২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

طٰسٓمّٓ ﴿۲﴾

২
‘তাহির, সামী, মাজীদ’ অর্থাৎ পবিত্র, সর্বশ্রোতা, মর্যাদাবান।২০৯৪,*
২০৯৪। ‘তা সীন মীম’ এগুলো ‘হুরূফে মুকাত্তায়াত’ (সাংকেতিক বা সংক্ষিপ্ত বর্ণমালা)। এখানে প্রতীকরূপে ‘তাহির’ (পবিত্র)-এর ‘তা’, ‘সামী’ (সর্বশ্রোতা)-এর ‘সীন’ এবং ‘মাজীদ’ (মর্যাদাবান)-এর মীম ইঙ্গিত করে, সূরাটি এ উপায়ে হৃদয়ের পবিত্রতা অর্জন, দোয়ার গ্রহণীয়তা এবং মর্যাদা লাভের শিক্ষা দেয়। তফসীরাধীন এবং পরবর্তী ‘তা সীন মীম’ মুকাত্তায়াত বিশিষ্ট দুটি সূরা একই বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত আর এগুলোর প্রত্যেকটি বিষয়বস্তুতে পরস্পরের খুবই ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে। এগুলো প্রায় একই সময়ে মক্কায় অবতীর্ণ হয়েছিল। যেহেতু এ সূরাগুলো বিশেষভাবে হযরত মূসা (আ.)-এর ঘটনাসমূহ কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করে, সেহেতু কোনো কোনো তফসীরকার এই সংক্ষিপ্ত বর্ণমালাকে সিনাই পর্বত এবং মূসা (আ.)-এর স্থলে গ্রহণ করেছেন- ‘তা সীন’- কে তূরে সীনীন (সিনাই পর্বত) এবং ‘মীম’-কে মূসা (আ.)-এর প্রতীকরূপে নিয়েছেন।
* তা, সীন, মীম অর্থাৎ তাইয়্যিবুন, সামীউন, আলীমুন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾

৩
খদেখুন: ১২:২; ১৫:২; ২৭:২; ২৮:৩এগুলো এক সুস্পষ্ট কিতাবের আয়াত।২০৯৪-ক
২০৯৪-ক। দেখুন টীকা ১৩৫৬।

لَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ اَلَّا یَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۴﴾

৪
কদেখুন: ১:১আর তারা ঈমান আনে না বলে তুমি কি (দুঃখের আতিশয্যে) নিজেকে বিনাশ২০৯৪-খ করে ফেলবে?
২০৯৪-খ। দেখুন টীকা ১৬৬৪।

اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ اٰیَۃً فَظَلَّتۡ اَعۡنَاقُہُمۡ لَہَا خٰضِعِیۡنَ ﴿۵﴾

৫
আমরা যদি চাই, আকাশ থেকে তাদের ওপর এমন এক নিদর্শন অবতীর্ণ করতে পারি যার সামনে তাদের শির অবনত হয়ে যাবে।২০৯৫
২০৯৫। হযরত নবী করীম (সা.)-এর মর্মবেদনা বৃথা যাবে না। তাঁর জাতির লোকেরা যদি তাঁর বিরোধিতায় ক্ষান্ত না হয় তাহলে শাস্তির নিদর্শন তারা প্রত্যক্ষ করবে, যা তাদের প্রধানদেরকে অপমানিত এবং পর্যুদস্ত করবে। ‘আনাক’ অর্থ প্রধানরা (লেইন)।

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا کَانُوۡا عَنۡہُ مُعۡرِضِیۡنَ ﴿۶﴾

৬
গদেখুন: ১৮:৭আর রহমান আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যখনই কোনো নতুন২০৯৬ উপদেশবাণী আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়।ঘদেখুন: ২১:৩,৪৩
২০৯৬। নতুন শব্দটি দ্বারা এক নতুন আকারে অথবা নতুন বিবরণ সহকারে অর্থ প্রকাশ করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো, সকল ধর্মের মৌলিক বিষয় এবং বুনিয়াদি শিক্ষাসমূহ পরস্পর সদৃশ ও অভিন্ন, কেবল ব্যাখ্যার ক্ষেত্রে এগুলো বিসদৃশ অথবা নতুন বিধান রূপান্তরিত আর উন্নত আকারে অবতীর্ণ হয় যাতে তা অবতীর্ণ হবার সময় জাতির অবস্থা, ধ্যানধারণা, প্রয়োজনীয়তা ও অভাব মেটানোর দিক দিয়ে বিশেষ সময়োপযোগী হতে পারে। কোনো কোনো নবী শরীয়ত নিয়ে আসেন, যদিও অন্যান্য অনেকে তাদের পূর্ববর্তী শরীয়তের অনুসরণে কাজ করে থাকেন মাত্র।

فَقَدۡ کَذَّبُوۡا فَسَیَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۷﴾

৭
তারা যেহেতু (প্রত্যেক নিদর্শনকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, তাই সেসব (বিষয় পূর্ণ হবার) সংবাদ অবশ্যই তাদের কাছে আসবে যে সম্পর্কে তারা ঠাট্টাবিদ্রূপ করত।

اَوَلَمۡ یَرَوۡا اِلَی الۡاَرۡضِ کَمۡ اَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍ کَرِیۡمٍ ﴿۸﴾

৮
কদেখুন: ৬:৩৫; ২২:৪৩; ৩৫:২৬; ৪০:৬তারা কি ভূপৃষ্ঠের প্রতি লক্ষ করে না, আমরা তাতে (উদ্ভিদের) কত-না উৎকৃষ্ট জোড়া উৎপন্ন করেছি?

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹﴾

৯
নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন রয়েছে। যদিও তাদের অধিকাংশই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۱۰﴾

১০
আর খদেখুন: ৩৬:৩৪-৩৭নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।২০৯৭
সূরা আশ-শুআরা - রুকু ১
২০৯৭। ‘নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী’ বাক্যের অন্তর্নিহিত মর্ম হলো, এ সূরাতে বর্ণিত অন্যান্য নবীর অবস্থার সঙ্গে মহানবী (সা.)-এর অবস্থা সদৃশ হবে, কিন্তু যেখানে এসব নবীর বিরুদ্ধবাদীদেরকে আল্লাহ তা’লা পাকড়াও করেছিলেন ও ধ্বংস করেছিলেন, সেখানে নবী করীম (সা.)-এর ক্ষেত্রে পরাক্রমশালী খোদা তাঁকে বিজয় ও উন্নতি প্রদান করবেন। তাঁর জন্য জয়ের আনন্দ সৃষ্টি করে কেবল তাঁর শক্তি ও ক্ষমতার নিদর্শনই প্রকাশ করবেন না, অধিকন্তু তাঁর জাতির প্রতি করুণা প্রদর্শন করবেন। সেজন্য তাদের এক ক্ষুদ্র ২০৯৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য অংশ ধ্বংসপ্রাপ্ত হবে বটে, কিন্তু এক বিরাট সংখ্যাগরিষ্ঠ দল আল্লাহ তা’লার ক্ষমা ও করুণা লাভ করবে এবং অবশেষে তারা ঈমান আনবে।