৭০

المعارج

সূরা আল-মাআরিজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১এক প্রশ্নকারী৩১১৯ অবশ্যম্ভাবী এক শাস্তি সম্বন্ধে প্রশ্ন করেছে।
৩১১৯। ‘প্রশ্নকারী’ ব্যক্তি বলতে ভাষ্যকারদের কেউ কেউ নাযর বিন আল-হারেস বা আবু জাহলকে বুঝিয়েছে। প্রশ্নকারী কোনো নির্দিষ্ট ব্যক্তি না হলেও কিছু আসে-যায় না, কেননা সকল অবিশ্বাসীই প্রশ্নকারীর ভূমিকায় অবতীর্ণ ছিল। তারা বার বার মহানবী (সা.)-কে নানাভাবে চ্যালেঞ্জ করেছে যে, তোমার বিঘোষিত ভয়ংকর শাস্তি আমাদের ওপর নামিয়ে আনো তো দেখি (৮:৩৩; ২১:৩৯; ২৭:৭২; ৩২:২৯; ৩৪:৩০; ৩৬:৪৯; ৬৭:২৬)!

لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَہٗ دَافِعٌ ۙ﴿۳﴾

৩
খদেখুন: ৫২:৮; ৫৬:২কাফিরদের ওপর থেকে যা টলানোর কেউ নাই।গদেখুন: ৫২:৯; ৫৬:৩ঘদেখুন: ১৫:৮৬

مِّنَ اللّٰہِ ذِی الۡمَعَارِجِ ؕ﴿۴﴾

৪
(এ শাস্তি) সর্বোচ্চ মর্যাদাসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে।৩১১৯-ক
৩১১৯-ক। আল্লাহ তা’লা তাঁর ভক্তদেরকে বহু উচ্চমর্যাদায় সমাসীন করেন।

تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ ۚ﴿۵﴾

৫
ফেরেশতারা এবং রূহ (অর্থাৎ জিবরাঈল) তাঁর দিকে এরূপ এক দিনে আরোহণ করে, যার গণনা (তোমাদের হিসাবে) পঞ্চাশ হাজার বছর।৩১২০,*
৩১২০। ‘আর-রূহ’ অর্থ মানবাত্মা। আয়াতটির তাৎপর্য হলো, আত্মার উন্নতি ও ঊর্ধ্বগতির সীমাপরিসীমা নাই। আয়াতটির অন্য অর্থ হতে পারে: ঐশী দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মসূচি হাজার বছরে বাস্তবায়িত হয়। আয়াতটি একথাও বুঝাতে পারে যে, কোনো বিশেষ ও বড়ো ধরনের পরিবর্তন সাধনের জন্য পঞ্চাশ হাজার বছরের নির্দিষ্ট মেয়াদের কালচক্রও অবধারিত থাকে। কারণ ঐশী ভবিষ্যদ্বাণী পূর্ণ হবার জন্য বিভিন্ন নির্দিষ্ট সময়, বহু যুগ-যুগান্ত ও কালচক্রের প্রয়োজন হয়।
* এ আয়াতের বিস্তারিত ও গভীর ব্যাখ্যা জানার জন্য আলোচ্য সূরার ভূমিকা দেখুন।

فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا ﴿۶﴾

৬
সুতরাং তুমি উত্তমভাবে ধৈর্যধারণ করো।

اِنَّہُمۡ یَرَوۡنَہٗ بَعِیۡدًا ۙ﴿۷﴾

৭
নিশ্চয় তারা একে অনেক দূরে বলে মনে করে,

وَّنَرٰٮہُ قَرِیۡبًا ؕ﴿۸﴾

৮
কিন্তু আমরা একে নিকটে দেখছি।

یَوۡمَ تَکُوۡنُ السَّمَآءُ کَالۡمُہۡلِ ۙ﴿۹﴾

৯
সে-দিন আকাশ হবে গলিত তামার ন্যায়।

وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ ۙ﴿۱۰﴾

১০
আর পাহাড়পর্বত হয়ে যাবে ধুনা পশমের ন্যায়।৩১২১
৩১২১। এ আণবিক ও হাইড্রোজেন বোমার যুগে তুলাধুনার মতো পহাড়পর্বতও ছিন্নভিন্ন হওয়া বিচিত্র নয়। এর আশঙ্কাও আছে।