৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

فَرِحَ الۡمُخَلَّفُوۡنَ بِمَقۡعَدِہِمۡ خِلٰفَ رَسُوۡلِ اللّٰہِ وَکَرِہُوۡۤا اَنۡ یُّجَاہِدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَقَالُوۡا لَا تَنۡفِرُوۡا فِی الۡحَرِّ ؕ قُلۡ نَارُ جَہَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ لَوۡ کَانُوۡا یَفۡقَہُوۡنَ ﴿۸۱﴾

৮১
কদেখুন: ৯:৮৭,৯৩পেছনে রয়ে যাওয়া লোকেরা আল্লাহর রসূলের আদেশ লঙ্ঘন করে নিজ জায়গায় বসে থাকায় উল্লসিত। এমনকি তারা আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ ও প্রাণ বিসর্জন দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল এবং বলল, ‘তোমরা প্রচণ্ড গরমে (অভিযানকল্পে) বের হয়ো না।’ তুমি বলো, ‘জাহান্নামের আগুন এর চেয়ে বেশি উত্তপ্ত।’ হায়, তারা যদি বুঝত!

فَلۡیَضۡحَکُوۡا قَلِیۡلًا وَّلۡیَبۡکُوۡا کَثِیۡرًا ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۸۲﴾

৮২
অতএব তাদের কৃতকর্মের প্রতিফলস্বরূপ তাদের কম হাসা উচিত আর বেশি কাঁদা উচিত।১২০৩
১২০৩। এ আয়াত সুস্পষ্টরূপে কোনো আদেশ বহন করে না। এটি কেবল এ ভবিষ্যদ্বাণী যুক্ত করছে যে, শীঘ্রই সময় আসছে যখন মুনাফিকরা হাসবে কম এবং কাঁদবে অনেক বেশি।

فَاِنۡ رَّجَعَکَ اللّٰہُ اِلٰی طَآئِفَۃٍ مِّنۡہُمۡ فَاسۡتَاۡذَنُوۡکَ لِلۡخُرُوۡجِ فَقُلۡ لَّنۡ تَخۡرُجُوۡا مَعِیَ اَبَدًا وَّلَنۡ تُقَاتِلُوۡا مَعِیَ عَدُوًّا ؕ اِنَّکُمۡ رَضِیۡتُمۡ بِالۡقُعُوۡدِ اَوَّلَ مَرَّۃٍ فَاقۡعُدُوۡا مَعَ الۡخٰلِفِیۡنَ ﴿۸۳﴾

৮৩
অতএব আল্লাহ তোমাকে তাদের এক দলের কাছে যদি ফিরিয়ে আনেন এবং তারা তোমার কাছে (যুদ্ধে) বের হবার অনুমতি চায়, সেক্ষেত্রে তুমি বলো, ‘তোমরা আর কখনো আমার সাথে (জিহাদের জন্য) বের হবে না এবং কখনো আমার সাথে থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না। নিশ্চয় তোমরা প্রথমবার (বাড়িতে) বসে থাকাই পছন্দ করেছিলে। অতএব এখন পেছনে থেকে যাওয়া লোকদের সাথেই বসে থাকো।’

وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنۡہُمۡ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمۡ عَلٰی قَبۡرِہٖ ؕ اِنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَمَاتُوۡا وَہُمۡ فٰسِقُوۡنَ ﴿۸۴﴾

৮৪
আর তাদের কেউ যখন মারা যায় তুমি কখনো তার (জানাযার) নামায পড়ো না এবং তার কবরে (দোয়ার জন্যও) দাঁড়িও না, কেননা তারা আল্লাহ ও তাঁর রসূলকে অস্বীকার করেছে এবং অবাধ্য থাকা অবস্থায় মারা গেছে।

وَلَا تُعۡجِبۡکَ اَمۡوَالُہُمۡ وَاَوۡلَادُہُمۡ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّعَذِّبَہُمۡ بِہَا فِی الدُّنۡیَا وَتَزۡہَقَ اَنۡفُسُہُمۡ وَہُمۡ کٰفِرُوۡنَ ﴿۸۵﴾

৮৫
আর তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তোমাকে যেন বিস্ময়াভিভূত না করে। আল্লাহ শাস্তি দিতে চান এবং (তিনি চান) কাফির থাকা অবস্থায় যেন তাদের প্রাণ বের হয়ে যায়।

وَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ اَنۡ اٰمِنُوۡا بِاللّٰہِ وَجَاہِدُوۡا مَعَ رَسُوۡلِہِ اسۡتَاۡذَنَکَ اُولُوا الطَّوۡلِ مِنۡہُمۡ وَقَالُوۡا ذَرۡنَا نَکُنۡ مَّعَ الۡقٰعِدِیۡنَ ﴿۸۶﴾

৮৬
আর (এ মর্মে) যখন কোনো সূরা অবতীর্ণ হয় যে, ‘আল্লাহর প্রতি ঈমান আনো এবং তাঁর রসূলের সঙ্গী হয়ে জিহাদ করো,’ তখন তাদের সম্পদশালীরা তোমার কাছে অব্যাহতি চায় এবং বলে, ‘আমাদের ছেড়ে দাও যেন আমরা তাদের সাথে থাকতে পারি যারা (ঘরে) বসে আছে।১২০৪
১২০৪। তফসীরাধীন আয়াতের উক্তিটি প্রকৃত পক্ষে মুনাফিকদের উচ্চারিত বলে ধরে নেওয়া সমীচীন হবে না। এটা শুধু তাদের অবস্থা তুলে ধরে যার অন্তর্নিহিত মর্ম হলো তারা পশ্চাতে থেকে যাবার জন্য মহানবী (সা.)-এর নিকট বিভিন্ন বাহানা নিয়ে এসেছিল।

رَضُوۡا بِاَنۡ یَّکُوۡنُوۡا مَعَ الۡخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوۡبِہِمۡ فَہُمۡ لَا یَفۡقَہُوۡنَ ﴿۸۷﴾

৮৭
কদেখুন: ৯:৫৫তারা পেছনে অবস্থানকারীদের১২০৫ অন্তর্ভুক্ত থাকতে পেরে সন্তুষ্ট আর গদেখুন: ৬:২৬; ৬৩:৪তাদের হৃদয়ে মোহর১২০৬ মেরে দেওয়া হয়েছে; ফলে তারা বুঝতে পারে না।খদেখুন: ৯:৮১,৯৩ঘদেখুন: ৮:৭৫; ৯:৪১,১১১; ৬১:১২; ২:২৬
১২০৫। ‘খাওয়ালিফ’ অর্থ যুদ্ধের সময় যারা পেছনে থাকে বা স্ত্রীলোকেরা (অথবা শিশুরা) যারা পেছনের দিকে ঘরে অথবা তাঁবুতে থাকে। এ শব্দের মর্ম এরূপও হয়ে থাকে, যথা মন্দ বা দুশ্চরিত্র ব্যক্তিরা (লেইন)।
১২০৬। দেখুন ২৭ নম্বর টীকা।

لٰکِنِ الرَّسُوۡلُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ جٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ وَاُولٰٓئِکَ لَہُمُ الۡخَیۡرٰتُ ۫ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۸۸﴾

৮৮
কিন্তু এ রসূল ও যারা তার সাথে ঈমান এনেছে তারা তাদের ধনসম্পদ এবং প্রাণ দিয়ে জিহাদ করে। আর এরাই তারা- যাদের জন্য সব ধরনের কল্যাণ (নির্ধারিত) রয়েছে। আর তারাই সফল হবে।

اَعَدَّ اللّٰہُ لَہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۸۹﴾

৮৯
আল্লাহ তাদের জন্য এমনসব জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়; সেখানে তারা চিরকাল থাকবে। এটিই মহান সাফল্য।
সূরা আত-তাওবা - রুকু ১১

وَجَآءَ الۡمُعَذِّرُوۡنَ مِنَ الۡاَعۡرَابِ لِیُؤۡذَنَ لَہُمۡ وَقَعَدَ الَّذِیۡنَ کَذَبُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ سَیُصِیۡبُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۹۰﴾

৯০
আর মরুবাসীদের মাঝ থেকেও অজুহাত প্রদর্শনকারীরা১২০৭ এলো, যেন তাদেরকে (গৃহে বসে থাকার) অনুমতি দেওয়া হয়। আর যারা আল্লাহ ও তাঁর রসূলের কাছে মিথ্যা বলেছিল তারাও (গৃহে) বসে রইল। তাদের মাঝে যারা কুফরী করেছে তাদের ওপর অবশ্যই এক যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে।
১২০৭। ‘আযযারা’ থেকে ‘মুয়াযযির’ উদ্ভূত হয়েছে, যার অর্থ অজুহাত দেখিয়েছিল অথবা নিজেকে রেহাই দেবার অজুহাত পেশ করেছিল, কিন্তু অব্যাহতি পাবার মতো গ্রহণযোগ্য কোনো কারণ দর্শাতে পারে নি। সে কোনো বিষয়ে অবহেলাকারী ছিল বা অনুপস্থিত ছিল অথবা বাহানা বা অজুহাত উত্থাপনের মাধ্যমে ত্রুটি করেছিল। সুতরাং উল্লিখিত শব্দের মর্ম হচ্ছে এমন ব্যক্তি, যে কর্তব্যকর্মে অবহেলাকারী এবং প্রকৃত কারণ ছাড়া অজুহাত দেখিয়ে রেহাই পেতে চায় বা নিজেকে দোষমুক্ত বা নিরপরাধ মনে করে (লেইন)।