৮৪

الانشقاق

সূরা আল-ইনশিকাক

Al-Inshiqaq

মক্কী ২৬ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৬ আয়াত এবং ১ রুকূ

فَمَا لَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿ۙ۲۱﴾

২১
সুতরাং তাদের কী হয়েছে, তারা কেন ঈমান আনে না?৩৩০৫ সিজদা
৩৩০৫। কাফিরদের এত বুদ্ধিবৈকল্য ঘটল কী কারণে যে, তারা ভবিষ্যদ্বাণীর দুটি অংশ পূর্ণ হতে স্বচক্ষে দেখেও ভবিষ্যদ্বাণীটির তৃতীয় অংশের পূর্ণতা সম্বন্ধে অবিশ্বাস করে? তারা ইসলামের চরম অধঃপতন দেখল, তারপর আধ্যাত্মিক রাতের অন্ধকারও দেখতে পেল, তথাপি এটা বিশ্বাস করে না যে, একদা চতুর্দশীর পূর্ণচন্দ্র এসে রাতের সেই কালো অন্ধকার দূর করে দেবে।

وَاِذَا قُرِئَ عَلَیۡہِمُ الۡقُرۡاٰنُ لَا یَسۡجُدُوۡنَ ﴿ؕٛ۲۲﴾

২২
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না।
সিজদাহ্‌

بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا یُکَذِّبُوۡنَ ﴿۫ۖ۲۳﴾

২৩
কদেখুন: ৪৩:৮৯বরং যারা অস্বীকার করেছে তারা (কুরআনকে) প্রত্যাখ্যান করে।

وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا یُوۡعُوۡنَ ﴿۫ۖ۲۴﴾

২৪
আর তারা যা একত্র করছে আল্লাহ তা সবচেয়ে ভালো জানেন।৩৩০৬
৩৩০৬। কাফিরদের সতর্ক করে দেওয়া হয়েছে, তারা আল্লাহর প্রেরিত পুরুষের প্রতি মনে মনে যে শত্রুতা ও ঈর্ষা পোষণ করে তা আল্লাহ ভালোভাবেই জানেন। আর তারা যে প্রেরিত পুরুষের সত্য-প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বানচাল করে তাঁর উদ্দেশ্যকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, একথাও আল্লাহ তা’লা পুরোপুরি জ্ঞাত আছেন।

فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿ۙ۲۵﴾

২৫
গদেখুন: ৯:৩৪সুতরাং তাদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।ঘদেখুন: ১১:১২; ৪১:৯; ৯৫:৭

اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ﴿٪۲۶﴾

২৬
খদেখুন: ৮৫:২০তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের কথা ভিন্ন। তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান।
সূরা আল-ইনশিকাক - রুকু ১