৭৪

المدثر

সূরা আল-মুদ্দাসসির

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৭ আয়াত এবং ২ রুকূ

عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ ﴿۱۱﴾

১১
(সে-দিনটি) কাফিরদের জন্য মোটেও সহজ হবে না।

ذَرۡنِیۡ وَمَنۡ خَلَقۡتُ وَحِیۡدًا ﴿ۙ۱۲﴾

১২
কদেখুন: ২৩:১০২; ৫০:২১; ৬৯:১৪তুমি আমাকে এবং আমি যাকে সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও।৩১৬৪খদেখুন: ২৫:২৭গদেখুন: ৬৮:৪৫; ৭৩:১২ঘদেখুন: ৬৮:১৫; ৬৮:১৫
৩১৬৪। আয়াতটি এভাবেও অনুবাদ করা যেতে পারে: আমি যাকে সৃষ্টি করেছি তার সাথে ব্যবহার করার বিষয়টা আমার ওপরই ছেড়ে দাও। অথবা এর তাৎপর্য হতে পারে: যে ব্যক্তি আমার ধনসম্পদ, ক্ষমতা ও সম্মান লাভ করে নিজেকে সবার ওপর অদ্বিতীয় মনে করে তার বিচারভার আমার ওপর ছেড়ে দাও। ‘ওয়াহিদ’ অর্থ ‘অদ্বিতীয়’। ‘তুলনাহীন’-ও হয় (লেইন)। যদিও এ আয়াতটিসহ পরবর্তী কয়েকটি আয়াত প্রত্যেক উদ্ধত ও অহংকারী অবিশ্বাসীর ক্ষেত্রেই প্রযোজ্য, তথাপি এ আয়াতগুলো বিশেষভাবে ওয়ালিদ বিন মুগীরার ক্ষেত্রে সমধিক প্রযোজ্য। এ ব্যক্তি কুরাইশদের মধ্যে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল। তার সাথিদের মধ্যে সে ‘অনন্য’ ও ‘কুরাইশদের সৌরভ’ নামে পরিচিত ছিল। সে ছিল অত্যন্ত সুন্দর। সুললিত কবিতা আবৃত্তি ও অন্যান্য কার্যাবলির জন্যও বিখ্যাত ছিল। তার দশ থেকে ত্রিশটি পুত্র ও প্রচুর ধনসম্পদ ছিল।

وَّجَعَلۡتُ لَہٗ مَالًا مَّمۡدُوۡدًا ﴿ۙ۱۳﴾

১৩
আর তাকে আমি বিপুল ধনসম্পদ দিয়েছিলাম,

وَّبَنِیۡنَ شُہُوۡدًا ﴿ۙ۱۴﴾

১৪
(দিয়েছিলাম) নিত্যসঙ্গী সন্তানসন্ততিও।৩১৬৫
৩১৬৫। আয়াতটির অর্থ হতে পারে: ওয়ালিদের ছেলেরা সমাজে সম্মানিত ছিল। ওয়ালিদ যে-সব সমাবেশে উপস্থিত থাকত সেখানে তার ছেলেদেরকেও বিশিষ্ট স্থান দেওয়া হতো অথবা ওয়ালিদ এতই ধনী ছিল যে, তার ছেলেরা সর্বদাই তাকে সঙ্গ দান করত, কেননা তাদেরকে রুজিরোজগারের জন্য কোথাও যেতে হতো না।

وَّمَہَّدۡتُّ لَہٗ تَمۡہِیۡدًا ﴿ۙ۱۵﴾

১৫
আর আমি (পৃথিবীকে) তার জন্য উত্তম প্রতিপালনক্ষেত্র বানিয়েছিলাম।

ثُمَّ یَطۡمَعُ اَنۡ اَزِیۡدَ ﴿٭ۙ۱۶﴾

১৬
তথাপি সে লোভ করে, যেন আমি (তাকে) আরো বেশি দেই।কদেখুন: ৮০:২

کَلَّا ؕ اِنَّہٗ کَانَ لِاٰیٰتِنَا عَنِیۡدًا ﴿ؕ۱۷﴾

১৭
কখনো না।৩১৬৬ নিশ্চয় সে আমাদের নিদর্শনাবলির শত্রু ছিল।
৩১৬৬। ‘কাল্লা’ শব্দটি অনুরোধ-প্রত্যাখ্যান অর্থে এবং অন্যায় অনুরোধের জন্য ভর্ৎসনারূপে ব্যবহৃত হয়ে থাকে (মুফরাদাত, লেইন)।

سَاُرۡہِقُہٗ صَعُوۡدًا ﴿ؕ۱۸﴾

১৮
আমি অবশ্যই তাকে ক্রমবর্ধমান দুঃখকষ্টে জর্জরিত করব।

اِنَّہٗ فَکَّرَ وَقَدَّرَ ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় সে (আমার আয়াতগুলো শুনে সেগুলো সম্পর্কে) চিন্তা করল এবং অনুমান করল।

فَقُتِلَ کَیۡفَ قَدَّرَ ﴿ۙ۲۰﴾

২০
আর সে ধ্বংস হোক! সে কীরূপ অনুমান করল!