৫৩

النجم

সূরা আন-নাজম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ

ذٰلِکَ مَبۡلَغُہُمۡ مِّنَ الۡعِلۡمِ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِہٖ ۙ وَہُوَ اَعۡلَمُ بِمَنِ اہۡتَدٰی ﴿۳۱﴾

৩১
এ হলো তাদের বিদ্যার দৌড়। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু তাকে সবচেয়ে ভালোভাবে জানেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত। কদেখুন: ১৬:১২৬; ২৮:৫৭; ৬৮:৮আর তিনি তাকেও সবচেয়ে ভালোভাবে জানেন, যে হিদায়াত পেয়েছে।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۙ لِیَجۡزِیَ الَّذِیۡنَ اَسَآءُوۡا بِمَا عَمِلُوۡا وَیَجۡزِیَ الَّذِیۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنٰی ﴿ۚ۳۲﴾

৩২
আর আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে তা আল্লাহরই। এর ফলে যারা মন্দ কাজ করে তিনি তাদের কর্ম অনুযায়ী তাদেরকে প্রতিফল দিয়ে থাকেন আর যারা সৎকাজ করে, তাদের তিনি সর্বোত্তম পুরস্কার দেন।

اَلَّذِیۡنَ یَجۡتَنِبُوۡنَ کَبٰٓئِرَ الۡاِثۡمِ وَالۡفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّکَ وَاسِعُ الۡمَغۡفِرَۃِ ؕ ہُوَ اَعۡلَمُ بِکُمۡ اِذۡ اَنۡشَاَکُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاِذۡ اَنۡتُمۡ اَجِنَّۃٌ فِیۡ بُطُوۡنِ اُمَّہٰتِکُمۡ ۚ فَلَا تُزَکُّوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ہُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰی ﴿٪۳۳﴾

৩৩
তারাই (এ সৎকর্মশীল)- যারা খদেখুন: ৪:৩২; ৪২:৩৮ছোটোখাটো ভুলত্রুটি২৮৮৫ ছাড়া বড়ো বড়ো পাপ ও অশ্লীলতা এড়িয়ে চলে। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু অপার ক্ষমার অধিকারী। গদেখুন: ১৩:৯তিনি তোমাদের সবচেয়ে ভালোভাবে জানতেন যখন তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং তখনো, যখন তোমরা তোমাদের মায়ের গর্ভে কেবল ভ্রূণ আকারে ছিলে। অতএব তোমরা (অনর্থক) নিজেরা ১৭) নিজেদেরকে পবিত্র আখ্যায়িত কোরো না। কে মুত্তাকী তা তিনিই সবচেয়ে ভালো জানেন।
সূরা আন-নাজম - রুকু ২
২৮৮৫। ‘লামাম’ অর্থ ঘটনাচক্রে, হঠাৎ খারাপ কাজে অগ্রসর হওয়া, ক্ষণস্থায়ী, ভ্রান্তি, একটি চলন্ত মন্দভাব যা মনের মধ্যে উদয় হয়, কিন্তু তা কোনো প্রভাব বিস্তারের পূর্বেই লুপ্ত হয়ে যায়, স্ত্রীলোকের দিকে হঠাৎ ইচ্ছাহীন দৃষ্টিপাত, এর শব্দমূলটির মধ্যে ক্ষণস্থায়িত্ব, ত্বরিতগতি, বহু ব্যবধানে ঘটা ও অনিচ্ছায় ঘটা ইত্যাদি অর্থ বিদ্যমান (লেইন)।

اَفَرَءَیۡتَ الَّذِیۡ تَوَلّٰی ﴿ۙ۳۴﴾

৩৪
তুমি কি সেই ব্যক্তি সম্পর্কে ভেবে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?

وَاَعۡطٰی قَلِیۡلًا وَّاَکۡدٰی ﴿۳۵﴾

৩৫
আর সামান্য দান করেছে এবং হাত গুটিয়ে নিয়েছে?২৮৮৬
২৮৮৬। ‘আকদা’ যখন কোনো ব্যক্তির ক্রিয়ারূপে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয়, সে কৃপণতার সাথে দান করেছিল বা অনিচ্ছায় দান করেছিল, সে যা চেয়েছিল তা পায় নি। এ শব্দটি যখন খনি সম্বন্ধে ব্যবহৃত হয় তখন খনিটি কোনো হীরক বা জহরত বের করল না অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এটি খননকারীর সম্বন্ধে যখন ব্যবহৃত হয় তখন একথা বুঝায় যে, খননকারী খনন করতে করতে শক্ত পাথরের নাগাল পেল, তারপর আর খনন করতে পারল না (আকরাব)।

اَعِنۡدَہٗ عِلۡمُ الۡغَیۡبِ فَہُوَ یَرٰی ﴿۳۶﴾

৩৬
তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যার ফলে সে (নিজ পরিণাম) প্রত্যক্ষ করছে?

اَمۡ لَمۡ یُنَبَّاۡ بِمَا فِیۡ صُحُفِ مُوۡسٰی ﴿ۙ۳۷﴾

৩৭
অথবা তাকে কি সে সংবাদ দেওয়া হয় নি, যা মূসার পুস্তকসমূহে রয়েছে,

وَاِبۡرٰہِیۡمَ الَّذِیۡ وَفّٰۤی ﴿ۙ۳۸﴾

৩৮
এবং সেই ইবরাহীমের (শাস্ত্রলিপি) সম্পর্কে, যে বিশ্বস্ততা প্রদর্শন করেছে?

اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ﴿ۙ۳۹﴾

৩৯
(আর তা হলো,) কদেখুন: ৫৬:৫৯-৬০; ৭৫:৩৮; ৮৬:৭কোনো বোঝা বহনকারী (প্রাণ) অন্য কারো বোঝা বহন করবে না।২৮৮৭
২৮৮৭। নিজের পতাকা প্রত্যেককে নিজেই বহন করতে হবে, নিজের বোঝা অন্যরা বইবে না।

وَاَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی ﴿ۙ۴۰﴾

৪০
আর মানুষের জন্য তার চেষ্টাপ্রচেষ্টার ফলাফল ছাড়া আর কিছুই নির্ধারিত নাই।২৮৮৮
২৮৮৮। পূতপবিত্র নীতিমালা ও পুণ্যময় আদর্শ সহকারে যারা অধ্যবসায়ের সঙ্গে অক্লান্ত ও অবিরাম চেষ্টায় নিয়োজিত থাকে, কেবল তাদের অভীষ্ট সিদ্ধ হয়। এ আয়াতের অপর অর্থ হলো, প্রত্যেকেরই আপন পরিশ্রমের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা উচিত।