৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوۡرَ ۬ؕ ثُمَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ ﴿۲﴾

২
সব প্রশংসা আল্লাহরই, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং বিভিন্ন প্রকার অন্ধকার ও আলো বানিয়েছেন;৮১৭ তা সত্ত্বেও যারা অস্বীকার করেছে, কদেখুন: ১:১তারা তাদের প্রতিপালক-প্রভুর সমকক্ষ দাঁড় করায়।খদেখুন: ৬:১৫১; ২৭:৬১
৮১৭। ‘জাআলা’ শব্দ কোনো কোনো সময় ‘খালাকা’ শব্দের সমার্থকরূপে ব্যবহৃত হয় যার অর্থ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু দ্বিতীয় শব্দটি যখন কোনো বস্তুকে পরিমিতভাবে পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করার ভাব প্রকাশ করে তখন প্রথমোক্ত শব্দ কোনো জিনিসের বিশেষ অবস্থা বা পরিবেশ অথবা তা গঠিত করা বা নির্দিষ্ট উদ্দেশ্যে নিযুক্ত করা বুঝায় (লেইন)। পৌত্তলিকতার ভিত্তি মনে হয় দুটি মতবাদের ওপর প্রতিষ্ঠিত। হিন্দুরা এ মতবাদের প্রধান সমর্থক। তাদের মতে, ঈশ্বর তাঁর ক্ষমতা অন্য কতগুলো সত্তাতে অর্পণ করেছেন। যরথুস্ত্রীয়রা দুই খোদায় বিশ্বাস করে: ‘আহুরা মাজদা’-আলোর খোদা এবং ‘আহরিমন’-অন্ধকারের খোদা। আলোচ্য আয়াত উক্ত উভয় মতবাদই খণ্ডন করে এবং ঘোষণা করে, আল্লাহ তা’লা আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আর তিনিই আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন। আর যেহেতু সকল শক্তি এবং সকল প্রশংসা তাঁরই সেহেতু তাঁর কী প্রয়োজন যে, তিনি অন্যের ওপর ক্ষমতা অর্পণ এবং কার্য সম্পাদনের দায়িত্ব প্রদান করবেন?

ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ طِیۡنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ وَاَجَلٌ مُّسَمًّی عِنۡدَہٗ ثُمَّ اَنۡتُمۡ تَمۡتَرُوۡنَ ﴿۳﴾

৩
গদেখুন: ১৫:২৭; ২৩:১৩; ৩২:৮; ৩৭:১২; ৩৮:৭২তিনিই কাদামাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এরপর (জীবনের) এক মেয়াদ৮১৮ নির্ধারণ করেছেন। বস্তুত নির্দিষ্ট মেয়াদ (তথা এর জ্ঞান) তাঁরই কাছে৮১৯ রয়েছে, তবুও তোমরা সন্দেহ করে থাকো।ঘদেখুন: ৭১:৫; ৪৩:৮৫
৮১৮। মেয়াদ শব্দের অর্থ- (১) ব্যক্তিজীবনের পরিসর সম্পর্কিত এবং (২) ‘সময়সীমা’ বিশ্বজগতের জীবন বা অস্তিত্বকাল নির্দেশ করে।
৮১৯। মানুষের সৃষ্টি এবং তার মৃত্যু (নির্ধারিত সময়ে) আল্লাহ তা’লার করুণাপ্রসূত কর্ম বলে উল্লিখিত হয়েছে।

وَہُوَ اللّٰہُ فِی السَّمٰوٰتِ وَفِی الۡاَرۡضِ ؕ یَعۡلَمُ سِرَّکُمۡ وَجَہۡرَکُمۡ وَیَعۡلَمُ مَا تَکۡسِبُوۡنَ ﴿۴﴾

৪
আর আকাশসমূহে ও পৃথিবীতে তিনিই (একমাত্র) আল্লাহ।৮২০ তিনি তোমাদের গুপ্ত এবং প্রকাশ্য বিষয়াদি জানেন। আর তোমরা যা অর্জন করো তিনি তা-ও জানেন।
৮২০। আল্লাহ তা’লার কর্তৃত্বের সত্তা আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, আয়াতটির অর্থ এমন নয়। এর মর্মার্থ হলো, সমগ্র বিশ্বচরাচর তাঁর জ্ঞানের আওতাভুক্ত।

وَمَا تَاۡتِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ مِّنۡ اٰیٰتِ رَبِّہِمۡ اِلَّا کَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿۵﴾

৫
কদেখুন: ২১:৩,২৬; ৩৬:৪৭আর তাদের কাছে তাদের প্রতিপালক- প্রভুর নিদর্শনাবলির মধ্য থেকে কোনো নিদর্শন৮২১ এলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
৮২১। আল্লাহ তা’লার জ্ঞান ও শক্তির অতিশয় গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে, তাঁর ভবিষ্যদ্বাণীসমূহ তিনি তাঁর নবী- রসূলগণের নিকট প্রকাশ করে থাকেন এবং এর মাধ্যমে প্রবল বাধাবিপত্তির মোকাবিলাতে তাদের প্রতি তাঁর অপ্রতিরোধ্য ও অসাধারণ সাহায্য আর সমর্থন দিয়ে থাকেন। এসব বিষয়কেই বলা হয় মুজিযা ও নিদর্শন।

فَقَدۡ کَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ؕ فَسَوۡفَ یَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۶﴾

৬
অতএব (পূর্ণ) সত্য তাদের কাছে যখন এলো তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং যে-সব বিষয় নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত, সেগুলোর (সংঘটিত হবার) সংবাদ৮২২ তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে।
৮২২। ‘নাবা’ বহুবচনে ‘আমবাউ’ কুরআনে সাধারণত গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে ব্যবহার করা হয়েছে, যা কোনো বৃহৎ ঘটনার সাথে সম্পর্কযুক্ত (কুল্লিয়াত)।

اَلَمۡ یَرَوۡا کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ مَّکَّنّٰہُمۡ فِی الۡاَرۡضِ مَا لَمۡ نُمَکِّنۡ لَّکُمۡ وَاَرۡسَلۡنَا السَّمَآءَ عَلَیۡہِمۡ مِّدۡرَارًا ۪ وَّجَعَلۡنَا الۡاَنۡہٰرَ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمۡ فَاَہۡلَکۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ وَاَنۡشَاۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ قَرۡنًا اٰخَرِیۡنَ ﴿۷﴾

৭
তারা কি লক্ষ করে নি, তাদের পূর্বে আমরা কত প্রজন্ম (অর্থাৎ সভ্যতা ও জাতি)৮২৩ ধ্বংস করে দিয়েছি? খদেখুন: ২৬:৭আমরা পৃথিবীতে তাদের এমন ক্ষমতা দান করেছিলাম যেমন ক্ষমতা আমরা তোমাদের দান করি নি,৮২৪ ঘদেখুন: ১১:৫৩; ৭১:১২আর তাদের ওপর আমরা মুষলধারে বর্ষণরত মেঘ পাঠিয়েছিলাম। এছাড়া আমরা এমন নদনদী বইয়ে দিয়েছিলাম যা তাদের নিয়ন্ত্রণে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের দরুন আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদের পর অন্য এক জাতির উত্থান ঘটিয়েছিলাম।গদেখুন: ৪৬:২৭
৮২৩। ‘কারন’ অর্থ মানুষের বংশধর ও প্রজন্ম, পূর্ববর্তী বা পরবর্তী প্রজন্মের সন্নিহিত প্রজন্ম, সভ্যতা (লেইন)।
৮২৪। ‘যেমন ক্ষমতা আমরা তোমাদের দান করি নি’ কথাটি দ্বারা পৃথিবীর পিছিয়ে যাওয়া বুঝায় না। কোনো সন্দেহ নাই, এটা সামগ্রিকভাবে অগ্রগতির দিকেই চলেছে কিন্তু কোনো কোনো প্রাচীন জাতি যারা অতীতে সভ্যতার উচ্চশিখরে আরোহণ করেছিল, তারা শিল্প এবং বিজ্ঞানের বিশেষ শাখায় এত উন্নত ছিল যে, তাদের পরবর্তী বংশধররা তাদের সমকক্ষ হতে পারে নি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমানে বিজ্ঞানের রাজ্যে বিস্ময়কর অগ্রগতি সত্ত্বেও আধুনিক যুগ প্রাচীন মিশরীয় সভ্যতার কোনো কোনো নিদর্শনের প্রতি এখনো অবাক হয়ে তাকিয়ে থাকে।

وَلَوۡ نَزَّلۡنَا عَلَیۡکَ کِتٰبًا فِیۡ قِرۡطَاسٍ فَلَمَسُوۡہُ بِاَیۡدِیۡہِمۡ لَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۸﴾

৮
আর আমরা যদি তোমার প্রতি কাগজে লেখা একটি কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা৮২৫ নিজেদের হাত দিয়ে স্পর্শও করত, তবুও অস্বীকারকারীরা অবশ্যই বলত, ‘এ যে স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।’
৮২৫। তারা নিশ্চিত ধরে নিয়েছিল এটা একটা স্বর্গীয় বস্তু, পার্থিব নয়।

وَقَالُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ مَلَکٌ ؕ وَلَوۡ اَنۡزَلۡنَا مَلَکًا لَّقُضِیَ الۡاَمۡرُ ثُمَّ لَا یُنۡظَرُوۡنَ ﴿۹﴾

৯
আর তারা বলে, কদেখুন: ২:২১১; ২৫:৮‘তার প্রতি কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হয় নি?’ আর আমরা যদি কোনো ফেরেশতা অবতীর্ণ করতাম৮২৬ তাহলে বিষয় অবশ্যই চুকিয়ে দেওয়া হতো; এরপর তাদের কোনো অবকাশ দেওয়া হতো না।
৮২৬। ‘ফেরেশতা অবতীর্ণ করতাম’ বাক্যটি অত্যাসন্ন ঐশী শাস্তির প্রতি নির্দেশ করে। ৮২৭ ও ৮২৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَوۡ جَعَلۡنٰہُ مَلَکًا لَّجَعَلۡنٰہُ رَجُلًا وَّلَلَبَسۡنَا عَلَیۡہِمۡ مَّا یَلۡبِسُوۡنَ ﴿۱۰﴾

১০
আর আমরা যদি তাকে (অর্থাৎ রসূলকে) ফেরেশতাদের মাঝ থেকেই বেছে নিতাম তবুও আমরা তাকে পুরুষরূপেই বানাতাম। আর আমরা (সেই বিষয়টি) তাদের জন্য সন্দেহযুক্ত করে রাখতাম যে বিষয়ে তারা (এখনো) সন্দেহে পড়ে আছে।৮২৭
৮২৭। কাফিরদের পথপ্রদর্শনের জন্য ফেরেশতার আগমন হওয়া উচিত ছিল, এ আয়াতে এ দাবির অন্তঃসারশূন্যতা তুলে ধরা হয়েছে।