৮৪

الانشقاق

সূরা আল-ইনশিকাক

Al-Inshiqaq

মক্কী ২৬ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৬ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اِذَا السَّمَآءُ انۡشَقَّتۡ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে।৩২৯৭খদেখুন: ৫৫:৩৮; ৬৯:১৭গদেখুন: ৭৮:৭ঘদেখুন: ২:২২৪; ১১:৩০; ১৮:১১১
৩২৯৭। আয়াতটি এমন একটি সময়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছে যখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং ইসলাম-বিস্তারের লক্ষ্যে বিপুল সংখ্যায় ঐশী নিদর্শন প্রদর্শিত হবে। সাধারণ লোকেরা এবং আলেমরাও তখন ঐশী হিদায়াতের প্রতি গভীরভাবে চিন্তা করবে।

وَاَذِنَتۡ لِرَبِّہَا وَحُقَّتۡ ۙ﴿۳﴾

৩
আর আপন প্রতিপালক-প্রভুর কথা মনোযোগ দিয়ে শুনবে এবং এটাই তার জন্য অবধারিত করা হয়েছে।৩২৯৮
৩২৯৮। এক নব আদমের জন্ম হবে, ফেরেশতারা তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর আগমনের উদ্দেশ্যাবলি পূর্ণ করতে তাঁকে সাহায্য করবে (৬৯:১৮), কারণ ফেরেশতাদেরকে এ দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করার উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে।

وَاِذَا الۡاَرۡضُ مُدَّتۡ ۙ﴿۴﴾

৪
আর ধরাপৃষ্ঠকে যখন সম্প্রসারিত করা হবে,৩২৯৯
৩২৯৯। পৃথিবী এক নবজীবন লাভ করবে এবং মানুষের পাপের মাত্রাধিক্যের কারণে বিশ্ব যেভাবে ধ্বংসের মুখোমুখি হয়ে গিয়েছিল তা থেকে তা বেঁচে যাবে এবং বিশ্বের অধিবাসীদের আধ্যাত্মিক উন্নতির নতুন নতুন উপায়-উপকরণ সরবরাহ করা হবে। আয়াতটির অর্থ এ-ও হতে পারে, কোনো কোনো গ্রহ-উপগ্রহ যেগুলোকে কেবল আকাশের সাথে সম্পৃক্ত বলে মনে করা হতো, সেগুলো পৃথিবীরই অংশ বলে পরিচিত হবে এবং মানুষ রকেটের সাহায্যে সেখানে পৌঁছানোরও চেষ্টা চালাবে। ‘মুদ্দাত’ শব্দটিতে সব অর্থই নিহিত আছে (লেইন)। যেগুলোকে মহাকাশীয় বিষয় বলে মনে করা হতো সেগুলোকে পৃথিবীর মতো বসবাসযোগ্য করে নেওয়া হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ৩৩০০ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاَلۡقَتۡ مَا فِیۡہَا وَتَخَلَّتۡ ۙ﴿۵﴾

৫
এবং যা-ই এতে রয়েছে তা সে বের করে দেবে ও খালি হয়ে যাবে,৩৩০০
৩৩০০। পৃথিবী এর গুপ্ত ধনসম্পদ এত বিপুল পরিমাণে বের করে দেবে, মনে হবে এ যেন নিজেকে খালি করে দিচ্ছে।

وَاَذِنَتۡ لِرَبِّہَا وَحُقَّتۡ ؕ﴿۶﴾

৬
আর সে আপন প্রতিপালক-প্রভুর কথা মনোযোগ দিয়ে শুনবে এবং এটাই তার জন্য অবধারিত করা হয়েছে।

یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡہِ ۚ﴿۷﴾

৭
হে মানুষ! নিশ্চয় তোমাকে তোমার প্রতিপালক-প্রভুর কাছে পৌঁছাতে কঠোর সাধনা করতে হবে, তবেই তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।

فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ﴿۸﴾

৮
কদেখুন: ১৭:৭২; ৬৯:২০অতএব যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে,

فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا ۙ﴿۹﴾

৯
তখন তার কাছ থেকে অবশ্যই সহজ হিসাবনিকাশ গ্রহণ করা হবে।

وَّیَنۡقَلِبُ اِلٰۤی اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ؕ﴿۱۰﴾

১০
আর সে তার পরিবার-পরিজনের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে আসবে।