১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَاِلٰی عَادٍ اَخَاہُمۡ ہُوۡدًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ اِنۡ اَنۡتُمۡ اِلَّا مُفۡتَرُوۡنَ ﴿۵۱﴾

৫১
কদেখুন: ৭:৬৬আর ‘আদ১৩২৩ জাতির প্রতি তাদের ভাই হৃদকে (আমরা প্রেরণ করেছিলাম)। সে বলেছিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তোমরা কেবল মিথ্যা রটনাকারী।
১৩২৩। ইউরোপীয় কোনো কোনো সমালোচক ‘আদ’ নামের কোনো জাতি কখনো ছিল বলে স্বীকার করে নি। তারা বলে, এ পর্যন্ত আরবের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে এমন কোনো উৎকীর্ণলিপি পাওয়া যায় নি যেখানে সে দেশে ‘আদ’ নামীয় কোনো জাতির উল্লেখ আছে। তাদের মতে, হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ে আরবে প্রচলিত অতি জনপ্রিয় উপাখ্যানকেই কুরআনে পুনরাবৃত্তি করা হয়েছে মাত্র। ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে এই আপত্তির উদ্ভব হয়েছে। প্রকৃতপক্ষে মানবজাতি দুই রকম নাম দ্বারা পরিচিত হয়। একটি জাতীয় নাম আরেকটি গোত্রীয় বা বংশীয়। ‘আদ’ কোনো একটি একক নাম নয়, কতগুলো গোত্রের সমষ্টিগত নাম, যার বিভিন্ন শাখা বিভিন্ন যুগে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই শাখাগুলো তাদের শাখা-সংক্রান্ত শীলালিপি রেখে গেছে। প্রকৃতপক্ষে তাদের সকল গোত্রই আদ জাতির অন্তর্ভুক্ত ছিল। বাস্তব ঘটনা যা প্রাচীন ভূগোলের পুস্তকাদি থেকে পাওয়া যায় তা হলো, আদ নামীয় এক জাতি অবশ্যই বাস করত। গ্রিকদের সংকলিত ভৌগলিক গ্রন্থাবলিতে পাওয়া যায় যে, খ্রিষ্টপূর্ব সময়ে ইয়েমেন রাজ্য আদরামিতাই গোত্র দ্বারা শাসিত হতো। এরা আদ ছাড়া অন্য কেউ ছিল না। তাদেরকেই কুরআন করীমে ‘আদ এরাম’ নামে উল্লেখ করা হয়েছে। গ্রিক ভাষায় ভাষান্তরিত হবার কারণে ‘আদ এরাম’ ‘আদরাম’ অপভ্রংশের রূপধারণ করেছে (আল-আরাব কাবলাল ইসলাম)। কুরআন করীমে উল্লিখিত আদ জাতিকেই বলা হতো এরাম। এই এরাম আদ জাতিরই এক শাখা বা গোত্র, যা এক প্রতাপশালী রাষ্ট্রের অধিকারী ছিল। তাদের রাজত্ব খ্রিষ্টপূর্ব পাঁচশ অব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তাদের ভাষা ছিল এরামাইক যা হিব্রু ভাষার সমগোত্রীয়। এরামাইক রাজ্য সেমেটিক রাষ্ট্রের পতনের পরে প্রতিষ্ঠিত হয় এবং তা সমস্ত মেসোপটেমিয়া, প্যালেস্টাইন, সিরিয়া এবং চ্যালদিয়া (Chaldia) পর্যন্ত বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণা দ্বারাও এই রাষ্ট্রের চিহ্ন আবিষ্কৃত হয়েছে (‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’ দ্রষ্টব্য)। নূহ (আ.)-এর জাতির অব্যবহিত পরে ‘আদ’-এর উত্থান হয় (৭:৭০)। তারা উচ্চস্থানসমূহে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল (২৬:১২৯)। আরব দেশে এ সকল বিশাল ইমারতের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান। এই জাতির ইতিহাস এখন অস্পষ্টতায় ঢাকা পড়ে রয়েছে, শুধু তাদের স্থাপত্যের অট্টালিকাগুলোর ভগ্নাবশেষই নজরে পড়ে (৪৬:২৬)। তারা যে অঞ্চলে বসবাস করত তাকে আহকাফ বলা হয় (৪৬:২২)। আহকাফের শাব্দিক অর্থ সর্পিলাকারে আঁকাবাকা বালির পাহাড়সমূহ। এটি আরবের দুটি অংশের নাম: দক্ষিণাঞ্চলকে দক্ষিণ আহকাফ এবং উত্তরাঞ্চলকে উত্তর আহকাফ বলা হয়। এই ভূভাগদ্বয় খুবই উর্বর, কিন্তু মরুভূমির নিকটে অবস্থিত হওয়ায় মরুঝঞ্ঝাবাত্যাপূর্ণ ধূলিঝড় সৃষ্টি হয়েছিল যা আদ জাতির ওপর আযাবরূপে পতিত হয়েছিল। তারা প্রচণ্ড বায়ুপ্রবাহের তীব্র ঝড়ের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তাদের বাত্যাবিধ্বস্ত প্রধান প্রধান শহরগুলোকে স্তূপীকৃত ধুলা ও বালুকারাশির টিলার নীচে ভূগর্ভস্থ সমাধি করে ফেলেছিল (৬৯:৭-৮)।

یٰقَوۡمِ لَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی الَّذِیۡ فَطَرَنِیۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
হে আমার জাতি! খদেখুন: ২৬:১২৮আমি তোমাদের কাছে এর (তথা এ কাজের) কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল তাঁর হাতে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা কি বিবেকবুদ্ধি খাটাবে না?

وَیٰقَوۡمِ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ یُرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا وَّیَزِدۡکُمۡ قُوَّۃً اِلٰی قُوَّتِکُمۡ وَلَا تَتَوَلَّوۡا مُجۡرِمِیۡنَ ﴿۵۳﴾

৫৩
আর হে আমার জাতি! তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করে তাঁরই সমীপে বিনত হও। তিনি ক্রমাগতভাবে তোমাদের ওপর পর্যাপ্ত (পরিমাণে( বর্ষণশীল১৩২৪ মেঘমালা পাঠাবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না।’
১৩২৪। এ আয়াত থেকে বুঝা যায় যে, আদ জাতির প্রধান উপজীবিকা ছিল কৃষি এবং তাদের জমিজমা চাষাবাদের জন্য তারা বৃষ্টির পানির ওপর নির্ভর করত, কারণ কূপ বা খালের মাধ্যমে পানিসেচের কোনো ব্যবস্থা তাদের ছিল না। ১৩২৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالُوۡا یٰہُوۡدُ مَا جِئۡتَنَا بِبَیِّنَۃٍ وَّمَا نَحۡنُ بِتَارِکِیۡۤ اٰلِہَتِنَا عَنۡ قَوۡلِکَ وَمَا نَحۡنُ لَکَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۵۴﴾

৫৪
তারা বলল, কদেখুন: ১১:৪,৬২; ৭১:১১হে হৃদ! তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসো নি এবং খদেখুন: ৭১:২৪আমরা কেবল তোমার কথায় আমাদের উপাস্যদের পরিত্যাগ করার পাত্র নই। আর আমরা তোমার প্রতি কখনো ঈমান আনয়নকারীও নই।

اِنۡ نَّقُوۡلُ اِلَّا اعۡتَرٰٮکَ بَعۡضُ اٰلِہَتِنَا بِسُوۡٓءٍ ؕ قَالَ اِنِّیۡۤ اُشۡہِدُ اللّٰہَ وَاشۡہَدُوۡۤا اَنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تُشۡرِکُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
আমরা কেবল এটুকুই বলতে পারি, ‘আমাদের উপাস্যদের কেউ তোমার ওপর অশুভ উদ্দেশ্যে ভর করেছে।’ সে বলল, নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো, আমি তাদের বিষয়ে দায়মুক্ত যাদেরকে তোমরা শরীক করছ-

مِنۡ دُوۡنِہٖ فَکِیۡدُوۡنِیۡ جَمِیۡعًا ثُمَّ لَا تُنۡظِرُوۡنِ ﴿۵۶﴾

৫৬
তাঁকে বাদ দিয়ে। গদেখুন: ৭:১৯৬; ১০:৭২সুতরাং তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে (সকল) ষড়যন্ত্র করো আর আমাকে মোটেও অবকাশ দিও না।

اِنِّیۡ تَوَکَّلۡتُ عَلَی اللّٰہِ رَبِّیۡ وَرَبِّکُمۡ ؕ مَا مِنۡ دَآبَّۃٍ اِلَّا ہُوَ اٰخِذٌۢ بِنَاصِیَتِہَا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۵۷﴾

৫৭
নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু আল্লাহর প্রতি ভরসা করছি। ঘদেখুন: ১১:৭‘তাঁরই হাতের মুঠোয় রয়েছে (ভূপৃষ্ঠে) বিচরণশীল প্রত্যেক জীবের ললাটের কেশগুচ্ছ।১৩২৫ নিশ্চয় সরলসোজা পথে আমার প্রতিপালক-প্রভুকে পাওয়া যায়।
১৩২৫। ‘নাসিয়াতুন’ শব্দের আভিধানিক অর্থ ললাট এবং ললাটের ঝুলন্ত কেশগুচ্ছ (আল-মুনজিদ)। এটা আরবদের এক প্রাচীন প্রথার প্রতিও ইঙ্গিত করছে। যখন কোনো যুদ্ধে পরাজিত ব্যক্তি বা দলকে বিজয়ীর সামনে বন্দি অবস্থায় আনা হতো তখন সে বন্দির মাথার অগ্রভাগের কেশগুচ্ছ ধরে বিজয় গৌরব প্রকাশ করা হতো অথবা জয়োল্লাসের চিহ্নস্বরূপ বন্দিদের মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হতো।

فَاِنۡ تَوَلَّوۡا فَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ مَّاۤ اُرۡسِلۡتُ بِہٖۤ اِلَیۡکُمۡ ؕ وَیَسۡتَخۡلِفُ رَبِّیۡ قَوۡمًا غَیۡرَکُمۡ ۚ وَلَا تَضُرُّوۡنَہٗ شَیۡئًا ؕ اِنَّ رَبِّیۡ عَلٰی کُلِّ شَیۡءٍ حَفِیۡظٌ ﴿۵۸﴾

৫৮
অতএব তোমরা যদি মুখ ফিরিয়ে নাও কদেখুন: ৭:৬৯; ৪৬:২৪তাহলে (জেনে রাখো,) আমাকে যা (তথা যে শিক্ষা) দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে নিশ্চয় তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর (তোমরা মুখ ফিরিয়ে নিলে) খদেখুন: ৪:১৩৪; ৬:১৩৪আমার প্রতিপালক-প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু সবকিছুর সুরক্ষাকারী।”

وَلَمَّا جَآءَ اَمۡرُنَا نَجَّیۡنَا ہُوۡدًا وَّالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا ۚ وَنَجَّیۡنٰہُمۡ مِّنۡ عَذَابٍ غَلِیۡظٍ ﴿۵۹﴾

৫৯
আর আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল তখন আমরা হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে স্বীয় কৃপায় উদ্ধার করলাম গদেখুন: ৭:৭৩এবং আমরা এক কঠিন শাস্তি থেকে তাদেরকে পরিত্রাণ দিলাম।ঘদেখুন: ২৮:৪৩

وَتِلۡکَ عَادٌ ۟ۙ جَحَدُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ وَعَصَوۡا رُسُلَہٗ وَاتَّبَعُوۡۤا اَمۡرَ کُلِّ جَبَّارٍ عَنِیۡدٍ ﴿۶۰﴾

৬০
আর এই হলো আদ জাতি- যারা তাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলিকে অস্বীকার করেছিল এবং তাঁর রসূলদের অবাধ্যতা করেছিল, অধিকন্তু তারা প্রত্যেক চরম স্বৈরাচারী (ও) উদ্ধত ব্যক্তির আদেশের অনুসরণ করেছিল।