الطور
At-Tur
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
নবুওয়তের প্রথম দিকেই মক্কাতে এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। নলডিকি এ সূরাকে সূরা যারিয়াতের পর পরই অবতীর্ণ বলে মনে করেন, কিন্তু মুইর এর অবতরণকে আরো কিছু পরে বলে সাব্যস্ত করেন। পূর্ববর্তী সূরাতে কুরআনের দ্বারা সৃষ্ট আধ্যাত্মিক মহাজাগরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সূরাটিতে বলা হয়েছিল, যেহেতু মানুষ একেবারে কলুষিত হয়ে সৃষ্টিকর্তা প্রভুকে জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলেছিল, সেহেতু প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী এবং অনিবার্য প্রয়োজনের তাগিদে নতুনভাবে আল্লাহর বাণী আসা অপরিহার্য হয়ে উঠেছিল। সূরাটির শেষ দিকে একথাও উচ্চারিত হয়েছিল, পূর্ববর্তী সকল নবীদের মতো হযরত নবী করীম (সা.)-ও প্রবল বিরোধিতার সম্মুখীন হবেন, কিন্তু শেষ পর্যন্ত মহানবী (সা.)-এর আনীত সত্যই বিজয়ী হবে এবং অবিশ্বাসীরা শাস্তিতে নিপতিত হবে। এখন এ সূরাতে মহানবী (সা.)-এর সম্পর্কে বাইবেলে যে ভবিষ্যদ্বাণী রয়েছে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে অবিশ্বাসীদেরকে সাবধান করা হচ্ছে, তারা যদি বিরোধিতা ও অত্যাচার করা থেকে ক্ষান্ত না হয়, তাহলে ঐশী শাস্তি এসে তাদেরকে ধ্বংস করে ফেলবে।
সূরাটি প্রারম্ভেই বাইবেলে কুরআন ও নবী করীম (সা.) সম্বন্ধে যে-সব ভবিষ্যদ্বাণী আছে এর প্রতি সরাসরি আলোকপাত করে বলা হচ্ছে, বাইবেল, কুরআন এবং কাবা, সবই ইসলাম ও মহানবী (সা.)-এর সত্যতার সাক্ষ্য বহন করে। অতএব অবিশ্বাসীদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে, যারা সত্যের শত্রুতা করে তারা কখনো সুফল লাভ করতে পারে না। আর আল্লাহর সেসব ধার্মিক বান্দারা, যারা ঐশী শিক্ষাকে মনেপ্রাণে গ্রহণপূর্বক তাদের জীবনকে সেই ছাঁচে ঢেলে সাজান তারা নিশ্চয় আল্লাহ-প্রদত্ত অনুগ্রহরাজির অধিকারী হয়ে থাকেন। অতঃপর সূরাটি ঘোষণা করছে, মহানবী (সা.) কোনো ভবিষ্যদ্বক্তা, পাগল বা কবি নন। তাঁর ওপর অবতীর্ণ হওয়া ঐশী কিতাব কুরআনও কোনো মিথ্যা জালকারীর রচনা নয়। এটি পৃথিবী ও আকাশসমূহের সৃষ্টিকর্তার পবিত্র বাণী। মহানবী (সা.) কোনো পুরস্কারপ্রার্থী নন। তিনি আল্লাহর দেওয়া কর্তব্যপালনে ব্রতী। অতএব তাঁর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না, কেননা তিনি আল্লাহ তা’লার রক্ষণাবেক্ষণের মধ্যে সর্বদা বিচরণ করেন, বরং অবিশ্বাসীরা অতি শীঘ্রই শাস্তিতে নিপতিত হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالطُّوۡرِ ۙ﴿۲﴾
وَکِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ﴿۳﴾
وَّالۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ ۙ﴿۵﴾
وَالسَّقۡفِ الۡمَرۡفُوۡعِ ۙ﴿۶﴾
وَالۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ ۙ﴿۷﴾