১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

ثُمَّ لَنَحۡنُ اَعۡلَمُ بِالَّذِیۡنَ ہُمۡ اَوۡلٰی بِہَا صِلِیًّا ﴿۷۱﴾

৭১
আর১৭৯২ তাদের মাঝে যারা তাতে (অর্থাৎ আগুনে) দগ্ধ হবার বেশি যোগ্য আমরাই তাদেরকে ভালোভাবে জানি।১৭৯৩কদেখুন: ২১:৯৯খদেখুন: ২১:১০২; ৩৯:৬২
১৭৯২। এ আয়াতে ‘সুম্মা’ শব্দ ঘোষণামূলক আদেশ বুঝাতে অব্যয়রূপে ব্যবহৃত হয়েছে, আদেশরূপে ব্যবহৃত হয় নি। এখানে এর অর্থ হবে এবং বা আর। এখানে এই শব্দের মর্ম হলো, ‘এবং তার একটি বিষয় আমরা তোমাদেরকে বলব যে...’।
১৭৯৩। এ শব্দগুলোর মর্মার্থ হতে পারে: (ক) যারা বাইরে না থেকে আগুনের মধ্যেই দগ্ধ হবার জন্য অধিক উপযুক্ত, (খ) যারা অন্যান্যদের অপেক্ষা অগ্নিদগ্ধ হবার জন্য বেশি উপযোগী, (গ) যারা অন্য কোনো উপায় ছাড়া অগুিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে বেশি শাস্তি পাবার যোগ্য।

وَاِنۡ مِّنۡکُمۡ اِلَّا وَارِدُہَا ۚ کَانَ عَلٰی رَبِّکَ حَتۡمًا مَّقۡضِیًّا ﴿ۚ۷۲﴾

৭২
আর তোমাদের (সীমালঙ্ঘনকারীদের( وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا ، كَانَ عَلَى প্রত্যেকেই১৭৯৩-ক এতে পতিত হবে। এ হলো তোমার প্রতিপালক-প্রভুর অমোঘ সিদ্ধান্ত।
১৭৯৩-ক। ‘মিনকুম’ শব্দের মধ্যে ‘কুম’ সর্বনাম সাধারণভাবে ব্যবহৃত হয় নি। বর্ণনার প্রসঙ্গ অনুযায়ী এটা অবিশ্বাসীদের এবং পরকালের অস্তিত্বে সন্দেহ পোষণকারীদের প্রতি প্রযোজ্য। এসব লোকের বিষয়ই পূর্ববর্তী আয়াতসমূহে বিবৃত হয়েছে। ইবনে আব্বাস এবং ইকরামা (রা.)-এর অন্য এক বর্ণনা ‘মিনকুম’ (তোমাদের মধ্য থেকে) ‘মিনহুম’ (তাদের মধ্য থেকে) রূপে বর্ণিত হয়েছে এবং হযরত ইবনে আব্বাস বলেছেন, ‘মিনকুম’ উক্তি অবিশ্বাসীদের প্রতি করা হয়েছে (কুরতুবী)। সুতরাং ৬৭-৭১ আয়াতে উল্লিখিত অবিশ্বাসীদের প্রতিই ‘কুম’ (তোমরা বা তোমাদের) স্পষ্টভাবে নির্দেশ করছে। অপরপক্ষে কুরআন করীম সুস্পষ্ট এবং জোরের সাথে এই মতের সমর্থন করে, ধর্মপরায়ণ বিশ্বাসীরা কখনো দোযখে যাবে না। তারা সর্বদা আল্লাহ তা’লার ভালোবাসা ও অনুগ্রহের আলোতে অবগাহন করবে (২৭:৯০; ৩৯:৬২; ৪৩:৬৯; ইত্যাদি) এবং জাহান্নাম থেকে বহুদূরে অবস্থান করবে এবং তার ক্ষীণতম শব্দও তাদের কানে পৌছাবে না (২১:১০২-১০৩)। আর যদি মুমিন এবং কাফির উভয়কে ‘কুম’ (তোমাদের)-এর অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তাহলে কাফিরদের ক্ষেত্রে আয়াতের অর্থ হবে, তারা সকলেই জাহান্নামে যাবে এবং মুমিনদের ক্ষেত্রে আয়াতে ইশারাকৃত দোযখের মর্ম হবে, ইহজীবনে যে পরীক্ষা ও মানসিক যন্ত্রণারূপ অগ্নির মধ্য দিয়ে তাদেরকে অতিক্রম করতে হয় আর যা অত্যন্ত দৃঢ়তাপূর্ণ ধৈর্যের সঙ্গে সহ্য করতে হয় ও যার মধ্য থেকে পরিণামস্বরূপ তাদেরকে বের করে এনে শান্তি এবং জান্নাতের সুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, যেমন তা পরবর্তী আয়াতেও প্রতিভাত হয়েছে। মহানবী (সা.) নিজে এ আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর স্ত্রী হাফসা (রা.) থেকে বর্ণিত: একদা নবী করীম (সা.) যখন বলছিলেন, তাঁর সেসব সাহাবী দোযখে যাবেন না, যারা বদরের যুদ্ধে বা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন আমি এ আয়াতের প্রতি মহানবী (সা.)-এর মনোযোগ আকর্ষণ করলে এর ভুল অর্থ করার জন্য তিনি আমাকে মৃদু তিরস্কার করলেন এবং বললেন, ‘পরবর্তী আয়াত পাঠ করো’ (মুসলিম, জামিউল বায়ানে উল্লিখিত)। রসূল করীম (সা.)-এর পবিত্র স্ত্রী হাফসা (রা.)-কে পরবর্তী আয়াত ৭৩ নম্বরের প্রতি নির্দেশ দ্বারা বুঝা যায়, মহানবী (সা.)-ও উক্ত আয়াতে ব্যবহৃত সুম্মা অংশের অর্থ সংযোজনকারী অব্যয় ‘এবং’ অর্থে বুঝেছিলেন আর পরবর্তী আয়াতকে স্বাধীন ও পৃথক ধারা বলে জানতেন। নতুবা তিনি হযরত হাফসা (রা.)- কে তফসীরাধীন আয়াতের ভুল অর্থ বুঝার কারণে তিরস্কার করতেন না।

ثُمَّ نُنَجِّی الَّذِیۡنَ اتَّقَوۡا وَّنَذَرُ الظّٰلِمِیۡنَ فِیۡہَا جِثِیًّا ﴿۷۳﴾

৭৩
আর যারা তাকওয়া অবলম্বন করেছে আমরা তাদেরকে রক্ষা করব এবং সীমালঙ্ঘনকারীদের নতজানু অবস্থায় সেখানে ছেড়ে দেবো।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡۤا ۙ اَیُّ الۡفَرِیۡقَیۡنِ خَیۡرٌ مَّقَامًا وَّاَحۡسَنُ نَدِیًّا ﴿۷۴﴾

৭৪
আর আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ যখন তাদেরকে পড়ে শোনানো হয় তখন অস্বীকারকারীরা ঈমান আনয়নকারীদের বলে, ‘(আমাদের) এ দুটি দলের মাঝে কোনটি পদমর্যাদায় শ্রেষ্ঠ আর পরিষদ হিসাবে অধিক উত্তম?১৭৯৪
১৭৯৪। আরবীতে ‘আয়াত’ শব্দের একটি অর্থ ‘নিদর্শন’। ‘নিদর্শন’ কেবল কোনো বস্তুর অস্তিত্ব, এর লক্ষ্য ও উদ্দেশ্যকে বুদ্ধি, অভিজ্ঞতা ও যুক্তিভিত্তিক বিচার দ্বারা প্রমাণ ও প্রতিষ্ঠিত করে। আর ‘সুস্পষ্ট আয়াতসমূহ’ হলো সেসব প্রতীক-চিহ্ন বা যুক্তি, যা কেবল কোনোকিছুর অস্তিত্বকেই নির্দেশ ও প্রমাণ করে না, বরং তা সম্পূর্ণ সময়োপযোগী আর যুগ-সমস্যাবলির প্রমাণে যথোচিত এবং যা সৎ ও মহিমান্বিত উদ্দেশ্য সাধনকল্পে এসে থাকে সে সবকিছুর উত্তমভাবে সমাধা করে থাকে।

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ہُمۡ اَحۡسَنُ اَثَاثًا وَّرِءۡیًا ﴿۷۵﴾

৭৫
আর আমরা তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা সাজসরঞ্জাম ও বাহ্যিক আড়ম্বরের দিক থেকে (তাদের চেয়ে) উত্তম ছিল!

قُلۡ مَنۡ کَانَ فِی الضَّلٰلَۃِ فَلۡیَمۡدُدۡ لَہُ الرَّحۡمٰنُ مَدًّا ۬ۚ حَتّٰۤی اِذَا رَاَوۡا مَا یُوۡعَدُوۡنَ اِمَّا الۡعَذَابَ وَاِمَّا السَّاعَۃَ ؕ فَسَیَعۡلَمُوۡنَ مَنۡ ہُوَ شَرٌّ مَّکَانًا وَّاَضۡعَفُ جُنۡدًا ﴿۷۶﴾

৭৬
তুমি বলে দাও, ‘যে ব্যক্তি পথভ্রষ্টতায় নিমজ্জিত থাকে, রহমান আল্লাহ তাকে কিছুটা অবকাশ দিয়ে থাকেন। কদেখুন: ৬:৭; ১৭:১৮; ১৯:৯৯; ২১:১২; ৩৬:৩২; ৫০:৩৭শেষ পর্যন্ত তারা যখন প্রতিশ্রুত বিষয়টি প্রত্যক্ষ করবে- তা আযাব হোক বা কিয়ামতের মুহূর্ত১৭৯৫ তখন তারা নিশ্চিতভাবে জানতে পারবে- কে মর্যাদার দিক থেকে নিকৃষ্ট আর জনবলের দিক থেকে কে ছিল সবচেয়ে দুর্বল।’
১৭৯৫। এখানে ‘আযাব’ শব্দ দ্বারা শেষ ধ্বংসের পূর্বে কাফিরদের ওপর বিভিন্ন সময়ে আগত মধ্যবর্তী শাস্তির কথা বুঝাতে পারে এবং ‘আস-সাআত’ দ্বারা কাফিরদের সম্পূর্ণ ও সর্বশেষ ধ্বংসের কথা বুঝাতে পারে।

وَیَزِیۡدُ اللّٰہُ الَّذِیۡنَ اہۡتَدَوۡا ہُدًی ؕ وَالۡبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیۡرٌ عِنۡدَ رَبِّکَ ثَوَابًا وَّخَیۡرٌ مَّرَدًّا ﴿۷۷﴾

৭৭
খদেখুন: ৭২:২৫আর যারা হিদায়াত পেয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াতে আরো সমৃদ্ধি দান করবেন। আর স্থায়ী সৎকাজসমূহ তোমার প্রতিপালক- প্রভুর দৃষ্টিতে পুরস্কারের দিক থেকে উত্তম এবং পরিণামেও শুভ।গদেখুন: ৯:১২৪; ৪৭:১৮; ৪৮:৫ঘদেখুন: ৮৭:১৮; ১৮:৩৫; ৭৪:১৩-১৪

اَفَرَءَیۡتَ الَّذِیۡ کَفَرَ بِاٰیٰتِنَا وَقَالَ لَاُوۡتَیَنَّ مَالًا وَّوَلَدًا ﴿ؕ۷۸﴾

৭৮
তুমি কি তার সম্পর্কে ভেবে দেখেছ, যে আমাদের নিদর্শনাবলি অস্বীকার করেছে এবং বলেছে, ‘আমাকে অবশ্যই প্রচুর ধনসম্পদ এবং সন্তানসন্ততি দেওয়া হবে।১৭৯৬
১৭৯৬। অবিশ্বাসী ব্যক্তি তার ধনসম্পদ ও সন্তানদেরকেই বেশি মূল্য দেয়। এসবের জন্য সে গর্ববোধ করে এবং পাশ্চাত্যের গর্বিত জাতিগুলোও এমনটি করে যাদের সম্বন্ধে বর্তমান সূরা বিশেষভাবে আলোচনা করেছে।

اَطَّلَعَ الۡغَیۡبَ اَمِ اتَّخَذَ عِنۡدَ الرَّحۡمٰنِ عَہۡدًا ﴿ۙ۷۹﴾

৭৯
সে কি অদৃশ্যের সংবাদ জেনে গেছে অথবা রহমান আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার (আদায় করে) নিয়েছে?

کَلَّا ؕ سَنَکۡتُبُ مَا یَقُوۡلُ وَنَمُدُّ لَہٗ مِنَ الۡعَذَابِ مَدًّا ﴿ۙ۸۰﴾

৮০
এমনটি কখনো হবে না!১৭৯৭ সে যা বলে আমরা তা অবশ্যই লিখে রাখব এবং তার জন্য শাস্তি দীর্ঘায়িত করতে থাকব।
১৭৯৭। ‘কাল্লা’ (এমনটি কখনো হবে না)-এর অর্থ এ-ও হতে পারে যেমন- প্রত্যাখ্যান, তিরস্কার, অসত্য বলার কারণে কোনো ব্যক্তিকে মৃদু ভর্ৎসনা করা। এর মর্ম এরূপও হয়, পূর্বে যা বলা হয়েছে তা ভুল এবং পরবর্তীটি সঠিক (লেইন)। ‘ইয়াকূলু’ (অর্থ সে যা বলেছে) শব্দ অবিশ্বাসীদের প্রশ্রয় পাওয়া অহংকারপূর্ণ কথাবার্তার প্রতি ইঙ্গিত করে যা তাদের ধনসম্পদ, শক্তি, প্রতাপ এবং সন্তানসন্ততির কারণে করা হয়।