المعارج
Al-Ma`arij
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
** এ সূরাটি মক্কী সূরা। বিসমিল্লাহসহ এতে ৪৫টি আয়াত রয়েছে।
এর প্রথম আয়াতেই আল্লাহ তা’লা এরূপ একটি আযাব সম্পর্কে সতর্ক করেছেন, যা কাফিররা এড়াতে পারবে না। এরপর আল্লাহ তা’লাকে ‘যুল-মাআরিজ’ (অর্থাৎ সর্বোচ্চ মর্যাদাসমূহের অধিকারী) বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ স্তরে স্তরে উন্নীত আকাশের প্রতি লক্ষ করলে তাঁর (অর্থাৎ আল্লাহ তা’লার) উচ্চতা কিছুটা উপলব্ধি করা যেতে পারে। অন্যথায় তাঁর উচ্চতা কেউ বুঝতে পারবে না। এখানে যে উচ্চতার কথা বলা হয়েছে সে সম্পর্কে এরূপ একটি বৈজ্ঞানিক সাক্ষ্য পাওয়া যায়। এর উল্লেখ এ সূরার ৫ নম্বর আয়াতে করা হয়েছে। আল্লাহ তা’লা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু খামসীনা আলফা সানাতিন। অর্থ: ফেরেশতারা এবং রূহ (অর্থাৎ জিবরাঈল) তাঁর দিকে এরূপ এক দিনে আরোহণ করে, যার গণনা (তোমাদের হিসাবে) পঞ্চাশ হাজার বছর। পঞ্চাশ হাজার বছরে আরোহণ করার দুটি অর্থ হতে পারে। প্রথমত আক্ষরিক অর্থে পঞ্চাশ হাজার বছর। এ অর্থ যদি গ্রহণ করা হয় তাহলে এতেও কোনো সন্দেহ নাই, প্রত্যেক পঞ্চাশ হাজার বছর পরে পৃথিবীতে এরূপ জলবায়ুর পরিবর্তন সংঘটিত হয়ে থাকে যে, সারা পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যায় এবং এরপর সম্পূর্ণরূপে নতুন সৃষ্টির সূচনা হয়ে থাকে।
দ্বিতীয়ত এটা ভাবার বিষয়, এখানে ‘মিম্মা তাউদ্দুন’ (অর্থাৎ যা তোমরা গণনা করো) বলা হয় নি। কুরআনের অন্য এক আয়াতে এক হাজার বছরের উল্লেখ রয়েছে। সেটিকে এর সাথে মিলিয়ে পড়লে অর্থ দাঁড়াবে, তোমাদের হিসাব অনুযায়ী যদি এক হাজার বছর গণনা করা হয় তাহলে আল্লাহ তা’লার এক দিন সেই এক হাজার বছরের সমান হবে। প্রত্যেক দিনকে যদি এক বছরের ৩৬৫ দিন দিয়ে গুণ করা হয় এবং এরপর একে পঞ্চাশ হাজার বছরের দিনগুলো দিয়ে গুণ করা হয়, তাহলে যে সংখ্যা দাঁড়াবে তা আল্লাহর দিনসমূহের মেয়াদ নির্ধারণ করে দেয়। অতএব এ হিসাবে আল্লাহ তা’লার দিন অনুযায়ী যদি পঞ্চাশ হাজার বছরকে গুণ করা হয় তাহলে সংখ্যাটি দাঁড়াবে আঠারো থেকে বিশ বিলিয়ন বছর, যা বিজ্ঞানীদের দৃষ্টিতে বিশ্বজগতের বয়স (৩৬৫x৫০,০০০০১,০০০ = ১৮,২৫০,০০০,০০০) অর্থাৎ প্রত্যেকটি বিশ্বজগৎ এ বয়সে পৌঁছে আবার অনস্তিত্বের মাঝে বিলীন হয়ে যায় এবং এরপর পুনরায় অনস্তিত্ব থেকে অস্তিত্ব সৃষ্টি করা হয়।
এটি এতবড়ো মেয়াদকাল যে, মানুষ একে অনেক দূরের ব্যাপার বলে মনে করে, কিন্তু আযাব যখন সংঘটিত হবে সে মুহূর্ত সম্পূর্ণরূপে নিকটবর্তী বলে মনে হবে। সেটি এমন আযাব হবে যে, মানুষ তার নিজের নিকটাত্মীয়দের এবং নিজ প্রাণ, ধনসম্পদ ও সবকিছু এর বিনিময়ে মুক্তিপণরূপে দিয়ে এ থেকে রক্ষা পেতে চাইবে, কিন্তু এমনটি হবে না। অবশ্য আযাবের পূর্বে মুমিনদের মাঝে যদি এ গুণাবলি থাকে যে, তারা নিজেদের নামাযে প্রতিষ্ঠিত হয় এবং সব সময় তা ভীতির সাথে আদায় করে এবং এছাড়া নিজেদের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে তাদের প্রতি বিধিবদ্ধ সব শর্ত পূর্ণ করে, তাহলে তারা হবে সেসব ভাগ্যবান- যাদেরকে আযাব থেকে রক্ষা করা হবে।
৪২ নম্বর আয়াতে পুনরায় সতর্ক করা হয়েছে, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। অতএব তোমরা অন্যায় ও পাপ থেকে বিরত না হলে তোমাদের স্থলে নতুন সৃষ্টি নিয়ে আসতে আল্লাহ সক্ষম। এরপর যে আযাব সংঘটিত হবার সংবাদ দেওয়া হয়েছে, এরই উল্লেখের মাধ্যমে এ সূরার পরিসমাপ্তি ঘটেছে।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ﴿۲﴾
لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَہٗ دَافِعٌ ۙ﴿۳﴾
مِّنَ اللّٰہِ ذِی الۡمَعَارِجِ ؕ﴿۴﴾
تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ ۚ﴿۵﴾