৭৩

المزمل

সূরা আল-মুযযাম্মিল

Al-Muzzammil

মক্কী ২১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২১ আয়াত এবং ২ রুকূ

وَاصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَاہۡجُرۡہُمۡ ہَجۡرًا جَمِیۡلًا ﴿۱۱﴾

১১
আর তুমি তাদের (বৃথা) কথাবার্তায় ধৈর্যধারণ করো এবং সর্বোত্তম পন্থায় তাদের সঙ্গ পরিত্যাগ করো।

وَذَرۡنِیۡ وَالۡمُکَذِّبِیۡنَ اُولِی النَّعۡمَۃِ وَمَہِّلۡہُمۡ قَلِیۡلًا ﴿۱۲﴾

১২
খদেখুন: ৬৮:৪৫; ৭৪:১২আর তুমি আমাকে এবং বিত্তবৈভবের অধিকারী সত্য-প্রত্যাখ্যানকারীদের (পৃথক) ছেড়ে দাও। অতঃপর তাদেরকে কিছুটা অবকাশ দাও।

اِنَّ لَدَیۡنَاۤ اَنۡکَالًا وَّجَحِیۡمًا ﴿ۙ۱۳﴾

১৩
নিশ্চয় আমাদের কাছে রয়েছে শাস্তির উপকরণ এবং জাহান্নাম।

وَّطَعَامًا ذَا غُصَّۃٍ وَّعَذَابًا اَلِیۡمًا ﴿٭۱۴﴾

১৪
আরো রয়েছে গলায় বিঁধে যাবার মতো খাবার এবং যন্ত্রণাদায়ক আযাব।

یَوۡمَ تَرۡجُفُ الۡاَرۡضُ وَالۡجِبَالُ وَکَانَتِ الۡجِبَالُ کَثِیۡبًا مَّہِیۡلًا ﴿۱۵﴾

১৫
যে-দিন পৃথিবী ও পাহাড়পর্বত (প্রচণ্ডভাবে) কেঁপে উঠবে এবং পাহাড়পর্বত ঝুরঝুরে বালুর টিলার মতো হয়ে যাবে (সে-দিন এ আযাব আসবে)।

اِنَّاۤ اَرۡسَلۡنَاۤ اِلَیۡکُمۡ رَسُوۡلًا ۬ۙ شَاہِدًا عَلَیۡکُمۡ کَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ رَسُوۡلًا ﴿ؕ۱۶﴾

১৬
কদেখুন: ৫৬:৫-৬; ৭৯:৭নিশ্চয় আমরা তোমাদের প্রতি এক রসূল পাঠিয়েছি, যিনি তোমাদের তত্ত্বাবধায়ক- যে-রূপে আমরা ফেরাউনের প্রতিও এক রসূল পাঠিয়েছিলাম।৩১৫৪
৩১৫৪। এ আয়াতটি বাইবেলের একটি ভবিষ্যদ্বাণীর সাথে সম্পর্কিত। ভবিষ্যদ্বাণীটি হলো ‘আমি তাদের জন্য তাদের ভাইদের মধ্য হতে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করব ও তাঁর মুখে আমার বাক্য দেবো আর আমি তাঁকে যা যা আজ্ঞা করব তা তিনি তাদেরকে বলবেন আর আমার নামে তিনি আমার যে-সব বাক্য বলবেন, তাতে যে কর্ণপাত করবে না তার সাথে আমি প্রতিশোধ নেব’ (দ্বিতীয় বিবরণ ১৮:১৮-১৯)।

فَعَصٰی فِرۡعَوۡنُ الرَّسُوۡلَ فَاَخَذۡنٰہُ اَخۡذًا وَّبِیۡلًا ﴿۱۷﴾

১৭
কিন্তু ফেরাউন সেই রসূলের অবাধ্যতা করল। গদেখুন: ২০:৭৯; ২৬:৬৭; ২৮:৪১ফলে আমরা তাকে এক কঠোর শাস্তিতে জর্জরিত করলাম।ঘদেখুন: ৮২:২

فَکَیۡفَ تَتَّقُوۡنَ اِنۡ کَفَرۡتُمۡ یَوۡمًا یَّجۡعَلُ الۡوِلۡدَانَ شِیۡبَا ﴿٭ۖ۱۸﴾

১৮
অতএব তোমরা যদি সে-দিনের অস্তিত্বকেই অস্বীকার করো যার বিভীষিকা শিশুদের বৃদ্ধ করে দেয়,৩১৫৫ সেক্ষেত্রে তোমরা কীভাবে (আযাব থেকে) রক্ষা পেতে পারো?
৩১৫৫। ‘যার বিভীষিকা শিশুদের বৃদ্ধ করে দেয়’ অত্র আয়াতের এ বাগ্ধারাটি পরবর্তী আয়াত ‘(সে-দিন) আকাশ যার (অর্থাৎ আযাবের) কারণে ফেটে যাবে’-এর মতোই রূপক ও আলংকারিক। ২১:১০৫ আয়াতে আছে ‘সে-দিন আমরা আকাশকে সেভাবে গুটিয়ে নেব যেভাবে একজন লিপিকার লিখিত পাতাগুলো গুটিয়ে ফেলে’ এবং অনুরূপ বাক্য বা বাক্যাংশগুলো যা কুরআনের ৮২:২ এবং ৮৪:২ এ রয়েছে, সবগুলোই রূপক ভাষা। এগুলো প্রায় সমার্থক একটি কথারই বহুবিধ প্রকাশ। মোদ্দাকথা, ‘এমন মহাবিপদাবলি সংঘটিত হবে, যা ধ্বংসাত্মক পরিবর্তন ও পরিণতি ডেকে আনবে।’ ৩১৫৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ۣالسَّمَآءُ مُنۡفَطِرٌۢ بِہٖ ؕ کَانَ وَعۡدُہٗ مَفۡعُوۡلًا ﴿۱۹﴾

১৯
খদেখুন: ৩৩:৪৬; ৪৮:৯(সে-দিন) আকাশ যার (অর্থাৎ আযাবের) কারণে ফেটে যাবে। তাঁর (এ) প্রতিশ্রুতি৩১৫৬ অবশ্যই পূর্ণ হবে।
৩১৫৬। এ আয়াতে উল্লিখিত ‘প্রতিশ্রুতি’ বলতে মক্কার পতনের সাথে সকল অশুভ চক্রের পতন ও ধ্বংসের ভবিষ্যদ্বাণীকে বুঝিয়েছে।

اِنَّ ہٰذِہٖ تَذۡکِرَۃٌ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّہٖ سَبِیۡلًا ﴿٪۲۰﴾

২০
কদেখুন: ২০:৪; ৭৪:৫৫; ৭৬:৩০; ৮০:১২নিশ্চয় এ হলো এক বড়ো শিক্ষণীয় উপদেশবাণী। অতএব যে চায় সে নিজ। প্রতিপালক-প্রভুর দিকে (যাবার) পথ অবলম্বন করুক।
সূরা আল-মুযযাম্মিল - রুকু ১