৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ عَشۡرُ اَمۡثَالِہَا ۚ وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَلَا یُجۡزٰۤی اِلَّا مِثۡلَہَا وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۱۶۱﴾

১৬১
যে পুণ্যকর্ম করে তার জন্য রয়েছে এর দশ গুণ প্রতিদান,৯৩৮ আর যে মন্দকর্ম করে তাকে কেবল তার সমানই প্রতিফল দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।
৯৩৮। পুণ্যকর্ম এক উৎকৃষ্ট শস্যবীজের ন্যায়, ‘যা দশ গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, এমনকি আরো অধিক’ (২:২৬২, ৪:৪১, ১০:২৭-২৮ এবং তিরমিযীর হাদীসে ‘সিয়াম’ অধ্যায় দ্রষ্টব্য), কিন্তু একটি মন্দকর্মকে একটিই গণ্য করা হয়।

قُلۡ اِنَّنِیۡ ہَدٰٮنِیۡ رَبِّیۡۤ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ۬ۚ دِیۡنًا قِیَمًا مِّلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ۚ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۶۲﴾

১৬২
তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু নিশ্চয় আমাকে সরল সঠিক পথে, (অর্থাৎ আল্লাহর সমীপে) খদেখুন: ৪:৪১; ২৭:৯০; ২৮:৮৫সদা বিনত ইবরাহীমের আদর্শে প্রতিষ্ঠিত চিরস্থায়ী ধর্মে পরিচালিত করেছেন। আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’গদেখুন: ৩:৯৬; ১৬:১২৪

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَنُسُکِیۡ وَمَحۡیَایَ وَمَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۳﴾ۙ

১৬৩
তুমি বলো, ‘নিশ্চয় আমার নামায ও আমার কুরবানী এবং আমার জীবন ও আমার মরণ সব বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহরই জন্য।৯৩৯
৯৩৯। নামায, কুরবানী, জীবন এবং মরণ মানবকর্মের সবটা ক্ষেত্র ঘিরে রয়েছে আর মহানবী (সা.)-কে ঘোষণা দিতে বলা হয়েছে যে, জীবনের এসব স্তর একমাত্র আল্লাহ তা’লার জন্যই উৎসর্গীকৃত। তাঁর সকল প্রার্থনা নিবেদিত ছিল আল্লাহ তা’লার প্রতি। তাঁর সকল কুরবানী আল্লাহরই উদ্দেশ্যে, তাঁর সমস্ত জীবন আল্লাহরই কাজে নিয়োজিত এবং ধর্মের জন্য তিনি যদি মৃত্যু কামনা করতেন তা-ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করতেন।

لَا شَرِیۡکَ لَہٗ ۚ وَبِذٰلِکَ اُمِرۡتُ وَاَنَا اَوَّلُ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۶۴﴾

১৬৪
তাঁর কোনো শরীক নাই; আর আমাকে এরই আদেশ দেওয়া হয়েছে এবং আমি আত্মসমর্পণকারীদের (মাঝে) সর্বপ্রথম।’কদেখুন: ৬:১৫; ৩৯:১২-১৩

قُلۡ اَغَیۡرَ اللّٰہِ اَبۡغِیۡ رَبًّا وَّہُوَ رَبُّ کُلِّ شَیۡءٍ ؕ وَلَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ اِلَّا عَلَیۡہَا ۚ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۚ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۱۶۵﴾

১৬৫
তুমি বলো, খদেখুন: ৭:১৪১‘আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রতিপালক-প্রভু হিসাবে চাইব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক-প্রভু?’ আর প্রত্যেক ব্যক্তি যা (অর্থাৎ যে পাপ) করে এর প্রতিফল তার বিরুদ্ধেই বর্তায়। গদেখুন: ১৭:১৬; ৩৫:১৯; ৫৩:৩৯আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।৯৪০ এরপর তোমাদের প্রতিপালক-প্রভুর দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন। তখন যে বিষয়ে তোমরা মতভেদ করতে তিনি সে বিষয়ে তোমাদের অবহিত করবেন।
৯৪০। এখানেও ১৭:১৬, ৫৩:৪০-৪১ আয়াতসমূহের মতোই ‘প্রায়শ্চিত্তবাদ’-কে খুব প্রবলভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং এ বিষয়ের প্রতি খুব জোরের সাথে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিকেই আপন পাপের বোঝা বহন করতে হবে আর নিজ কর্মের হিসাব নিজেকেই দিতে হবে। খ্রিষ্টীয় প্রায়শ্চিত্তবাদে কারো কোনো মঙ্গল হবে না।

وَہُوَ الَّذِیۡ جَعَلَکُمۡ خَلٰٓئِفَ الۡاَرۡضِ وَرَفَعَ بَعۡضَکُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّیَبۡلُوَکُمۡ فِیۡ مَاۤ اٰتٰکُمۡ ؕ اِنَّ رَبَّکَ سَرِیۡعُ الۡعِقَابِ ۫ۖ وَاِنَّہٗ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۶۶﴾٪

১৬৬
আর তিনিই তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেছেন এবং তোমাদের একাংশকে অপরাংশের তুলনায় মর্যাদায় উন্নীত করেছেন, ঘদেখুন: ৫:৪৯; ১১:৮; ৬৭:৩যেন তিনি তোমাদের যা দিয়েছেন সেসবের মাধ্যমে তোমাদের পরীক্ষা করতে পারেন।৯৪১ নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু ত্বরিত শাস্তি প্রদানকারী। আর নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আল-আনআম - রুকু ২০
৯৪১। এ আয়াত মুসলমানদের মনে প্রেরণা দানের সঙ্গে সঙ্গে তাদেরকে সাবধানও করে দেয়। তাদেরকে বলা হয়েছে, ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী তাদেরকে করা হচ্ছে আর জাতিসমূহের ব্যাপারে নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের ওপর শীঘ্রই বর্তানো হচ্ছে। তাই তাদের কর্তব্য হবে, ন্যায় ও সমতার ভিত্তিতে দায়িত্ব পালন করা, কারণ তাদেরকে সৃষ্টিকর্তার নিকট তাদের ওপর ন্যস্ত দায়িত্বের হিসাব দিতে হবে।