৪৬

الأحقاف

সূরা আল-আহকাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৬ আয়াত এবং ৪ রুকূ

قَالُوۡا یٰقَوۡمَنَاۤ اِنَّا سَمِعۡنَا کِتٰبًا اُنۡزِلَ مِنۡۢ بَعۡدِ مُوۡسٰی مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ یَہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ وَاِلٰی طَرِیۡقٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۳۱﴾

৩১
তারা বলল, ‘হে আমাদের জাতি! কদেখুন: ৭২:২-৩আমরা নিশ্চয় এরূপ এক কিতাব শুনেছি যা মূসার পরে অবতীর্ণ করা হয়েছে।২৭৩৪ তা সেটির (তথা পূর্ববর্তী ঐশী কিতাবের) সত্যায়ন করে যা তার সামনে রয়েছে, (এবং) তা সত্যের দিকে ও সরল সঠিক পথের দিকে পরিচালিত করে।*
২৭৩৪। পূর্বের আয়াতে যে জিনদের দলের উল্লেখ আছে তারা যে ইহুদী ছিল তা এ আয়াত থেকে পরিষ্কার বুঝা যায়, কারণ কুরআন সম্বন্ধে তারা বলেছিল, ‘মূসা (আ.)-এর পরে এ কিতাব অবতীর্ণ করা হয়েছে।’
* এ আয়াতে একথা পরিষ্কার করে বুঝানো হয়েছে, হযরত মূসা (আ.)-এর পর এক পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে যাঁর আসার কথা ছিল সেই নবী আবির্ভূত হয়েছেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

یٰقَوۡمَنَاۤ اَجِیۡبُوۡا دَاعِیَ اللّٰہِ وَاٰمِنُوۡا بِہٖ یَغۡفِرۡ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَیُجِرۡکُمۡ مِّنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿۳۲﴾

৩২
হে আমাদের জাতি! তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন।*
* তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে আলোচ্য আয়াতের বিষয়বস্তু বর্ণনা করার পর জানালো, ইনি সত্য নবী, কাজেই তাঁর প্রতি ঈমান আনো। এতেই তোমাদের কল্যাণ রয়েছে। তারা তাদের জাতিকে এ বলে আরো সতর্ক করল, যে-ই আল্লাহর দিকে আহ্বানকারীকে অস্বীকার করবে সে তাঁকে ব্যর্থ করতে পারবে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য) ২৭৩৫ ও *** চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَنۡ لَّا یُجِبۡ دَاعِیَ اللّٰہِ فَلَیۡسَ بِمُعۡجِزٍ فِی الۡاَرۡضِ وَلَیۡسَ لَہٗ مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءُ ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۳﴾

৩৩
আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে পৃথিবীতে (তাঁকে) মোটেও ব্যর্থ করতে পারবে না এবং তিনি ছাড়া তার জন্য কোনো তত্ত্বাবধায়ক নাই। এরাই প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত।’

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَلَمۡ یَعۡیَ بِخَلۡقِہِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنۡ یُّحۡیِ یَ الۡمَوۡتٰی ؕ بَلٰۤی اِنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۳۴﴾

৩৪
তারা কি লক্ষ করে দেখে নি, সেই মহান আল্লাহ- যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সেগুলোর সৃজনে যিনি ক্লান্ত হন নি,২৭৩৫ খদেখুন: ১৭:১০০; ৩৬:৮২; ৮৬:৯তিনি মৃতদের জীবিত করতে সক্ষম? অবশ্যই সক্ষম! নিশ্চয় তিনিই সবকিছুর ওপর সর্বশক্তিমান।*
২৭৩৫। নতুন পৃথিবী ও নতুন আকাশ সৃষ্টির ধারা এখনো অব্যাহত আছে। এ দাবি অমূলক ও অর্থহীন নয়। আল্লাহ তা’লার পক্ষ থেকে যখন মহাসংস্কার সাধনকারীগণ আগমন করেন তখন পুরাতন সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা পরিবর্তিত হয়ে যায় এবং মানুষ নবব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়। একেও নতুন আকাশ ও নতুন পৃথিবীর সৃষ্টি বলা হয়ে থাকে।
* এ আয়াতে এক চিরন্তন সত্যের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। ‘তারা যেন পুনরুত্থানে ইমান আনে’- এ চিরন্তন সত্যের প্রতি প্রত্যেক নবী তাঁর জাতিকে আহ্বান জানিয়ে থাকেন, কেননা এ ছাড়া ইমান পূর্ণ হয় না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَیَوۡمَ یُعۡرَضُ الَّذِیۡنَ کَفَرُوۡا عَلَی النَّارِ ؕ اَلَیۡسَ ہٰذَا بِالۡحَقِّ ؕ قَالُوۡا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۳۵﴾

৩৫
আর (স্মরণ করো!) যে-দিন অস্বীকারকারীদের আগুনের সামনে হাজির করা হবে। (তাদের বলা হবে,) ‘এটা কি সত্য নয়?’ তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের প্রতিপালক- প্রভুর কসম (এটা সত্য)!’ (তখন) তিনি বলবেন, ‘তোমরা যেহেতু অস্বীকার করতে, তাই শাস্তি আস্বাদন করো।’কদেখুন: ১০:৪৬; ৩০:৫৬; ৭৯:৪৭

فَاصۡبِرۡ کَمَا صَبَرَ اُولُوا الۡعَزۡمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِلۡ لَّہُمۡ ؕ کَاَنَّہُمۡ یَوۡمَ یَرَوۡنَ مَا یُوۡعَدُوۡنَ ۙ لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا سَاعَۃً مِّنۡ نَّہَارٍ ؕ بَلٰغٌ ۚ فَہَلۡ یُہۡلَکُ اِلَّا الۡقَوۡمُ الۡفٰسِقُوۡنَ ﴿٪۳۶﴾

৩৬
অতএব তুমিও ধৈর্যধারণ করো যেভাবে দৃঢ়সংকল্প রসূলরা ধৈর্যধারণ করেছিল এবং এদের (শাস্তির) ব্যাপারে তাড়াহুড়া কোরো না। যে-দিন এরা তা দেখবে যে বিষয়ে এদেরকে ভয় দেখানো হয়, তখন এমন মনে হবে যেন (এ পৃথিবীতে) দিনের এক মুহূর্তের২৭৩৬ বেশি এরা অবস্থান করে নি। এ (সতর্ক) বাণী পৌঁছে দেওয়া হলো। অতএব দুষ্কৃতিপরায়ণ জাতি ছাড়াও কি কাউকে ধ্বংস ∞ চতুর্থাংশ করা হয়?
সূরা আল-আহকাফ - রুকু ৪
২৭৩৬। অবিশ্বাসীদের প্রতি আল্লাহ তা’লার শাস্তি এত ভীষণ, দ্রুত ও সর্বগ্রাসী হবে যে, একটি সুখময়, শান্তিময়, দীর্ঘজীবন এর তুলনায় কেবল মুহূর্তকাল বলে মনে হবে।