১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

وَمَا کَانَ لِنَفۡسٍ اَنۡ تُؤۡمِنَ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَیَجۡعَلُ الرِّجۡسَ عَلَی الَّذِیۡنَ لَا یَعۡقِلُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমান আনা সম্ভব নয়।১২৯০ চ.৮.আর যারা বিবেকবুদ্ধি খাটায় না, তিনি তাদের (মুখমণ্ডলে তাদের অন্তরের) কলুষ লেপন করে দেন।
১২৯০। কোনো ধর্মমতের ওপর প্রকৃত ঈমান লাভ করা কেবল মৌখিক স্বীকারোক্তি দ্বারা সম্ভব নয়। আল্লাহ তা’লার ইচ্ছা বা অনুগ্রহেই কেবল তা সম্ভব, অর্থাৎ আল্লাহর প্রতিষ্ঠিত বিধান এবং নিয়মকানুন পালন করার মাধ্যমেই তা সম্ভব।

قُلِ انۡظُرُوۡا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَا تُغۡنِی الۡاٰیٰتُ وَالنُّذُرُ عَنۡ قَوۡمٍ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
তুমি বলো, কদেখুন: ৭:১৮৬‘আকাশসমূহে ও পৃথিবীতে যা আছে তা তোমরা ভালোভাবে লক্ষ করো!১২৯১ কিন্তু যারা ঈমান আনে না, নিদর্শনাবলি ও সতর্কবাণী তাদের কোনো কাজে আসে না।
১২৯১। ‘আকাশসমূহে ও পৃথিবীতে যা আছে তা তোমরা ভালোভাবে লক্ষ করো!’ এ উক্তির মর্মার্থ, যে-সব উপাদান বা উপকরণ রসূল (সা.)-এর মিশনকে কৃতকার্যতায় পৌঁছে দেবার জন্য অবধারিত সেগুলো পূর্বাহ্ণেই আকাশসমূহে ও পৃথিবীতে প্রকাশিত হয়েছে। অতএব ধর্ম নিজ সুন্দর শিক্ষা বলে উন্নতি সাধন করতে সক্ষম। এর জন্য কোনো বাধ্যবাধকতা বা শক্তি প্রয়োগের প্রয়োজন নাই।

فَہَلۡ یَنۡتَظِرُوۡنَ اِلَّا مِثۡلَ اَیَّامِ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِہِمۡ ؕ قُلۡ فَانۡتَظِرُوۡۤا اِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُنۡتَظِرِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
খদেখুন: ৫৪:৬তবে কি এরা এদের পূর্বে গত হয়ে যাওয়া লোকদের যুগের মতোই এক যুগের অপেক্ষা করছে? তুমি বলো, ঘদেখুন: ১১:১২৩‘তবে তোমরা অপেক্ষা করো। নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমাণ রইলাম।’

ثُمَّ نُنَجِّیۡ رُسُلَنَا وَالَّذِیۡنَ اٰمَنُوۡا کَذٰلِکَ ۚ حَقًّا عَلَیۡنَا نُنۡجِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾٪

১০৪
এরপর (আযাবের সময়) আমরা এভাবেই আমাদের রসূলদের ও যারা ঈমান এনেছে তাদেরকে উদ্ধার করে থাকি। মুমিনদের উদ্ধার করা আমাদের জন্য অবশ্যকর্তব্য।
সূরা ইউনুস - রুকু ১০

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنۡ کُنۡتُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ دِیۡنِیۡ فَلَاۤ اَعۡبُدُ الَّذِیۡنَ تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلٰکِنۡ اَعۡبُدُ اللّٰہَ الَّذِیۡ یَتَوَفّٰٮکُمۡ ۚۖ وَاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۵﴾ۙ

১০৫
তুমি বলো, গদেখুন: ৩৫:৪৪হে মানবজাতি! আমার ধর্ম সম্বন্ধে তোমরা কোনো সন্দেহে থাকলে, চদেখুন: (জেনে রাখো,) আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না, বরং আমি সেই আল্লাহর ইবাদত করি, যিনি তোমাদের মৃত্যু দেন। আর আমি মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য আদিষ্ট হয়েছি।

وَاَنۡ اَقِمۡ وَجۡہَکَ لِلدِّیۡنِ حَنِیۡفًا ۚ وَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۶﴾

১০৬
ঙদেখুন: ৩০:৪৮; ৪০:৫২; ৫৮:২২; ১০৯:৩আর তুমি (আল্লাহর প্রতি) সদা বিনত থেকে তোমার মনোযোগ ধর্মে নিবদ্ধ করো এবং ছদেখুন: ৬:১৫৪কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না (এ মর্মেও আমি আদিষ্ট হয়েছি)।জদেখুন: ৩০:৩১,৪৪ঝদেখুন: ২৮:৮৮

وَلَا تَدۡعُ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُکَ وَلَا یَضُرُّکَ ۚ فَاِنۡ فَعَلۡتَ فَاِنَّکَ اِذًا مِّنَ الظّٰلِمِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
আর আল্লাহকে বাদ দিয়ে তাকে ডেকো না- যে তোমার উপকার করতে পারে না এবং তোমার অপকারও করতে পারে না। আর তুমি যদি (এরূপ) করো তাহলে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে’।”

وَاِنۡ یَّمۡسَسۡکَ اللّٰہُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَہٗۤ اِلَّا ہُوَ ۚ وَاِنۡ یُّرِدۡکَ بِخَیۡرٍ فَلَا رَآدَّ لِفَضۡلِہٖ ؕ یُصِیۡبُ بِہٖ مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۱۰۸﴾

১০৮
?দেখুন: আর আল্লাহ যদি তোমাকে কোনো কষ্টে ফেলেন তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। আর তিনি যদি তোমার কোনো মঙ্গল করতে চান তাহলে তাঁর অনুগ্রহও ঠেকানোর কেউ নাই।১২৯২ তিনি তাঁর বান্দাদের মাঝে যাকে চান তাকে (অনুগ্রহে) ভূষিত করেন। আর তিনি অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
১২৯২। একপ্রকার মঙ্গল আছে যা প্রকৃতির নিয়মের অধীন এবং মানুষ তা নিজ প্রচেষ্টা দ্বারা লাভ করতে পারে, কিন্তু অন্য একপ্রকার মঙ্গল রয়েছে যা মানুষ আল্লাহ তা’লার বিশেষ অনুগ্রহে লাভ করে থাকে। ৬২: ৭১:১১।

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَکُمُ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۚ فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ۚ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِوَکِیۡلٍ ﴿۱۰۹﴾ؕ

১০৯
তুমি বলো, ‘হে মানবজাতি! নিশ্চয় তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসে গেছে। ?দেখুন: সুতরাং যে-ই হিদায়াত লাভ করে সে তার নিজের (মঙ্গলের) জন্যই হিদায়াত লাভ করে। আর যে-ই পথভ্রষ্ট হয় সে নিজের (স্বার্থের) বিরুদ্ধেই বিপথে যায়। আর আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই।’

وَاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ وَاصۡبِرۡ حَتّٰی یَحۡکُمَ اللّٰہُ ۚۖ وَہُوَ خَیۡرُ الۡحٰکِمِیۡنَ ﴿۱۱۰﴾٪

১১০
আর তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো এবং আল্লাহ নিজ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তুমি অবিচল থাকো। আর তিনি মীমাংসাকারীদের মাঝে সর্বোত্তম।
সূরা ইউনুস - রুকু ১১