৫২

الطور

সূরা আত-তূর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ৯৫:৩

وَالطُّوۡرِ ۙ﴿۲﴾

২
তূর পর্বতের শপথ!২৮৪৩
২৮৪৩। শপথ করার পেছনে যে দর্শন, প্রয়োজনীয়তা এবং তাৎপর্য রয়েছে, সেজন্য ২৪৬৫ টীকা দেখুন।

وَکِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ﴿۳﴾

৩
আর এক লিখিত কিতাবের২৮৪৪ (শপথ),
২৮৪৪। এস্থলে কিতাব দ্বারা কুরআন অথবা মূসা (আ.)-এর কিতাবকে বুঝাচ্ছে, খুব সম্ভব কুরআনকেই বুঝাচ্ছে।

فِیۡ رَقٍّ مَّنۡشُوۡرٍ ۙ﴿۴﴾

৪
(যা) উন্মুক্ত চামড়ায় (বা পত্রে লিখিত) রয়েছে।

وَّالۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ ۙ﴿۵﴾

৫
আর সদা প্রাণচাঞ্চল্যে ভরপুর গৃহের২৮৪৫ (অর্থাৎ কাবাগৃহের শপথ),
২৮৪৫। জেরুযালেমের উপাসনালয় বা কোনো উপাসনালয় বুঝতে পারে, তবে সম্ভবত কাবার উপাসনালয়কেই এখানে বুঝাচ্ছে, কেননা কুরআন কাবাকে পুনঃপুন গমনস্থল বলে অভিহিত করেছে (২:১২৬), একে পবিত্র গৃহ (৫:৩), পবিত্র মসজিদ (১৭:২), প্রাচীন গৃহ (২২:৩০), নিরাপত্তার শহর (৯৫:৪) প্রভৃতি নামেও অভিহিত করেছে। মহানবী (সা.)-এর মিরাজের বর্ণনাতেও বাইতুল মামুর-এর উল্লেখ আছে।

وَالسَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ﴿۶﴾

৬
আর চিরউন্নত ছাদের২৮৪৬ (শপথ),
২৮৪৬। ‘আস-সাকফ’ এর অর্থ চাঁদোয়া আকারে বানানো উপাসনালয় যা মূসা (আ.) বনী ইসরাঈলের উপাসনার জন্য মরুপ্রান্তরে স্থাপন করেছিলেন, কাবাগৃহ অথবা আকাশ। শেষোক্ত শব্দটিই এখানে সম্ভবত অধিক প্রযোজ্য। কুরআনের একটি বৈশিষ্ট্য হলো, যখন তা কোনো সত্যকে দৃঢ়তার সাথে ঘোষণা করতে চায় তখন তা কোনো জীব, বস্তু, প্রাকৃতিক নিয়ম বা দৃশ্যের কসম খায় অর্থাৎ সেগুলোকে সাক্ষ্যরূপে পেশ করে থাকে। এ সূরার প্রথম কয়েকটি আয়াতে মূসা (আ.)-এর সাথে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত কিছু বস্তুর শপথ আমরা দেখতে পাই। মূসা (আ.) মহানবী (সা.)- এর অনুরূপ পূর্বসূরি। ‘তূর পর্বতে’ মূসা (আ.)-এর ওপর আল্লাহর শরীয়তসংবলিত বাণী অবতীর্ণ হয়েছিল এবং বনী ইসরাঈলের ভ্রাতৃ-বংশীয়দের মধ্য থেকে এক মহান নবীর আগমনের ভবিষ্যদ্বাণীও সেই তূর পর্বতেই মূসা (আ.)-এর ওপর অবতীর্ণ হয়েছিল (দ্বিতীয় বিবরণ ১৮:১৮; ৩৩:২)। ভবিষ্যতে আগমনকারী যে মহাপুরুষের কথা উপরোক্ত ভবিষ্যদ্বাণীতে উল্লিখিত হয়েছে তিনিই হযরত মুহাম্মদ মুস্তফা (সা.), এটা একেবারেই স্বতঃসিদ্ধ কথা। তাঁরই আগমনকে কুরআনে মূসা (আ.)-এর আগমনের অনুরূপ বলা হয়েছে, (৭৩:১৬)। অতঃপর মূলপাঠে উল্লিখিত ‘কিতাবকে’ (বাইবেল বা কুরআন, খুব সম্ভব কুরআন) সাক্ষ্যস্বরূপ পেশ করা হয়েছে, যা মুহাম্মদ (সা.)- এর বিশ্বনবী হবার সত্যতাকে আজও সাক্ষ্যদান করে মাথা উঁচু করে স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে। এরপর সাক্ষ্য রাখা হয়েছে বাইতুল মামুরকে। ধর্মের মূল ইবাদত খানা কাবা কেন্দ্ররূপে চিরজাগরূক থাকবে সেই ধর্ম নিশ্চয় চিরস্থায়ী হবার জন্য আল্লাহর তরফ থেকে এসেছে। এ স্থানে (মক্কায়) কাবাঘরের সংস্কার সাধনের জন্য বহু শতাব্দী পূর্বে আল্লাহর একজন পবিত্র বান্দা ইবরাহীম (আ.) তাঁর পুত্র ইসমাঈল (আ.)-এর সাহায্য নিয়ে যখন নির্মাণ কাজে রত ছিলেন তখন তিনি আল্লাহ তা’লার সমীপে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক-প্রভু! তুমি এ স্থানটিকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্রে পরিণত করো, যাতে একে কেন্দ্র করে তোমার একত্ব চতুর্দিকে ঘোষিত ও প্রচারিত হতে থাকে। ‘চিরউন্নত ছাদ’ বলতে আকাশকে বুঝিয়েছে। এ ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, মহানবী (সা.) ক্রমাগতভাবে ঐশী সাহায্য পাচ্ছেন। অবিশ্বাসীরা এ সত্য স্বচক্ষে দেখতে পাচ্ছে যে, ইসলাম ক্রমে অগ্রসর হচ্ছে ও উন্নতি করছে এবং তাদের প্রতিটি শত্রুতাপূর্ণ পদক্ষেপ ও ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। তারা এতই নির্বোধ যে, ঐশী সাহায্যের এ সরলসোজা সত্যটাও তাদের বোধগম্য হয় না।

وَالۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ ۙ﴿۷﴾

৭
আর উত্তাল সমুদ্রের* (শপথ),২৮৪৭কদেখুন: ৮১:৭খদেখুন: ৫১:৬
২৮৪৭। ‘উত্তাল সমুদ্র’ বলতে লোহিত সাগরকে বুঝিয়েছে, যেখানে ফেরাউন তার বাহিনীসহ বনী ইসরাঈলের পশ্চাদ্ধাবনকালে নিমজ্জিত হয়েছিল অথবা এটি বদরের যুদ্ধক্ষেত্রকেও বুঝাতে পারে, যেখানে কুরাইশদের বড়ো বড়ো নেতৃবৃন্দ নিহত হয়েছিল, কেননা এ স্থানটি ‘আল-বাহর’ বা সমুদ্র নামে পরিচিত ছিল (নিহায়া)।

اِنَّ عَذَابَ رَبِّکَ لَوَاقِعٌ ۙ﴿۸﴾

৮
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুর শাস্তি অবশ্যম্ভাবী।

مَّا لَہٗ مِنۡ دَافِعٍ ۙ﴿۹﴾

৯
একে টলানোর কেউ নাই।

یَّوۡمَ تَمُوۡرُ السَّمَآءُ مَوۡرًا ۙ﴿۱۰﴾

১০
যে-দিন২৮৪৮ আকাশ প্রচণ্ডভাবে আলোড়িত হবে,
২৮৪৮। ‘যে-দিন’ বলতে ঐশী সাহায্যের সুস্পষ্ট দিনটিকে নির্দেশ করছে, যে-দিন সকল ঐশীশক্তি মহানবী (সা.)-এর সাহায্যে অবতীর্ণ হবে। বদরের যুদ্ধের দিনে এমনটি ঘটেছিল।