২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

فَاسۡتَجَبۡنَا لَہٗ ۫ وَوَہَبۡنَا لَہٗ یَحۡیٰی وَاَصۡلَحۡنَا لَہٗ زَوۡجَہٗ ؕ اِنَّہُمۡ کَانُوۡا یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَیَدۡعُوۡنَنَا رَغَبًا وَّرَہَبًا ؕ وَکَانُوۡا لَنَا خٰشِعِیۡنَ ﴿۹۱﴾

৯১
অতএব আমরা তার ডাকে সাড়া দিলাম এবং আমরা তাকে ইয়াহইয়া দান করলাম আর আমরা তার স্ত্রীকে তার খাতিরে সুস্থ করে দিলাম। নিশ্চয় তারা সৎকর্মে পরস্পর প্রতিযোগিতা করত এবং খদেখুন: ৩:৩৯; ১৯:৩-৭আশা ও ভীতির সাথে আমাদের ডাকত আর তারা আমাদের সামনে বিনয়াবনত ছিল।

وَالَّتِیۡۤ اَحۡصَنَتۡ فَرۡجَہَا فَنَفَخۡنَا فِیۡہَا مِنۡ رُّوۡحِنَا وَجَعَلۡنٰہَا وَابۡنَہَاۤ اٰیَۃً لِّلۡعٰلَمِیۡنَ ﴿۹۲﴾

৯২
গদেখুন: ৩২:১৭আর (স্মরণ করো!) তাকেও (অর্থাৎ সেই নারীকে)- যে তার সতীত্ব রক্ষা করেছিল। সুতরাং আমরা তার মাঝে আমাদের বাণী ফুঁকে দিলাম।১৯১৪ আর আমরা তাকে ও তার পুত্রকে মানবজাতির জন্য এক নিদর্শন করে দিলাম।
১৯১৪। এ আয়াত মিথ্যা অপবাদমূলক অভিযোগ খণ্ডন করেছে যা ইহুদীরা মরিয়মের বিরুদ্ধে আরোপ করেছিল। এটা যে-কোনো সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তির জন্যও প্রযোজ্য। ৬৬:১৩ আয়াতে এক বিশেষ শ্রেণির নিরপেক্ষ বিশ্বাসীকে মরিয়মের অনুরূপ বলে তুলনা করা হয়েছে। এরূপ সাধু বিশ্বাসীদের প্রত্যেককেই মরিয়ম বলা যায় এবং আল্লাহ তা’লা যখন এহেন লোকদের অন্তরে তাঁর রূহ বা আদেশ (১৭:৮৬) ফুঁকে দেন তখন সে মরিয়মপুত্র হয়, অর্থাৎ সে ঈসা (আ.)-এর মতো পবিত্র গুণাবলির অধিকারী হয়ে যায়।

اِنَّ ہٰذِہٖۤ اُمَّتُکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً ۫ۖ وَّاَنَا رَبُّکُمۡ فَاعۡبُدُوۡنِ ﴿۹۳﴾

৯৩
ঘদেখুন: ৬৬:১৩; ২৩:৫৩নিশ্চয় তোমাদের এই উম্মত একই উম্মত এবং আমিই তোমাদের প্রতিপালক-প্রভু।১৯১৫ অতএব তোমরা আমার ইবাদত করো।*
১৯১৫। পূর্ববর্তী কিছু আয়াতে আল্লাহর কোনো কোনো নবী ও কোনো কোনো সৎ ব্যক্তির উল্লেখ একত্রে করা হয়েছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এসব নবীর একই স্থানে যুগপৎ উল্লেখ বিশেষ উদ্দেশ্যসংবলিত। তাদের সকলের মধ্যেই একটি মিল আছে। তারা সকলেই কোনো না কোনো ভাবে দুঃখকষ্ট ও চরম দুর্দশা ভোগ করেছিলেন এবং কঠোরতর পরীক্ষার মধ্যেও উচ্চতর ও মহত্তম ধৈর্য এবং সহিষ্ণুতা প্রদর্শন করেছিলেন। তারা সকল ধর্মের একই মূলনীতি- আল্লাহর তওহীদের তথা একত্ববাদের শিক্ষা দিয়েছিলেন।
* হযরত ইউনুস (আ.) যখন দেখলেন শাস্তি সম্পর্কিত তাঁর ভবিষ্যদ্বাণী পূর্ণ হয় নি তখন তিনি রাগ করে সমুদ্রের দিকে চলে গেলেন, কেননা কান্নাকাটির ফলে শাস্তি সম্পর্কিত ভবিষ্যদ্বাণী আল্লাহ তা’লা যে সরিয়ে দেন একথা তাঁর জানা ছিল না। সমুদ্রে তাঁকে মাছ প্রথমে গিলে ফেলল এবং পরে জীবিতই উগলে দিল। এ অন্ধকারে তাঁর হৃদয় থেকে এ দোয়া বেরিয়েছিল, হে আল্লাহ! তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি পবিত্র আর নিশ্চয় আমি ছিলাম সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَتَقَطَّعُوۡۤا اَمۡرَہُمۡ بَیۡنَہُمۡ ؕ کُلٌّ اِلَیۡنَا رٰجِعُوۡنَ ﴿٪۹۴﴾

৯৪
কদেখুন: ২৩:৫৪আর তারা নিজেদের ধর্মকে খণ্ডবিখণ্ড করে ফেলল,১৯১৬ (অথচ) সবাই আমাদের দিকে ফিরে আসবে।
সূরা আল-আম্বিয়া - রুকু ৬
১৯১৬। পূর্ববর্তী কয়েকটি আয়াতে আল্লাহর এক শ্রেণির ন্যায়পরায়ণ বান্দার উল্লেখ করা হয়েছে। বর্তমান আয়াতে অন্য একপ্রকার লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর প্রেরিত নবীগণকে প্রত্যাখ্যান করে, ফলে তারা নিজেদের মধ্যে মতবিরোধের শিকারে পরিণত হয় এবং পরস্পরবিরোধী বিশ্বাস ও মতবাদ আঁকড়ে ধরে।

فَمَنۡ یَّعۡمَلۡ مِنَ الصّٰلِحٰتِ وَہُوَ مُؤۡمِنٌ فَلَا کُفۡرَانَ لِسَعۡیِہٖ ۚ وَاِنَّا لَہٗ کٰتِبُوۡنَ ﴿۹۵﴾

৯৫
খদেখুন: ৪:১২৫; ১০:১০; ১৬:৯৮; ২০:১১৩অতএব যে-ই মুমিন অবস্থায় সৎকর্ম সাধন করবে, সেক্ষেত্রে তার চেষ্টা-সাধনার অবমূল্যায়ন করা হবে না। আর আমরা তার স্বপক্ষে (পুণ্যকর্মগুলো) লিখে রাখব।

وَحَرٰمٌ عَلٰی قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَاۤ اَنَّہُمۡ لَا یَرۡجِعُوۡنَ ﴿۹۶﴾

৯৬
গদেখুন: ২৩:১০০-১০১; ৩৬:৩২আর আমরা যে জনপদকে ধ্বংস করে দিয়েছি এর জন্য এটা সুনিশ্চিত যে, তারা আর ফিরে আসবে না।১৯১৭ঘদেখুন: ১৮:৯৫
১৯১৭। এটা এক অলঙ্ঘনীয় ঐশী বিধান যে, মৃতদেরকে কখনো এই পৃথিবীতে ফেরত পাঠানো হয় না। ইহলোক থেকে যারা চলে যায় তারা চিরকালের জন্যই চলে যায় (২৩:১০০-১০১)।

حَتّٰۤی اِذَا فُتِحَتۡ یَاۡجُوۡجُ وَمَاۡجُوۡجُ وَہُمۡ مِّنۡ کُلِّ حَدَبٍ یَّنۡسِلُوۡنَ ﴿۹۷﴾

৯৭
যখন ইয়াজুজ ও মাজুজকে১৯১৮ ছেড়ে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে (বা সাগরের ঢেউয়ের ওপর দিয়ে) ধেয়ে আসবে।১৯১৯,*
১৯১৮। ১৭২৮ টীকা দ্রষ্টব্য।
১৯১৯। পূর্ববর্তী আয়াতের সঙ্গে সংযুক্ত করে পড়লে বর্তমান আয়াতের অভিপ্রায় এটাই মনে হয়, প্রকৃতির নিয়ম এমনভাবে কাজ করে যে, কোনো জাতির গৌরবময় জাঁজমকের চূড়ান্ত অবস্থার পর একবার যখন তা মৃত এবং ধ্বংসের শিকারে পরিণত হয় তখন তা লুপ্ত গৌরব কখনো পুনরুদ্ধার করতে পারে না। এমনকি ইয়াজুজ-মাজুজ তাদের পার্থিব গৌরব ও মর্যাদা সত্ত্বেও একই নিয়মের শিকার হবে। তাদের পতন হবে এবং কখনো তারা সেই মর্যাদা পুনরায় অর্জন করতে পারবে না। ইয়াজুজ ও মাজুজ অর্থাৎ পশ্চিমা খ্রিষ্টান জাতিগুলো ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইতিপূর্বেই রাজনৈতিক শক্তির সর্বোচ্চে উঠেছে এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কুরআনের উক্তির মর্ম অনুযায়ী তারা প্রত্যেক অনুকূল অবস্থানসমূহ দখল করবে এবং সমগ্র জগতের ওপর কর্তৃত্ব করবে।
* ৯৬ ও ৯৭ নম্বর আয়াতে উল্লিখিত ‘কারইয়া’ (জনপদ) অর্থ জনপদবাসী বুঝায়। কোনো জাতিকে যখন ধ্বংস করে দেওয়া হয় তারা এ পৃথিবীতে ফিরে আসে না। ‘হাত্তা’ এর অর্থ এ নয়, ইয়াজুজ ও মাজুজের যুগে মৃত জাতিগুলো ফিরে আসবে বরং ‘হাত্তা’ এর অর্থ হলো, ইয়াজুজ ও মাজুজের যুগেও মৃতদের কখনো ফিরে আসার সামর্থ্য হবে না। অতএব বাহ্যিকভাবে এসব লোক এ ধরনের কারসাজি দেখায় যেন তারা মৃতকে জীবিত করে দেয়, কিন্তু প্রকৃত মৃতদের তারা কখনো জীবিত করতে পারবে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَاقۡتَرَبَ الۡوَعۡدُ الۡحَقُّ فَاِذَا ہِیَ شَاخِصَۃٌ اَبۡصَارُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ یٰوَیۡلَنَا قَدۡ کُنَّا فِیۡ غَفۡلَۃٍ مِّنۡ ہٰذَا بَلۡ کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۹۸﴾

৯৮
আর (আল্লাহর) অটল প্রতিশ্রুতি (পূর্ণতার সময় যখন) ঘনিয়ে আসবে,১৯২০ তখন অকস্মাৎ কদেখুন: ১৪:৪৩অস্বীকারকারীদের চোখ বিস্ফারিত হয়ে যাবে১৯২০-ক (এবং তারা বলবে,) ‘হায়, আমাদের দুর্ভাগ্য! এ বিষয়ে অবশ্যই আমরা উদাসীন ছিলাম, বরং আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’
১৯২০। ইয়াজুজ ও মাজুজের সর্বগ্রাসী শাসনের ফলে পৃথিবীতে সর্বনাশা ঘটনাসমূহের উদ্ভব হবে এবং পরিণামে ইসলামের বিজয় হবে (৬১:১০)। ইয়াজুজ ও মাজুজ প্রদর্শিত মিথ্যা এবং জড়বাদের শক্তি পরাভূত হবে।
১৯২০-ক। ইয়াজুজ ও মাজুজ সম্পূর্ণরূপে ধ্বংস হবার পর ইসলাম ধর্ম যখন তার পূর্বমর্যাদা ও গৌরব পুনরাধিকার করবে তখন যারা ইসলামের পুনরুদ্ধারের সকল আশা হারিয়ে বসেছিল তারা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারবে না।

اِنَّکُمۡ وَمَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ حَصَبُ جَہَنَّمَ ؕ اَنۡتُمۡ لَہَا وٰرِدُوۡنَ ﴿۹۹﴾

৯৯
‘নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করতে (সবাই) জাহান্নামের ইন্ধন হবে। খদেখুন: ১৯:৭২তোমরা তাতে প্রবেশ করবে।’

لَوۡ کَانَ ہٰۤؤُلَآءِ اٰلِہَۃً مَّا وَرَدُوۡہَا ؕ وَکُلٌّ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
এরা যদি (প্রকৃত) উপাস্য হতো, তবে এরা কখনো এতে প্রবেশ করত না। আর (এদের) সবাই এতে দীর্ঘকাল পড়ে থাকবে।