৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।২৯৫৫
২৯৫৫। টীকা ৪ দেখুন।

اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১সংঘটিতব্য ঘটনা যখন ঘটবে।২৯৫৬খদেখুন: ৫২:৮
২৯৫৬। (ক) ‘কিয়ামাতে কুবরা’ বা বড়ো কিয়ামত তো সর্বশেষ কিয়ামত ও পুনরুত্থান, (খ) আরব ভূমি থেকে পৌত্তলিকতার সম্পূর্ণ অবসান এবং পৌত্তলিক কুরাইশদের চরম পরাজয়, (গ) মহান ধর্মসংস্কারক রসূল করীম (সা.)-এর আবির্ভাবের মাধ্যমে মহাবিপ্লব সাধন।

لَیۡسَ لِوَقۡعَتِہَا کَاذِبَۃٌ ۘ﴿۳﴾

৩
গদেখুন: ৫২:৯; ৭০:৩এর সংঘটন অস্বীকার করার জো নাই।ঘদেখুন: ৫০:৪৫; ৯৯:২; ২০:১০৬; ৭০:১০; ১০১:৬

خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ﴿۴﴾

৪
(এটি) কাউকে করবে হেয় আবার কাউকে করবে (মর্যাদায়) উন্নীত,২৯৫৭
২৯৫৭। সেই অবশ্যম্ভাবী ঘটনা মানুষের জীবনে বিরাট বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে এবং এক নতুন জগতের অভ্যুদয় ঘটাবে, উচ্চ ও শক্তিশালীকে নীচে নামানো হবে, আর অত্যাচারিত, নিপীড়িত ও শক্তিহীনকে সম্মানের আসনে সমাসীন করা হবে।

اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ﴿۵﴾

৫
ঘযখন ভূমিকে প্রচণ্ডভাবে প্রকম্পিত করা হবে,২৯৫৮
২৯৫৮। সারা আরবের ভিত প্রকম্পিত হবে। পুরাতন বিশ্বাস, ধ্যানধারণা, মূল্যবোধ, রীতিনীতি এবং জীবনধারা ইত্যাদি পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে। নতুন জীবনপদ্ধতি প্রবর্তিত হয়ে পুরাতন সবকিছুই বদলে দেবে। পূর্ববর্তী আয়াত ও পরবর্তী কয়েকটি আয়াতসহ আলোচ্য আয়াতটি পরকালের পুনরুত্থান সম্বন্ধে সমভাবে প্রযোজ্য।

وَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ﴿۶﴾

৬
এবং পাহাড়পর্বতকে চূর্ণবিচূর্ণ করা হবে।

فَکَانَتۡ ہَبَآءً مُّنۡۢبَثًّا ۙ﴿۷﴾

৭
অতঃপর সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

وَّکُنۡتُمۡ اَزۡوَاجًا ثَلٰثَۃً ؕ﴿۸﴾

৮
আর তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে।

فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ﴿۹﴾

৯
আর (এক হলো) ডানদিকের লোকেরা। কত সৌভাগ্যবান এই ডানদিকের লোকেরা!২৯৫৯
২৯৫৯। কুরআনের অন্যত্র (৭৫:৩) এ পর্যায়ভুক্ত মুমিনদের ‘বার বার তিরস্কারকারী আত্মা’ বলা হয়েছে।

وَاَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ﴿۱۰﴾

১০
আরেক হলো, বামদিকের লোকেরা। কত অভাগা (এই) বামদিকের লোকেরা!২৯৬০
২৯৬০। মন্দ কাজে আদেশ প্রদানে তৎপর আত্মা (১২:৫৪)।