৪৮

الفتح

সূরা আল-ফাতহ

Al-Fath

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

اِنَّا فَتَحۡنَا لَکَ فَتۡحًا مُّبِیۡنًا ۙ﴿۲﴾

২
নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি,২৭৬৩
২৭৬৩। ‘সুস্পষ্ট বিজয়’ কথাটি মনে হয় ‘হুদায়বিয়ার সন্ধি’-কে বুঝাচ্ছে। এখানে একটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, মাদানী জীবনের প্রথম ছয় বছরে যদিও মহানবী (সা.) তাঁর শত্রুদের বিরুদ্ধে এত বড়ো বড়ো বিজয় অর্জন করেছিলেন যে, তাদের যুদ্ধ করার ক্ষমতা একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল, তথাপি কুরআনে সেসব বিজয়ের একটিকেও প্রকাশ্য বিজয় বলে অভিহিত করা হয় নি। এ মহাসম্মান একমাত্র হুদায়বিয়ার সন্ধির জন্য সংরক্ষিত ছিল। অথচ এ সন্ধির শর্তগুলো বাহ্যত মুসলমানদের জন্য অপমানজনক ছিল এবং ইসলামের সম্মানের প্রতি এক অসহনীয় আঘাত ছিল। এতই অসহনীয় ছিল যে, হযরত উমর (রা.)-এর মতো দৃঢ়চেতা ব্যক্তিও দুঃখে ও লজ্জায় উচ্চৈঃস্বরে বলে উঠেছিলেন, এ শর্তাবলি যদি মহানবী (সা.) ছাড়া অন্য কোনো ব্যক্তি দ্বারা সম্পাদিত হতো তাহলে তিনি এগুলোকে ঠাট্টা করে উড়িয়ে দিতেন (হিশাম)। প্রকৃতপক্ষে নিশ্চিতভাবেই এ সন্ধি একটি মহাবিজয় ছিল। এ কারণে যে, এটা ইসলামের বিস্তৃতি, প্রচার ও প্রসারের পথ অবারিতভাবে খুলে দিল, যার ফলে মক্কার পতন ও সারা আরবের বিজয়ের চাবি মুসলমানদের হাতে এসে গেল। মহানবী (সা.)-এর জন্য এ সন্ধিটি ছিল মহাকুশলীর বিজয়-চাল। যার ফলে তাঁর ‘রাজনৈতিক মর্যাদা, কুরাইশদের স্বাধীন ও সার্বভৌম মর্যাদার সমান স্বাধীন ও সার্বভৌম বলে স্বীকৃত হয়ে গেল। (‘মুহাম্মদ এ্যাট মেডিনা’ বাই মন্টগোমারী ওয়াট)। মহানবী (সা.) স্বপ্নে দেখেছিলেন, তিনি তাঁর এক দল সঙ্গী নিয়ে কাবা গৃহের তাওয়াফ করছেন। এ স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য তিনি পনেরোশ (১৫০০) জন সাথি নিয়ে ‘উমরা’ সম্পাদনের উদ্দেশ্যে সে পবিত্র মাসগুলোর মধ্যে রওয়ানা হলেন, যে মাসগুলোতে ইসলামের পূর্ব থেকেই আরব দেশের রীতি অনুযায়ী যুদ্ধবিগ্রহ একেবারেই নিষিদ্ধ ছিল। তিনি যখন মক্কার কয়েক মাইল দূরে অবস্থিত ‘উসফান’ নামক স্থানে পৌঁছালেন (৬২৮ খ্রি.) তখন তিনি তাঁর পূর্বে-পাঠানো দূতের মারফত অবহিত হলেন যে, কুরাইশরা কোনো অবস্থাতেই মহানবী (সা.)-কে মক্কায় প্রবেশ করতে দেবে না। এ অগ্রদূত দলের নেতা ছিলেন আয়াদ বিন বিশর। যুদ্ধ পরিহার করার মানসে রসূলুল্লাহ (সা.) রাস্তা পরিবর্তনপূর্বক বহু দুর্গম ও কষ্টকর প্রস্তরময় দীর্ঘ পথ ঘুরে হুদায়বিয়াতে পৌঁছালেন এবং তাঁবু ফেললেন। মহানবী (সা.) ঘোষণা করলেন, পবিত্র মক্কার সম্মানের খাতিরে তিনি কুরাইশদের সকল শর্ত মানতে প্রস্তুত আছেন (হিশাম)। কুরাইশরা দৃঢ়সংকল্প ছিল, মহানবী (সা.) যা কিছুই বলুন না কেন, তারা কোনোক্রমেই তাঁকে মক্কায় প্রবেশ করতে দেবে না। উভয় পক্ষে বহু বার্তা আদান-প্রদান করা হলো যেন সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। বহু তর্কবিতর্ক ও সুদীর্ঘ সংলাপ সত্ত্বেও ফলপ্রসূ কিছুই ঘটল না। মহানবী (সা.) নিজের ব্যক্তিগত মর্যাদা ও মানসম্মানকে উপেক্ষা করেও কুরাইশদের সাথে একটা ন্যায়সংগত আপোশে উপনীত হবার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অসীম ধৈর্যের সাথে প্রচেষ্টা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত একটা আপোশ মীমাংসা হলো বটে, কিন্তু চুক্তির শর্তগুলো মুসলমানদের জন্য সুবিধাজনক মনে হচ্ছিল না। শর্তগুলো ছিল এরূপ: “দশ বছরের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ স্থগিত করা হলো। যারা মহানবী (সা.)-এর পক্ষাবলম্বন করতে চাইবে কিংবা তাঁর সাথে সন্ধি স্থাপন করতে চাইবে তাদেরকে অবাধে তা করতে দেওয়া হবে। অনুরূপভাবে যারা কুরাইশদের পক্ষাবলম্বন করতে চাইবে কিংবা তাদের সাথে সন্ধি স্থাপন করতে চাইবে তারাও তা অবাধে করতে পারবে। মৈত্রী-জোট গঠনে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। কোনো মুমিন ব্যক্তি যদি অভিভাবকের বিনা অনুমতিতে মক্কা ছেড়ে মহানবী (সা.)-এর কাছে যায় তাহলে সে মুসলিম ব্যক্তিকে মক্কায় তার অভিভাবকের কাছে ফেরত পাঠাতে হবে, কিন্তু মহানবী (সা.)-এর কোনো অনুসারী

لِّیَغۡفِرَ لَکَ اللّٰہُ مَا تَقَدَّمَ مِنۡ ذَنۡۢبِکَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکَ وَیَہۡدِیَکَ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ۙ﴿۳﴾

৩
যেন আল্লাহ তোমার (প্রতি আরোপিত) পূর্বের ও পরের২৭৬৪ যাবতীয় ভুলত্রুটি২৭৬৫ ক্ষমা করতে পারেন২৭৬৬ এবং তোমার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন আর তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করতে পারেন।*
২৭৬৪। এ আয়াতের অর্থ করতে গিয়ে অনেকেই কদর্থ করেছেন। আরবী বাগ্ধারা ও ব্যবহার রীতি সম্বন্ধে জ্ঞান না থাকায় খ্রিষ্টান লেখকরা ভুলবশত এই অর্থ করেছেন যে, মহানবী (সা.) হয়ত কখনো নৈতিক ভ্রান্তিতে পতিত হয়েছিলেন। মুসলমানদের এটা ঈমানের অঙ্গ যে, আল্লাহর নবীগণ নিষ্পাপ জন্মগ্রহণ করেন এবং আজীবন নিষ্পাপ থাকেন। এটাই কুরআনের শিক্ষা, তাঁরা আল্লাহর নির্দেশের বিপরীতে কিছু বলেন না এবং কিছু করেনও না (২১:২৮)। তাদেরকে যেহেতু মানুষের পাপমুক্তির জন্য প্রেরণ করা হয়ে থাকে সেহেতু এটা স্বাভাবিক যে, তাঁরা স্বয়ং পাপ করতে পারেন না। তদুপরি মহানবী (সা.) হলেন সকল নবীর ঊর্ধ্বে শীর্ষস্থানীয়, পবিত্র নবীদের মধ্যে পবিত্রতম। কুরআনে বহু আয়াত রয়েছে যা অত্যন্ত উজ্জ্বল ও জোরালো ভাষায় নবী করীম (সা.)-এর নিষ্পাপ- নিষ্কলঙ্ক, পূতপবিত্র জীবনের সাক্ষ্য প্রদান করছে (যেমন- ২:১৩০, ৩:৩২, ৩:১৬৫, ৬:১৬৩, ৭:১৫৮, ৮:২৫, ৩৩:২২, ৪৮:১১, ৫৩:৩-৪, ৬৮:৫ এবং ৮১:২০-২২। ‘লিইয়াগফিরা’-এর অর্থ ২৬১২ টীকায় দেখুন।
২৭৬৫। নবী করীম (সা.)-এর মতো এত উচ্চমার্গের কোনো মানুষ, যিনি নৈতিক অধঃপতনের গর্ভে নিমজ্জিত একটি জাতিকে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে নিয়ে গেলেন তিনি কখনো বিন্দুমাত্র নৈতিক দোষে দোষী হতে পারেন না। তবুও তাঁর বিরুদ্ধচারীরা অনর্থক দোষারোপ করে তাঁকে দোষী সাব্যস্ত করতে নিষ্ফল চেষ্টা করেছে। এ আয়াতের একটি সহজ সরল শব্দ হলো ‘যানবুন’। এই ‘যানবুন’ শব্দটি আশ্রয় নিয়ে চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে। আসলে এ শব্দটির অর্থ হলো মানুষের স্বভাবসুলভ দুর্বলতা ও ভ্রান্তি যা অনিষ্টকর ফলোদয় ঘটায়। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, প্রতিশ্রুত বিজয় আসার সাথে সাথে এত অগণিত লোক ইসলামে প্রবেশ করবে যে, তাদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের চারিত্রিক পরিবর্তন ও উৎকর্ষ সাধন এক দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়াবে। সে কাজে অনেক স্বাভাবিক ত্রুটিবিচ্যুতি থেকে যাবে। এ আয়াতে বুঝানো হয়েছে, আল্লাহ তা’লা রসূল করীম (সা.)-কে যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর মানবসুলভ অসামর্থ্য ও সীমাবদ্ধতা তাঁর সুমহান উদ্দেশ্য সম্পাদনের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়। এখানে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, ‘জুনাহ’, ‘জুরম’, ‘ইসম’ এবং ‘যানব’ এ চারটি শব্দ কাছাকাছি ধরনের অর্থ প্রকাশ করে, কিন্তু প্রথমোক্ত তিনটি শব্দ আল্লাহ তা’লা নবীগণের ২৭৬৬ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২৭৬৬। ‘তোমার (প্রতি আরোপিত) পূর্বের ও পরের যাবতীয় ভুলত্রুটি’ কথাগুলো দ্বারা রসূল করীম (সা.)-এর বিরুদ্ধে শত্রুদের দ্বারা অতীতে আরোপিত এবং ভবিষ্যতে আরোপিতব্য অপরাধের অভিযোগগুলো বুঝায়। এ অভিযোগসমূহ সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত ও অপসারিত হবে এবং রসূল করীম (সা.) সম্পূর্ণ পবিত্র ও নিষ্পাপ- নিষ্কলঙ্ক সাব্যস্ত হবেন।
* প্রারম্ভিক ২-৩ নম্বর আয়াতে মুমিনদের এ সুসংবাদ দেওয়া হয়েছে, তারা মহান বিজয় লাভ করবে। ৩ নম্বর আয়াতে মহানবী (সা.) সম্পর্কে ‘যানব’ শব্দটি আরোপিত হয়েছে। এ শব্দটি দিয়ে পাপ বুঝানো হয় নি, এর অর্থ এ নয়- যেভাবে পূর্বে তুমি পাপ করতে সেভাবে ভবিষ্যতেও পাপ করতে থাকলেও তোমার পাপ ক্ষমা করে দেওয়া হবে। বরং এর অর্থ হলো তাঁর (সা.) সারাজীবন একথার সাক্ষ্য দেয়, তিনি পূর্বেও যেভাবে পাপ থেকে পবিত্র ছিলেন, সেভাবেই আল্লাহ তা’লা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভবিষ্যতেও পাপ থেকে তিনি তাঁকে (সা.) রক্ষা করবেন। এমনকি তিনি তাঁকে (সা.) চূড়ান্ত পর্যায়ের অনুগ্রহে ভূষিত করবেন। এখানে অনুগ্রহ বলতে নবুওয়ত বুঝানো হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَّیَنۡصُرَکَ اللّٰہُ نَصۡرًا عَزِیۡزًا ﴿۴﴾

৪
আর আল্লাহ যেন তোমাকে সম্মানজনক (ও) বিজয়সূচক সাহায্যে ভূষিত করতে পারেন।২৭৬৭
২৭৬৭। হুদায়বিয়ার সন্ধির পর পরই আল্লাহর বিরাট সাহায্য নেমে আসে এবং আরব ভূমিতে এমন বিদ্যুৎবেগে ইসলামের প্রচার ও প্রসার ঘটতে থাকে যে, দেখতে দেখতে মহানবী (সা.) একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রপতিরূপে স্বীকৃতি লাভ করেন।

ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ السَّکِیۡنَۃَ فِیۡ قُلُوۡبِ الۡمُؤۡمِنِیۡنَ لِیَزۡدَادُوۡۤا اِیۡمَانًا مَّعَ اِیۡمَانِہِمۡ ؕ وَلِلّٰہِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۵﴾

৫
তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ যেন তারা তাদের (পূর্বের অর্জিত) ঈমানের সাথে অধিক ঈমানে সমৃদ্ধ হয়। বস্তুত আল্লাহরই জন্য আকাশসমূহ ও পৃথিবীর বাহিনী। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।২৭৬৮
২৭৬৮। এ বক্তব্য থেকে স্পষ্ট বুঝা যায়, হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো দ্বারা যদিও মুসলমানরা সাময়িকভাবে মনক্ষুণ্ণ হয়েছিল তবুও আল্লাহর পথে কুরবানীর ময়দানে ও জিহাদের ক্ষেত্রে তাদের মনের প্রশান্তি সামান্যতম ক্ষুণ্ণ হয় নি। তাঁরা দৃঢ়প্রত্যয়ী ছিল যে, ঐশী সেনাদল তাঁদের সাথে আছে। এ কারণেই আমরা দেখতে পাই, হুদায়বিয়াতে যখন একটি গুজব ছড়িয়ে পড়ল যে, মক্কাবাসীদের কাছে প্রেরিত মহানবী (সা.)-এর দূত হযরত উসমান (রা.)-কে হত্যা করা হয়েছে তখন মহানবী (সা.) মুসলমানদেরকে তাঁর কাছে বয়আত (অঙ্গীকার) করতে আহ্বান জানালেন যে, হযরত উসমান-এর হত্যার প্রতিশোধ নেবার জন্য তারা তাঁর পতাকাতলে সমবেতভাবে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত আছে কি-না। তখন প্রত্যেক মুসলমান বিনা ব্যতিক্রমে নির্দ্বিধায় এ প্রতিজ্ঞা নিজ নিজ মুখে উচ্চারণ করেছিলেন যে, তারা প্রস্তুত আছেন।

لِّیُدۡخِلَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَیُکَفِّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ ؕ وَکَانَ ذٰلِکَ عِنۡدَ اللّٰہِ فَوۡزًا عَظِیۡمًا ۙ﴿۶﴾

৬
(ঈমান বৃদ্ধির কারণ হলো,) তিনি যেন মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাতে পারেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, যেখানে তারা চিরকাল থাকবে আর কদেখুন: ৮:৩০; ৬৪:১০; ৬৬:৯তিনি (যেন) তাদের সব দোষত্রুটি দূর করে দেন। আর আল্লাহর দৃষ্টিতে এটি হলো এক মহাসাফল্য।

وَّیُعَذِّبَ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡمُشۡرِکِیۡنَ وَالۡمُشۡرِکٰتِ الظَّآنِّیۡنَ بِاللّٰہِ ظَنَّ السَّوۡءِ ؕ عَلَیۡہِمۡ دَآئِرَۃُ السَّوۡءِ ۚ وَغَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ وَلَعَنَہُمۡ وَاَعَدَّ لَہُمۡ جَہَنَّمَ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿۷﴾

৭
খদেখুন: ৩৩:২৫আর তিনি যেন শাস্তি দেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের- যারা আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করে। গদেখুন: ৯:৯৮দুর্ভাগ্যের অশুভচক্র তাদের বিরুদ্ধেই বর্তাবে। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ এবং তাদেরকে অভিসম্পাত করেন। আর তিনি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। বস্তুত তা হলো অতি মন্দ ঠাঁই।

وَلِلّٰہِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۸﴾

৮
আর আল্লাহরই জন্য আকাশসমূহ ও পৃথিবীর সৈন্যদল। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ شَاہِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیۡرًا ۙ﴿۹﴾

৯
নিশ্চয় আমরা তোমাকে এক সাক্ষী, ঘদেখুন: ২৫:৫৭; ৩৩:৪৬; ৩৫:২৫; ৫:১৩সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে পাঠিয়েছি,

لِّتُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَتُعَزِّرُوۡہُ وَتُوَقِّرُوۡہُ ؕ وَتُسَبِّحُوۡہُ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿۱۰﴾

১০
যেন তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো এবং তাকে সম্মান করো। আর তোমরা সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।