৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّہِمۡ فَاَخَذَہُمۡ اَخۡذَۃً رَّابِیَۃً ﴿۱۱﴾

১১
অতএব তারা তাদের প্রতিপালক-প্রভুর রসূলকে অমান্য করেছিল। খদেখুন: ৭৩:১৭ফলে তিনি তাদেরকে ক্রমবর্ধমান শাস্তিতে ধৃত করলেন।

اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰکُمۡ فِی الۡجَارِیَۃِ ﴿ۙ۱۲﴾

১২
গদেখুন: ১১:৪১; ৫৪:১৪(নূহের যুগে) পানি যখন (বিপজ্জনকভাবে) স্ফীত হয়ে উঠল তখন আমরা তোমাদেরকে নৌকায় তুলে নিলাম,৩১০৮
৩১০৮। নূহ (আ.)-এর প্লাবনের প্রতি দৃষ্টি আকর্ষণ।

لِنَجۡعَلَہَا لَکُمۡ تَذۡکِرَۃً وَّتَعِیَہَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ ﴿۱۳﴾

১৩
যেন আমরা সেটিকে (অর্থাৎ ঘটনাটিকে) তোমাদের জন্য এক উল্লেখযোগ্য নিদর্শনে পরিণত করি এবং শ্রুতিশক্তিসম্পন্ন (ও স্মৃতিশক্তিসম্পন্ন) কান যেন তা শোনে।

فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ نَفۡخَۃٌ وَّاحِدَۃٌ ﴿ۙ۱۴﴾

১৪
ঘদেখুন: ১৮:১০০; ২৩:১০২; ৩৬:৫২; ৩৯:৬৯; ৫০:২১অতএব শিঙায় যখন এক বারই জোরালো ফুঁ দেওয়া হবে,৩১০৯
৩১০৯। মহানবী (সা.)-এর মক্কা অভিযান এতই দ্রুত ও আকস্মিক ছিল যে, মক্কাবাসীরা একেবারে বিস্মিত ও হতচকিত হয়ে গিয়েছিল। এটি ছিল তাদের ওপর বিনা মেঘে বজ্রপাতের মতো। আয়াতটি সমভাবে ‘কিয়ামত দিবসের’ প্রতিও প্রযোজ্য, যে-দিন শিঙা ফোঁকার সাথে সাথে ধার্মিক-অধার্মিক নির্বিশেষে বিচারাসনের সামনে নিজ নিজ কাজের হিসাব প্রদানের জন্য দণ্ডায়মান হবে।

وَّحُمِلَتِ الۡاَرۡضُ وَالۡجِبَالُ فَدُکَّتَا دَکَّۃً وَّاحِدَۃً ﴿ۙ۱۵﴾

১৫
এবং ভূমি ও পাহাড়পর্বতকে স্থানচ্যুত করা হবে। অতঃপর উভয়কে একনিমিষে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।৩১১০
৩১১০। সারা আরব দেশ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রকম্পিত হয়েছিল। ইসলামের এ বিজয়ের ধাক্কা আরববাসী ছোটো-বড়ো সকলকে সজোরে নাড়া দিয়েছিল এবং তাদের জীবনযাপন পদ্ধতিতে এত বিরাট ও বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল যে, তা মানব ইতিহাসে বিরল। এখানে ‘আল-জিবাল’ বলতে আরব নেতৃবৃন্দ এবং ‘আল-আরয’ বলতে সাধারণ আরববাসীকে বুঝিয়েছে।

فَیَوۡمَئِذٍ وَّقَعَتِ الۡوَاقِعَۃُ ﴿ۙ۱۶﴾

১৬
অতএব সে-দিন সংঘটিতব্য ঘটনা অবশ্যই ঘটবে। ১৪.৭৩

وَانۡشَقَّتِ السَّمَآءُ فَہِیَ یَوۡمَئِذٍ وَّاہِیَۃٌ ﴿ۙ۱۷﴾

১৭
আর আকাশ ফেটে যাবে এবং সে-দিন।। তা অকেজো হয়ে পড়বে।

وَّالۡمَلَکُ عَلٰۤی اَرۡجَآئِہَا ؕ وَیَحۡمِلُ عَرۡشَ رَبِّکَ فَوۡقَہُمۡ یَوۡمَئِذٍ ثَمٰنِیَۃٌ ﴿ؕ۱۸﴾

১৮
খদেখুন: ৩৯:৭৬; ৪০:৮আর ফেরেশতারা সেটির (অর্থাৎ আকাশের) প্রান্তদেশে অবস্থান করবে। আর সে-দিন আটজন (ফেরেশতা) তোমার প্রতিপালক-প্রভুর আরশ বহন করবে।৩১১১
৩১১১। ‘আরশ’ (সিংহাসন) বলতে সেসব অনতিক্রমনীয়, জ্ঞানাতীত গুণাবলিকে বুঝায়, যা আল্লাহ তা’লার একান্ত নিজস্ব। এগুলোর প্রকাশ পায় আল্লাহ তা’লার অন্যান্য অনুরূপ গুণাবলির মাধ্যমে। তাই সদৃশ বা অনুরূপ গুণাবলিকে এ আয়াতে ‘আরশ’ বহনকারী বলা হয়েছে। এ ‘আরশবাহী’ গুণগুলো হলো ‘রাব’, ‘রাহমান’, ‘রাহীম’ ও ‘মালিকি ইয়াওমিদ্দীন’। এ মৌলিক ঐশী গুণাবলির ওপরে ভর করেই বিশ্ব টিকে আছে, মানুষের জীবনজীবিকা, উন্নতি এবং পরিণতি এ ঐশী গুণাবলির সাথে সম্পৃক্ত। এ চারটি ঐশী গুণের মহামহিমতা, ভয়ংকরতা ও সর্বব্যাপিতা, কিয়ামত দিবসে দ্বিগুণ হয়ে প্রকাশ পাবে। এর আরেক অর্থ এ হতে পারে: কিয়ামতের দিন এ-ও চারটি সাদৃশ্যসূচক গুণের সাথে অতিক্রান্তসূচক চারটি ঐশী গুণ যা আল্লাহর একান্ত ও নিজস্ব এবং যার ক্রিয়াশীলতা পূর্বে কেউ দেখে নি, সেগুলোও ক্রিয়াশীল হয়ে দেখা দেবে। আর যেহেতু ঐশী গুণাবলি ফেরেশতাদের মাধ্যমে কার্যকরী করা হয়, সে কারণেই সে মহাদিবসে আটজন ফেরেশতা আল্লাহ তা’লার আরশবাহী হবে বলে এখানে বর্ণিত হয়েছে। এটি একটি ভুল ধারণা যে, ফেরেশতারা যেহেতু আরশ বহন করবে বলে এ আয়াতে বর্ণিত হয়েছে, অতএব ‘আরশ’ কোনো পার্থিব বস্তু হবে। কুরআনে ‘হামলা’ শব্দটি কেবল পার্থিব কোনো বস্তুকে বহন করা অর্থেই ব্যবহৃত হয় নি, বরং রূপকার্থেও ব্যবহৃত হয়েছে। যথা- ৩৩:৭৩ আয়াতে মানুষকে ‘আইন বহনকারী’ বা ‘শরীয়তের বোঝা বহনকারী’ বলা হয়েছে, অথচ শরীয়ত কোনো সশরীরী বস্তু নয়। ঠিক সেভাবেই ফেরেশতা কর্তৃক আরশ বহন দ্বারা বুঝায় যে, আল্লাহর গুণাবলির বাস্তবতা ফেরেশতাদের মাধ্যমে কার্যকর ও প্রকাশিত হয়। আল্লাহর অনধিগম্য, একান্ত নিজস্ব গুণাবলি (আরশ- সিফাতে তানযিহিয়া) কী তা আমরা হৃদয়ঙ্গম করতে পারি না- এগুলো সাদৃশ্যমূলক গুণাবলি (সিফাত তাশবিহিয়া) ছাড়া। কুরআনের ১১:৮ আয়াতে ‘আরশ’ পানির ওপর আছে বলে বিবৃত হয়েছে। এতেও কেউ কেউ মনে করেন, যেহেতু পানি সৃষ্ট বস্তু, তাই আরশও কোনো সৃষ্ট বস্তুই হবে। প্রকৃতপক্ষে ইলহামী কিতাবের ভাষাতে পানির অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই ‘আল্লাহর বাণী’ বা ওহী-ইলহামকে বুঝিয়ে থাকে। এ অর্থে ১১:৮ আয়াতের তাৎপর্য দাঁড়ায়: আল্লাহর আরশ আল্লাহর বাণীর ওপর আছে। অর্থাৎ আল্লাহর বাণীর সাহায্য ছাড়া আল্লাহ তা’লার অনতিক্রম্য গুণাবলি এবং তাঁর মাহাত্ম্য ও মহিমা সম্যকভাবে বুঝা সম্ভব নয়। ‘আরশ’ বলতে যে আল্লাহ তা’লার একান্ত, অনধিগম্য, নিজস্ব গুণাবলি বুঝায় তা ২৩:১১৭ আয়াত থেকে পরিষ্কার বুঝা যায়। ৯৮৬ টীকা দেখুন।

یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡکُمۡ خَافِیَۃٌ ﴿۱۹﴾

১৯
সে-দিন (আল্লাহর সামনে) তোমাদেরকে উপস্থাপন করা হবে এবং কোনো গদেখুন: ৪:৪৩; ৪১:২১গুপ্ত বিষয় তোমাদের কাছে গোপন থাকবে না।৩১১২
৩১১২। মূল পাঠে যে অনুবাদ দেওয়া হয়েছে তা ছাড়াও আয়াতটির আরেকটি অর্থ হলো: মুসলমানদের হাতে ৩১১৩ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য পৌত্তলিক মক্কার যে-দিন পতন ঘটবে, সে-দিন মক্কাবাসীদের মূর্তিপূজা ও পৌত্তলিক বিশ্বাসের এবং সংশ্লিষ্ট আচার পালনের অসারতা নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়বে।

فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ فَیَقُوۡلُ ہَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَہۡ ﴿ۚ۲۰﴾

২০
কদেখুন: ৫৫:৩৮; ৮৪:২অতএব যার ‘আমলনামা’ তার ডান হাতে দেওয়া হবে,৩১১৩ সে বলবে, ঘদেখুন: ১৭:৭২; ৮৪:৮-৯আসো! আমার ‘আমলনামা’ পড়ে দেখো।*
৩১১৩। একজনের কার্যাবলির আমলনামা তার ডান হাতে দান করা বলতে কুরআনের আলংকারিক ভাষায় এটাই বুঝায়, সে ব্যক্তি কৃতকর্মের ভিত্তিতে পরীক্ষায় পূর্ণ সফলতার সাথে পাশ করেছে।
* ‘হাউমু’- হা কালিমাতুন ফী মানাল আখযি, ওয়া ইউকালু ‘হাউমু’ ওয়া ‘হাইমু’। ‘হাউমু’ অর্থ ধরো (মুফরাদাত ইমাম রাগিব)। (হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)