১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

اِنَّا نَحۡنُ نَرِثُ الۡاَرۡضَ وَمَنۡ عَلَیۡہَا وَاِلَیۡنَا یُرۡجَعُوۡنَ ﴿٪۴۱﴾

৪১
নিশ্চয় আমরাই পৃথিবীর উত্তরাধিকারী হবো এবং যারা এতে রয়েছে তাদেরও। আর তারা আমাদের দিকেই প্রত্যাবর্তিত হবে।১৭৭২
সূরা মারইয়াম - রুকু ২
১৭৭২। এ আয়াতে দুটি ভবিষ্যদ্বাণী রয়েছে: (ক) খ্রিষ্টান জাতি প্রথমে পৃথিবীর প্রায় সর্বত্র রাজত্ব করবে এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা তারা কর্তৃত্ব করতে থাকবে এবং (খ) তাদের অবিশ্বাসের ফলশ্রুতিতে তারা শাসনক্ষমতা থেকে বঞ্চিত হবে যা শেষ পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারীদেরকে প্রদান করা হবে।

وَاذۡکُرۡ فِی الۡکِتٰبِ اِبۡرٰہِیۡمَ ۬ؕ اِنَّہٗ کَانَ صِدِّیۡقًا نَّبِیًّا ﴿۴۲﴾

৪২
গদেখুন: ২:১৬৮; ৬:৩২; ৩৯:৫৭আর এ কিতাবের (তথা কুরআনের) আলোকে ইবরাহীমকে স্মরণ করো।১৭৭৩ নিশ্চয় সে এক পরম সত্যবাদী নবী ছিল।ঘদেখুন: ১৫:২৪; ২৮:৫৯; ৩৮:৪৬; ৫৩:৩৮
১৭৭৩। এ কিতাব হলো আল-কুরআন। নবী করীম (সা.)-কে এখানে নির্দেশ দেওয়া হয়েছে: ইবরাহীম (আ.)-এর ব্যাপারে যা কুরআনে উল্লিখিত হয়েছে তা বর্ণনা করার জন্য, বাইবেলের বর্ণনা অনুযায়ী নয়। কুরআন ইবরাহীম (আ.)-কে সত্যবাদীরূপে বর্ণনা করেছে আর বাইবেল তাঁর বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ এনেছে (আদিপুস্তক ২০:১৩)। ইবরাহীম (আ.)-এর সিদ্দীক অর্থাৎ পরম সত্যবাদিতার ওপর কুরআন খুবই গুরুত্ব আরোপ করেছে। সম্ভবত এ কারণে যে, ভবিষ্যতে কোনো সময় কুরআনের কিছু সমালোচনাকারীও তাঁর প্রতি মিথ্যারোপ করবে বলে আশঙ্কা রয়েছে।

اِذۡ قَالَ لِاَبِیۡہِ یٰۤاَبَتِ لِمَ تَعۡبُدُ مَا لَا یَسۡمَعُ وَلَا یُبۡصِرُ وَلَا یُغۡنِیۡ عَنۡکَ شَیۡئًا ﴿۴۳﴾

৪৩
(স্মরণ করো!) সে যখন তার পিতাকে বলেছিল, কদেখুন: ৬:৭৫; ২১:৫৩; ২৬:৭১; ৩৭:৮৬-৮৭‘হে আমার পিতা! যে শোনে না ও দেখে না এবং তোমার কোনো কাজেও আসে না, তুমি কেন তার উপাসনা করো?

یٰۤاَبَتِ اِنِّیۡ قَدۡ جَآءَنِیۡ مِنَ الۡعِلۡمِ مَا لَمۡ یَاۡتِکَ فَاتَّبِعۡنِیۡۤ اَہۡدِکَ صِرَاطًا سَوِیًّا ﴿۴۴﴾

৪৪
হে আমার পিতা! নিশ্চয় আমার কাছে সেই জ্ঞান এসে গেছে যা তোমার কাছে আসে নি। সুতরাং তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো।

یٰۤاَبَتِ لَا تَعۡبُدِ الشَّیۡطٰنَ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلرَّحۡمٰنِ عَصِیًّا ﴿۴۵﴾

৪৫
হে আমার পিতা! খদেখুন: ৬:১৪৩; ২৪:২২; ৩৬:৬১তুমি শয়তানের উপাসনা কোরো না।১৭৭৪ নিশ্চয় শয়তান রহমান আল্লাহর অবাধ্য।১৭৭৫
১৭৭৪। ‘আবাদা’ ক্রিয়াপদ ‘ইবাদাহ’ থেকে উৎপন্ন। ‘ইবাদাহ’ (অনির্দিষ্ট বিশেষ্য পদ) কেবল আল্লাহ বা প্রতিমার সামনে সিজদা করাই বুঝায় না, অধিকন্তু স্থির মস্তিষ্কে পুঙ্খানুপুঙ্খরূপে গভীরভাবে বিচারবিবেচনা না করে কোনো ধারণা বা বিশ্বাস স্থাপন করা অথবা চিন্তাভাবনা ছাড়াই কোনো ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করাও বুঝায়। শব্দের শেষোক্ত অর্থ এ আয়াত থেকেই সুস্পষ্ট, কারণ কেউ কোনোদিন কাউকে শয়তানের সামনে সিজদাবনত হয়ে তার ইবাদত করতে দেখে নি।
১৭৭৫। তফসীরাধীন আয়াতে প্রকৃতপক্ষে সম্পূর্ণ সূরাটিতেই ‘শিরক’-কে (মূর্তিপূজা) অত্যন্ত কঠোর ভাষায় পুনঃপুন সুস্পষ্টভাবে দোষারোপ ও নিন্দা করা হয়েছে এবং আল্লাহ তা’লার সিফত ‘আর-রাহমান’ অর্থাৎ পরম করুণাময়, অযাচিত-অসীম দানকারী, বার বার কৃপাকারী হবার উল্লেখ বার বার করা হয়েছে, কারণ শিরক যে-কোনো রূপে এবং যে-কোনো প্রকারেই হোক তা আল্লাহ তা’লার ‘রাহমানিয়ত’ অর্থাৎ ঐশী অনন্ত অনুগ্রহরাজির অস্বীকৃতি থেকেই উদ্ভূত বা তারই প্রত্যক্ষ ফলশ্রুতি। ১৭৭৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَبَتِ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یَّمَسَّکَ عَذَابٌ مِّنَ الرَّحۡمٰنِ فَتَکُوۡنَ لِلشَّیۡطٰنِ وَلِیًّا ﴿۴۶﴾

৪৬
হে আমার পিতা! আমি আশঙ্কা করি, রহমান আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর কোনো আযাব না নেমে আসে। এমনটি হলে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে।’

قَالَ اَرَاغِبٌ اَنۡتَ عَنۡ اٰلِہَتِیۡ یٰۤـاِبۡرٰہِیۡمُ ۚ لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ لَاَرۡجُمَنَّکَ وَاہۡجُرۡنِیۡ مَلِیًّا ﴿۴۷﴾

৪৭
সে (অর্থাৎ ইবরাহীমের পিতা) বলল, ‘হে ইবরাহীম! তুমি কি আমার উপাস্যদের অবজ্ঞা করছ? গদেখুন: ২১:৬৯; ২৯:২৫; ৩৭:৯৮তুমি যদি বিরত না হও তবে নিশ্চয় আমি তোমাকে পাথর মেরে হত্যা করব।১৭৭৬ আর তুমি কিছুকালের জন্য আমার নিকট থেকে দূর হয়ে যাও।’
১৭৭৬। ‘রাজামাহু’ শব্দের অর্থ, সে তাকে পাথর মারতে মারতে হত্যা করল, সে তার বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক রটনা বা অভিযোগ করল, সে তাকে গালি দিল বা অভিশাপ দিল, সে তাকে তাড়িয়ে দিল, সে তার সঙ্গে সকল সম্বন্ধ ছিন্ন করল (লেইন)।

قَالَ سَلٰمٌ عَلَیۡکَ ۚ سَاَسۡتَغۡفِرُ لَکَ رَبِّیۡ ؕ اِنَّہٗ کَانَ بِیۡ حَفِیًّا ﴿۴۸﴾

৪৮
সে (অর্থাৎ ইবরাহীম) বলল, ‘তোমার প্রতি শান্তি (বর্ষিত হোক)। আমি আমার প্রতিপালক-প্রভুর কাছে তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি পরম স্নেহশীল।

وَاَعۡتَزِلُکُمۡ وَمَا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَاَدۡعُوۡا رَبِّیۡ ۫ۖ عَسٰۤی اَلَّاۤ اَکُوۡنَ بِدُعَآءِ رَبِّیۡ شَقِیًّا ﴿۴۹﴾

৪৯
আর (হে পিতা!) আমি তোমাদেরকে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের ছেড়ে চলে যাব।১৭৭৭ আর আমি আমার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করব। আশা করি, আমি আমার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করে হতভাগা সাব্যস্ত হবো না।’
১৭৭৭। এ আয়াতে মনে হয় হযরত ইবরাহীম (আ.) তাঁর কেনান দেশে হিজরত সম্পর্কে ইশারা করেছেন। তিনি ইরাক ত্যাগ করে কেনান গমন করেন এবং সেখান থেকে মিশরে চলে যান। তিনি তাঁর পিতা এবং তাঁর জাতিকে ইরাকে ছেড়ে গিয়েছিলেন।

فَلَمَّا اعۡتَزَلَہُمۡ وَمَا یَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۙ وَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ وَکُلًّا جَعَلۡنَا نَبِیًّا ﴿۵۰﴾

৫০
সুতরাং সে যখন তাদেরকে এবং আল্লাহ ছাড়া তারা যাদের উপাসনা করত তাদের ছেড়ে চলে গেল তখন কদেখুন: ৯:১১৪; ২৬:৮৭; ৬০:৫আমরা তাকে ইসহাক ও ইয়াকূব১৭৭৮ দান করলাম আর (তাদের) প্রত্যেককে আমরা নবী মনোনীত করেছি।খদেখুন: ২৯:২৭গদেখুন: ১৪:৪০; ২১:৭৩ঘদেখুন: ২৬:৮৫
১৭৭৮। হযরত ইসমাঈল (আ.)-এর কোনো উল্লেখ এ আয়াতে করা হয় নি যদিও তিনি হযরত ইবরাহীম (আ.)-এর জ্যেষ্ঠপুত্র ছিলেন। হযরত ইসহাক ও ইয়াকূব (আ.)-এর উল্লেখ এখানে কেবল অধীনস্থ নবীরূপে করা হয়েছে, অথচ ৫৫ নম্বর আয়াতে হযরত ইসমাঈলকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে। এতে বুঝা যায়, হযরত ইসহাক ও ইয়াকূব (আ.)-এর চেয়ে হযরত ইসমাঈল আধ্যাত্মিক মর্যাদায় উচ্চতর স্তরে অধিষ্ঠিত ছিলেন।