪, ৬১, ৬৫, ৭৯)। আল্লাহ তা’লার অভিশাপ এ দুর্ভাগা জাতির পেছনে লেগে রয়েছে হযরত দাউদ (আ.)-এর সময় থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত। এ ব্যাখ্যা এ সূরার ‘বনী ইসরাঈল’ নামকরণে নিহিত আছে এবং এ সূরাতে বিশেষভাবে ইহুদী জাতির কথাই বলা হয়েছে। এ আয়াতের শুরুতে যে স্বপ্নের উল্লেখ করে বলা হয়েছে এতে রসূল করীম (সা.) দেখেছেন, ইহুদী ধর্মবিশ্বাসের কেন্দ্র জেরুযালেমে তিনি নামাযে ইসরাঈলী নবীদের ইমামতি করছেন। এ ঘটনার মাধ্যমে আরো সমর্থন পাওয়া যায়, ‘অভিশপ্ত বৃক্ষ’ ইহুদী জাতিকেই বুঝাচ্ছে। ‘শাজারাহ’ শব্দের অর্থ এখানে জাতি বা গোত্র। তফসীরাধীন আয়াতে কাশফ এবং ইহুদী জাতি (অভিশপ্ত বৃক্ষ) উভয়ের সম্পর্কে বলা হয়েছে। ইহুদীদের প্রতি বিশেষভাবে ‘লোকদের জন্য কেবল পরীক্ষাস্বরূপ করেছিলাম’ কথাটি আরোপিত হয়েছে। ইহুদীরা যুগ যুগ ধরে মানবজাতির জন্য বিশেষভাবে মুসলমান জাতির জন্য দুঃখদুর্দশার কারণরূপে সাব্যস্ত হয়েছে।

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ قَالَ ءَاَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِیۡنًا ﴿ۚ۶۲﴾

৬২
কদেখুন: ২:৩৫; ৭:১২; ১৫:৩০-৩১; ১৮:৫১; ২০:১১৭; ৩৮:৭৩-৭৫আর (স্মরণ করো!) আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, ‘আদমের১৬২৯ আনুগত্য করো,’ তখন ইবলীস ছাড়া অন্য সবাই আনুগত্য করল। সে বলল, ‘আমি কি তার আনুগত্য করব যাকে তুমি কাদামাটি দিয়ে সৃষ্টি করেছ?’
১৬২৯। অন্যান্য অর্থ ছাড়াও ‘লাম’-এর অর্থ সঙ্গে। অতএব ‘লিআদামা’-এর অর্থ হতে পারে আদমের সঙ্গে (বিস্তারিত জানার জন্য ৬৫ নম্বর টীকা দ্রষ্টব্য)।

قَالَ اَرَءَیۡتَکَ ہٰذَا الَّذِیۡ کَرَّمۡتَ عَلَیَّ ۫ لَئِنۡ اَخَّرۡتَنِ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَاَحۡتَنِکَنَّ ذُرِّیَّتَہٗۤ اِلَّا قَلِیۡلًا ﴿۶۳﴾

৬৩
সে (আরো) বলল, ‘(হে আল্লাহ!) তুমি : قَالَ آرَءَيْتَكَ هُذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ বলো দেখি, খদেখুন: ৭:১৩; ১৫:৩৪; ৩৮:৭৭এই কি সে, যাকে তুমি আমার চেয়ে বেশি সম্মান দান করেছ? তুমি যদি আমাকে কিয়ামত১৬৩০ দিবস পর্যন্ত ছাড় দাও তাহলে গদেখুন: ৭:১৭-১৮; ১৫:৪০অল্প ক’জন ছাড়া এর বংশধরদের (সবাইকে) আমি অবশ্যই ধ্বংস করে ছাড়ব।১৬৩১ঘদেখুন: ৭:১৯; ১৫:৪৩-৪৪; ৩৮:৮৬; ৭:১৮চদেখুন: ৪:১২১; ১৪:২৩
১৬৩০। ‘কিয়ামত’ তথা ‘পুনরুত্থানের’ মর্ম এখানে আধ্যাত্মিক পুনরুত্থান, যার সম্বন্ধে প্রত্যেক মুমিনের অভিজ্ঞতা বা জ্ঞান লাভ হয় যখন তার ঈমান পূর্ণতাপ্রাপ্ত হয়। তখন শয়তান তাকে আর কাবু করতে পারে না।
১৬৩১। মানবজাতির এক বিরাট সংখ্যাগরিষ্ঠ দলকে পথভ্রষ্ট করার জন্য শয়তান যে ভীতি প্রদর্শন করেছিল তাতে সে কতটা সাফল্য লাভ করেছে? এ প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর দেওয়া প্রয়োজন। পৃথিবীতে শুভ ও অশুভ এবং ভালো ও মন্দ অবস্থার ওপর আপাত ও দ্রুত দৃষ্টি ফেরালে কোনো ব্যক্তি এই ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারে না, অশুভ বা অসৎ কিংবা পাপী বা দুর্বৃত্তরা প্রভাব আর প্রাধান্য বিস্তার করে চলেছে সৎ, শুভ বা ধার্মিকের ওপর। এককথায় কল্যাণের ওপর অকল্যাণ টেক্কা মেরে চলেছে, কিন্তু প্রকৃত ঘটনা এর বিপরীত। দৃষ্টান্তস্বরূপ- যদি সর্বপ্রধান মিথ্যাবাদীর সকল উক্তি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে, তার সত্য কথাগুলোর সংখ্যা উৎকর্ষতায় তার মিথ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। একইভাবে পৃথিবীতে দুষ্ট ও অসৎ লোকের সংখ্যা সৎ ও ধার্মিক লোকের তুলনায় অনেক কম। প্রকৃত অবস্থা হলো, দুষ্টামি বা পাপাচার এত ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করে যে, তা নিজেই এ ১৬৩২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৬৭:১৭-১৮। বাস্তব অবস্থার প্রমাণ যোগায়, মানবপ্রকৃতি জন্মগতভাবে ভালো এবং তা অমঙ্গলের সামান্যতম স্পর্শেও বিক্ষুব্ধ হয়ে ওঠে। অতএব এটা বলা ভুল, শয়তান তার ভীতি প্রদর্শনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

قَالَ اذۡہَبۡ فَمَنۡ تَبِعَکَ مِنۡہُمۡ فَاِنَّ جَہَنَّمَ جَزَآؤُکُمۡ جَزَآءً مَّوۡفُوۡرًا ﴿۶۴﴾

৬৪
তিনি বললেন, ‘দূর হও! কেননা তাদের মাঝে যারা তোমাকে অনুসরণ করবে, নিশ্চয় জাহান্নাম হবে তোমাদের সবার পূর্ণ প্রতিদান।

وَاسۡتَفۡزِزۡ مَنِ اسۡتَطَعۡتَ مِنۡہُمۡ بِصَوۡتِکَ وَاَجۡلِبۡ عَلَیۡہِمۡ بِخَیۡلِکَ وَرَجِلِکَ وَشَارِکۡہُمۡ فِی الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ وَعِدۡہُمۡ ؕ وَمَا یَعِدُہُمُ الشَّیۡطٰنُ اِلَّا غُرُوۡرًا ﴿۶۵﴾

৬৫
আর তাদের মাঝে যাকে পারো তাকে তুমি তোমার কন্ঠস্বর দিয়ে বিপথগামী করো। আর তুমি তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনীসহ তাদের ওপর চড়াও হও এবং ধনসম্পদ ও সন্তানসন্ততিতে তাদের অংশীদার হও আর তাদেরকে (মিথ্যা) প্রতিশ্রুতি দাও।১৬৩২ বস্তুত চ শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে তা কেবল প্রতারণার উদ্দেশ্যেই (দিয়ে থাকে)।
১৬৩২। এ আয়াতে মানুষকে প্রলুব্ধ করে সৎ পথ থেকে বিভ্রান্ত করার জন্য শয়তান প্রকৃতির লোকদের তিন প্রকার কৌশল বর্ণনা করা হয়েছে: (১) তারা দরিদ্র ও দুর্বলকে হিংস্রতার ভয় দেখিয়ে বশে আনতে চায়, (২) হিংস্রতার মৌখিক ভীতি প্রদর্শনে যারা ভীত হয় না তাদের বিরুদ্ধে তারা কঠোর পন্থা অবলম্বন করে। তাদের বিরুদ্ধে পরস্পরের সহযোগিতায় পরিকল্পিত আক্রমণ চালায় এবং তাদেরকে সর্বপ্রকার নির্যাতন ও নিপীড়নের শিকারে পরিণত করে এবং (৩) তারা ক্ষমতাশালী এবং অধিক প্রভাবশালী ব্যক্তিদের প্রলোভনের মাধ্যমে দলে ভিড়িয়ে নেবার চেষ্টা চালায় এবং যদি তারা শুধু সত্যের সমর্থন করা থেকে বিরত থাকে তাহলে তাদেরকে নেতা বানানোর ইচ্ছা প্রকাশ করে।

اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ ؕ وَکَفٰی بِرَبِّکَ وَکِیۡلًا ﴿۶۶﴾

৬৬
ক্যারা আমার বান্দা- তাদের ওপর তোমার কখনো কোনো আধিপত্য থাকবে না এবং তোমার প্রতিপালক-প্রভুই কার্যনির্বাহক হিসাবে যথেষ্ট।১৬৩৩
১৬৩৩। মানুষের আধ্যাত্মিক পুনরুত্থান না ঘটা পর্যন্ত সে শয়তানি প্রলোভনের শিকার হতে পারে, অর্থাৎ যে পর্যন্ত তার ঈমান পূর্ণতাপ্রাপ্ত না হয় সে পর্যন্ত শয়তানের দল তাকে (অর্থাৎ মানুষকে) বিভ্রান্ত করতে চেষ্টা করে।

رَبُّکُمُ الَّذِیۡ یُزۡجِیۡ لَکُمُ الۡفُلۡکَ فِی الۡبَحۡرِ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ ؕ اِنَّہٗ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۶۷﴾

৬৭
কদেখুন: ১৫:৪১; ৩৮:৮৪তোমাদের প্রতিপালক-প্রভু তিনি- যিনি তোমাদের জন্য নৌযানগুলোকে সাগরে পরিচালিত করেন, যেন তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। নিশ্চয় তিনি তোমাদের প্রতি বার বার কৃপাকারী।

وَاِذَا مَسَّکُمُ الضُّرُّ فِی الۡبَحۡرِ ضَلَّ مَنۡ تَدۡعُوۡنَ اِلَّاۤ اِیَّاہُ ۚ فَلَمَّا نَجّٰٮکُمۡ اِلَی الۡبَرِّ اَعۡرَضۡتُمۡ ؕ وَکَانَ الۡاِنۡسَانُ کَفُوۡرًا ﴿۶۸﴾

৬৮
খদেখুন: ১৪:৩৩; ২২:৬৬; ৪৫:১৩আর সমুদ্রে তোমাদের ওপর যখন কষ্ট নেমে আসে, তখন তিনি ছাড়া তোমরা অন্য যাদের ডেকে থাকো তারা (তোমাদের মন থেকে) উধাও হয়ে যায়। এরপর তিনি যখন তোমাদের উদ্ধার করে স্থলে নিয়ে আসেন, তখন তোমরা (তাঁর দিক থেকে আবার) মুখ ফিরিয়ে নাও। বস্তুত মানুষ বড়োই অকৃতজ্ঞ।১৬৩৪
১৬৩৪। মানুষের স্বভাব এমনই যে, সে যখন বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সে নম্র হয় এবং আল্লাহ তা’লার নিকট প্রার্থনা করে, প্রতিজ্ঞা করে এবং সৎ জীবনযাপন করবে বলে শপথ করে, কিন্তু একবার বিপদমুক্ত হয়ে গেলেই সে পুনরায় অহংকারী ও দাম্ভিক হয়ে যায়।’

اَفَاَمِنۡتُمۡ اَنۡ یَّخۡسِفَ بِکُمۡ جَانِبَ الۡبَرِّ اَوۡ یُرۡسِلَ عَلَیۡکُمۡ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوۡا لَکُمۡ وَکِیۡلًا ﴿ۙ۶۹﴾

৬৯
গদেখুন: ১০:১৩; ১১:১০-১১; ২৩:৬৫; ৩০:৩৪; ৩৯:৯; ৪১:৫০-৫২; ৭০:২১-২২তোমরা কি এ মর্মে নিশ্চিন্ত, তিনি তোমাদেরকে স্থলের কোনো প্রান্তে ভূগর্ভস্থ করে দেবেন না অথবা তোমাদের ওপর প্রচণ্ড শিলাবৃষ্টি বর্ষণ করবেন না? সেক্ষেত্রে তোমরা নিজেদের জন্য কোনো কার্যনির্বাহক খুঁজে পাবে না।ঘদেখুন:

اَمۡ اَمِنۡتُمۡ اَنۡ یُّعِیۡدَکُمۡ فِیۡہِ تَارَۃً اُخۡرٰی فَیُرۡسِلَ عَلَیۡکُمۡ قَاصِفًا مِّنَ الرِّیۡحِ فَیُغۡرِقَکُمۡ بِمَا کَفَرۡتُمۡ ۙ ثُمَّ لَا تَجِدُوۡا لَکُمۡ عَلَیۡنَا بِہٖ تَبِیۡعًا ﴿۷۰﴾

৭০
অথবা তোমরা কি এ ব্যাপারেও নিরাপদ হয়ে গেছ যে, তিনি তোমাদেরকে আরেকবার তাতে (অর্থাৎ সাগরে) ফিরিয়ে নিয়ে যাবেন না, কদেখুন: ৬৭:১৮অতঃপর তোমাদের ওপর এক প্রবল ঝঞ্ঝাবায়ু প্রেরণ করবেন না এবং তোমাদের অকৃতজ্ঞতার কারণে তোমাদের ডুবিয়ে দেবেন না? তখন তোমরা আমাদের বিরুদ্ধে নিজেদের জন্য কোনো প্রতিশোধ গ্রহণকারী খুঁজে পাবে না।খদেখুন: ৬৯:২০; ৮৪:৮-৯