৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَلَقَدِ اسۡتُہۡزِیٴَ بِرُسُلٍ مِّنۡ قَبۡلِکَ فَحَاقَ بِالَّذِیۡنَ سَخِرُوۡا مِنۡہُمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۱۱﴾

১১
আর তোমার পূর্বেও রসূলদের সাথে ঠাট্টাবিদ্রুপ করা হয়েছে। পরিণামে তাদের মাঝে। যারা ঠাট্টাবিদ্রুপ করেছিল, তাদেরকে তা-ই ঘিরে ফেলল যা নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত।
সূরা আল-আনআম - রুকু ১

قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ ثُمَّ انۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ﴿۱۲﴾

১২
তুমি বলো, গদেখুন: ৩:১৩৮; ২২:৪৭; ২৭:৭০‘তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। অতঃপর দেখো, সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের পরিণাম কী হয়েছিল!’ঘদেখুন: ৬:৫৫; ৭:১৫৭; ৩:১০; ৪:৮৮; ৪৫:২৭

قُلۡ لِّمَنۡ مَّا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ قُلۡ لِّلّٰہِ ؕ کَتَبَ عَلٰی نَفۡسِہِ الرَّحۡمَۃَ ؕ لَیَجۡمَعَنَّکُمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَا رَیۡبَ فِیۡہِ ؕ اَلَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ فَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۳﴾

১৩
তুমি বলো, ‘আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে তা কার?’ বলে দাও, ‘আল্লাহরই।’ তিনি কৃপা করাকে৮২৮ নিজের জন্য অবধারিত করে নিয়েছেন। নিশ্চয় খদেখুন: ২১:৪২কিয়ামত দিবস পর্যন্ত তিনি তোমাদের একত্রিত করতে থাকবেন, যাতে কোনো সন্দেহ নাই। যারা নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা ঈমান আনবে না।
৮২৮। আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তা’লার মালিকানাধীন। ধর্মের শত্রুরাও তাঁরই কর্তৃত্বাধীন। আল্লাহ তো করেন-ই না বরং কোনো মানুষও তার নিজের শিল্পকর্ম ধ্বংস করা পছন্দ করে না। মহান আল্লাহ করুণাময় এবং তিনি অবিশ্বাসীদের অবকাশ দিয়ে থাকেন যেন তারা অনুশোচনা করে ও তাদের প্রতি যেন করুণা প্রদর্শন করা যায়।

وَلَہٗ مَا سَکَنَ فِی الَّیۡلِ وَالنَّہَارِ ؕ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۴﴾

১৪
আর রাত ও দিনে যা (কিছু) স্থিতি লাভ করে সব তাঁরই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

قُلۡ اَغَیۡرَ اللّٰہِ اَتَّخِذُ وَلِیًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَہُوَ یُطۡعِمُ وَلَا یُطۡعَمُ ؕ قُلۡ اِنِّیۡۤ اُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ اَوَّلَ مَنۡ اَسۡلَمَ وَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۵﴾

১৫
তুমি বলো, কদেখুন: ১২:১০২; ১৪:১১; ৩৫:২; ৩৯:৪৭‘আকাশসমূহ ও পৃথিবীর আদিস্রষ্টা৮২৯ আল্লাহকে ছাড়া আমি কি অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে পারি?’ অথচ খদেখুন: ২০:১৩৩; ৫১:৫৮তিনি (সবাইকে) আহার করান, কিন্তু তাঁকে আহার করানো হয় না। তুমি বলো, গদেখুন: ৬:১৬৪; ৩৯:১৩‘নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই।’ আর (হে রসূল!) তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
৮২৯। ‘ফাতির’ শব্দ যখন আল্লাহ তা’লার সম্বন্ধে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় আদিস্রষ্টা, উদ্‌দ্গাতা অথবা নির্মাতা।

قُلۡ اِنِّیۡۤ اَخَافُ اِنۡ عَصَیۡتُ رَبِّیۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۶﴾

১৬
তুমি বলো, ঘদেখুন: ১০:১৬; ৩৯:১৪; ১০:১০৮‘আমি যদি আমার প্রতিপালক-প্রভুর অবাধ্যতা৮৩০ করি তাহলে নিশ্চয় আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’
৮৩০। এ আয়াত আল্লাহ তা’লার প্রতি অবাধ্যতার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার উদ্দেশ্যে জোরালোভাবে পরামর্শ দান করছে। নবী করীম (সা.) কখনো আল্লাহর অবাধ্য হয়েছিলেন, এ আয়াতে তা কখনো বুঝায় না।

مَنۡ یُّصۡرَفۡ عَنۡہُ یَوۡمَئِذٍ فَقَدۡ رَحِمَہٗ ؕ وَذٰلِکَ الۡفَوۡزُ الۡمُبِیۡنُ ﴿۱۷﴾

১৭
সে-দিন যার থেকে তা (অর্থাৎ শাস্তি) সরিয়ে নেওয়া হবে তার প্রতি নিশ্চয় তিনি দয়া করেছেন, আর এটাই৮৩১ সুস্পষ্ট সফলতা।
৮৩১। ‘যালিকা’ শব্দটি দ্বারা শাস্তি সরিয়ে দেওয়া অথবা ‘রেহাই’ করা এ দুয়ের যে-কোনো একটির প্রতি ইঙ্গিত হতে পারে।

وَاِنۡ یَّمۡسَسۡکَ اللّٰہُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَہٗۤ اِلَّا ہُوَ ؕ وَاِنۡ یَّمۡسَسۡکَ بِخَیۡرٍ فَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۸﴾

১৮
আর আল্লাহ যদি তোমাকে দুঃখকষ্টে ক্লিষ্ট করেন, তাহলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নাই। আর তিনি যদি তোমাকে সৌভাগ্যমণ্ডিত করেন, তাহলে তিনি সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।

وَہُوَ الۡقَاہِرُ فَوۡقَ عِبَادِہٖ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡخَبِیۡرُ ﴿۱۹﴾

১৯
আর তিনি তাঁর সৃষ্টির তথা মানবজাতির ওপর পূর্ণ ক্ষমতাবান। আর তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।৮৩২
৮৩২। পদার্থ ও আত্মা আল্লাহর সাথে সহাবস্থান করে এবং এগুলো তাঁর দ্বারা সৃষ্ট হয় নি, আল্লাহর ‘আল-কাহির’ গুণবাচক নামটি এই তত্ত্বকে খণ্ডন করে। এগুলোকে যদি আল্লাহ তা’লা সৃষ্টি না করতেন তাহলে এগুলোকে দমন করা বা বশীভূত রাখার ক্ষমতা বা অধিকার তাঁর থাকত না।

قُلۡ اَیُّ شَیۡءٍ اَکۡبَرُ شَہَادَۃً ؕ قُلِ اللّٰہُ ۟ۙ شَہِیۡدٌۢ بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ۟ وَاُوۡحِیَ اِلَیَّ ہٰذَا الۡقُرۡاٰنُ لِاُنۡذِرَکُمۡ بِہٖ وَمَنۡۢ بَلَغَ ؕ اَئِنَّکُمۡ لَتَشۡہَدُوۡنَ اَنَّ مَعَ اللّٰہِ اٰلِہَۃً اُخۡرٰی ؕ قُلۡ لَّاۤ اَشۡہَدُ ۚ قُلۡ اِنَّمَا ہُوَ اِلٰہٌ وَّاحِدٌ وَّاِنَّنِیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تُشۡرِکُوۡنَ ﴿ۘ۲۰﴾

২০
তুমি বলো, ‘সাক্ষ্যরূপে কোন কথাটি সবচেয়ে বড়ো?’ বলো, কদেখুন: ৬:৬২‘আল্লাহই আমার ও তোমাদের মাঝে সাক্ষী।৮৩৩ আর আমার প্রতি এ কুরআন ওহী করা হয়েছে, যেন আমি এর মাধ্যমে তোমাদেরকে এবং যার কাছে এটি (তথা এ বাণী) পৌঁছায় (তাকে) সতর্ক করতে পারি। তোমরা কি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছ, আল্লাহ ছাড়া আরো কোনো উপাস্য আছে?’ তুমি বলো, ‘আমি (এ) সাক্ষ্য দেই না।’ বলো, ‘নিশ্চয় তিনিই হলেন একমাত্র উপাস্য এবং আমি নিশ্চয় তা থেকে সম্পূর্ণভাবে দায়মুক্ত যা তোমরা (তাঁর সাথে) শরীক করো।’খদেখুন: ৪:১৬৭; ১৩:৪৪; ২৯:৫৩
৮৩৩। আল্লাহ তা’লা তিনভাবে সাক্ষ্য বা প্রমাণ পেশ করেছেন- কুরআন মজীদ অবতীর্ণ হবার মাধ্যমে প্রথম প্রমাণ, দ্বিতীয় এবং তৃতীয় প্রমাণ পরবর্তী আয়াতসমূহে উল্লিখিত হয়েছে।