৮৭

الأعلى

সূরা আল-আলা

Al-A`la

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ

سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی ﴿ۙ۱۱﴾

১১
গদেখুন: ৯৩:৫যে (আল্লাহকে) ভয় করে, সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে।ঘদেখুন: ২০:১৩৪

وَیَتَجَنَّبُہَا الۡاَشۡقَی ﴿ۙ۱۲﴾

১২
আর সেই চরম হতভাগাই তা এড়িয়ে চলবে-

الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی ﴿ۚ۱۳﴾

১৩
যে ভয়ংকর আগুনে প্রবেশ করবে।

ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی ﴿ؕ۱۴﴾

১৪
কদেখুন: ৯১:১০এরপর সে এতে মরবেও না আর বাঁচবেও না।

قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی ﴿ۙ۱۵﴾

১৫
নিশ্চয় সে সফল হয়েছে, যে পবিত্রতা অবলম্বন করেছে।

وَذَکَرَ اسۡمَ رَبِّہٖ فَصَلّٰی ﴿ؕ۱۶﴾

১৬
আর নিজ প্রতিপালক-প্রভুর নাম স্মরণ করেছে ও নামায পড়েছে।

بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿۫ۖ۱۷﴾

১৭
প্রকৃতপক্ষে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো।

وَالۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّاَبۡقٰی ﴿ؕ۱۸﴾

১৮
খদেখুন: ৭৫:২১অথচ পরকালই অধিক উত্তম ও স্থায়ী।

اِنَّ ہٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় এটি পূর্ববর্তী ঐশী গ্রন্থাবলিতেও তর (লিপিবদ্ধ) রয়েছে,

صُحُفِ اِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی ﴿٪۲۰﴾

২০
(অর্থাৎ) ইবরাহীম ও মূসা গ্রন্থাবলিতে।৩৩২৬
সূরা আল-আলা - রুকু ১
৩৩২৬। যেহেতু সকল ধর্মে মৌলিক নীতিমালাতে একটা ঐক্য রয়েছে, তাই পূর্ববর্তী আয়াতগুলোতে প্রদত্ত শিক্ষাসমূহ মূসা (আ.) ও ইবরাহীম (আ.)-এর কিতাবেও পাওয়া যায়। এ আয়াতটির আরো একটি অর্থ হতে পারে: একজন বিশ্বনবী আবির্ভূত হয়ে বিশ্ববাসীর জন্য একটি পরিপূর্ণ, স্থায়ী এবং শেষ ঐশী বিধান প্রদান করবেন বলে পূর্ববর্তী নবীগণের, যথা- মূসা (আ.) ও ইবরাহীম (আ.)-এর ধর্মীয় কিতাবগুলোতে ভবিষ্যদ্বাণী রয়েছে (দ্বিতীয় বিবরণ ১৮:১৮-১৯ এবং ৩৩:২)।