৭২

الجن

সূরা আল-জিন

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ

وَّاَنَّا لَا نَدۡرِیۡۤ اَشَرٌّ اُرِیۡدَ بِمَنۡ فِی الۡاَرۡضِ اَمۡ اَرَادَ بِہِمۡ رَبُّہُمۡ رَشَدًا ﴿ۙ۱۱﴾

১১
আর নিশ্চয় আমরা জানতাম না, (এ আগমনকারীর মাধ্যমে) যারা পৃথিবীতে আছে তাদের জন্য কি কোনো অনিষ্ট চাওয়া হয়েছে, নাকি তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে সঠিক পথপ্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন?

وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوۡنَ وَمِنَّا دُوۡنَ ذٰلِکَ ؕ کُنَّا طَرَآئِقَ قِدَدًا ﴿ۙ۱۲﴾

১২
আর নিশ্চয় আমাদের মাঝে কিছু লোক ছিল সৎকর্মশীল এবং আমাদের মাঝে কিছু ছিল এর বিপরীত। আমরা বিভিন্ন মত ও পথে বিভক্ত ছিলাম।কদেখুন: ৫৫:৩৪খদেখুন: ৪৬:৩২

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ نُّعۡجِزَ اللّٰہَ فِی الۡاَرۡضِ وَلَنۡ نُّعۡجِزَہٗ ہَرَبًا ﴿ۙ۱۳﴾

১৩
আর অবশ্যই আমরা বিশ্বাস করেছিলাম, আমরা পৃথিবীতে আল্লাহকে কখনো ব্যর্থ করতে পারব না এবং আমরা ছোটাছুটি করেও তাঁকে পরাস্ত করতে পারব না।

وَّاَنَّا لَمَّا سَمِعۡنَا الۡہُدٰۤی اٰمَنَّا بِہٖ ؕ فَمَنۡ یُّؤۡمِنۡۢ بِرَبِّہٖ فَلَا یَخَافُ بَخۡسًا وَّلَا رَہَقًا ﴿ۙ۱۴﴾

১৪
আর নিশ্চয় আমরা যখন হিদায়াতের কথা শুনলাম, তাতে ঈমান আনলাম। অতএব যে-ই তার প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান আনে সে কোনো ক্ষতির বা বাড়াবাড়ির ভয় করবে না।

وَّاَنَّا مِنَّا الۡمُسۡلِمُوۡنَ وَمِنَّا الۡقٰسِطُوۡنَ ؕ فَمَنۡ اَسۡلَمَ فَاُولٰٓئِکَ تَحَرَّوۡا رَشَدًا ﴿۱۵﴾

১৫
আর আমাদের মাঝে কিছু লোক অবশ্যই (আল্লাহর) অনুগত এবং আমাদের মাঝে কিছু লোক অনাচারী’।” অতএব যে-ই আনুগত্য অবলম্বন করেছে, সে-ই সৎপথ অন্বেষণ করেছে।

وَاَمَّا الۡقٰسِطُوۡنَ فَکَانُوۡا لِجَہَنَّمَ حَطَبًا ﴿ۙ۱۶﴾

১৬
আর যারা অনাচারী তারাই জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে।*
* ২-১০ নম্বর আয়াতসমূহে দুটি বিষয় বিশেষভাবে ব্যাখ্যার দাবি রাখে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমীপে যে জিনরা উপস্থিত হয়েছিল তারা জিনদের নেতা ছিল। তারা ভ্রান্ত ধারণা থেকে সৃষ্ট কল্পিত জিন ছিল না। প্রকৃতপক্ষে তারা তাদের খাবার রান্না করতে আগুনও জ্বালিয়েছিল এবং সাহাবীরা (রা.) পরবর্তীতে সেখানে তাদের নিভে যাওয়া কয়লা ও খাবার প্রস্তুতির চিহ্নসমূহও দেখতে পেয়েছিলেন। এদের সম্পর্কে এটা ধারণা করা হয়ে থাকে, এরা আফগানিস্তানে বসবাসকারী বনী ইসরাঈলের এক প্রতিনিধি দল। এরা ছিল নিজেদের জাতির নেতা এবং ক্ষমতাধর ও প্রভাবশালী অর্থাৎ জিন। এরা রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের কথা শুনে স্বয়ং নিজেরা গিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরা দীর্ঘ বিতর্কের পর তাঁকে (সা.) অন্তর থেকেই কেবল সত্য বলে স্বীকার করে নি, বরং কোনো কোনো নির্বোধ যেভাবে মনে করত যে, এখন আল্লাহ কোনো নবী পাঠাবেন না- এরা এর ভ্রান্ত বিশ্বাসও খণ্ডন করল। এরপর এরা স্বজাতির কাছে ফিরে গেল এবং তৎকালীন গোটা আফগানিস্তানকে মুসলমান বানিয়ে নিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَّاَنۡ لَّوِ اسۡتَقَامُوۡا عَلَی الطَّرِیۡقَۃِ لَاَسۡقَیۡنٰہُمۡ مَّآءً غَدَقًا ﴿ۙ۱۷﴾

১৭
আর এরা (অর্থাৎ মক্কাবাসীরা) যদি সঠিক পথে প্রতিষ্ঠিত থাকত তাহলে আমরা অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পানি পান করাতাম,৩১৪৩
৩১৪৩। পানি জীবনের উৎস বিধায় ‘পর্যাপ্ত পানি’ বলতে ধনসম্পদ ও অন্যান্য পার্থিব স্বাচ্ছন্দ্যের প্রাচুর্যকে বুঝিয়েছে।

لِّنَفۡتِنَہُمۡ فِیۡہِ ؕ وَمَنۡ یُّعۡرِضۡ عَنۡ ذِکۡرِ رَبِّہٖ یَسۡلُکۡہُ عَذَابًا صَعَدًا ﴿ۙ۱۸﴾

১৮
যেন আমরা তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। কদেখুন: ২০:১০১; ৪৩:৩৭আর যে তার প্রতিপালক-প্রভুর স্মরণবিমুখ হয়, তিনি তাকে এক ক্রমবর্ধমান শাস্তিতে ঠেলে দেবেন।

وَّاَنَّ الۡمَسٰجِدَ لِلّٰہِ فَلَا تَدۡعُوۡا مَعَ اللّٰہِ اَحَدًا ﴿ۙ۱۹﴾

১৯
আর মসজিদসমূহ নিশ্চয় আল্লাহরই।৩১৪৪ অতএব আল্লাহর সাথে তোমরা কাউকে (উপাস্যরূপে) ডেকো না।
৩১৪৪। পূর্ববর্তী আয়াতগুলোতে ঘোষণা করা হয়েছে, রসূল করীম (সা.)-এর আগমনে স্পষ্ট হয়ে গেছে যে, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করাই আল্লাহ তা’লার আসল পরিকল্পনা। আলোচ্য আয়াতে বলা হয়েছে, এখন থেকে মসজিদগুলোই হবে কেন্দ্র। সেখান থেকে সত্যের আলোকবর্তিকা নির্গত হয়ে সারা বিশ্বকে ছেয়ে ফেলবে।

وَّاَنَّہٗ لَمَّا قَامَ عَبۡدُ اللّٰہِ یَدۡعُوۡہُ کَادُوۡا یَکُوۡنُوۡنَ عَلَیۡہِ لِبَدًا ﴿ؕ٪۲۰﴾

২০
খদেখুন: ২:১১৫; ২২:৪১আর নিশ্চয় আল্লাহর বান্দা যখনই তাঁকে ডাকার জন্য দাঁড়ায়,৩১৪৫ তখন তারা তার ওপর দল বেঁধে হামলা করতে উদ্যত হয়।*
সূরা আল-জিন - রুকু ১
৩১৪৫। এখানে ‘আল্লাহর বান্দা’ বলতে মহানবী (সা.)-কে বুঝিয়েছে, কেননা তাঁর তুল্য আল্লাহর বান্দা আর কেউই হতে পারবে না। তবে আল্লাহর বান্দা উপাধিটি প্রত্যেক নবী ও ধর্মসংস্কারকের জন্যও প্রযোজ্য হয়ে থাকে।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য