২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ ﴿۱۲۱﴾ؕ

১২১
খদেখুন: ২১:৭৭; ৩৭:৭৭এরপর যারা বাকি রয়ে গেল আমরা তাদেরকে নিমজ্জিত করলাম।গদেখুন: ৩৭:৮৩; ৫৪:১২-১৩; ৭১:২৬

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۲۲﴾

১২২
নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন নিহিত, কিন্তু তাদের অধিকাংশ (মোটেও) ঈমান আনার পাত্র ছিল না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۲۳﴾٪

১২৩
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ৬

کَذَّبَتۡ عَادُ ۣالۡمُرۡسَلِیۡنَ ﴿۱۲۴﴾ۚۖ

১২৪
আদ জাতিও রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ ہُوۡدٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۲۵﴾ۚ

১২৫
যখন তাদের ভাই হ্রদ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۲۶﴾ۙ

১২৬
নিশ্চয় আমি তোমাদের জন্য একান্ত বিশ্বস্ত একজন রসূল।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۲۷﴾ۚ

১২৭
অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۸﴾ؕ

১২৮
কদেখুন: ৭:৬৬-৬৭আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর হাতে।খদেখুন: ১১:৫২

اَتَبۡنُوۡنَ بِکُلِّ رِیۡعٍ اٰیَۃً تَعۡبَثُوۡنَ ﴿۱۲۹﴾

১২৯
তোমরা কি (নিজেদের বড়াই প্রকাশের জন্য) প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ নির্মাণ করছ?

وَتَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّکُمۡ تَخۡلُدُوۡنَ ﴿۱۳۰﴾ۚ

১৩০
আর তোমরা দুর্গ ও শিল্পকারখানা গড়ে তুলেছ, যেন তোমরা চিরস্থায়ী হতে পারো।২১২৬
২১২৬। এ আয়াত এবং এর পূর্ববর্তী ও পরবর্তী আয়াত প্রমাণ করে, আদ জাতির লোকেরা এক শক্তিশালী এবং সভ্য জনগোষ্ঠী ছিল। সে যুগে তারা জ্ঞানবিজ্ঞানে প্রভূত অগ্রগতি সাধন করেছিল। তারা দুর্গ ও প্রাসাদতুল্য অট্টালিকা এবং বিরাট জলাধার নির্মাণ করত। তাদের গ্রীষ্ম ও শীতকালীন পৃথক পৃথক বাসভবন ছিল, কারখানা ছিল এবং যান্ত্রিক পারদর্শিতাপূর্ণ কর্মকাণ্ড ছিল। তারা বিশেষভাবে স্থাপত্যে উন্নত ও সুদক্ষ ছিল। তারা নতুন সমরাস্ত্র ও যুদ্ধের সামগ্রী উদ্ভাবন করেছিল এবং বিরাটাকারের সৌধ নির্মাণ করত। সংক্ষেপে তারা বর্তমানের পশ্চিমা জাতিসমূহের মতো এক অতি উন্নতমানের সভ্যতার জন্য প্রয়োজনীয় জটিল যন্ত্রপাতির অধিকারী ছিল। জ্ঞানে তারা দ্রুত উন্নতি লাভ করেছিল, কিন্তু ইতিহাসের চরম শিক্ষা ভুলে বিস্মৃতির কোলে সমর্পিত হয়েছিল; কেননা কোনো জাতি তাদের প্রকৃত শক্তি পার্থিব বিষয়বস্তু থেকে আহরণ করতে পারে না, বরং উচ্চাদর্শ এবং সৎ নৈতিকতা থেকে আহরণ করে থাকে। তারা যেহেতু নৈতিকভাবে দুশ্চরিত্র এবং আধ্যাত্মিকভাবে কলুষিত হয়ে পড়েছিল আর নিজেদের সংশোধনকল্পে যুগ-নবীর সতর্কবাণীর প্রতি কর্ণপাত করে নি, সেহেতু তারা সেই ভয়াবহ নিয়তির শিকারে পরিণত হয়েছিল, যা ঐশী সতর্কবাণী উপেক্ষাকারীর অনিবার্য পরিণতি হয়ে থাকে। আরো দেখুন ১৩২৩ নম্বর টীকা।