২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا وَاَصۡلَحُوۡا وَبَیَّنُوۡا فَاُولٰٓئِکَ اَتُوۡبُ عَلَیۡہِمۡ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۶۱﴾

১৬১
খদেখুন: ৩:৯০; ৪:১৪৭; ৫:৪০; ২৪:৬তবে যারা তওবা করেছে ও নিজেদের শুধরে নিয়েছে এবং (আল্লাহর নিদর্শনাবলিকে) সুস্পষ্টভাবে প্রকাশ করেছে তাদের কথা ভিন্ন। অতএব এমন লোকদের অনুতাপ গ্রহণ করে আমি তাদের প্রতি অনুগ্রহ করব। বস্তুত আমি পুনঃপুন তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَمَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ لَعۡنَۃُ اللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۶۲﴾ۙ

১৬২
নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং অস্বীকারকারী অবস্থায় মারা গিয়েছে, গদেখুন: ৩:৮৮তাদের ওপরই আল্লাহর ও ফেরেশতাদের এবং সমগ্র মানবমণ্ডলীর অভিশাপ।

خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ لَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۱۶۳﴾

১৬৩
ঘদেখুন: ৩:৮৯তারা তাতে (তথা অভিশপ্ত অবস্থায়) দীর্ঘকাল থাকবে। তাদের ওপর থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।

وَاِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الرَّحۡمٰنُ الرَّحِیۡمُ ﴿۱۶۴﴾٪

১৬৪
আর তোমাদের উপাস্য হলেন এক- অদ্বিতীয় উপাস্য।১৮৭ তিনি ছাড়া কোনো উপাস্য নাই- (যিনি) স্বতঃপ্রবৃত্ত দাতা, বার বার কৃপাকারী।
সূরা আল-বাকারা - রুকু ১৯
১৮৭। বিশ্বাসের দুর্বলতা থেকেই পাপ জন্মে। তাই এ আয়াতে আল্লাহর একত্বের বিশ্বাসকে দৃঢ়ভাবে হৃদয়ে পোষণ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ মানুষ যদি আল্লাহর একত্বের প্রতি পূর্ণভাবে আস্থাবান হয় এবং মিথ্যা উপাস্যের ছায়াও না মাড়ায় তাহলে সে সঠিক পথ থেকে কখনো বিচ্যুত হবে না।

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ وَالۡفُلۡکِ الَّتِیۡ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِمَا یَنۡفَعُ النَّاسَ وَمَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنَ السَّمَآءِ مِنۡ مَّآءٍ فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا وَبَثَّ فِیۡہَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ ۪ وَّتَصۡرِیۡفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الۡمُسَخَّرِ بَیۡنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۱۶۵﴾

১৬৫
কদেখুন: ২:২৫৬; ১৬:২৩; ২২:৩৫; ৩৭:৫; ৫৯:২৩,২৪; ১১২:২নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃজনে, পালাক্রমে রাত ও দিবসের আগমনে, সেই নৌযানসমূহে যা সাগরে মানুষের হিতসাধনকারী বস্তু নিয়ে চলে, এছাড়া সেই পানিতে যা আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করেন, অতঃপর তা দিয়ে তিনি পৃথিবীকে এর নিষ্প্রাণ হয়ে যাবার পর সঞ্জীবিত করেন এবং এতে সবরকমের বিচরণশীল জীবজন্তুর বিস্তার ঘটান, আর বায়ুপ্রবাহের পরিবর্তনে, অধিকন্তু আকাশ ও পৃথিবীর মাঝে সেবায় নিয়োজিত মেঘমালায় বিবেকবুদ্ধিসম্পন্ন লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে।১৮৮খদেখুন: ৩:১৯১; ১০:৭; ৩০:২৩; ৪৫:৬
১৮৮। কুরআন নিজ বিষয়বস্তুকে প্রমাণ করার জন্য বিশ্বজগৎকে অখণ্ডভাবে বিবেচনায় আনে। প্রকৃতির বস্তুনিচয়কে আলাদা আলাদা করে দেখলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছানো তত সহজ হবে না, যত সহজ হবে সমগ্র বিশ্বজগৎকে নিয়ে এককভাবে চিন্তাভাবনা করলে। শুধু পৃথিবীকে নিয়ে চিন্তা করলে হয়ত মনে ১৮৯ ও ১৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হবে, দৈবক্রমে অণুপরমাণুর আকস্মিক সমাবেশে তা অস্তিত্ব লাভ করেছে এবং একইভাবে চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদিও অস্তিত্ব লাভ করেছে, কিন্তু যখন সারা বিশ্বজগৎকে আমরা সামগ্রিকভাবে একটি অখণ্ড সত্তা হিসাবে ভাবি এবং সবকিছুর মাঝে একটা নিয়মকানুন, শৃঙ্খলা, সমন্বয় ও সমঝোতার নিগূঢ় সম্পর্ক লক্ষ করি তখন এ সিদ্ধান্তে পৌছানো ছাড়া আর কোনো উপায়ই থাকে না যে, এ অনুপম বিন্যাস আর এ মহাসমাবেশ অতি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে হয়েছে এবং সর্বজ্ঞ ও সর্বশক্তিমান পরম সচেতন এক মহাসত্তা কর্তৃক পরিচালিত হচ্ছে। এ আয়াতে পরোক্ষভাবে অবিশ্বাসীদের দৃষ্টি একথার দিকে আকর্ষণ করা হয়েছে, প্রকৃতির দৃশ্যাবলি নিয়ে চিন্তাভাবনা ও পরীক্ষানিরীক্ষা দ্বারা তারা বুঝতে সমর্থ হবে, মহানবী (সা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে মোকাবিলা করে তারা তাদের উদ্দেশ্যে সফল হবে না। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং তা মহানবী (সা.)-এর স্বপক্ষে তাঁর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّتَّخِذُ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَنۡدَادًا یُّحِبُّوۡنَہُمۡ کَحُبِّ اللّٰہِ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَشَدُّ حُبًّا لِّلّٰہِ ؕ وَلَوۡ یَرَی الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اِذۡ یَرَوۡنَ الۡعَذَابَ ۙ اَنَّ الۡقُوَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا ۙ وَّاَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعَذَابِ ﴿۱۶۶﴾

১৬৬
তবুও কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে (তাঁর) সমকক্ষরূপে১৮৯ গ্রহণ করে। তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় তাদেরকে ভালোবাসে,১৯০ কিন্তু যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। অপরদিকে যারা সীমালঙ্ঘন করে তারা যদি (এখনই) সেই শাস্তি দেখত যেটি তারা (পরবর্তীতে) দেখবে (তাহলে তারা বুঝত), নিশ্চয় সমুদয় শক্তি আল্লাহরই এবং নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।
১৮৯। পৌত্তলিকতার বিষয়ে আলোচনাকালে কুরআন চারটি শব্দ ব্যবহার করেছে: (১) ‘নিদ’ (সমকক্ষ বা সমান), (২) ‘শারীক’ (অংশীদার), (৩) ‘ইলাহ’ (উপাস্য), (৪) ‘রাব’ (প্রতিপালক-প্রভু)। প্রথম দুটি শব্দ আল্লাহর সম্বন্ধে মোটেই ব্যবহৃত হয় না, কেবল (আল্লাহ ছাড়া) অন্যান্য উপাস্যদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। শেষ দুটি শব্দ আল্লাহ সম্বন্ধেও ব্যবহৃত হয়। ‘নিদ’ (সমকক্ষ বা সমান) শব্দটি সেসব উপাস্য বস্তুর জন্য ব্যবহৃত হয়, যেগুলোকে আল্লাহর সমপর্যায়ের বলে মনে করা হয়, তদুপরি আল্লাহর বিপরীত বা প্রতিদ্বন্দ্বীও মনে করা হয়।
১৯০। আল্লাহর প্রতি ভালোবাসা সকল ধর্মীয় শিক্ষার নির্যাস। আল্লাহর সঙ্গে ভালোবাসার প্রতি ইসলাম যত বেশি গুরুত্ব দিয়েছে অন্য কোনো ধর্ম ততটা দেয় নি। মহানবী (সা.) আল্লাহতে এতই নিমগ্ন থাকতেন যে, আরবের পৌত্তলিকরা পর্যন্ত বলত, ‘মুহাম্মদ তার প্রভুর প্রেমে পড়েছে’। আল্লাহর সৌন্দর্যাবলি এবং আল্লাহর গুণাবলি যা মানুষের মনে প্রেম, ভালোবাসা ও আকর্ষণ সৃষ্টি করে, কুরআন অন্যান্য বিষয়াদির তুলনায় এসব ঐশী গুণকে অনেক বেশি ব্যাপকভাবে ও বার বার বর্ণনা করেছে।

اِذۡ تَبَرَّاَ الَّذِیۡنَ اتُّبِعُوۡا مِنَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا وَرَاَوُا الۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِہِمُ الۡاَسۡبَابُ ﴿۱۶۷﴾

১৬৭
অনুসৃত লোকেরা যখন অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে আর তাদের (পরিত্রাণের) সব মাধ্যম ছিন্ন হয়ে যাবে (তখন সত্যিই তারা বিষয়টি অনুধাবন করবে)।১৯১
১৯১। এ আয়াতে আল্লাহ তা’লার নবীকে অস্বীকারকারী নেতৃবৃন্দের অন্ধ অনুসারীদেরকে কড়া ভাষায় সতর্ক করা হচ্ছে যে, তাদের বিপথে চালনাকারী নেতৃবৃন্দ শীঘ্রই তাদেরকে পরিত্যাগ করবে, কেননা অস্বীকারকারীদের শাস্তির খুব বেশি দেরি নাই।

وَقَالَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا لَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَتَبَرَّاَ مِنۡہُمۡ کَمَا تَبَرَّءُوۡا مِنَّا ؕ کَذٰلِکَ یُرِیۡہِمُ اللّٰہُ اَعۡمَالَہُمۡ حَسَرٰتٍ عَلَیۡہِمۡ ؕ وَمَا ہُمۡ بِخٰرِجِیۡنَ مِنَ النَّارِ ﴿۱۶۸﴾٪

১৬৮
আর যারা অনুসরণ করেছিল তারা বলবে- কদেখুন: ২৮:৬৪,৬৫; ৩৪:৩৩,৩৪‘হায়, আমরা যদি (পৃথিবীতে আরো) একবার ফিরে যেতে পারতাম তাহলে আমরাও তাদের বিষয়ে সেভাবে দায়মুক্তি ঘোষণা করতাম যেভাবে তারা (আজ) আমাদের বিষয়ে দায়দায়িত্ব অস্বীকার করেছে!’ এভাবেই আল্লাহ তাদের কৃতকর্ম তাদের জন্য আক্ষেপের কারণ করে দেখাবেন। আর তারা (এ) আগুন থেকে বের হতে পারবে না।খদেখুন: ২৩:১০০; ২৬:১০৩
সূরা আল-বাকারা - রুকু ২০

یٰۤاَیُّہَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۶۹﴾

১৬৯
হে মানবকুল! পৃথিবীতে যা আছে তা থেকে হালাল১৯২ ও স্বাস্থ্যসম্মত১৯৩ (খাদ্য) খাও, কদেখুন: ৫:৮৯; ৮:৭০; ১৬:১১৫আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। খদেখুন: ২:২০৯; ৬:১৪৩; ২৪:২২নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।১৯২-কগদেখুন: ৭:২৩; ১২:৬; ২৮:১৬; ৩৫:৭; ৩৬:৬১
১৯২। সত্য বিশ্বাসের সঙ্গে সৎকর্মের সংযোগ একান্ত প্রয়োজন। এ আয়াত দ্বারা প্রতিশ্রুত মহাপুরুষের কার্যাবলি সম্পর্কিত ইবরাহীম (আ.)-এর দোয়ার অংশটুকুর আলোচনা শুরু হয়েছে অর্থাৎ শরীয়তের আইনকানুন এবং তার মধ্যে নিহিত যুক্তি ও প্রজ্ঞার বর্ণনা আরম্ভ হলো। এখান থেকে নামায, রোযা, হজ্জ ও যাকাতের আদেশ জারি করা এবং সামাজিক চালচলন ও ব্যবস্থাপনার বিষয়েও নিয়মকানুন প্রবর্তন করা হয়েছে এবং এ ব্যাপারে যেহেতু খাদ্য মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এর নিয়মকানুন প্রথমে বর্ণিত হলো। ইসলামের মতে খাবার যে ধরনেরই হোক না কেন, তা হতে হবে: (১) ‘হালাল’ অর্থাৎ শরীয়তের আইন মোতাবেক বৈধ, (২) ‘তাইয়ি‍্যব’ অর্থাৎ ভালো, পবিত্র, পরিমিত, রুচিসম্মত ও স্বাস্থ্যকর।
১৯২-ক। ‘তাইয়্যিব’ শব্দটি ব্যক্তিগত পছন্দের খাবার এবং হালাল ঘোষিত খাদ্যদ্রব্যের মাঝে ‘স্বাস্থ্যসম্মত’ খাবারের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম ক্ষেত্রে একই হালাল খাবার একজনের জন্য স্বাস্থ্যসম্মত হতে পারে, কিন্তু অন্যদের কাছে ব্যক্তিগত পছন্দ, রুচিবোধ ও পরিস্থিতির তারতম্যের কারণে তা স্বাস্থ্যসম্মত না-ও হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে এ শব্দটি খাবারের একটি উৎকৃষ্ট অবস্থার দিকে ইঙ্গিত করছে। সেক্ষেত্রে এর অর্থ হবে, মুমিনরা কেবল সেসব খাবারই পছন্দ করে যা কেবল হালালই নয় বরং তা উত্তম, স্বাস্থ্যকর ও রুচিসম্মত। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।
১৯৩। খাদ্য সম্বন্ধীয় আদেশ-নিষেধের অব্যবহিত পরেই শয়তানের অনুসরণ না করার আদেশ একথার ইঙ্গিত বহন করে, মানুষের বাহ্যিক কর্মকাণ্ড ও খাদ্যাভ্যাস তার মনমানসিকতা, নৈতিক গুণাবলি ও আধ্যাত্মিক অবস্থার ওপর প্রভাব বিস্তার করে। অবৈধ এবং অস্বাস্থ্যকর খাদ্য মানুষের নৈতিক মূল্যবোধকে প্রভাবিত করে এবং তার আধ্যাত্মিক উন্নতিতে ব্যাঘাত ঘটায় (২৩:৫২)।

اِنَّمَا یَاۡمُرُکُمۡ بِالسُّوۡٓءِ وَالۡفَحۡشَآءِ وَاَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۱۷۰﴾

১৭০
ঘদেখুন: ২:২৬৯; ২৪:২২; ৫:১০৫; ১০:৭৯; ২১:৫৩,৫৪; ৩১:২২সে তোমাদের কেবল মন্দ কাজ ও অশ্লীলতার১৯৪ আদেশ দেয় এবং আল্লাহর বিরুদ্ধে এমনসব কথা বলারও (আদেশ দেয়), যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই।
১৯৪। শয়তান সাধারণত মানুষকে সেসব কাজে প্রথম প্ররোচনা যোগায়, যেগুলো বাহ্যত খারাপ মনে হয় না এবং যেগুলোর প্রভাব তার ব্যক্তিসত্তায় সীমাবদ্ধ নয়, অতঃপর ধীরে ধীরে তাকে পাপের দিকে টেনে কট্টর পাপীতে পরিণত করে। তখন তার সাধারণ শিষ্টাচার ও ভদ্রতার জ্ঞান পর্যন্ত লোপ পায়।