৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

لَمَجۡمُوۡعُوۡنَ ۬ۙ اِلٰی مِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۵۱﴾

৫১
এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ের দিকে (সবাইকে) অবশ্যই একত্র করা হবে।

ثُمَّ اِنَّکُمۡ اَیُّہَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ ﴿ۙ۵۲﴾

৫২
এরপর হে চরম বিভ্রান্ত অস্বীকারকারীরা! নিশ্চয় তোমরা,

لَاٰکِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍ ﴿ۙ۵۳﴾

৫৩
ক্যাক্কুম বৃক্ষ থেকেই খাবে,

فَمَالِـُٔوۡنَ مِنۡہَا الۡبُطُوۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
কদেখুন: ৩৭:৬৩; ৪৪:৪৪-৪৫অতঃপর তা দিয়েই উদর পূর্ণ করবে,

فَشٰرِبُوۡنَ عَلَیۡہِ مِنَ الۡحَمِیۡمِ ﴿ۚ۵۵﴾

৫৫
তদুপরি তীব্র গরম পানিও পান করবে।

فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡہِیۡمِ ﴿ؕ۵۶﴾

৫৬
প্রচণ্ড তৃষ্ণার্ত উটের ন্যায় পান করবে।২৯৭১
২৯৭১। এ আয়াতসহ পূর্ববর্তী আয়াতগুলোতে পরলোকে পাপীদের শাস্তির বর্ণনা এমন জ্বালাময়ী ভাষায় দেওয়া হয়েছে, যাতে তাদের ইহকালীন সীমাহীন পাপের গুরুত্বের সাথে পরকালীন শাস্তির সাংঘাতিক অবস্থাও সমভাবে প্রকাশ পায়। অন্যরা মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করত তারা তা-ই খেয়ে ফেলত। তারা ন্যায়-অন্যায় সব পথেই সম্পদ উপার্জনের তাগিদ অবলম্বন করত, যতই পেত ততই আরো অধিক চাইত। তাদের সম্পদের লিন্সা কখনো পরিতৃপ্ত হতো না। ঐশীবাণীকে তারা তুচ্ছ জ্ঞান করত। তাই তাদেরকে শাস্তিস্বরূপ ‘যাক্কুম’ (তথা ফণীমনসা জাতীয় গাছ) খেতে দেওয়া হবে, যা তাদের ভিতরে জ্বালা সৃষ্টি করবে। তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এবং রুগ্ন-তৃষ্ণার্ত উট যে-রূপ নিজের তৃষ্ণা নিবারণে সমর্থ হয় না, তাদের অবস্থাও তদ্রূপই হবে। ২৯৭২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ہٰذَا نُزُلُہُمۡ یَوۡمَ الدِّیۡنِ ﴿ؕ۵۷﴾

৫৭
বিচার দিবসে এটিই হবে তাদের আপ্যায়ন।

نَحۡنُ خَلَقۡنٰکُمۡ فَلَوۡلَا تُصَدِّقُوۡنَ ﴿۵۸﴾

৫৮
আমরা তোমাদের সৃষ্টি করেছি। তবে তোমরা কেন (এর সত্যতা) স্বীকার করো না?

اَفَرَءَیۡتُمۡ مَّا تُمۡنُوۡنَ ﴿ؕ۵۹﴾

৫৯
তোমরা (জরায়ুতে) যে খদেখুন: ৩৭:৬৭বীর্যপাত করে থাকো সে বিষয়ে কি চিন্তা করেছ?গদেখুন: ৭৫:৩৮ঘদেখুন: ৭১:৫

ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ ﴿۶۰﴾

৬০
তোমরাই কি তা সৃষ্টি করো, নাকি আমরা (তার) স্রষ্টা?