الفتح
Al-Fath
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
প্রখ্যাত আলেমদের সবারই এ অভিমত যে, হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরের পর ষষ্ঠ হিজরির জিলকদ মাসে মহানবী (সা.) যখন মদীনায় ফিরছিলেন তখন এ সূরা অবতীর্ণ হয়েছিল। এ সন্ধিটি ইসলামের ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা আর সেজন্যই এর সঙ্গে সংশ্লিষ্ট সকল ছোটোখাটো বিষয়াদির বিবরণও ইসলামের ইতিহাসে সযত্নে সংরক্ষিত রয়েছে। তাই এ সূরা অবতীর্ণ হবার স্থান ও সময় সম্বন্ধে পূর্ণ মতৈক্য রয়েছে। এ সূরার নাম ‘আল-ফাতহ’ (বিজয়)। এ নামকরণ খুবই সার্থক ও যুক্তিযুক্ত হয়েছে। আপাতদৃষ্টিতে এ সন্ধি একটি রাজনৈতিক পরাজয় মনে হলেও পরিশেষে তা হযরত নবী করীম (সা.)-এর জন্য অনন্য সাধারণ প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচায়ক বলে প্রমাণিত হয়েছে, কেননা এর ফলে মক্কা-বিজয় সহজে সংঘটিত হলো এবং এরই ফলে সারা আরব দেশে অভাবিতভাবে ইসলামের বিজয়-ঝান্ডা উড্ডীন হলো। পূর্ববর্তী সূরায় শেষের দিকে মুমিনদেরকে কাফিরদের বিরুদ্ধে সুনিশ্চিত বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ সূরা অতি পরিষ্কার ও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে, প্রতিশ্রুত বিজয়ের দিন এখন আর অনিশ্চিত দূরের বছর নয়, বরং সে দিন অতি সন্নিকটে। বিজয় এতই সন্নিকটে যে, তা এখনই এসে গেছে বললেই চলে। এ বিজয় এতই পূর্ণ ও প্রভাববিস্তারী হবে যে, সংশয়ী ব্যক্তিও একে অস্বীকার করতে পারবে না।
সূরাটি একথা দৃঢ়ভাবে ঘোষণা করে আরম্ভ হয়েছে যে, প্রতিশ্রুত বিজয় সন্নিকট। এ বিজয় হবে পরিষ্কার, চূড়ান্ত ও সুদূরপ্রসারী। মহানবী (সা.)-কে আরো জানানো হলো, এ বিজয়ের ফলে এত বিপুল সংখ্যক লোক ইসলাম গ্রহণ করবে যে, নবদীক্ষিতদেরকে ইসলামের ধর্মবিশ্বাস, নিয়মনীতি ও আচারাচরণ প্রভৃতি ব্যাপারে শিক্ষিত ও অভ্যস্ত করে তোলা এক বিরাট ও প্রায় দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়াবে। অতএব এ সুমহান কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য মহানবী (সা.)-এর উচিত আল্লাহর সাহায্য প্রার্থনা করা। তাছাড়া আল্লাহ তা’লার কাছে করুণা ও ক্ষমা ভিক্ষা করাও উচিত। যাতে মানবীয় সীমাবদ্ধতা ও মানবসুলভ দুর্বলতার কারণে এ কর্মসম্পাদনে কিছু ত্রুটিবিচ্যুতি থেকে না যায়। অতঃপর বলা হয়েছে, হুদায়বিয়ার সন্ধির পূর্ণ তাৎপর্য সঠিক মূল্যায়নের অভাবে মুমিনরা কিছুটা মর্মাহত হলেও আল্লাহ তা’লা শীঘ্রই তাদের মনে শান্তি ও স্বস্তি প্রদান করবেন এবং যে আনন্দ এখন অবিশ্বাসীরা উপভোগ করছে তা অতি ক্ষণস্থায়ী বলে প্রমাণিত হবে। মুমিনদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, সন্ধিপত্রে দস্তখত করে মহানবী (সা.) বিচক্ষণতার পরিচয় দেন নি, এরূপ মনে করা কোনো মুমিনেরই উচিত হবে না, কেননা তিনি (সা.) হলেন আল্লাহ তা’লার প্রেরিত মহাপুরুষ এবং তাঁর সকল কাজই আল্লাহ তা’লার তত্ত্বাবধানে ও পরিচালনায় বা হিদায়াতে সম্পাদিত হয়ে থাকে। মুমিনদের উচিত, তাঁর প্রতি আস্থা রাখা, তাঁকে সাহায্য করা ও শ্রদ্ধা করা। এ সূরাতে একথাও বলা হয়েছে, মুমিনরা সে সময়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিল যখন তারা ‘গাছের নীচে’ বসে রসূল করীম (সা.)-এর আনুগত্য করার এরূপ শপথ নিয়েছিল যে, তাঁরা মহাবিপদের মুখেও তাঁর পাশে দাঁড়াবে, এমনকি নিজ প্রাণ বিসর্জন দেবে কিন্তু তাঁকে বিসর্জন দেবে না। এটা আল্লাহ তা’লারই এক পরিকল্পনা ছিল যে, সে সময়ে যুদ্ধ সংঘটিত হবে না। মক্কায় সে সময়ে বেশ কয়েকজন নিবেদিতপ্রাণ, নিষ্ঠাবান মুসলমান বাস করতেন, যাদেরকে মদীনার মুমিনরা জানতেন না। সে সময় যুদ্ধ হলে সে মুসলমানরা অজান্তেই মারা পড়তেন। অতঃপর মুনাফিক ও পশ্চাদপসরণকারী দলকে ভর্ৎসনা করা হয়েছে এবং তাদের দ্বৈতনীতিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। তাদেরকে যখনই আল্লাহর পথে যুদ্ধ করার আহ্বান জানানো হয় তারা নতুন নতুন বাহানা আবিষ্কার করে পেছনে থেকে যায়। এটি তাদের মিথ্যা বাহানা ও ওজর-আপত্তি আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। সূরাটির শেষ দিকে পুনরায় এ বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছে যে, হুদায়বিয়ার সন্ধি এক বিরাট ও প্রকাশ্য বিজয় বলে প্রমাণিত হবে এবং এ বিজয়ের পেছনে আরো অনেক বিজয় ছুটে আসবে, এমনকি আশপাশের দেশগুলো মুসলমানদের হস্তগত হয়ে যাবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِنَّا فَتَحۡنَا لَکَ فَتۡحًا مُّبِیۡنًا ۙ﴿۲﴾
لِّیَغۡفِرَ لَکَ اللّٰہُ مَا تَقَدَّمَ مِنۡ ذَنۡۢبِکَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعۡمَتَہٗ عَلَیۡکَ وَیَہۡدِیَکَ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ۙ﴿۳﴾
وَّیَنۡصُرَکَ اللّٰہُ نَصۡرًا عَزِیۡزًا ﴿۴﴾
ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ السَّکِیۡنَۃَ فِیۡ قُلُوۡبِ الۡمُؤۡمِنِیۡنَ لِیَزۡدَادُوۡۤا اِیۡمَانًا مَّعَ اِیۡمَانِہِمۡ ؕ وَلِلّٰہِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۵﴾
لِّیُدۡخِلَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَیُکَفِّرَ عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ ؕ وَکَانَ ذٰلِکَ عِنۡدَ اللّٰہِ فَوۡزًا عَظِیۡمًا ۙ﴿۶﴾
وَّیُعَذِّبَ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡمُشۡرِکِیۡنَ وَالۡمُشۡرِکٰتِ الظَّآنِّیۡنَ بِاللّٰہِ ظَنَّ السَّوۡءِ ؕ عَلَیۡہِمۡ دَآئِرَۃُ السَّوۡءِ ۚ وَغَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ وَلَعَنَہُمۡ وَاَعَدَّ لَہُمۡ جَہَنَّمَ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿۷﴾
وَلِلّٰہِ جُنُوۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۸﴾
اِنَّاۤ اَرۡسَلۡنٰکَ شَاہِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیۡرًا ۙ﴿۹﴾
لِّتُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَتُعَزِّرُوۡہُ وَتُوَقِّرُوۡہُ ؕ وَتُسَبِّحُوۡہُ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿۱۰﴾