১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡۤ اَنۡزَلَ عَلٰی عَبۡدِہِ الۡکِتٰبَ وَلَمۡ یَجۡعَلۡ لَّہٗ عِوَجًا ؕ﴿ٜ۲﴾

২
কদেখুন: ১:১সব প্রশংসা আল্লাহর- যিনি তাঁর বান্দার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি এর* (তথা কিতাব বা নবীর) মাঝে কোনো ধরনের বক্রতা রাখেন নি।খদেখুন: ২৫:২; ৫৭:১০

قَیِّمًا لِّیُنۡذِرَ بَاۡسًا شَدِیۡدًا مِّنۡ لَّدُنۡہُ وَیُبَشِّرَ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا حَسَنًا ۙ﴿۳﴾

৩
নিজে দৃঢ়প্রতিষ্ঠিত এবং অপরকে দৃঢ়তা দানকারী-১৬৬২ যেন গদেখুন: ১৭:১০-১১এটি তাঁর পক্ষ থেকে (মানুষকে) এক কঠিন শাস্তি সম্বন্ধে সতর্ক করে আর সৎকর্মশীল মুমিনদের এ মর্মে সুসংবাদ দেয়- তাদের জন্য রয়েছে এক উত্তম প্রতিদান।ঘদেখুন: ১৭:১১২; ১৯:৩৬; ২১:২৭; ২৫:৩; ৩৯:৫; ৭২:৪
১৬৬২। ‘কাইয়্যিম’ শব্দের অর্থ হলো, নিজে দৃঢ়প্রতিষ্ঠিত এবং অপরকে দৃঢ়তা দানকারী। সেক্ষেত্রে পবিত্র কুরআন দ্বৈত কর্তব্য পালন করে। এটা পূর্ববর্তী ধর্মগ্রন্থের মধ্যে প্রক্ষিপ্ত ভুলভ্রান্তিসমূহ সংশোধন করে নিজে দৃঢ়প্রতিষ্ঠিত এবং এটা ভবিষ্যৎ মানবজাতিকে দৃঢ়তা প্রদানকারী, কারণ এটা তাদের আত্মিক পরিচর্যার ব্যবস্থাও নিজের ওপর ন্যস্ত করে আর পরিচালিত করে সেই পথে- যা মানবজীবনের সর্বোচ্চ ও মহত্তম উদ্দেশ্য উপলব্ধি করার স্তরে পৌছে দেয়।

مَّاکِثِیۡنَ فِیۡہِ اَبَدًا ۙ﴿۴﴾

৪
তারা তাতে চিরকাল থাকবে।

وَّیُنۡذِرَ الَّذِیۡنَ قَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا ٭﴿۵﴾

৫
আর এটি যেন তাদেরকে সতর্ক করে ঘ্যারা বলে, ‘আল্লাহ এক পুত্র গ্রহণ করেছেন।১৬৬৩,*
১৬৬৩। কুরআন মজীদকে প্রথমে সতর্কবাণী উচ্চারণকারী, এরপর সুসংবাদ দানকারীরূপে উল্লেখ করা হয়েছে (আয়াত: ৩) এবং পুনরায় বর্তমান আয়াতে, ‘এটি যেন তাদেরকে সতর্ক করে’ বলা হয়েছে। অবিশ্বাসীদেরকে দুবার সাবধান করা হয়েছে এবং দুই সতর্কবাণীর মধ্যখানে বিশ্বাসী বা মুমিনদের শুভ সংবাদ দান করা হয়েছে। এ দুইভাগবিশিষ্ট সতর্কবাণীর মাঝে মুসলমানদের জন্য সুসংবাদের মধ্যে তিনটি ভবিষ্যদ্বাণী নিহিত রয়েছে: (ক) মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর জীবদ্দশায় তাঁর বিরুদ্ধবাদীদের ছত্রভঙ্গ অবস্থায় পরাজয় ও ধ্বংস, (খ) শক্তি ও গৌরবের সাথে মুসলমানের বিস্ময়কর উত্থান (গ) যশ ও গৌরবের বিলুপ্তির পর সে জাতিসমূহের জন্য শাস্তি অবধারিত, যারা বলে ‘আল্লাহ এক পুত্র গ্রহণ করেছেন।’
* ‘লাহ্’ এর ‘হু’ সর্বনামটি এ কিতাব (কুরআন) আর এ কিতাবের বাহক আল্লাহর দাস মহানবী (সা.) উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। কাজেই এমন কোনো সর্বনামের মাধ্যমে ‘লাহ্’ শব্দটির অনুবাদ করা যায় না যা উভয়ের ক্ষেত্রে একই সাথে প্রযোজ্য হতে পারে। ‘আল্লাহ এর মাঝে কোনো বক্রতা রাখেন নি’- এরূপ অনুবাদ করলে মহানবী (সা.) উক্ত বিশেষত্ব থেকে বাদ পড়ে যান। আবার ‘তিনি তার মাঝে কোনো বক্রতা রাখেন নি’- এরূপ অনুবাদ করা হলে ‘এ কিতাব’ উক্ত বিশেষত্ব থেকে বাদ পড়ে যায়। এ সমস্যার সমাধানে আয়াতটির এভাবে অনুবাদ করা হলো। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

مَا لَہُمۡ بِہٖ مِنۡ عِلۡمٍ وَّلَا لِاٰبَآئِہِمۡ ؕ کَبُرَتۡ کَلِمَۃً تَخۡرُجُ مِنۡ اَفۡوَاہِہِمۡ ؕ اِنۡ یَّقُوۡلُوۡنَ اِلَّا کَذِبًا ﴿۶﴾

৬
কদেখুন: ২২:৭২; ৪০:৪৩এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে যে কথা বের হয় তা অতি জঘন্য। তারা কেবল মিথ্যা বলছে।

فَلَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ عَلٰۤی اٰثَارِہِمۡ اِنۡ لَّمۡ یُؤۡمِنُوۡا بِہٰذَا الۡحَدِیۡثِ اَسَفًا ﴿۷﴾

৭
অতএব তারা এ (মর্যাদাপূর্ণ) বাণীর প্রতি যদি ঈমান না আনে তবে কি তুমি দুঃখের আতিশয্যে তাদের চিন্তায় নিজেকে খদেখুন: ১৯:৯১-৯২বিনাশ১৬৬৪ করে ফেলবে?
১৬৬৪। ‘বাখিউন’ (সকর্মক ক্রিয়া বিশেষ) ‘বাখাআ’ থেকে উৎপন্ন, যার অর্থ সে যথোপযুক্তভাবে এটা করল। নিজের জাতির আধ্যাত্মিক মঙ্গলের জন্য নবী করীম (সা.)-এর উদ্বেগ ও উৎকণ্ঠার একটি জোরালো প্রমাণ এই আয়াত। তারা যে ঐশীবাণী ও শিক্ষার বিরোধিতা করেছে এবং তা প্রত্যাখ্যান করেছে সেজন্য তাঁর মর্মবেদনা তাঁকে প্রায় মৃত্যুর নিকটবর্তী করে দিয়েছিল। আল্লাহ তা’লার নবী ও রসূলগণ পরম স্নেহময়ী ও হিতাকাঙ্ক্ষিণী মায়ের ন্যায় মানবের প্রতি অশেষ দয়া ও করুণা প্রদর্শন করে থাকেন। তাঁরা মানবজাতির জন্য নিদারুণ দুঃখ পান, আকুল ক্রন্দন করেন এবং মর্মবেদনায় কাতর হয়ে পড়েন, কিন্তু অকৃতজ্ঞ মানুষ, যাদের মঙ্গলের জন্য আল্লাহ তা’লার নবীগণ নিদারুণ কষ্ট পেয়ে থাকেন, তারাই আল্লাহর নবীগণকে নির্যাতন, উৎপীড়ন করে এবং হত্যারও ষড়যন্ত্র করে থাকে।

اِنَّا جَعَلۡنَا مَا عَلَی الۡاَرۡضِ زِیۡنَۃً لَّہَا لِنَبۡلُوَہُمۡ اَیُّہُمۡ اَحۡسَنُ عَمَلًا ﴿۸﴾

৮
পৃথিবীতে যা কিছু আছে তা আমরা নিশ্চয় এর সৌন্দর্যরূপে১৬৬৫ সৃষ্টি করেছি ঘদেখুন: ৫:৪৯; ৬:১৬৬; ১১:৮; ৬৭:৩; ১৮:৪১যেন আমরা তাদেরকে (অর্থাৎ পৃথিবীবাসীদের) পরীক্ষা করে দেখি, তাদের মাঝে কর্মে কে সবচেয়ে উত্তম?
১৬৬৫। আল্লাহ তা’লার সৃষ্ট অগণিত বস্তুসমূহের মধ্যে একটিও এমন নাই যার বিশেষ ব্যবহার বা কার্যকারিতা নাই অথবা যার কোনো উপকারিতা নাই। সকল সৃষ্ট বস্তুই মানবজীবনের সৌন্দর্য বৃদ্ধির সহায়। মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সর্বদাই তারা যেন এ আয়াতের সরল শব্দগুলোর অন্তর্নিহিত মহান সত্যকে মনে রাখে আর প্রকৃতির মধ্যে লুক্কায়িত মহান তত্ত্ব আবিষ্কারে গভীর গবেষণায় তাদের সময় ও শক্তি নিয়োজিত করে এবং এর (প্রকৃতির) উপাদান ও উৎসের অসংখ্য গুণ-বৈশিষ্ট্য সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খরূপে গবেষণা করে।

وَاِنَّا لَجٰعِلُوۡنَ مَا عَلَیۡہَا صَعِیۡدًا جُرُزًا ؕ﴿۹﴾

৯
গদেখুন: ২৬:৪আর যা-ই এর ওপর (অর্থাৎ পৃথিবীতে( রয়েছে নিশ্চয় আমরা সেগুলোকে (একদিন ধ্বংস করে) বিরানভূমিতে পরিণত করব।১৬৬৬কদেখুন:
১৬৬৬। এ আয়াতে একটি ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত রয়েছে যে, পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলো অর্থসম্পদ, ক্ষমতা ও রাজ্য অর্জনের পর এবং বহু আবিষ্কার ও উদ্ভাবন দ্বারা আল্লাহর জমিনকে কুরআন ও হাদীসের বিবরণ অনুযায়ী আর

اَمۡ حَسِبۡتَ اَنَّ اَصۡحٰبَ الۡکَہۡفِ وَالرَّقِیۡمِ ۙ کَانُوۡا مِنۡ اٰیٰتِنَا عَجَبًا ﴿۱۰﴾

১০
তুমি কি মনে করো, গুহাবাসীরা১৬৬৬-ক ও ফলক-লেখকরা* আমাদের নিদর্শনাবলির মাঝে (কোনো) বিরল নিদর্শন ছিল?১৬৬৭,*
১৬৬৬-ক। ‘আসহাবুল কাহফ’ শব্দের বিভিন্ন অর্থ করা হয়েছে, যেমন- ‘গুহাবাসী জাতি, পর্বতগুহার লোকসকল, গুহার সঙ্গী বা সাথি, গুহার অধিকারী এবং গুহার অধিবাসীরা।’
১৬৬৭। এ আয়াত ঘোষণা করেছে যে, গুহার অধিবাসীরা কোনো আশ্চর্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল না। তাদের সম্পর্কে এমন কিছুই ছিল না যাকে সাধারণ প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম বলা যেতে পারে। তাদেরকে কেন্দ্র করে অনেক উদ্ভট কাহিনি রচনা করা হয়েছে। উল্লেখযোগ্য গল্প হচ্ছে ‘সেভেন স্লিপার্স’ যা মি. গিবন প্রণীত ‘ডিক্লাইন এন্ড ফল অব দি রোমান এমপায়ার’ পুস্তকে লিপিবদ্ধ রয়েছে, যা গুহাবাসী সম্বন্ধে রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ সূত্র যোগান দেয়। গিবন লিখেছেন, সম্রাট ডিসিয়াস যখন খ্রিষ্টানদেরকে নির্যাতন করেছিল এফিসাসের সাতজন অভিজাত যুবক নিকটস্থ এক প্রশস্ত গভীর গিরিগুহাতে আত্মগোপন করেছিল। সেখানেই তারা যালিম কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল। সে হুকুম দিয়েছিল, গিরিগুহার প্রবেশ পথটি বিশাল পাথরের স্তূপ দ্বারা বন্ধ করে দেওয়া হোক। এটা এখন প্রসিদ্ধ ঐতিহাসিক সত্য যে, প্রাথমিক যুগের খ্রিষ্টানদের আল্লাহর একত্ববাদে বিশ্বাসের কারণে পৌত্তলিক রোমান সম্রাটদের হাতে অবর্ণনীয় যুলুম-নির্যাতন ভোগ করতে হয়েছিল। এই অমানুষিক অত্যাচার আরম্ভ হয়েছিল কুখ্যাত রোম সম্রাট ‘নীরো’-র রাজত্বকালে, যার সম্বন্ধে কথিত আছে, সে রোম শহর আগুনে জ্বালিয়ে দিয়েছিল। সভ্যতার এবং জ্ঞানের পাদপীঠ রোম শহরে যখন আগুন জ্বলছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। এ যুলুম ও নিপীড়ন সাময়িক বিরতির পর পর চলছিল। প্রায় চল্লিশ বছরের সংক্ষিপ্ত অবকাশের পর এ নির্যাতন প্রচণ্ড ক্রোধ ও প্রতিহিংসায় নতুন করে পূর্ণোদ্যমে শুরু হয়েছিল সম্রাট ডিসিয়াসের আমলে। সে প্রাচীন রোমের ধর্মীয় অনুশাসন পুনঃস্থাপন করতে চেয়েছিল এবং এ উদ্দেশ্য সাধনের জন্য নিয়মিতভাবে খ্রিষ্টানদেরকে সম্পূর্ণ ধ্বংস বা নির্মূল করা আরম্ভ করেছিল। বিশেষত ৩০৩ খ্রিষ্টাব্দে ডায়োক্লিশিয়ানের (Diocletian) অনুশাসন খ্রিষ্টানদের বিরুদ্ধে সকল মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এ অনুশাসনের বলে সাম্রাজ্যের সকল প্রদেশে খ্রিষ্টান উপাসনালয়গুলো (তথা গির্জাসমূহ) ভেঙে ধ্বংস করে ফেলা হয়েছিল, তাদের পবিত্র কিতাবাদি প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছিল, গির্জার সম্পত্তিসমূহ বাজেয়াপ্ত করা হয়েছিল এবং খ্রিষ্টানদেরকে নিরাপত্তাবিহীন অবস্থায় বহিষ্কার করা হয়েছিল (গিবনস রোমান এমপায়ার, এনসাইক্লো ব্রিট এন্ড স্টোরি অব রোম)। এ নিষ্ঠুর ও অমানুষিক নির্যাতনের অসহায় শিকার খ্রিষ্টানরা নিজেদেরকে রক্ষা করার জন্য রোমের ভূগর্ভস্থিত সমাধিগুলোতে আত্মগোপন করার জন্য আশ্রয় নিয়েছিল। এ উদ্দেশ্যে তারা ভূগর্ভস্থ সমাধিগুলোকে (Catacombs) বিস্ময়করভাবে উপযোগী করে নিয়েছিল, বিভিন্নমুখী রাস্তার গোলকধাঁধা সৃষ্টি করেছিল এবং নানা স্থানে অসংখ্য ছোটো ছোটো কুঠুরিতে লুকিয়ে থাকার স্থান তৈরি করে রেখেছিল যাতে অন্ধকারে পশ্চাদ্ধাবনকারীরা তাদের অবস্থান টের না পায়। ক্যাটাকম্বগুলোর সমাধিশিলাতে উৎকীর্ণ শিরোনাম থেকে প্রতীয়মান হয় যে, প্রাথমিক খ্রিষ্টানরা অবিচল একেশ্বরবাদী ছিল। শিলালিপিগুলোতে হযরত ঈসা
* ‘আসহাবুর রাকীম’-এর অর্থ হলো ফলক-লেখকরা। এরা তাদের গুহায় গুরুত্বপূর্ণ লেখা ছেড়ে এসেছিল। এ বিষয়ে বর্তমান যুগে ইউরোপবাসীরা অনেক গবেষণা করেছে। এ আয়াতটিতে এক অলৌকিকতা রয়েছে। মহানবী (সা.) গুহাবাসীদের সম্পর্কে হয়ত জানতেন। আর ‘ফলক-লেখক’ একথা বলা একমাত্র অদৃশ্য সম্পর্কে জ্ঞাত খোদা না জানালে মহানবী (সা.)-এর পক্ষে এ বিষয়টি জানা কখনো সম্ভব ছিল না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।