৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ۙ۹۱﴾

৯১
আর সে ডানদিকে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকলে,

فَسَلٰمٌ لَّکَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ؕ۹۲﴾

৯২
(তাকে বলা হবে,) ‘হে ডানদিকে অবস্থানকারী! তোমার প্রতি সালাম।’

وَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُکَذِّبِیۡنَ الضَّآلِّیۡنَ ﴿ۙ۹۳﴾

৯৩
আর সে প্রত্যাখ্যানকারী (ও বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে থাকলে,

فَنُزُلٌ مِّنۡ حَمِیۡمٍ ﴿ۙ۹۴﴾

৯৪
সেক্ষেত্রে একপ্রকারের ফুটন্ত পানি হবে (তার) আপ্যায়ন।*
* ‘আন-নুযুল’ অর্থ অবতরণস্থল। দেখুন আল-মুনজিদ। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَّتَصۡلِیَۃُ جَحِیۡمٍ ﴿۹۵﴾

৯৫
আর জাহান্নামের আগুনে তাকে দহন করা হবে।

اِنَّ ہٰذَا لَہُوَ حَقُّ الۡیَقِیۡنِ ﴿ۚ۹۶﴾

৯৬
নিশ্চয় এটাই ‘হাক্কুল ইয়াকীন’ (অর্থাৎ অভিজ্ঞতালব্ধ বিশ্বাস)।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ﴿٪۹۷﴾

৯৭
খদেখুন: ৫৬:৭৫অতএব তুমি তোমার মহান প্রতিপালক- প্রভুর নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।
সূরা আল-ওয়াকিআ - রুকু ৩