৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

لَیۡسَ عَلَی الضُّعَفَآءِ وَلَا عَلَی الۡمَرۡضٰی وَلَا عَلَی الَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ مَا یُنۡفِقُوۡنَ حَرَجٌ اِذَا نَصَحُوۡا لِلّٰہِ وَرَسُوۡلِہٖ ؕ مَا عَلَی الۡمُحۡسِنِیۡنَ مِنۡ سَبِیۡلٍ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿ۙ۹۱﴾

৯১
কদেখুন: ৪৮:১৮দুর্বল, পীড়িত এবং যাদের কাছে খরচ করার মতো কিছুই নাই, তারা যদি আল্লাহ ও তাঁর রসূলের প্রতি নিষ্ঠাবান হয় তাহলে তাদের ওপর কোনো দোষ বর্তাবে না। সৎকর্মপরায়ণদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নাই। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَّلَا عَلَی الَّذِیۡنَ اِذَا مَاۤ اَتَوۡکَ لِتَحۡمِلَہُمۡ قُلۡتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحۡمِلُکُمۡ عَلَیۡہِ ۪ تَوَلَّوۡا وَّاَعۡیُنُہُمۡ تَفِیۡضُ مِنَ الدَّمۡعِ حَزَنًا اَلَّا یَجِدُوۡا مَا یُنۡفِقُوۡنَ ﴿ؕ۹۲﴾

৯২
আর তাদের বিরুদ্ধেও (অভিযোগ) নাই, যারা তোমার কাছে এসেছিল যেন (জিহাদে যাবার জন্য) তুমি তাদের বাহনের ব্যবস্থা করে দাও। তুমি বলেছিলে, ‘আমি কিছুই পাচ্ছি না যাতে আমি তোমাদের আরোহণ করাতে পারি।’ তারা অশ্রুসজল নয়নে ফিরে যায় এ দুঃখে যে, (আল্লাহর পথে) ব্যয় করার মতো তাদের কিছুই ছিল না।১২০৮
১২০৮। আয়াতটি সাধারণভাবে সকলের জন্যই প্রযোজ্য। বিশেষভাবে এতে সেই সাতজন দরিদ্র মুসলমান সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ রয়েছে যারা জিহাদে যাবার চরম আকাঙ্ক্ষা পোষণ করেছিল, কিন্তু তাদের এমন কোনো উপায় উপকরণ ছিল না যা দিয়ে তারা অন্তরের গভীর ইচ্ছা পূর্ণ করতে সমর্থ হতো।

اِنَّمَا السَّبِیۡلُ عَلَی الَّذِیۡنَ یَسۡتَاۡذِنُوۡنَکَ وَہُمۡ اَغۡنِیَآءُ ۚ رَضُوۡا بِاَنۡ یَّکُوۡنُوۡا مَعَ الۡخَوَالِفِ ۙ وَطَبَعَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ فَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۹۳﴾

৯৩
অভিযোগ কেবল তাদেরই বিরুদ্ধে যারা সম্পদশালী হয়েও তোমার কাছে অনুমতি চায়। খদেখুন: ৯:৭৯,৮৭তারা পেছনে অবস্থানকারিণীদের অন্তর্ভুক্ত ১১শ পারা থাকতে পেরেই সন্তুষ্ট। আর আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। ফলে তারা কিছুই জানে না।

یَعۡتَذِرُوۡنَ اِلَیۡکُمۡ اِذَا رَجَعۡتُمۡ اِلَیۡہِمۡ ؕ قُلۡ لَّا تَعۡتَذِرُوۡا لَنۡ نُّؤۡمِنَ لَکُمۡ قَدۡ نَبَّاَنَا اللّٰہُ مِنۡ اَخۡبَارِکُمۡ ؕ وَسَیَرَی اللّٰہُ عَمَلَکُمۡ وَرَسُوۡلُہٗ ثُمَّ تُرَدُّوۡنَ اِلٰی عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۴﴾

৯৪
তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে তারা তোমাদের কাছে (নানান) অজুহাত প্রদর্শন করবে। তুমি বলো, ‘তোমরা অজুহাত প্রদর্শন কোরো না, আমরা কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের অবস্থা সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন। আর অবশ্যই আল্লাহ ও তাঁর রসূল তোমাদের কার্যকলাপ লক্ষ করবেন। এরপর অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত আল্লাহর নিকট তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদের অবহিত করবেন।১২০৯কদেখুন: ৬:২৬; ৯:৮৭; ৬৩:৪খদেখুন: ৯:৬২
১২০৯। তাবুকের যুদ্ধ থেকে মদীনায় প্রত্যাবর্তনের পূর্বেই এ আয়াতটি অবতীর্ণ হয়েছিল।

سَیَحۡلِفُوۡنَ بِاللّٰہِ لَکُمۡ اِذَا انۡقَلَبۡتُمۡ اِلَیۡہِمۡ لِتُعۡرِضُوۡا عَنۡہُمۡ ؕ فَاَعۡرِضُوۡا عَنۡہُمۡ ؕ اِنَّہُمۡ رِجۡسٌ ۫ وَّمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۹۵﴾

৯৫
তোমরা তাদের কাছে ফিরে গেলে তারা তোমাদের সামনে অবশ্যই আল্লাহর কসম খাবে যেন তোমরা তাদেরকে উপেক্ষা করো। সুতরাং তোমরা তাদের উপেক্ষা করো। নিশ্চয় তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের প্রতিফলরূপে জাহান্নাম হবে তাদের ঠিকানা।১২১০
১২১০। পশ্চাদপদ লোকগুলো বিভিন্ন শ্রেণির ছিল। সে কারণেই বিভিন্ন লোকের সাথে বিভিন্ন প্রকার ব্যবহারও করা হতো।

یَحۡلِفُوۡنَ لَکُمۡ لِتَرۡضَوۡا عَنۡہُمۡ ۚ فَاِنۡ تَرۡضَوۡا عَنۡہُمۡ فَاِنَّ اللّٰہَ لَا یَرۡضٰی عَنِ الۡقَوۡمِ الۡفٰسِقِیۡنَ ﴿۹۶﴾

৯৬
তারা তোমাদের সামনে কসম খাবে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও, কিন্তু তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ দুষ্কর্মপরায়ণ জাতির প্রতি কখনো সন্তুষ্ট হবেন না।

اَلۡاَعۡرَابُ اَشَدُّ کُفۡرًا وَّنِفَاقًا وَّاَجۡدَرُ اَلَّا یَعۡلَمُوۡا حُدُوۡدَ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ عَلٰی رَسُوۡلِہٖ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۹۷﴾

৯৭
মরুবাসীরা কুফরী ও মুনাফিকীতে সবচেয়ে বেশি কট্টর। আর আল্লাহ তাঁর রসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন (অজ্ঞতার কারণে) এর সীমারেখা না জানার সম্ভাবনা (তাদের) বেশি। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।

وَمِنَ الۡاَعۡرَابِ مَنۡ یَّتَّخِذُ مَا یُنۡفِقُ مَغۡرَمًا وَّیَتَرَبَّصُ بِکُمُ الدَّوَآئِرَ ؕ عَلَیۡہِمۡ دَآئِرَۃُ السَّوۡءِ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۹۸﴾

৯৮
আর মরুবাসীদের মাঝে এমনও আছে যারা (আল্লাহর পথে) যা ব্যয় করে সেটিকে আর্থিক দণ্ড বলে মনে করে। আর তারা (অলীক আশায়) তোমাদের বিপর্যয়ের অপেক্ষা করছে। কদেখুন: ৪৮:৭অশুভ বিপর্যয় তাদেরই নিয়তি! আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।খদেখুন: ৫৮:২৩; ৯৮:৯

وَمِنَ الۡاَعۡرَابِ مَنۡ یُّؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَیَتَّخِذُ مَا یُنۡفِقُ قُرُبٰتٍ عِنۡدَ اللّٰہِ وَصَلَوٰتِ الرَّسُوۡلِ ؕ اَلَاۤ اِنَّہَا قُرۡبَۃٌ لَّہُمۡ ؕ سَیُدۡخِلُہُمُ اللّٰہُ فِیۡ رَحۡمَتِہٖ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿٪۹۹﴾

৯৯
আর মরুবাসীদের মাঝে এমনও আছে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে১২১১ এবং (আল্লাহর পথে) তারা যা ব্যয় করে সেটিকে আল্লাহর নৈকট্য ও রসূলের দোয়া লাভের উপায় বলে মনে করে। শোনো! নিশ্চয় এটি তাদের জন্য (আল্লাহর) নৈকট্য লাভেরই উপায়। আল্লাহ তাদেরকে অবশ্যই নিজ রহমতের আওতাভুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আত-তাওবা - রুকু ১২
১২১১। কুরআন করীম কোনো জাতির সকল লোককে কখনোই নির্বিচারে অগ্রাহ্য করে নি। মরুভূমির অধিবাসী সকল আরব খারাপ ছিল, এ সম্ভাব্য ভ্রান্তি আলোচ্য আয়াতে দূর করা হয়েছে।

وَالسّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُہٰجِرِیۡنَ وَالۡاَنۡصَارِ وَالَّذِیۡنَ اتَّبَعُوۡہُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ وَاَعَدَّ لَہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾

১০০
আর পুণ্যে অগ্রগামী প্রথম সারির মুহাজির ও আনসার এবং যারা উত্তমরূপে তাদের অনুসরণ করেছে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন১২১২ এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য এমন সব জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে। এটি অতীব মহান সাফল্য।
১২১২। প্রসঙ্গক্রমে রসূল করীম (সা.)-এর প্রথম খলীফা ও বিশিষ্ট সাহাবায়ে কেরাম (রা.)-এর বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের অভিযোগগুলো খণ্ডনে এ আয়াত অত্যন্ত শক্তিশালী যুক্তিপ্রমাণ পেশ করেছে।