৬৭

الملك

সূরা আল-মুলক

Al-Mulk

মক্কী ৩১ আয়াত ২ রুকু পারা ২৮–২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ২ রুকূ

وَقَالُوۡا لَوۡ کُنَّا نَسۡمَعُ اَوۡ نَعۡقِلُ مَا کُنَّا فِیۡۤ اَصۡحٰبِ السَّعِیۡرِ ﴿۱۱﴾

১১
তারা আরো বলবে, ‘আমরা যদি (মন দিয়ে) শুনতাম বা বিবেকবুদ্ধি খাটাতাম,৩০৮০-ক তাহলে আমরা আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না।’
৩০৮০-ক। আহা, আমরা যদি শরীয়তের বা বিবেকের আহ্বানে সাড়া দিতাম!

فَاعۡتَرَفُوۡا بِذَنۡۢبِہِمۡ ۚ فَسُحۡقًا لِّاَصۡحٰبِ السَّعِیۡرِ ﴿۱۲﴾

১২
তখন তারা অকপটে নিজেদের পাপ স্বীকার فَسُحْمًا করে নেবে। অতএব আগুনের অধিবাসীদের জন্য অভিসম্পাত!

اِنَّ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّہُمۡ بِالۡغَیۡبِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۳﴾

১৩
কদেখুন: ২১:৫০; ৫৫:৪৭; ৭৯:৪১-৪৩নিশ্চয় যারা নিজ প্রতিপালক-প্রভুকে লোকচক্ষুর আড়ালে থাকা সত্ত্বেও ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অনেক বড়ো পুরস্কার।

وَاَسِرُّوۡا قَوۡلَکُمۡ اَوِ اجۡہَرُوۡا بِہٖ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۴﴾

১৪
খদেখুন: ২:৭৮; ৬:৪; ১১:৬; ২০:৮আর তোমরা তোমাদের কথা গোপন করো বা তা প্রকাশ করো, (মনে রেখো!) নিশ্চয় তিনি অন্তরের সব কথা উত্তমরূপে অবগত।

اَلَا یَعۡلَمُ مَنۡ خَلَقَ ؕ وَہُوَ اللَّطِیۡفُ الۡخَبِیۡرُ ﴿٪۱۵﴾

১৫
যিনি (তোমাদের) সৃষ্টি করেছেন তিনি কি (তোমাদের অভ্যন্তরীণ অবস্থা) জানেন না? অথচ তিনিই সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞাতা।
সূরা আল-মুলক - রুকু ১

ہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ ذَلُوۡلًا فَامۡشُوۡا فِیۡ مَنَاکِبِہَا وَکُلُوۡا مِنۡ رِّزۡقِہٖ ؕ وَاِلَیۡہِ النُّشُوۡرُ ﴿۱۶﴾

১৬
তিনিই পৃথিবীকে তোমাদের জন্য গদেখুন: ২:২৩; ২০:৫৪বসবাসযোগ্য করেছেন। সুতরাং তোমরা এর পথসমূহে চলাচল করো৩০৮১ এবং তাঁর (অর্থাৎ আল্লাহ-প্রদত্ত) রিযক থেকে খাও। আর তাঁর দিকেই হবে পুনরুত্থান।
৩০৮১। কুরআনের কয়েকটি স্থানেই পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য উৎসাহিত করা হয়েছে, কারণ নিজের আবাসভূমি ত্যাগ করে ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করলে জ্ঞান ও অভিজ্ঞতার পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পায় এবং অনেক কিছু শেখা যায়।

ءَاَمِنۡتُمۡ مَّنۡ فِی السَّمَآءِ اَنۡ یَّخۡسِفَ بِکُمُ الۡاَرۡضَ فَاِذَا ہِیَ تَمُوۡرُ ﴿ۙ۱۷﴾

১৭
ঘদেখুন: ১৬:৪৬; ১৭:৬৯; ৩৪:১০যে মহান অস্তিত্ব উর্ধ্বলোকে বিদ্যমান, أَمِنْتُمْ مَّنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ তিনি যে তোমাদের মাটিচাপা দেবেন না- এ বিষয়ে কি তোমরা নিশ্চিন্ত?৩০৮২ অকস্মাৎ তা কাঁপতে আরম্ভ করবে!
৩০৮২। কুরআনে যেহেতু শাস্তির আগমনকে আকাশ থেকে অবতরণ বলে বর্ণনা করা হয়েছে, সেহেতু এ আয়াতে এবং পরবর্তী আয়াতে আল্লাহকেও আকাশে অবস্থানকারীরূপে বর্ণনা করা হয়েছে। অন্যথায় আল্লাহ তো এখানে, সেখানে, সবখানে ও সর্বত্র বিরাজমান।

اَمۡ اَمِنۡتُمۡ مَّنۡ فِی السَّمَآءِ اَنۡ یُّرۡسِلَ عَلَیۡکُمۡ حَاصِبًا ؕ فَسَتَعۡلَمُوۡنَ کَیۡفَ نَذِیۡرِ ﴿۱۸﴾

১৮
অথবা যে মহান অস্তিত্ব ঊর্ধ্বলোকে বিদ্যমান, أَمْ أَمِنْتُمْ مَّنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلُ তিনি যে পাথর বর্ষণকারী ঝঞ্ঝাবায়ু পাঠিয়ে তোমাদের ধ্বংস করবেন না- এ বিষয়ে তোমরা কি নিশ্চিন্ত? অতএব তোমরা অবশ্যই জানতে পারবে, কত ভয়াবহ ছিল আমার সতর্কীকরণ!

وَلَقَدۡ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿۱۹﴾

১৯
আর নিশ্চয় যারা তাদের পূর্বে ছিল তারাও (রসূলদের) মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে। অতএব (দেখো,) কত কঠোর ছিল আমার শাস্তি!

اَوَلَمۡ یَرَوۡا اِلَی الطَّیۡرِ فَوۡقَہُمۡ صٰٓفّٰتٍ وَّیَقۡبِضۡنَ ؔۘؕ مَا یُمۡسِکُہُنَّ اِلَّا الرَّحۡمٰنُ ؕ اِنَّہٗ بِکُلِّ شَیۡءٍۭ بَصِیۡرٌ ﴿۲۰﴾

২০
কদেখুন: ১৬:৮০তারা কি তাদের ওপরে (অর্থাৎ বায়ুমণ্ডলে) পাখিদের ডানা মেলতে ও গোটাতে দেখে না?৩০৮৩ রহমান আল্লাহ ছাড়া কেউ এদের ধরে রাখে না।* নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।
৩০৮৩। অবিশ্বাসীরা যদি সত্যের বিরোধিতা করতেই থাকে তাহলে তাদেরকে ধ্বংস করা হবে দুর্ভিক্ষ ও ভূমিকম্পের দ্বারা, বিশেষ করে যুদ্ধ দ্বারা। আকাশের পাখিরা তাদের মৃতদেহগুলো উৎসবমুখর হয়ে ভক্ষণ করবে (১৬:৮০)। (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, ১৮৮০ টীকা দ্রষ্টব্য)।