৪৬

الأحقاف

সূরা আল্‌ আহ্‌কাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৬ আয়াত এবং ৪ রুকু আছে।

قَالُوۡا یٰقَوۡمَنَاۤ اِنَّا سَمِعۡنَا کِتٰبًا اُنۡزِلَ مِنۡۢ بَعۡدِ مُوۡسٰی مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ یَہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ وَاِلٰی طَرِیۡقٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۳۱﴾

৩১
তাহারা বলিল, ‘হে আমাদের জাতি! আমরা এমন এক কিতাব শুনিয়াছি যাহা মূসার২৭৩৪ পরে নাযেল করা হইয়াছে, যাহা ইহার সম্মুখস্থ কিতাবের সত্যায়ন করিতেছে, (মানুষকে) সত্য এবং সরল-সুদৃঢ় পথের দিকে পরিচালিত করিতেছে;
২৭৩৪। আগের আয়াতে যে জিন্ন্‌দের দলের উল্লেখ আছে, তাহারা যে ইহুদী ছিলেন, তাহা এই আয়াত হইতে পরিষ্কার বুঝা যায়। কারণ কুরআন সম্বন্ধে তাহারা এই কথাই বলিলেন যে “মূসা (আঃ)-এর পরে, এই কিতাবই নাযেল হইয়াছে”।

یٰقَوۡمَنَاۤ اَجِیۡبُوۡا دَاعِیَ اللّٰہِ وَاٰمِنُوۡا بِہٖ یَغۡفِرۡ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَیُجِرۡکُمۡ مِّنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿۳۲﴾

৩২
হে আমাদের জাতি! তোমরা আল্লাহ্‌র আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তাহার প্রতি ঈমান আন, ফলে তিনি (আল্লাহ্‌) তোমাদের পাপসমূহ ক্ষমা করিবেন এবং তোমাদিগকে যন্ত্রণাদায়ক আযাব হইতে রক্ষা করিবেন।

وَمَنۡ لَّا یُجِبۡ دَاعِیَ اللّٰہِ فَلَیۡسَ بِمُعۡجِزٍ فِی الۡاَرۡضِ وَلَیۡسَ لَہٗ مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءُ ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۳﴾

৩৩
এবং যে আল্লাহ্‌র আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে পৃথিবীতে (তাঁহাকে) আদৌ পরাভূত করিতে পারিবে না, এবং তিনি ব্যতীত তাহার জন্য কোন অভিভাবক হইবে না। ইহারাই স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিপতিত আছে।’

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَلَمۡ یَعۡیَ بِخَلۡقِہِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنۡ یُّحۡیِ یَ الۡمَوۡتٰی ؕ بَلٰۤی اِنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۳۴﴾

৩৪
তাহারা কি অনুধাবন করে নাই যে, নিশ্চয় সেই আল্লাহ্‌ যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন এবং উহাদের সৃজনে তিনি ক্লান্ত হন নাই,২৭৩৫ তিনি মৃতকে জীবিত করিতেও সক্ষম? নিশ্চয় তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান।
২৭৩৫। নূতন পৃথিবীর ও নূতন আকাশ সৃষ্টির ধারা এখনও অব্যাহত আছে। এই দাবী অমূলক ও অর্থহীন নহে। আল্লাহ্‌তা’লার পক্ষ হইতে যখন মহা সংস্কার সাধনকারীগণ আগমন করেন, তখন পুরাতন সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা পরিবর্তিত হইয়া যায় এবং মানুষ নব ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়। ইহাকেও নূতন আকাশ ও নূতন পৃথিবীর সৃষ্টি বলা হইয়া থাকে।

وَیَوۡمَ یُعۡرَضُ الَّذِیۡنَ کَفَرُوۡا عَلَی النَّارِ ؕ اَلَیۡسَ ہٰذَا بِالۡحَقِّ ؕ قَالُوۡا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۳۵﴾

৩৫
এবং যেদিন কাফেরদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হইবে (এবং বলা হবে) ‘ইহা কি সত্য নহে?’ তাহারা বলিবে, ‘হাঁ! আমাদের প্রতিপালকের কসম (ইহা সত্য)।’ তখন তিনি বলিবেন, ‘তোমরা যেহেতু অস্বীকার করিতে এই জন্য আযাবের স্বাদ গ্রহণ কর।’

فَاصۡبِرۡ کَمَا صَبَرَ اُولُوا الۡعَزۡمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِلۡ لَّہُمۡ ؕ کَاَنَّہُمۡ یَوۡمَ یَرَوۡنَ مَا یُوۡعَدُوۡنَ ۙ لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا سَاعَۃً مِّنۡ نَّہَارٍ ؕ بَلٰغٌ ۚ فَہَلۡ یُہۡلَکُ اِلَّا الۡقَوۡمُ الۡفٰسِقُوۡنَ ﴿٪۳۶﴾

৩৬
সুতরাং তুমিও ধৈর্যধারণ কর যেভাবে দৃঢ় সংকল্পবদ্ধ রসূলগণ ধৈর্য ধারণ করিয়াছে এবং তুমি তাহাদের জন্য শীঘ্র (আযাব কামনা) করিও না। যেদিন তাহারা উহা প্রত্যক্ষ করিবে যাহার প্রতিশ্রুতি তাহাদিগকে দেওয়া হইয়াছে, তাহাদের অবস্থা এমন হইবে যেন তাহারা এই পৃথিবীতে দিবসের এক মুহূর্ত২৭৩৬ ব্যতিরেকে অবস্থান করে নাই। (এই সতর্কবাণী) পৌঁছানো হইল, অতএব দুষ্কৃতিপরায়ণ জাতি ব্যতিরেকে কাহাকেও ধ্বংস করা হয় না।
সূরা আল্‌ আহ্‌কাফ - রুকু ৪
২৭৩৬। অবিশ্বাসীদের প্রতি আল্লাহ্‌তা’লার শাস্তি এত ভীষণ, দ্রুত ও সর্বগ্রাসী হইবে যে, একটি সুখময়, শান্তিময়, দীর্ঘ জীবন, ইহার তুলনায় মাত্র মুহূর্তকাল বলিয়া মনে হইবে।