৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اِنَّ اللّٰہَ لَا یَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّۃٍ ۚ وَاِنۡ تَکُ حَسَنَۃً یُّضٰعِفۡہَا وَیُؤۡتِ مِنۡ لَّدُنۡہُ اَجۡرًا عَظِیۡمًا ﴿۴۱﴾

৪১
নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও অবিচার করেন না।৬০৬ আর (কারো) কোনো পুণ্য থাকলে তিনি তা বৃদ্ধি করবেন এবং নিজ সন্নিধান থেকেও এক মহাপুরস্কার দেবেন।
৬০৬। মানুষের এমন কোনো কাজ নাই যার প্রতিফল দেওয়া হবে না। যেখানে কুরআন একথা বলে যে, অবিশ্বাসীদের কাজকর্ম সব বিফল হবে, সেখানে এ অর্থেই কথাটি বলা হয়েছে, অবিশ্বাসীরা ইসলামের বিরুদ্ধে যতকিছুই করুক না কেন তারা কৃতকার্য হবে না। তাদের অসদুদ্দেশ্য কখনো সফল হবে না।

فَکَیۡفَ اِذَا جِئۡنَا مِنۡ کُلِّ اُمَّۃٍۭ بِشَہِیۡدٍ وَّجِئۡنَا بِکَ عَلٰی ہٰۤؤُلَآءِ شَہِیۡدًا ﴿ؕ۴۲﴾؃

৪২
অতএব তখন কী অবস্থা হবে- খদেখুন: ১৬:৯০যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব৬০৭ এবং তোমাকে তাদের সবার বিষয়ে সাক্ষীরূপে উপস্থিত করব?
৬০৭। বিচারের দিন প্রত্যেক নবী তাঁর নবুওয়তের আওতার লোকদের সম্বন্ধে সাক্ষ্য দান করবেন। মুমিন, কাফির সবার বিষয়েই সাক্ষ্য নেওয়া হবে, যদিও সাক্ষ্যের প্রকৃতিগত বিভিন্নতা থাকবে।

یَوۡمَئِذٍ یَّوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَعَصَوُا الرَّسُوۡلَ لَوۡ تُسَوّٰی بِہِمُ الۡاَرۡضُ ؕ وَلَا یَکۡتُمُوۡنَ اللّٰہَ حَدِیۡثًا ﴿٪۴۳﴾

৪৩
গদেখুন: ৭৮:৪১সে-দিন যারা অস্বীকার করেছে এবং এ রসূলের অবাধ্য হয়েছে তারা চাইবে- হায়, যদি তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হতো! বস্তুত তারা আল্লাহর কাছে কোনো কথা৬০৮ গোপন করতে পারবে না।
সূরা আন-নিসা - রুকু ৬
৬০৮। ‘হাদীস’ অর্থ কথা, তাজা ফল, ঘোষণা, সংবাদ বা সুখবর (লেইন, মুফরাদাত)।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا الصَّلٰوۃَ وَاَنۡتُمۡ سُکٰرٰی حَتّٰی تَعۡلَمُوۡا مَا تَقُوۡلُوۡنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیۡ سَبِیۡلٍ حَتّٰی تَغۡتَسِلُوۡا ؕ وَاِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡکُمۡ مِّنَ الۡغَآئِطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَیَمَّمُوۡا صَعِیۡدًا طَیِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡہِکُمۡ وَاَیۡدِیۡکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَفُوًّا غَفُوۡرًا ﴿۴۴﴾

৪৪
হে যারা ঈমান এনেছ! তোমরা অসচেতন৬০৯ অবস্থায় নামাযের কাছেও যেয়ো না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো, তোমরা কী বলছ? আর অপবিত্র অবস্থায়ও (নামাযের কাছে যেয়ো) না,৬১০,* যতক্ষণ না তোমরা গোসল করে নাও; তবে তোমরা মুসাফির হলে সে কথা ভিন্ন।৬১১ এছাড়া তোমরা পীড়িত হলে বা সফরে থাকলে বা তোমাদের কেউ শৌচাগার থেকে এলে অথবা তোমরা স্ত্রীগমন৬১২ করে থাকলে আর (এসব অবস্থায়) তোমরা পানি না পেলে পরিষ্কার শুকনো মাটি দিয়ে ‘তায়াম্মুম’ করবে। এক্ষেত্রে তোমাদের মুখমণ্ডলে ও তোমাদের হাতে ‘মাসাহ’ করো। নিশ্চয় আল্লাহ পরম মার্জনাকারী, অতি ক্ষমাশীল।
সম্পাদিত
৬০৯। ‘সুকারা’ শব্দটি ‘সাকারান’-এর বহুবচন, যার অর্থ মাতাল, রাগোন্মত্ত, ভালোবাসায় বিমোহিত, ভীতবিহ্বল, নিদ্রাবিষ্ট, এমন কোনো পরিস্থিতি যা তাকে অচেতন বা সংজ্ঞাচ্যুত করেছে (লেইন)।
৬১০। ‘আর অপবিত্র অবস্থায়ও (নামাযের কাছে যেয়ো) না’ অর্থ: একজন লোক সম্পূর্ণ সচেতন অবস্থায় না থাকলে যেভাবে, নামায পড়া তার জন্য নিষেধ, সেভাবে অপবিত্র অবস্থায় থাকাকালেও তার জন্য নামায পড়া নিষেধ।
৬১১। ‘তোমরা মুসাফির হলে সে কথা ভিন্ন’ এ বাক্যাংশটি দ্বারা বুঝায়: সাধারণ অবস্থায় ‘অপবিত্র-অপরিচ্ছন্ন’ হলে গোসলের মাধ্যমে পবিত্র হয়ে নামায পড়তে হয়। ‘তবে কেউ যদি সফরের অবস্থায় ‘অপবিত্র-অপরিচ্ছন্ন’ হয়ে যায় সেক্ষেত্রে গোসলের পরিবর্তে সে ‘তায়াম্মুম’ করে নামায পড়তে পারে। ‘তায়াম্মুম’ করার পদ্ধতিও এ আয়াতেরই শেষ দিকে বলা হয়েছে।
৬১২। রুগ্ন, মুসাফির, শৌচাগার থেকে প্রত্যাগত, স্ত্রীগমন থেকে প্রত্যাগত- এ চার শ্রেণির মাঝে শেষোক্ত দুশ্রেণি যখন অশুচি অবস্থায় থাকে তখন তাদের নিজেদেরকে অবস্থানুযায়ী ধৌত করতে হয় বা গোসল করতে হয়, কিন্তু পানির অভাবে বা পানির দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে তারা ‘তায়াম্মুম’ করতে পারে। তবে প্রথম দুই শ্রেণির লোক পানি পাওয়া-না পাওয়ার শর্ত ব্যতিরেকেই তায়াম্মুম করতে পারে। এজন্যই ‘তোমরা পীড়িত বা সফরে থাকলে’ কথাটির পরে ‘অপবিত্র অবস্থায়’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। এখানে ‘সফরে থাকলে’ এবং ‘তোমরা মুসাফির হলে,’ এ দুটি বাক্যাংশই সমার্থক, অর্থাৎ সফরের অবস্থায় থাকলে ধূলিকে পানির স্থলবর্তী করা হয়েছে। কারণ পানি যেমন মানুষকে তার সৃষ্টির মূল উপাদানের কথা স্মরণ করিয়ে দেয় এবং তার নগণ্য উৎপত্তির দিকে দৃষ্টি আকর্ষণ করে (৭৭:২১), তেমনই ধূলিও তাকে তার সৃষ্টির দ্বিতীয় নগণ্য উপাদানটির কথা স্মরণ করিয়ে দেয় (৩০:২১)।
* ‘অপবিত্র’ কথাটি বুঝতে হবে। আরবী শব্দ ‘জুনুবান’ এমন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে স্ত্রীগমন করেছে অথবা সাধারণ অবস্থায় যার বীর্যস্খলন হয়েছে। এ ধরনের ক্ষেত্রে নামায পড়ার আগে ভালোভাবে গোসল করা তার জন্য অপরিহার্য। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ اُوۡتُوۡا نَصِیۡبًا مِّنَ الۡکِتٰبِ یَشۡتَرُوۡنَ الضَّلٰلَۃَ وَیُرِیۡدُوۡنَ اَنۡ تَضِلُّوا السَّبِیۡلَ ﴿ؕ۴۵﴾

৪৫
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি যাদেরকে কিতাবের একাংশ দেওয়া হয়েছিল? কদেখুন: ২:১৭,১৭৬তারা ভ্রষ্টতা ক্রয় করে এবং চায়, তোমরা যেন (সোজা) পথ থেকে বিচ্যুত হও।
সম্পাদিত

وَاللّٰہُ اَعۡلَمُ بِاَعۡدَآئِکُمۡ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَلِیًّا ٭۫ وَّکَفٰی بِاللّٰہِ نَصِیۡرًا ﴿۴۶﴾

৪৬
আর আল্লাহ তোমাদের শত্রুদের সবচেয়ে বেশি জানেন। খদেখুন: ৪:৯০; ৪:১৭৪; ৩৩:১৮আর বন্ধু হিসাবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট।
সম্পাদিত

مِنَ الَّذِیۡنَ ہَادُوۡا یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ عَنۡ مَّوَاضِعِہٖ وَیَقُوۡلُوۡنَ سَمِعۡنَا وَعَصَیۡنَا وَاسۡمَعۡ غَیۡرَ مُسۡمَعٍ وَّرَاعِنَا لَـیًّۢا بِاَلۡسِنَتِہِمۡ وَطَعۡنًا فِی الدِّیۡنِ ؕ وَلَوۡ اَنَّہُمۡ قَالُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا وَاسۡمَعۡ وَانۡظُرۡنَا لَکَانَ خَیۡرًا لَّہُمۡ وَاَقۡوَمَ ۙ وَلٰکِنۡ لَّعَنَہُمُ اللّٰہُ بِکُفۡرِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۴۷﴾

৪৭
ইহুদীদের মাঝে এমনও আছে কদেখুন: ২:৭৬; ৩:৭৯; ৫:৪২যারা (আল্লাহর) বাণীকে সেগুলোর যথাস্থান থেকে বিচ্যুত করে আর বলে, ‘আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম।’ এছাড়া (তারা বলে,) ‘তুমি (আমাদের কথা) শোনো, (খোদার কথা) যেন তোমাকে শোনানো না হয়।৬১৩ অধিকন্তু তারা তাদের জিহ্বা মুচড়ে এবং ধর্মের প্রতি কটাক্ষ করে খদেখুন: ২:১০৫‘রায়িনা’ বলে।* আর তারা যদি বলত, ‘আমরা শুনলাম এবং আমরা মান্য করলাম।’ আর (আরো বলত,) তুমি শোনো এবং আমাদের প্রতি (সদয়) দৃষ্টি দাও, তবে অবশ্যই তা তাদের জন্য উত্তম ও সবচেয়ে দৃঢ় কথা হতো; কিন্তু আল্লাহ তাদের অস্বীকারের দরুন তাদের প্রতি অভিসম্পাত করেছেন। অতএব তারা ঈমান আনে না বললেই চলে।
সম্পাদিত
৬১৩। ‘গাইরা মুসমাইন’-এর অর্থ (১) বধিরতাবশত তোমরা যেন শুনতে না পাও, (২) তোমরা যেন শ্রুতিমধুর কিছু শুনতে না পাও, (৩) তোমাকে যেন মান্য করা না হয়।
* আক্ষরিক অনুবাদ দিয়ে এ আয়াতের অন্তর্নিহিত মর্ম বুঝা পাঠকের কাছে দুষ্কর মনে হতে পারে। কারণ মহানবী (সা.)-কে অপমান করার উদ্দেশ্যে মুনাফিকরা ইচ্ছাকৃতভাবে কিছু বিশেষ শব্দগুচ্ছকে বিকৃতভাবে উচ্চারণ করত। মুমিনরা ‘সামিনা ওয়া আতানা’ শব্দগুচ্ছসংবলিত বাক্যটি ‘আমরা শুনলাম ও মান্য করলাম’ অর্থে ব্যবহার করতেন। মুনাফিকরা ‘আতানা’ শব্দটির পরিবর্তে ‘আসাইনা’ শব্দটি বলত যার অর্থ দাঁড়াতো, আমরা শুনলাম ঠিকই কিন্তু অমান্য করলাম। তথাপি তারা একথাকে এমন বিকৃতভাবে উচ্চারণ করত, যেন শ্রোতারা মনে করে তারা ‘আসাইনা’-এর পরিবর্তে ‘আতানা’ শব্দটিই বলছে। তবে একজন মনোযোগী শ্রোতার কাছে তাদের ইচ্ছাকৃত দুষ্টামি আর তাদের গোপন অপমানমূলক আচরণ নিশ্চয় ধরা পড়ত। তারা আরেকটি শব্দ ‘রায়িনা’-কে মুখ বিকৃত করে উচ্চারণ করত। ‘রায়িনা’ শব্দের অর্থ হলো, আমাদের প্রতি খেয়াল রাখুন। এ শব্দটিকে তারা ‘রায়িনা’ শব্দের মাঝামাঝি করে এমন একটি শব্দ উচ্চারণ করত যার অর্থ দাঁড়াতো, ‘হে আমার মেষপালক!’ এ আচরণ ও বিকৃত উচ্চারণের আড়ালে মহানবী (সা.)-কে অপমান করার অপচেষ্টা ছিল। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اٰمِنُوۡا بِمَا نَزَّلۡنَا مُصَدِّقًا لِّمَا مَعَکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّطۡمِسَ وُجُوۡہًا فَنَرُدَّہَا عَلٰۤی اَدۡبَارِہَاۤ اَوۡ نَلۡعَنَہُمۡ کَمَا لَعَنَّاۤ اَصۡحٰبَ السَّبۡتِ ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ مَفۡعُوۡلًا ﴿۴۸﴾

৪৮
হে (ঐশী) কিতাবপ্রাপ্ত লোকেরা! আমরা তোমাদের কিছুসংখ্যক গদেখুন: ১০:৮৯মানুষকে লাঞ্ছিত করে তাদের পূর্বেকার অবস্থায় ফিরিয়ে দেবার কিংবা ঘদেখুন: ২:৬৬; ৪:১৫৫; ৭:১৬৪; ১৬:১২৫‘সাবাত’ লঙ্ঘনকারীদের মতো তাদের অভিশপ্ত৬১৪ করার আগেই তোমাদের কাছে যা আছে এর সত্যায়নকারীরূপে আমরা যা অবতীর্ণ করেছি, তোমরা এতে ঈমান আনো। আর আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই কার্যকর হয়ে থাকে।
সম্পাদিত
৬১৪। কথাগুলোর অর্থ বা তাৎপর্য হলো: (১) দুটি শাস্তির উভয়টিই ইহুদীদের ওপর নেমে আসবে, (২) ইহুদীদের মাঝে অনেকে এক ধরনের শাস্তির শিকার হবে এবং অনেকে অন্য ধরনের শাস্তির শিকার হবে।

اِنَّ اللّٰہَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِہٖ وَیَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ۚ وَمَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدِ افۡتَرٰۤی اِثۡمًا عَظِیۡمًا ﴿۴۹﴾

৪৯
কদেখুন: ৪:১১৭নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না,৬১৫ আর এছাড়া যত (পাপ) আছে তা তিনি যার জন্য চান ক্ষমা করে দেন। প্রকৃত কথা হলো, যে আল্লাহর সাথে শরীক করে সে নিশ্চয় মহাপাপের সূচনা করেছে।খদেখুন: ৪:৭৮,১২৫; ১৭:৭২
৬১৫। ‘শিরক’ আধ্যাত্মিক পরিভাষায় বিদ্রোহের সমান। এ পরিভাষা অনুযায়ী শব্দটির অর্থ হলো কোনো বস্তুকে বা অস্তিত্বকে এমনভাবে ভালোবাসা বা বিশ্বাস করা, যেভাবে আল্লাহকে ভালোবাসতে বা বিশ্বাস করতে হয়। আল্লাহর প্রাপ্য ভয়-ভক্তি, প্রেম, বিশ্বাস ও ভালোবাসাকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত না করে অন্যকে দান করার নাম ‘শিরক’। ‘লা ইয়াগফিরু’ কথাটি এখানে পারলৌকিক ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি ‘শিরকে’ লিপ্ত অবস্থায় জীবন কাটিয়ে মৃত্যুবরণ করে তাকে ক্ষমা করা হবে না।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ یُزَکُّوۡنَ اَنۡفُسَہُمۡ ؕ بَلِ اللّٰہُ یُزَکِّیۡ مَنۡ یَّشَآءُ وَلَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۵۰﴾

৫০
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি, যারা নিজেদের পবিত্র আখ্যায়িত করে? বরং আল্লাহ যাকে চান পবিত্র করেন। আর তাদের প্রতি চুল পরিমাণও অবিচার করা হবে না।