৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۷۱﴾

৭১
আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা পরস্পরের বন্ধু। তারা সৎকাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে আর নামায কায়েম করে চও যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে। এরাই তারা- যাদের প্রতি আল্লাহ অবশ্যই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

وَعَدَ اللّٰہُ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَمَسٰکِنَ طَیِّبَۃً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ ؕ وَرِضۡوَانٌ مِّنَ اللّٰہِ اَکۡبَرُ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۷۲﴾

৭২
মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আল্লাহ এমন সব জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। একইভাবে পবিত্র গৃহসমূহেরও (প্রতিশ্রুতি দিয়েছেন) যা চিরস্থায়ী জান্নাতসমূহে থাকবে, কদেখুন: ২:২৬কিন্তু সবচেয়ে বড়ো হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই মহান সফলতা।
সূরা আত-তাওবা - রুকু ৯

یٰۤاَیُّہَا النَّبِیُّ جَاہِدِ الۡکُفَّارَ وَالۡمُنٰفِقِیۡنَ وَاغۡلُظۡ عَلَیۡہِمۡ ؕ وَمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷۳﴾

৭৩
খদেখুন: ৩:১৬; ৫:৩; ৯:২২; ৫৭:২১হে নবী! তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো১১৯৯ এবং তাদের প্রতি কঠোর হও। আর তাদের ঠাঁই হবে জাহান্নাম। আর তা কত-না নিকৃষ্ট গন্তব্যস্থল!
১১৯৯। ‘জিহাদ’ (অনির্দিষ্ট নামবাচক বিশেষ্যপদ, মূল জাহাদা অর্থ সে সর্বশক্তি দিয়ে সংগ্রাম করেছিল) শব্দটি কুরআন করীমে সাধারণত উক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। মুনাফিকদের বিরুদ্ধে রসূল করীম (সা.) কী ধরনের সংগ্রাম করতে নির্দেশিত হয়েছিলেন এর কোনো উল্লেখ নাই। এছাড়া এমন কিছুর ইঙ্গিতও নাই যাতে তরবারির সাহায্যে সংগ্রাম করা বুঝায়। প্রকৃত ঘটনা হলো, নবী করীম (সা.) মুনাফিকদের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করেন নি।

یَحۡلِفُوۡنَ بِاللّٰہِ مَا قَالُوۡا ؕ وَلَقَدۡ قَالُوۡا کَلِمَۃَ الۡکُفۡرِ وَکَفَرُوۡا بَعۡدَ اِسۡلَامِہِمۡ وَہَمُّوۡا بِمَا لَمۡ یَنَالُوۡا ۚ وَمَا نَقَمُوۡۤا اِلَّاۤ اَنۡ اَغۡنٰہُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ مِنۡ فَضۡلِہٖ ۚ فَاِنۡ یَّتُوۡبُوۡا یَکُ خَیۡرًا لَّہُمۡ ۚ وَاِنۡ یَّتَوَلَّوۡا یُعَذِّبۡہُمُ اللّٰہُ عَذَابًا اَلِیۡمًا ۙ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَمَا لَہُمۡ فِی الۡاَرۡضِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۷۴﴾

৭৪
তারা আল্লাহর কসম খেয়ে বলে, তারা (কোনো মন্দ কথা) বলে নি। অথচ তারা অবশ্যই কুফরী বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পর তারা কাফির হয়ে গেছে। আর তারা এমন বিষয়ের সংকল্প করেছিল যা তারা অর্জন করতে পারে নি। আর আল্লাহ ও তাঁর রসূল১২০০ নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করে দেবার কারণেই তারা বিদ্বেষ পোষণ করেছে। অতএব তারা যদি তওবা করে, তা হবে তাদের জন্য উত্তম। তবে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ইহকালে ও পরকালে আল্লাহ তাদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আর পৃথিবীতে তাদের কোনো বন্ধু বা কোনো সাহায্যকারীও হবে না।
১২০০। হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের পর মদীনা শহরের অনেক উন্নতি হয়েছিল। এটি ব্যাবসাবাণিজ্যে সমৃদ্ধি লাভ করেছিল এবং মদীনার অধিবাসীরা সম্পদশালী হয়ে উঠেছিল।

وَمِنۡہُمۡ مَّنۡ عٰہَدَ اللّٰہَ لَئِنۡ اٰتٰٮنَا مِنۡ فَضۡلِہٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَکُوۡنَنَّ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۷۵﴾

৭৫
আর তাদের মাঝে এমন লোকও আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, ‘তিনি যদি নিজ অনুগ্রহে আমাদের কিছু দান করেন অবশ্যই আমরা দানখয়রাত করব এবং অবশ্যই আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবো।’

فَلَمَّاۤ اٰتٰہُمۡ مِّنۡ فَضۡلِہٖ بَخِلُوۡا بِہٖ وَتَوَلَّوۡا وَّہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۷۶﴾

৭৬
এরপর তিনি নিজ অনুগ্রহে যখন তাদের দান করলেন তখন তারা এতে কার্পণ্য করল এবং অবজ্ঞাভরে (নিজেদের অঙ্গীকার থেকে) মুখ ফিরিয়ে নিল।

فَاَعۡقَبَہُمۡ نِفَاقًا فِیۡ قُلُوۡبِہِمۡ اِلٰی یَوۡمِ یَلۡقَوۡنَہٗ بِمَاۤ اَخۡلَفُوا اللّٰہَ مَا وَعَدُوۡہُ وَبِمَا کَانُوۡا یَکۡذِبُوۡنَ ﴿۷۷﴾

৭৭
অতএব আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করার কারণে এবং তাদের মিথ্যা বলার পরিণামস্বরূপ তিনি তাদের অন্তরে তাঁর সাক্ষাৎ দিবস পর্যন্ত কপটতা বদ্ধমূল করে দিলেন।

اَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَعۡلَمُ سِرَّہُمۡ وَنَجۡوٰٮہُمۡ وَاَنَّ اللّٰہَ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿ۚ۷۸﴾

৭৮
তারা কি জানতে পারে নি, আল্লাহ নিশ্চয় তাদের গোপন কথা ও গোপন সলাপরামর্শ সম্বন্ধে জানেন এবং আল্লাহ অদৃশ্য বিষয়সমূহও উত্তমরূপে জ্ঞাত?

اَلَّذِیۡنَ یَلۡمِزُوۡنَ الۡمُطَّوِّعِیۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ اِلَّا جُہۡدَہُمۡ فَیَسۡخَرُوۡنَ مِنۡہُمۡ ؕ سَخِرَ اللّٰہُ مِنۡہُمۡ ۫ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۹﴾

৭৯
কদেখুন: ৬:৪; ১১:৬; ২৫:৭; ২৮:৭০মুমিনদের মাঝে স্বতঃস্ফূর্ত চিত্তে পুণ্য সম্পাদনকারীদের দানখয়রাত সম্পর্কে যারা অপবাদ দেয় এবং (তাদের সম্পর্কেও) যারা নিজেদের শ্রম ছাড়া আর কিছুই (দেবার মতো) পায় না।১২০১ আর তারা তাদের সাথে ঠাট্টাবিদ্রুপ করে। আল্লাহ তাদেরকে ঠাট্টাবিদ্রুপের শাস্তি দেবেন এবং তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।খদেখুন: ৯:৫৮গদেখুন: ৬৩:৭
১২০১। আবু আকীল নামক এক দরিদ্র মুসলমান সাহাবী তাঁর সারাদিনের পারিশ্রমিক (যা ছিল অল্প কিছু খেজুর) তাঁর চাঁদার অংশরূপে দিয়েছিলেন। তাঁর এ নগণ্য চাঁদা দানের জন্য মুনাফিকরা তাকে উপহাস করেছিল।

اِسۡتَغۡفِرۡ لَہُمۡ اَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَہُمۡ ؕ اِنۡ تَسۡتَغۡفِرۡ لَہُمۡ سَبۡعِیۡنَ مَرَّۃً فَلَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَہُمۡ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۸۰﴾

৮০
তুমি তাদের জন্য ক্ষমা চাও বা তুমি তাদের জন্য ক্ষমা না চাও (তা তাদের জন্য সমান)। তুমি তাদের জন্য সত্তর বার১২০২ ক্ষমা চাইলেও আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এর কারণ হলো, তারা আল্লাহ ও তাঁর রসূলকে অস্বীকার করেছে। আর আল্লাহ। দুষ্কর্মপরায়ণ লোকদের সঠিক পথে পরিচালিত করেন না।
সূরা আত-তাওবা - রুকু ১০
১২০২। ‘সত্তর’ শব্দটি দ্বারা এখানে কোনো বিশেষ সংখ্যা বুঝায় না, বরং বিষয়ের তীব্রতা প্রকাশার্থে বুঝায় অর্থাৎ এরূপ মুনাফিকরা, যাদের ধ্বংস অনিবার্য, কখনো ক্ষমাপ্রাপ্ত হবে না, যতই রসূল করীম (সা.) তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন না কেন।