৬৩

المنافقون

সূরা আল-মুনাফিকূন

Al-Munafiqun

মাদানী ১২ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اِذَا جَآءَکَ الۡمُنٰفِقُوۡنَ قَالُوۡا نَشۡہَدُ اِنَّکَ لَرَسُوۡلُ اللّٰہِ ۘ وَاللّٰہُ یَعۡلَمُ اِنَّکَ لَرَسُوۡلُہٗ ؕ وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ لَکٰذِبُوۡنَ ۚ﴿۲﴾

২
মুনাফিকরা৩০৪৯ যখন তোমার কাছে আসে তখন তারা বলে, ‘আমরা (শপথ করে) সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় তুমি আল্লাহর রসূল। আর আল্লাহ জানেন, তুমি নিশ্চয় তাঁর রসূল। এ সত্ত্বেও আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।*
৩০৪৯। মুনাফিকের বৈশিষ্ট্য হলো, সে উঁচুগলায় ‘ঈমান’ আনার কথা বলে এবং এর দ্বারা নিজেদের হৃদয়ের অবিশ্বাস ও অবিশ্বস্ততাকে ঢেকে রাখতে চায়।
* চিহ্নিত টীকা, ৩০৫০ ও ৩০৫১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِتَّخَذُوۡۤا اَیۡمَانَہُمۡ جُنَّۃً فَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اِنَّہُمۡ سَآءَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۳﴾

৩
তারা নিজ শপথগুলোকে ঢাল বানিয়ে রেখেছে। এভাবে খদেখুন: ৯:৯তারা আল্লাহর পথ থেকে (লোকদের) বিরত রাখে। তারা যা করে তা অবশ্যই খুবই মন্দ।

ذٰلِکَ بِاَنَّہُمۡ اٰمَنُوۡا ثُمَّ کَفَرُوۡا فَطُبِعَ عَلٰی قُلُوۡبِہِمۡ فَہُمۡ لَا یَفۡقَہُوۡنَ ﴿۴﴾

৪
এর কারণ হলো, তারা (প্রথমে) ঈমান এনেছে, এরপর কদেখুন: ১:১অস্বীকার করেছে। এর ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে; ফলে তারা বুঝতে পারছে না।৩০৫০
৩০৫০। মুনাফিকরা নিজেদের বুদ্ধিবিবেচনা বিকৃত করে ফেলেছে। তারা ভুল ধারণার বশবর্তী হয়ে মনে করে, তাদের চালাকি ও চালচলন দ্বারা আল্লাহ ও তাঁর রসূলকে ভুলিয়ে রাখবে।

وَاِذَا رَاَیۡتَہُمۡ تُعۡجِبُکَ اَجۡسَامُہُمۡ ؕ وَاِنۡ یَّقُوۡلُوۡا تَسۡمَعۡ لِقَوۡلِہِمۡ ؕ کَاَنَّہُمۡ خُشُبٌ مُّسَنَّدَۃٌ ؕ یَحۡسَبُوۡنَ کُلَّ صَیۡحَۃٍ عَلَیۡہِمۡ ؕ ہُمُ الۡعَدُوُّ فَاحۡذَرۡہُمۡ ؕ قٰتَلَہُمُ اللّٰہُ ۫ اَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۵﴾

৫
আর তুমি যখন তাদেরকে দেখো, তখন তাদের (শক্তিশালী) দৈহিক গড়ন-গঠন তোমাকে মুগ্ধ করে। গদেখুন: ৩:৯১; ৪:১৩৮; ১৬:১০৭আর তারা কথা বললে তুমি তাদের কথা শ্রবণ করে থাকো, অথচ তাদের ভাবটা এমন, যেন তারা (ধর্মের) মূল খুঁটি।৩০৫১ তারা সব ধরনের বিপদ নিজেদের ওপর আপতিত বলে মনে করে। এরাই প্রকৃত শত্রু। অতএব তুমি এদের বিষয়ে সাবধান! আল্লাহ এদের ধ্বংস করুন। এদেরকে কীভাবে বিপথে ফিরিয়ে নেওয়া হচ্ছে?ঘদেখুন: ২:২০৫
৩০৫১। মুনাফিক আত্মপ্রত্যয়ী হতে পারে না। সে সর্বদা এমন একজনকে খুঁজে বেড়ায় যার ওপর সে হেলান দিয়ে দাঁড়াতে পারে। এছাড়া এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, মুনাফিকের ভিতর-বাহির এক হয় না। সে এমনভাবে চলাফেরা করে যে, বাহ্যত তাকে জ্ঞানী, সম্মানী ও সৎ মনে হয়, কিন্তু তার অভ্যন্তর একেবারে পচা, গলিত ও অপবিত্র। সে তার বাকপটুতা দ্বারা মানুষের মনোরঞ্জন করতে চায়, কিন্তু ভীরুতার কারণে সে সবকিছুতেই সন্দিগ্ধ থাকে এবং যত্রতত্র বিপদের আশঙ্কা করতে থাকে।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ تَعَالَوۡا یَسۡتَغۡفِرۡ لَکُمۡ رَسُوۡلُ اللّٰہِ لَوَّوۡا رُءُوۡسَہُمۡ وَرَاَیۡتَہُمۡ یَصُدُّوۡنَ وَہُمۡ مُّسۡتَکۡبِرُوۡنَ ﴿۶﴾

৬
আর তাদের যখন বলা হয়, ‘আসো, কদেখুন: ৪:৬২আল্লাহর রসূল তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন,’ তখন তারা (অহংকারভরে) মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি তাদেরকে দম্ভভরে (সত্য গ্রহণ করা থেকে) বিরত দেখতে পাবে।

سَوَآءٌ عَلَیۡہِمۡ اَسۡتَغۡفَرۡتَ لَہُمۡ اَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَہُمۡ ؕ لَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿۷﴾

৭
তুমি তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করো বা না করো- তাদের জন্য উভয়ই সমান। খদেখুন: ৯:৮০আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ দুষ্কৃতিপরায়ণ জাতিকে হিদায়াত দেন না।

ہُمُ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ لَا تُنۡفِقُوۡا عَلٰی مَنۡ عِنۡدَ رَسُوۡلِ اللّٰہِ حَتّٰی یَنۡفَضُّوۡا ؕ وَلِلّٰہِ خَزَآئِنُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلٰکِنَّ الۡمُنٰفِقِیۡنَ لَا یَفۡقَہُوۡنَ ﴿۸﴾

৮
এরাই তারা- যারা বলে, ‘আল্লাহর রসূলের সাথে যারা রয়েছে তাদের জন্য (অর্থ) ব্যয় কোরো না, যতক্ষণ তারা (তাকে একলা ফেলে) চলে না যায়;৩০৫২ অথচ আকাশসমূহ ও পৃথিবীর ধনভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা বুঝে না।’
৩০৫২। মুনাফিক নিজে কপট অসাধু হবার কারণে অন্যান্যদেরও ঠিক একই রকম মনে করে। মহানবী (সা.)-এর ৩০৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সাহাবীদের সম্বন্ধে মদীনার মুনাফিকরা এই নির্বুদ্ধিতাপূর্ণ ভ্রান্ত ধারণা করে নিয়েছিল যে, তারাও নবী করীম (সা.)- এর চারপাশে কোনো পার্থিব স্বার্থের আকর্ষণেই সমবেত হয়েছে এবং যখনই তারা দেখবে পার্থিব স্বার্থ উদ্ধারের সুযোগ নাই তখনই তারা তাঁকে (সা.) পরিত্যাগ করবে। তাদের এ ধারণা ও আশা মিথ্যা প্রমাণিত হয়েছিল। সময় প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে, দুঃখযাতনা, অভাব-অনটন, বিপদাপদ, এমনকি মৃত্যুও তাদেরকে রসূল করীম (সা.)-এর সান্নিধ্য থেকে তিল পরিমাণ নড়াতে পারে নি।

یَقُوۡلُوۡنَ لَئِنۡ رَّجَعۡنَاۤ اِلَی الۡمَدِیۡنَۃِ لَیُخۡرِجَنَّ الۡاَعَزُّ مِنۡہَا الۡاَذَلَّ ؕ وَلِلّٰہِ الۡعِزَّۃُ وَلِرَسُوۡلِہٖ وَلِلۡمُؤۡمِنِیۡنَ وَلٰکِنَّ الۡمُنٰفِقِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۹﴾

৯
তারা বলে, ‘আমরা মদীনায় ফিরে গেলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তিকে অবশ্যই সেখান থেকে বের করে দেবে’,৩০৫৩ অথচ সব সম্মান আল্লাহর ও তাঁর রসূলের এবং মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা জানে না।*
সূরা আল-মুনাফিকূন - রুকু ১
৩০৫৩। একবার (বনু মুস্তালিকদের বিরুদ্ধে) এক অভিযানের সময়ে, মদীনার মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সলূল বলল, মদীনায় ফিরে গিয়ে (তার মতে) সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি (অর্থাৎ সে নিজে) সর্বাপেক্ষা হীন ব্যক্তিকে (নাউযুবিল্লাহ) অর্থাৎ মহানবী (সা.)-কে মদীনা থেকে তাড়িয়ে দেবে। নবী করীম (সা.)-এর ওপর আব্দুল্লাহ বিন উবাই বড়োই ক্ষিপ্ত ছিল, কারণ এ দুষ্ট ব্যক্তির উচ্চাভিলাষ ছিল, সে মদীনার প্রধানতম সর্দার হবে। আর মহানবী (সা.)-এর মদীনায় হিজরতের কারণে এ ব্যক্তিত্বের (সা.) সামনে তার উচ্চাভিলাষ ভূলুণ্ঠিত হয়ে গেল। তার এই আশাভঙ্গের জন্য সে মনে মনে মহানবী (সা.)-কেই দায়ী করত। অপরদিকে আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আত্মনিবেদিত মুসলমান ছিলেন। তিনি তাঁর পিতার এ বেয়াদবিপূর্ণ দম্ভোক্তি শুনে এতই রুষ্ট হলেন যে, তিনি খোলা তরবারি হাতে মদীনা-প্রবেশের পথ রুখে দাঁড়ালেন এবং পিতা যে পর্যন্ত না স্পষ্টভাবে স্বীকার করল, সে-ই স্বয়ং মদীনার সর্বাপেক্ষা ঘৃণিত ব্যক্তি এবং হযরত মুহাম্মদ (সা.) মদীনায় সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি- সে পর্যন্ত তিনি পথ ছাড়লেন না। এভাবে আব্দুল্লাহ বিন উবাই বিন সলূলের অহংকার ও আত্মম্ভরিতা তার মাথায় বজ্রের মতো নিপতিত হয়েছিল।
* কোনো কোনো লোকের মৌখিক সত্যায়ন বাস্তবিকপক্ষে সত্য হলেও মনে মনে তারা অস্বীকারকারী হয়ে থাকে। এজন্য আল্লাহ তা’লা রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে দিয়েছেন, এরা সত্য সাক্ষ্য দিচ্ছে ঠিকই, কিন্তু এদের হৃদয় অস্বীকার করছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُلۡہِکُمۡ اَمۡوَالُکُمۡ وَلَاۤ اَوۡلَادُکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰہِ ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۰﴾

১০
কদেখুন: ৮:২৯; ২৪:৩৮; ৬৪:১৬; ১০২:২হে যারা ঈমান এনেছ! তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তানসন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন না করে। আর যারা এরূপ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।