৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَلَوۡ تَرٰۤی اِذۡ وُقِفُوۡا عَلٰی رَبِّہِمۡ ؕ قَالَ اَلَیۡسَ ہٰذَا بِالۡحَقِّ ؕ قَالُوۡا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿٪۳۱﴾

৩১
আর তুমি যদি দেখতে পেতে, যখন তাদের প্রতিপালক-প্রভুর সামনে তাদেরকে দাঁড় করানো হবে, (তখন) তিনি (তাদের) জিজ্ঞেস করবেন, ‘এটি (অর্থাৎ পরকাল) কি সত্য নয়?’ তারা বলবে, ‘কেন নয়, আমাদের প্রতিপালক-প্রভুর কসম! (এটি সত্য।)’ তিনি বলবেন, ‘অতএব তোমরা যেহেতু অস্বীকার করতে, তাই শাস্তি ভোগ করো।’
সূরা আল-আনআম - রুকু ৩

قَدۡ خَسِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِلِقَآءِ اللّٰہِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتۡہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً قَالُوۡا یٰحَسۡرَتَنَا عَلٰی مَا فَرَّطۡنَا فِیۡہَا ۙ وَہُمۡ یَحۡمِلُوۡنَ اَوۡزَارَہُمۡ عَلٰی ظُہُوۡرِہِمۡ ؕ اَلَا سَآءَ مَا یَزِرُوۡنَ ﴿۳۲﴾

৩২
গদেখুন: ১৫:৯৮; ১৬:১০৪শ্যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অকস্মাৎ তাদের ওপর যখন সেই মুহূর্ত এসে পড়বে তখন তারা বলবে, ‘হায়, আমরা সে (মুহূর্ত) সম্বন্ধে যে অবহেলা করেছিলাম সেজন্য আক্ষেপ!’ আর (তখন) তারা নিজেদের বোঝা নিজেদের পিঠে বহন করবে।৮৪০ শোনো! তারা যা বহন করবে তা অত্যন্ত মন্দ।
৮৪০। এ আয়াতের মর্ম হচ্ছে, তাদের বোঝা অত্যন্ত ভারী হবে।

وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَعِبٌ وَّلَہۡوٌ ؕ وَلَلدَّارُ الۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۳۳﴾

৩৩
কদেখুন: ৫:৪৯; ৬:১৫০; ১১:১১৯; ১৩:৩২; ১৬:১০আর পার্থিব জীবন এক ক্রীড়াকৌতুক ও আমোদ-প্রমোদ ছাড়া কিছুই নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয় তাদের জন্য খদেখুন: ১০:২১; ২৯:৫১পরকালের আবাস উত্তম। অতএব তোমরা কি বিবেকবুদ্ধি খাটাবে না?

قَدۡ نَعۡلَمُ اِنَّہٗ لَیَحۡزُنُکَ الَّذِیۡ یَقُوۡلُوۡنَ فَاِنَّہُمۡ لَا یُکَذِّبُوۡنَکَ وَلٰکِنَّ الظّٰلِمِیۡنَ بِاٰیٰتِ اللّٰہِ یَجۡحَدُوۡنَ ﴿۳۴﴾

৩৪
নিশ্চয় আমরা জানি, ঘদেখুন: ২:২১৫; ৪০:৫২; ৬:১১৬তারা যা বলে তা তোমাকে অবশ্যই পীড়া দেয়। সত্য কথা হলো, তারা শুধু তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে না, বরং যালিমরা আল্লাহর নিদর্শনাবলিরই অস্বীকার করে।৮৪১
৮৪১। হযরত রসূল করীম (সা.) মানবীয় দয়ামায়ায় ভরপুর ছিলেন। কাফিররা তাঁর সম্পর্কে কী বলত সে বিষয়ে তিনি মোটেই বিচলিত হতেন না। অবিশ্বাসীরা তাঁর প্রতি মিথ্যারোপ করত। সেজন্যও তিনি ব্যথিত হতেন না, বরং আল্লাহ তা’লার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তারা নিজেদের প্রতি ঐশী করুণার দ্বার রুদ্ধ করে দিয়েছিল, এ কারণে তিনি বেদনাবিধুর ছিলেন।

وَلَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ فَصَبَرُوۡا عَلٰی مَا کُذِّبُوۡا وَاُوۡذُوۡا حَتّٰۤی اَتٰہُمۡ نَصۡرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِکَلِمٰتِ اللّٰہِ ۚ وَلَقَدۡ جَآءَکَ مِنۡ نَّبَاِی الۡمُرۡسَلِیۡنَ ﴿۳۵﴾

৩৫
আর নিশ্চয় তোমার পূর্বেও রসূলদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল,৮৪২ কিন্তু প্রত্যাখ্যাত হওয়া এবং কষ্ট পাওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরেছে। ?দেখুন: পরিশেষে তাদের কাছে আমাদের সাহায্য এসে যায়। আর আল্লাহর কথা৮৪৩ পরিবর্তনকারী কেউ নাই; আর নিশ্চয় তোমার কাছে রসূলদের সংবাদ এসে গেছে।
৮৪২। আল্লাহ তা’লা নবী করীম (সা.)-কে সান্ত্বনা এবং প্রবোধ দেবার জন্য এ কথাগুলো দ্বারা ভালোবাসাপূর্ণ সম্বোধন করেছেন। তাঁকে বলা হয়েছে, তাঁর পূর্বে আগত নবী-রসূলগণকেও প্রত্যাখ্যান, অবজ্ঞা এবং ঠাট্টাবিদ্রুপ করা হয়েছিল।
৮৪৩। আল্লাহর নবীগণের জন্য আল্লাহর সাহায্য এসে থাকে এবং তাঁদের শত্রুদের জন্য আসে দুঃখদুর্দশা। এ ঐশী নিয়ম অপরিবর্তনীয়।

وَاِنۡ کَانَ کَبُرَ عَلَیۡکَ اِعۡرَاضُہُمۡ فَاِنِ اسۡتَطَعۡتَ اَنۡ تَبۡتَغِیَ نَفَقًا فِی الۡاَرۡضِ اَوۡ سُلَّمًا فِی السَّمَآءِ فَتَاۡتِیَہُمۡ بِاٰیَۃٍ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَمَعَہُمۡ عَلَی الۡہُدٰی فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۳۶﴾

৩৬
আর তাদের মুখ ফিরিয়ে নেওয়া তোমার কাছে যদি অনেক অসহনীয় হয়ে থাকে, তাহলে তোমার সাধ্য থাকলে ভূগর্ভে কোনো সুড়ঙ্গ৮৪৪ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করো। অতঃপর (এর মাধ্যমে) তাদের কাছে যদি কোনো নিদর্শন নিয়ে আসতে পারো (তাহলে নিয়ে আসো)। আর আল্লাহ যদি চাইতেন তিনি অবশ্যই তাদেরকে সঠিক পথে একত্র করতেন। সুতরাং তুমি কখনো অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ো না।
৮৪৪। পৃথিবীতে কোনো সুড়ঙ্গ অন্বেষণ করার মর্ম হচ্ছে পার্থিব উপকরণ ব্যবহার করা, অর্থাৎ সত্যের প্রচার ও প্রসার করা এবং আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করার তাৎপর্য হচ্ছে আধ্যাত্মিক উপায় ব্যবহার, অর্থাৎ আল্লাহ তা’লার নিকট প্রার্থনা যেন তিনি অবিশ্বাসীদেরকে সঠিক পথপ্রদর্শন করেন, ইত্যাদি। আল্লাহর নিকট দোয়া-ই প্রকৃতপক্ষে ঐশী নৈকট্য লাভের মাধ্যম বা সিঁড়ি। মহানবী (সা.)-কে উভয় উপকরণ ব্যবহারের কথাই বলা হয়েছে। ২:২৭৪ আয়াতের ‘জাহিল’ শব্দ দ্বারা ‘যে জানে না’ বা ‘যে অপরিচিত’ তাকে বুঝায়। নবী করীম (সা.)-কে এ বিষয়ে আল্লাহ তা’লার বিধান সম্পর্কে অজ্ঞ না থাকার জন্য উপদেশ দেওয়া হয়েছে। এ আয়াত রসূল আকরাম (সা.)-এর উম্মতের আধ্যাত্মিক মঙ্গলের জন্য তাঁর গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার ব্যাপারেও আলোকপাত করেছে। তিনি তাদেরকে নিদর্শন দেখানোর জন্য যে-কোনো অবস্থার মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন, এমনকি পৃথিবীতে সুড়ঙ্গ অথবা আকাশে সিঁড়ি অন্বেষণ করতে হলেও তা-ই করতেন।

اِنَّمَا یَسۡتَجِیۡبُ الَّذِیۡنَ یَسۡمَعُوۡنَ ؕؔ وَالۡمَوۡتٰی یَبۡعَثُہُمُ اللّٰہُ ثُمَّ اِلَیۡہِ یُرۡجَعُوۡنَ ﴿۳۷﴾؃

৩৭
যারা মনোযোগ দিয়ে শোনে কেবল তারাই (ঐশী আহ্বানে) নিষ্ঠার সাথে সাড়া দেয়। আর আল্লাহ মৃতদের৮৪৪-ক পুনরুত্থিত করবেন।৮৪৫ এরপর তাঁরই দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে।
৮৪৪-ক। কুরআনে ‘মাউতা’ শব্দ সত্যবঞ্চিতদের জন্যও ব্যবহৃত হয়েছে।
৮৪৫। এ আয়াতে দুপ্রকার লোকের কথা উল্লেখ করা হয়েছে: (ক) যারা অন্তরে সৎ, মনোযোগ সহকারে শোনে এবং শোনামাত্রই সত্যকে গ্রহণ করে এবং (খ) যারা প্রচ্ছন্ন শক্তি থাকা সত্ত্বেও মৃতবৎ কিন্তু আধ্যাত্মিক পুনর্জীবনের যোগ্যতাসম্পন্ন, আল্লাহ তা’লা তাদেরকে নিদর্শন দ্বারা প্রাণবন্ত করে তুলবেন। এরপর তারাও শ্রবণ করবে এবং ইসলাম গ্রহণ করবে।

وَقَالُوۡا لَوۡلَا نُزِّلَ عَلَیۡہِ اٰیَۃٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قُلۡ اِنَّ اللّٰہَ قَادِرٌ عَلٰۤی اَنۡ یُّنَزِّلَ اٰیَۃً وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۸﴾

৩৮
আর তারা বলে, কদেখুন: ১১:৭,৫৭তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তার প্রতি (বড়ো) কোনো নিদর্শন কেন অবতীর্ণ করা হয় নি?’ তুমি বলো, ‘নিশ্চয় আল্লাহ (বড়ো) নিদর্শন অবতীর্ণ করতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।’

وَمَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا طٰٓئِرٍ یَّطِیۡرُ بِجَنَاحَیۡہِ اِلَّاۤ اُمَمٌ اَمۡثَالُکُمۡ ؕ مَا فَرَّطۡنَا فِی الۡکِتٰبِ مِنۡ شَیۡءٍ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ یُحۡشَرُوۡنَ ﴿۳۹﴾

৩৯
খদেখুন: ১৬:৯০আর পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে এবং নিজেদের দুই ডানার সাহায্যে উড়ে বেড়ানো যত পাখি আছে তারা তোমাদেরই মতো (এক একটি) প্রজাতি।৮৪৬ গদেখুন: ২:১৯,১৭২; ২৭:৮১-৮২; ৩০:৫৩-৫৪আমরা এ কিতাবে কোনো ঘাটতি রাখি নি। পরিশেষে তাদের প্রতিপালক-প্রভুরই সকাশে তাদেরকে সমবেত করা হবে।
৮৪৬। এ আয়াত এদিকে ইঙ্গিত করছে যে, পাখিরা এবং পিঁপড়ার মতো প্রাণিরাও আবহাওয়ার পরিবর্তনে বুঝতে পারে, ঝড় আসন্ন এবং কুকুরের মতো পশুরাও তাদের মনিবের আদেশ বুঝতে পারে অথচ নির্বোধ অবিশ্বাসীরা ‘তকদীরের লিখন’ দেখতে পায় না এবং তারা বুঝতে পারে না, মহানবী (সা.)-কে প্রত্যাখ্যান করে তারা আল্লাহ তা’লার অসন্তুষ্টি ডেকে আনছে। তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হয়েছে এবং অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে। এ আয়াত আরো দুপ্রকার মানুষের প্রতি ইঙ্গিত করছে: (ক) যারা পশুর ন্যায় কেবল দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং জীবনভর তারা দৈহিক কামনা-বাসনাকে পরিতৃপ্ত করতে মগ্ন, (খ) পাখির ন্যায় যারা আধ্যাত্মিক মার্গে উড়তে থাকে। উচ্চ পদমর্যাদার আধ্যাত্মিক ব্যক্তিদেরকে কুরআনে (৩:৫০) পাখির সাথে তুলনা করা হয়েছে।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا صُمٌّ وَّبُکۡمٌ فِی الظُّلُمٰتِ ؕ مَنۡ یَّشَاِ اللّٰہُ یُضۡلِلۡہُ ؕ وَمَنۡ یَّشَاۡ یَجۡعَلۡہُ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۰﴾

৪০
ঘদেখুন: ৬:৪৮; ১২:১০৮; ৪৩:৬৭আর যারা আমাদের নিদর্শনাবলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তারা ঘোর অন্ধকারে নিমজ্জিত বধির ও বোবা। আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন এবং যাকে চান তাকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন।