১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ৫:২২; ৭:১৩৮

سُبۡحٰنَ الَّذِیۡۤ اَسۡرٰی بِعَبۡدِہٖ لَیۡلًا مِّنَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اِلَی الۡمَسۡجِدِ الۡاَقۡصَا الَّذِیۡ بٰرَکۡنَا حَوۡلَہٗ لِنُرِیَہٗ مِنۡ اٰیٰتِنَا ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿۲﴾

২
পরম পবিত্র ও মহিমান্বিত তিনি- যিনি সাথে করে তাঁর বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়১৫৯০ নিয়ে গেলেন, খ্যার চারপাশকে আমরা আশিসমণ্ডিত করেছি।১৫৯১ (এর উদ্দেশ্য ছিল) আমরা যেন তাকে আমাদের কিছু নিদর্শন দেখাই।১৫৯১-ক নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।*
১৫৯০। ‘মসজিদে আকসা’ (দূরবর্তী মসজিদ) বলতে জেরুযালেমে হযরত সুলায়মান (আ.)-এর ইবাদতগৃহের কথা বুঝানো হয়েছে।
১৫৯১। এ আয়াতে হযরত রসূল করীম (সা.)-এর এক কাশফ (দিব্যদর্শন)-এর কথা ব্যক্ত হয়েছে যা অধিকাংশ তফসীরকারদের মতে মিরাজ (আধ্যাত্মিক স্বর্গারোহণ) বলে পরিচিত। সাধারণের প্রচলিত ধারণার বিপরীতে আমাদের মতে এ আয়াতে নবী করীম (সা.)-এর ইসরা (রাত্রিকালীন আধ্যাত্মিক সফর) সম্বন্ধে ব্যক্ত হয়েছে যাতে মহানবী (সা.) কাশফে মক্কা থেকে জেরুযালেম পর্যন্ত সফর করেছেন। মিরাজ সম্পর্কে সূরা ‘আন-নাজম’ এ সংক্ষেপে বর্ণিত হয়েছে। সূরা আন-নাজম এ উল্লিখিত ঘটনাসমূহের বর্ণনা রয়েছে আয়াত ৮-১৮ তে। এ আয়াতসমূহ নবুওয়তের পঞ্চম বছরে রজব মাসে কিছুসংখ্যক সাহাবীর (রা.) আবিসিনিয়াতে হিজরতের পর পরই অবতীর্ণ হয়েছিল। হাদীস শরীফে রসূল করীম (সা.)-এর মিরাজ সম্পর্কিত ঘটনাবলি সবিস্তারে বর্ণিত হয়েছে। যুরকানীর মতে তা নবুওয়তের একাদশ বছরে সংঘটিত হয়েছিল এবং মুইর ও কোনো কোনো খ্রিষ্টান লেখকের মতে নবুওয়তের দ্বাদশ বছরে ঘটেছিল। যাহোক, ইবনে সাদ এবং মারদাওয়াইয়ের মতে হিজরতের ১ বছর পূর্বে রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে এ ইসরার ঘটনা ঘটেছিল (আল-খাসাইসুল কুবরা)। বায়হাকীও বর্ণনা করেছেন, হিজরতের এক বছর বা ছয় মাস পূর্বেই ইসরা সংঘটিত হয়েছিল। এভাবে সব সংশ্লিষ্ট বর্ণনা থেকে প্রতীয়মান হয়, নবুওয়তের দ্বাদশ বছরে হিজরতের এক বছর বা ছয়মাস পূর্বে ইসরার ঘটনা ঘটেছিল। সে সময়ে দশম বছরে হযরত খাদিজা (রা.)-এর মৃত্যু হয়। তখন হযরত রসূল করীম (সা.) তাঁর চাচাতো বোন উম্মে হানীর গৃহে বসবাস করছিলেন। অধিকাংশ পণ্ডিতের মতে মিরাজ সংঘটিত হয়েছিল নবুওয়তের পঞ্চম বছরে। অতএব ঘটনা সংঘটিত হবার সময়ের মধ্যেও ৬-৭ বছরের ব্যবধান রয়েছে। কাজেই এ ঘটনা দুটি ভিন্ন ভিন্ন, একটি অন্যটি থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়া সেসব ঘটনা যা রসূলুল্লাহ (সা.)-এর মিরাজের ঘটনা বলে হাদীসে উল্লিখিত হয়েছে তা ইসরার ঘটনাবলি থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। ঘটনা দুটি আধ্যাত্মিক বিস্ময়কর ব্যাপার। হযরত নবী করীম (সা.) সশরীরে ঊর্ধ্বগমন করেন নি বা জেরুযালেমেও যান নি। ঐতিহাসিক প্রমাণ ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট বৃত্তান্তও এ মতের সমর্থন করে যে, এ দুটি ঘটনা একটি অন্যটি থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র, (ক) পবিত্র কুরআন মজীদের সূরা আন-নাজম এ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মিরাজ সম্বন্ধে বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু ইসরা সম্পর্কে কিছুই বলা হয় নি। অথচ আলোচ্য আয়াতে তাঁর ইসরার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু মিরাজ সম্পর্কে কোনো পরোক্ষ ইঙ্গিত পর্যন্ত নাই। (খ) ইসরা সংঘটিত হবার রাতে রসূল ১৫৯১-ক ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করীম (সা.) তাঁর চাচাতো বোন উম্মে হানীর ঘরে ছিলেন এবং তিনি শুধু তাঁর জেরুযালেম সফরের কথাই বলেছেন, জান্নাত সফরের কোনো কথাই বলেন নি। তিনিই (উম্মে হানী) প্রথম মহিলা যাঁর নিকট মহানবী (সা.) তাঁর জেরুযালেমে রাত্রিকালের আধ্যাত্মিক ভ্রমণের কথা প্রকাশ করেন এবং অন্ততপক্ষে সাতজন মুহাদ্দিস (তথা হাদীস সংগ্রহকারী) উম্মে হানীর নাম উল্লেখের সাথে চারজন ভিন্ন ভিন্ন রেওয়ায়েতকারীর বরাত দিয়েছেন যারা উম্মে হানীর কাছ থেকে উক্ত ঘটনা শুনেছেন। এ চারজন বর্ণনাকারী একই রেওয়ায়েত বর্ণনা করেছেন যে, নবী করীম (সা.) যে রাতে জেরুযালেম ভ্রমণ করেছিলেন সে রাতেই তিনি মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন। মহানবী (সা.) তাঁর বেহেশতে আরোহণের কথা যদি বলতেন তাহলে উম্মে হানী তাঁর একাধিক বর্ণনার কোনো একটিতে অন্তত এ বিষয়ের উল্লেখ না করে পারতেন না, কিন্তু তিনি তাঁর কোনো রেওয়ায়েতেই একথা উল্লেখ না করায় নিশ্চিতরূপে প্রমাণিত হয়, যে রাতে নবী করীম (সা.) কেবল ইসরা বা জেরুযালেমে আধ্যাত্মিক সফর করেছিলেন, সে রাতে মিরাজ সংঘটিত হয় নি। মনে হয় কোনো কোনো বর্ণনাকারী ইসরা ও মিরাজ-এ দুটি বিষয়কে এক করে ফেলেছিলেন। এ গরমিল সম্ভবত ‘ইসরা’ শব্দ থেকে সৃষ্টি হয়েছে, কারণ শব্দটি ‘ইসরা’ এবং মিরাজ উভয়ের জন্য ব্যবহৃত হয়েছে এবং ইসরা ও মিরাজের বিবরণের কোথাও কোথাও সাদৃশ্য বিদ্যমান থাকায় এ বিভ্রান্তি বৃদ্ধি পায় এবং বদ্ধমূল হয়ে যায়। (গ) যে-সব হাদীস প্রথমে মহানবী (সা.)-এর জেরুযালেম সফর এবং সেখান থেকে ঊর্ধ্বলোকে তাঁর পরিভ্রমণের বিবরণ দিয়েছে, সেগুলোতে উল্লেখ রয়েছে যে, মহানবী (সা.) জেরুযালেমে পূর্ববর্তী যে নবীগণের সাথে সাক্ষাৎ করেছিলেন তাঁদের মধ্যে ছিলেন হযরত আদম, ইবরাহীম, মূসা ও ঈসা (আ.), কিন্তু বেহেশতেও পুনরায় তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অথচ সেখানে তিনি তাদেরকে চিনতে পারেন নি। কাজেই প্রশ্ন জাগে, এই নবীগণ (আ.) যাঁদের সঙ্গে মহানবী (সা.)-এর জেরুযালেমে দেখা হয়েছিল, সেখান থেকে তারা কীভাবে তাঁর পূর্বে বেহেশতে পৌছে গেলেন এবং একই সফরে কিছুক্ষণ পূর্বে যাদেরকে দেখেছিলেন তাঁদেরকে তিনি কেন চিনতে পারলেন না? এটা কল্পনা করা যায় না যে, উল্লিখিত সফরের মাঝে মাত্র মহানবী (সা.) অল্পক্ষণ পূর্বেই যাঁদেরকে দেখেছিলেন, খানিক পরই তিনি তাঁদেরকে চিনতে ব্যর্থ হলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনার জন্য দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’, পৃ. ১৪০৪-১৪০৯।
১৫৯১-ক। তফসীরাধীন আয়াতে বর্ণিত নবী করীম (সা.)-এর কাশফের মধ্যে এক মহান ভবিষ্যদ্বাণী নিহিত রয়েছে। দূরবর্তী মসজিদে তাঁর ভ্রমণ দ্বারা মদীনায় প্রত্যাবাসন এবং সেখানে এক মসজিদ নির্মাণ করার ইঙ্গিত বহন করেছে, যা পরবর্তী সময়ে ইসলামের কেন্দ্রীয় মসজিদরূপে নির্ধারিত হবে। কাশফে মহানবী (সা.) নামাযে অন্যান্য নবীগণের ইমামতি করেছিলেন- এর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যে, নতুন ধর্ম ইসলাম এর জন্মস্থানেই কেবল সীমাবদ্ধ থাকার জন্য প্রবর্তিত হয় নি, বরং এটা বিশ্বব্যাপী বিস্তার লাভ করবে এবং অন্যান্য সব ধর্মাবলম্বী ইসলাম ধর্মের পতাকাতলে সমবেত হবে। কাশফে জেরুযালেম গমন দিয়ে এ-ও ব্যক্ত হতে পারে যে, তাঁকে (সা.) সে অঞ্চলের আধিপত্য দান করা হবে যেখানে জেরুযালেম অবস্থিত। এ ভবিষ্যদ্বাণী হযরত উমর (রা.)-এর খিলাফতের সময় পূর্ণ হয়েছিল। এ কাশফ দিয়ে ভবিষ্যতে কোনো দূরবর্তী দেশে মহানবী (সা.)-এর আধ্যাত্মিক সফরের ইঙ্গিতরূপেও ব্যাখ্যা করা যেতে পারে। এর অর্থ যখন আধ্যাত্মিকভাবে অন্ধকার সারাবিশ্বকে আচ্ছন্ন করে ফেলবে তখন নবী করীম (সা.)-এর কোনো অনুগামীর মাঝে তাঁরই আত্মিকরূপে তাঁর দ্বিতীয় আবির্ভাব ঘটবে তাঁর প্রথম আবির্ভাবের ঘটনাস্থল থেকে বহু দূরের কোনো অঞ্চলে। মহানবী (সা.)-এর এই দ্বিতীয় রূহানী আবির্ভাব প্রসঙ্গে সূরা জুমুআর ৩-৪ নম্বর আয়াতে সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে।

وَاٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَجَعَلۡنٰہُ ہُدًی لِّبَـنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَلَّا تَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِیۡ وَکِیۡلًا ؕ﴿۳﴾

৩
আর আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম এবং আমরা সেটিকে বনী ইসরাঈলের জন্য পথনির্দেশনা বানিয়েছিলাম (ও নির্দেশ দিয়েছিলাম,) খদেখুন: ১৭:৬৯‘তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে কার্যনির্বাহকরূপে গ্রহণ করবে না।’*কদেখুন: ২:৫৪,৮৮; ২৩:৫০; ৩২:২৪; ৪০:৫৪
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ذُرِّیَّۃَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍ ؕ اِنَّہٗ کَانَ عَبۡدًا شَکُوۡرًا ﴿۴﴾

৪
(এরা) তাদের বংশধর ছিল, কদেখুন: ১৯:৫৯; ২৩:২৮যাদেরকে আমরা নূহের সাথে (নৌকায়) আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় সে ছিল আমাদের একজন পরম কৃতজ্ঞ বান্দা।

وَقَضَیۡنَاۤ اِلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ فِی الۡکِتٰبِ لَتُفۡسِدُنَّ فِی الۡاَرۡضِ مَرَّتَیۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوًّا کَبِیۡرًا ﴿۵﴾

৫
আর আমরা (সেই) কিতাবে বনী ইসরাঈলকে একথা (সুস্পষ্টভাবে) জানিয়ে দিয়েছিলাম, ‘তোমরা অবশ্যই পৃথিবীতে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে।১৫৯২ আর তোমরা অবশ্যই চরম ঔদ্ধত্যের সাথে প্রাধান্য বিস্তার করবে।’
১৫৯২। হযরত মূসা (আ.)-এর কিতাবে (দ্বিতীয় বিবরণ ৮:১৫, ৪৯-৫৩, ৬৩-৬৪ এবং ৩০:১৫) ইসরাঈল জাতি কর্তৃক দুবার সীমালঙ্ঘন করার কথা বলা হয়েছে। আয়াতে বর্ণনা করা হয়েছে, তাদের মধ্যে যারা অস্বীকার করেছিল তারা হযরত দাউদ (আ.) ও হযরত ঈসা ইবনে মরিয়ম (আ.) কর্তৃক দুবার অভিশপ্ত হয়েছিল (৫:৭৯)। ফলে দুবারই তারা শাস্তিপ্রাপ্ত হয়েছিল।

فَاِذَا جَآءَ وَعۡدُ اُوۡلٰٮہُمَا بَعَثۡنَا عَلَیۡکُمۡ عِبَادًا لَّنَاۤ اُولِیۡ بَاۡسٍ شَدِیۡدٍ فَجَاسُوۡا خِلٰلَ الدِّیَارِ ؕ وَکَانَ وَعۡدًا مَّفۡعُوۡلًا ﴿۶﴾

৬
অতএব সে দুটির মাঝে প্রথম১৫৯৩ প্রতিশ্রুতি (পূর্ণ হবার সময়) যখন এলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের কিছু দুর্ধর্ষ যোদ্ধা বান্দাকে দাঁড় করালাম যারা (ধ্বংসযজ্ঞ চালিয়ে তোমাদের) গৃহাভ্যন্তরে ঢুকে পড়ল। আর এ প্রতিশ্রুতি পূর্ণ হওয়া ছিল অবধারিত।*
১৫৯৩। হযরত দাউদ (আ.)-এর পর ইসরাঈল জাতিকেও প্রথমে দৈবদুর্বিপাক গ্রাস করেছিল এবং দ্বিতীয়বার তাদের ওপর শাস্তি এসেছিল হযরত ঈসা (আ.)-এর পর। বাইবেল থেকে প্রতীয়মান হয়, ইহুদীরা হযরত মূসা (আ.)-এর পর খুবই শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল। দাউদ (আ.)-এর সময়ে তারা অত্যন্ত ক্ষমতাশালী রাজ্য প্রতিষ্ঠা করে এবং তাঁর মৃত্যুর কিছুকাল পরও তারা ক্ষমতা ও গৌরবে উন্নতি করতে থাকে। পরবর্তীকালে এ রাষ্ট্র ক্রমান্বয়ে অবনতির শিকারে পরিণত হয় এবং খ্রিষ্টপূর্ব ৭৩৩ অব্দে সামারিয়া বিজিত হয় অ্যাসিরিয়ানদের দ্বারা, যারা জেযরিলের উত্তর অংশের ইহুদী রাজ্যের সম্পূর্ণ অংশ দখল করে নেয়। খ্রিষ্টপূর্ব ৬০৮ সালে ফেরাউন নিকো-এর মিশরীয় সৈন্যবাহিনী কর্তৃক প্যালেস্টাইন লুণ্ঠিত ও বিধ্বস্ত হয় এবং ইসরাঈলীরা মিশরীয় শাসনাধীনে চলে যায় (যিউ এনসাইক, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৬৬৫)। তাদের পার্থিব শক্তির ক্ষয়, ধ্বংসযজ্ঞ এবং তাদের উচ্ছেদ কোনোকিছুই তাদেরকে নিজ সংশোধনের জন্য প্রবৃত্ত করতে পারে নি। তাদের অতীতের শয়তানি ক্রিয়াকলাপে তারা লেগেই ছিল। আল্লাহ তা’লার ক্রোধাগ্নি প্রায় আসন্ন হওয়ায় বনী ইসরাঈলকে তাদের পাপাচার ত্যাগ করার জন্য যিরমিয় নবী সতর্ক করেছিলেন, কিন্তু তারা এ নবীর সতর্কবাণীর প্রতি কর্ণপাত করে নি। জেহোয়াকিম-এর শাসনকালে ব্যাবিলনের নেবুখদনিৎসর প্রথম আক্রমণে মিশরীয়দেরকে পরাজিত করে প্যালেস্টাইন দখল করে এবং অনেক ধর্মপ্রাণ গুণী ব্যক্তিকে ও ধনসম্পদ সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু শহরটিকে বিজয়াক্রমণের ধ্বংসলীলা থেকে অব্যাহতি দেয়। খ্রিষ্টপূর্ব ৫৯৭ সালেও প্যালেস্টাইন অবরুদ্ধ হয় এবং ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পতিত হয়। সিদকিয়ার বিদ্রোহীরা নেবুখদনিৎসরের সাহায্যে প্যালেস্টাইন দ্বিতীয়বার আক্রমণ করে এবং অবরোধের দেড় বছর পর আকস্মিক প্রচণ্ড আক্রমণে শহরটি দখল করে নেয়। রাজা সিদকিয়া শহর ছেড়ে পলায়ন করে, কিন্তু তাকে বন্দি করা হয়। তার পুত্রদের হত্যা করা হয় এবং তার চোখ উৎপাটিত করা হয় এবং বেড়ি লাগিয়ে তাকে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। ধর্মশালা, রাজপ্রাসাদ এবং শহরের বৃহৎ অট্টালিকাগুলোকে ভস্মীভূত করা হয়, প্রধান পুরোহিত ও অন্যান্য নেতৃস্থানীয় লোকদেরকে হত্যা করা হয় আর বহু সংখ্যক লোককে বন্দি করে নিয়ে যাওয়া হয় (জেরুযালেম অধ্যায়ের অধীন যিউ এনসাইক, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৬৫৫ এবং ৭ম খণ্ড, পৃ. ১২২)।
* কুরআন শরীফে রসূলুল্লাহ (সা.)-এর দুটি আত্মিক সফরের উল্লেখ রয়েছে। একটিকে ‘ইসরা’ আর অপরটিকে ‘মিরাজ’ বলা হয়। ইসরা-এর সফরে তাঁকে প্যালেস্টাইনের ‘বাইতুল মুকাদ্দাস’ দেখানো হয়েছিল। এতে তাঁর প্যালেস্টাইনে দৈহিক সফর প্রমাণিত হয় না, বরং এতে তাঁর আত্মিক সফর বুঝানো হয়েছে। তাই এক ব্যক্তি প্যালেস্টাইনের অমুক ভবনের আকৃতি কী রকম জানতে চাইলে হাদীস শরীফের বর্ণনানুযায়ী সে মুহূর্তে মহানবী (সা.)-এর চোখের সামনে সে ভবনের দৃশ্য তুলে ধরা হয় আর তিনি (সা.) সেই দৃশ্য দেখে দেখে তার প্রশ্নের উত্তর দিতে থাকেন। তিরমিযী শরীফের বর্ণনা অনুযায়ী, লাম্মা কাযযাবাতনী কুরাইশুন কুমতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লী বাইতাল মাকদিসি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনযুরু ইলাইহি। অর্থ: কুরাইশরা যখন মিরাজের ঘটনায় আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগল, তখন আমি হিজরে (হাতীম) দাঁড়ালাম। আল্লাহ তা’লা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে উন্মুক্ত করে দিলেন। আমি তা দেখে দেখে এর সকল চিহ্ন তাদের বলতে থাকলাম। মনে হলো, আমি যেন সেটিকেই (বাইতুল মুকাদ্দাস) দেখছি। (তিরমিযী, কিতাবুত তফসীর, সূরা বনী ইসরাঈল)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

ثُمَّ رَدَدۡنَا لَکُمُ الۡکَرَّۃَ عَلَیۡہِمۡ وَاَمۡدَدۡنٰکُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِیۡنَ وَجَعَلۡنٰکُمۡ اَکۡثَرَ نَفِیۡرًا ﴿۷﴾

৭
এরপর আমরা আবারো তাদের ওপর তোমাদেরকে বিজয় দান করলাম এবং ধনসম্পদ ও সন্তানসন্ততির মাধ্যমে তোমাদের সাহায্য করলাম আর আমরা তোমাদেরকে জনসংখ্যায়ও (পূর্বের চেয়ে) বৃদ্ধি করলাম।১৫৯৪কদেখুন: ৪:১২৪-১২৫; ৬:১৬১; ২৮:৮৫; ৪১:৪৭; ৯৯:৮-৯
১৫৯৪। নির্বাসনে ইহুদীরা উন্নতি করতে থাকে। তাদের অধিকাংশকে কেন্দ্রীয় ব্যাবিলনিয়াতে জাতীয় কাজে নিয়োগ করা হলো এবং তাদের অনেকেই পরিণামে স্বাধীনতা অর্জন করল ও মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হলো। তাদের বিশ্বাস ও ধর্মীয় অনুরাগ পুনর্জীবিত হলো, ইতিহাস থেকে জ্ঞানার্জন করল, তা পুনঃসম্পাদনা করল এবং জাতীয় পুনর্জীবনের উপযোগী করে রচনা করল এবং প্যালেস্টাইন পুনরুদ্ধারের আশা-আকাঙ্ক্ষা পোষণ ও প্রচার করতে লাগল। প্রায় খ্রিষ্টপূর্ব ৫৪৫ সালে তাদের এ উচ্চাকাঙ্ক্ষা আরো নিশ্চিতরূপ পরিগ্রহ করল। ইহুদীরা মিদিয়া ও পারস্য সম্রাট সাইরাস (Cyrus)-এর সাথে এক গোপন চুক্তি সম্পাদন করল এবং তাকে ব্যাবিলন জয় করতে সাহায্য করল। নগরবাসীরা বিনা বাধায় খ্রিষ্টপূর্ব ৫৩৯ সালের জুলাই মাসে আত্মসমর্পণ করল। ইহুদীদের এ কাজের পুরস্কারস্বরূপ সম্রাট সাইরাস তাদের জেরুযালেমে প্রত্যাবর্তনের অনুমতি দিলেন এবং তাদের ধর্মীয় ইবাদতখানা পুনর্নির্মাণ করার জন্য সাহায্য করলেন (হিস্টরিয়ানস হিস্ট্রি অব দি ওয়ার্ল্ড, ২য় খণ্ড, পৃ. ১২৬, যিউ এনসাইকো, ৭ম খণ্ড, জেরুযালেম অধ্যায়, এনসাইক বিব ‘সাইরাস’ অধ্যায় এবং ২ বংশাবলি ৩৬:২২-২৩)। জুডিয়ান শেশবাযর (সাইরাসের অধীনস্থ শাসনকর্তা) সেসব সম্পদ মন্দিরের ধর্মযাজকের কাছে ফিরিয়ে দিল যা নেবুখদনিৎসর নিয়ে গিয়েছিল এবং রাজকোষের খরচে সবকিছু পুনঃস্থাপনের কাজ করে দিল। নির্বাসিতদের এক বৃহৎ দল জেরুযালেমে প্রত্যাবর্তন করল (ইব্রা ১:৩-৫)। ইবাদতখানা পুনর্নির্মাণের কাজ নিয়মিত এগিয়ে চলল এবং তা খ্রিষ্টপূর্ব ৫১৬ সালে সম্পূর্ণ হলো। এসব ঘটনা এবং ইহুদীদের পরবর্তী উন্নতি সম্পর্কিত ঘটনাবলি এ আয়াতে বলা হয়েছে এবং এসব ঘটনা সংঘটিত হবার বহু পূর্বেই এগুলো সম্পর্কে হযরত মূসা (আ.) ভবিষ্যদ্বাণী করেছিলেন (দ্বিতীয় বিবরণ ৩০:১-৫)।

اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ ۟ وَاِنۡ اَسَاۡتُمۡ فَلَہَا ؕ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَۃِ لِیَسُوۡٓءٗا وُجُوۡہَکُمۡ وَلِیَدۡخُلُوا الۡمَسۡجِدَ کَمَا دَخَلُوۡہُ اَوَّلَ مَرَّۃٍ وَّلِیُتَبِّرُوۡا مَا عَلَوۡا تَتۡبِیۡرًا ﴿۸﴾

৮
তোমরা সদাচরণ করলে নিজেদের কল্যাণার্থেই তোমরা সদাচরণ করবে। আর তোমরা যদি অসদাচরণ করো তাহলে তা-ও তোমাদের বিরুদ্ধেই বর্তাবে। অতএব শেষ যুগের প্রতিশ্রুত সময় যখন আসবে তারা তোমাদের লাঞ্ছিত করে ছাড়বে১৫৯৪-ক এবং সেভাবেই মসজিদে ঢুকে পড়বে যেভাবে তারা প্রথমবার ঢুকে পড়েছিল। আর তারা যা-ই জয় করবে তা সম্পূর্ণরূপে ছারখার করে দেবে।১৫৯৫
১৫৯৪-ক। এর এ অর্থও হয়: ‘তারা তোমাদের নেতাদেরকে অপমানিত করতে পারে।’ ‘উজুহুন’ অর্থ নেতৃবৃন্দ (লেইন)।
১৫৯৫। এ আয়াতে বনী ইসরাঈল জাতির দ্বিতীয়বার পূর্ববর্তী পাপাচারের কুঅভ্যাসে পুনরায় লিপ্ত হওয়া এবং এর ফলে তাদের ওপর নিপতিত আযাব সম্বন্ধে বলা হয়েছে। তারা হযরত ঈসা (আ.)-এর ওপর নির্যাতন করেছিল এবং তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল আর তাঁর প্রচার বন্ধ করে দিতে চেয়েছিল। অতএব আল্লাহ তা’লা ইহুদীদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিয়ে দুর্দশাগ্রস্ত করেছিলেন যখন টাইটাসের রোমান সৈন্যবাহিনী ৭০ খ্রিষ্টাব্দে তাদেরকে দেশব্যাপী বিধ্বস্ত করেছিল। তীব্র ঘৃণা ও ভয়াবহ অবস্থার মধ্যে জেরুযালেম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং হযরত সুলায়মান (আ.)-এর ইবাদতখানা ভস্মীভূত করা হয়েছিল (এনসাইক. বিব.-এর জেরুযালেম অধ্যায়)। এ আকস্মিক দুর্ঘটনা যখন ঘটেছিল তখনো হযরত ঈসা (আ.) কাশ্মীরে বসবাস করছিলেন। এরও উল্লেখ আছে হযরত মূসা (আ.)-এর ভবিষ্যদ্বাণীতে (দ্বিতীয় বিবরণ ৩২:১৮-২৬)। বাইবেলে যেখানে প্রথম শাস্তির কথা বর্ণিত হয়েছে, দ্বিতীয় আযাব সম্পর্কেও ভবিষ্যদ্বাণী এর পরই লিপিবদ্ধ রয়েছে (দ্বিতীয় বিবরণ ২৮ অধ্যায়)। ভবিষ্যদ্বাণীর পর এরও উল্লেখ রয়েছে যে, ইহুদী জাতি জেরুযালেমে প্রত্যাবর্তন করবে (দ্বিতীয় বিবরণ ৩০:১-৫)। এতে প্রমাণিত হচ্ছে, এ ভবিষ্যদ্বাণী (দ্বিতীয় বিবরণ ৩২:১৮-২৬) দ্বিতীয় আযাবের প্রতি নির্দেশ করছে, যার প্রতি কুরআন মজীদে ইঙ্গিত রয়েছে, যথা- অবশ্যই তোমরা পৃথিবীতে দুবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে (১৭:৫)। এ আয়াতে মুসলমানদের জন্য এ সতর্কতার সংকেত নিহিত রয়েছে যে, তারা যদি অসৎ পথ পরিত্যাগ না করে তবে ইহুদীদের মতো তারাও দুবার শাস্তিপ্রাপ্ত হবে। আর সময়ের সংকেত হতে তারা শিক্ষা গ্রহণ করে নি এবং অসদাচরণ থেকে বিরত না হবার দরুন তারা প্রথম আযাবে পতিত হয়েছিল ১২৫৮ খ্রিষ্টাব্দে যখন বাগদাদের পতন ঘটেছিল। হালাকু খাঁর বর্বর তাতার যাযাবর দল মুসলমানদের ক্ষমতা ও জ্ঞানের কেন্দ্রস্থল বাগদাদ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং ১৮ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। যাহোক, এ ভয়াবহ বিপর্যয় থেকে ইসলাম তখন বিজয়ীরূপে প্রকাশ লাভ করেছিল যখন বিজয়ীরা কালক্রমে পরাজিত হলো। হালাকুর পৌত্র (গজন খান) মোগল ও তাতার বাহিনীর এক বিরাট দলসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় আযাব আখেরী জামানাতে মুসলমানদের জন্য নির্ধারিত।

عَسٰی رَبُّکُمۡ اَنۡ یَّرۡحَمَکُمۡ ۚ وَاِنۡ عُدۡتُّمۡ عُدۡنَا ۘ وَجَعَلۡنَا جَہَنَّمَ لِلۡکٰفِرِیۡنَ حَصِیۡرًا ﴿۹﴾

৯
তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের প্রতি হয়ত দয়া করবেন, কিন্তু তোমরা (অসদাচরণের) পুনরাবৃত্তি করলে আমরাও (শাস্তির) পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমরা কাফিরদের পরিবেষ্টনকারী করে বানিয়েছি।*
* ৫ থেকে ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, অমোঘ নিয়তি অনুযায়ী বনী ইসরাঈল অন্যায় অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেলে ব্যাবিলনের সম্রাট নেবুখদনিৎসর তাদের ওপর আক্রমণ চালিয়ে জয়লাভ করে। সম্রাটের সেনাদল তাদের জনপদের সব স্থানে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়ে তাদের হয় বিপর্যস্ত করে দেয় নয়তো দেশান্তরিত হয়ে তাদের জীবন রক্ষা করতে বাধ্য করে। এরপর আল্লাহ তা’লা বনী ইসরাঈলকে পুনরায় প্যালেস্টাইনে বিজয় দানের মাধ্যমে ধনসম্পদ ও জনবলে তাদের সমৃদ্ধি দান করলেন। আর তিনি তাদের উপদেশ দিয়ে বললেন, তোমরা সদাচরণ করলে তা তোমাদের পক্ষেই যাবে। আর তোমরা পূর্ববর্তী অসদাচরণের পুনরাবৃত্তি করলে এর কুফলও তোমরাই ভোগ করবে। প্যালেস্টাইনে বসবাসরত মুসলমানদের অপকর্মের কারণে ইহুদীদের শেষ যুগে প্যালেস্টাইনে তাদেরকে পুনরায় বিজয় দান করা হবে। এক্ষেত্রে ইহুদীদের আবার পরীক্ষায় ফেলা হবে। তারা বিজিত অঞ্চলে ন্যায় প্রতিষ্ঠা করলে তাদের এ বিজয় দীর্ঘস্থায়ী হবে। পক্ষান্তরে অন্যায় অত্যাচার অব্যাহত রাখলে অন্য কোনো শক্তি তাদের পরাজিত করবে না বরং আল্লাহ তা’লা তাঁর অমোঘ বিধান অনুযায়ী এমন অবস্থার সৃষ্টি করবেন যার কারণে পরাশক্তিগুলো ইহুদীদের আর সমর্থন দেবে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اِنَّ ہٰذَا الۡقُرۡاٰنَ یَہۡدِیۡ لِلَّتِیۡ ہِیَ اَقۡوَمُ وَیُبَشِّرُ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا کَبِیۡرًا ۙ﴿۱۰﴾

১০
নিশ্চয় এ কুরআন সে (পথের) দিকে পরিচালিত করে যা সর্বাধিক স্থায়ী এবং যারা সৎকাজ করে সেসব মুমিনকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য এক মহাপ্রতিদান রয়েছে।১৫৯৬কদেখুন: ১২:১১২; ১৬:১০৩; ১৮:৩খদেখুন: ১৬:২৩; ২৭:৫; ৩৪:৯
১৫৯৬। নিজ অনুসারীদের জন্য কুরআন করীম যে লক্ষ্য নির্দিষ্ট করেছে তা পূর্ববর্তী জাতিসমূহের আদর্শ থেকে অধিকতর উদার এবং ভয় ও শ্রদ্ধার উদ্রেককারী, মহীয়ান ও শ্রেষ্ঠ এবং তা খাঁটি মান্যকারীদেরকে আধ্যাত্মিক ও জাগতিক উভয় প্রকার কল্যাণে ভূষিত ও মহিমান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে। অতএব মুসলমানদের কর্তব্য হচ্ছে, সেই মহত্তম লক্ষ্যে পৌঁছাতে সব ধরনের চেষ্টা করা এবং শিথিলতা, নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা বিরোধী জীবনযাপন থেকে সতর্কতা অবলম্বন করা আর প্রতিশ্রুত ঐশী অনুগ্রহ ও কল্যাণপ্রাপ্তির জন্য নিজেদেরকে সবসময় উপযুক্ত বলে প্রমাণ করা।