৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

قَدۡ قَالَہَا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَمَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۵۱﴾

৫১
নিশ্চয় এদের পূর্ববর্তীরাও এটি বলেছিল, কিন্তু তারা যা করত, তা তাদের কোনো কাজে আসে নি।

فَاَصَابَہُمۡ سَیِّاٰتُ مَا کَسَبُوۡا ؕ وَالَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡ ہٰۤؤُلَآءِ سَیُصِیۡبُہُمۡ سَیِّاٰتُ مَا کَسَبُوۡا ۙ وَمَا ہُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿۵۲﴾

৫২
অতএব তারা যা করেছে এর কুফলই তারা ভোগ করেছে। আর এদের মাঝে যারা অন্যায় করেছে, তারাও তাদের কর্মের কুফল অবশ্যই ভোগ করবে। আর তারা (আল্লাহকে) ব্যর্থ করতে পারবে না।

اَوَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿٪۵۳﴾

৫৩
তারা কি জানে না, কদেখুন: ১৩:২৭; ২৯:৬৩; ৩০:৩৮; ৩৪:৩৭; ৪২:১৩নিশ্চয় আল্লাহ যার জন্য চান রিযক সম্প্রসারিত করেন এবং সংকুচিতও করেন? যারা ঈমান আনে তাদের জন্য নিশ্চয় এতে বড়ো বড়ো নিদর্শন রয়েছে।
সূরা আয-যুমার - রুকু ৫

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۵۴﴾

৫৪
তুমি (আমার পক্ষ থেকে) বলো, খদেখুন: ১২:৮৮; ১৫:৫৭হে আমার বান্দারা- যারা নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছ! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।২৫৮৪ নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে থাকেন। নিশ্চয় তিনিই অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২৫৮৪। এ আয়াতে পাপীদের জন্য আশা ও আনন্দের বাণী রয়েছে। হতাশা ও নৈরাশ্যবাদকে দূরে সরিয়ে আশার বাণী শোনানো হয়েছে। এ আয়াতে অশুভ চিন্তা, নৈরাশ্যকে নিন্দনীয় ঘোষণা করা হয়েছে, কেননা এগুলো পাপকে লালন করে ও অকৃতকার্যতার জন্ম দেয়। কুরআনে বার বার ঐশী করুণা ও ক্ষমার আশ্বাস দেওয়া হয়েছে (৬:৫৫, ৭:১৫৭, ১২:৮৮, ১৫:৫৭, ১৮:৫৯)। দুঃখিত ও ভারাক্রান্তদের জন্য এর চেয়ে বড়ো শান্তির ও সান্ত্বনার বাণী আর কী হতে পারে!

وَاَنِیۡبُوۡۤا اِلٰی رَبِّکُمۡ وَاَسۡلِمُوۡا لَہٗ مِنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَکُمُ الۡعَذَابُ ثُمَّ لَا تُنۡصَرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
আর তোমাদের ওপর শাস্তি নেমে আসার পূর্বেই তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর প্রতি বিনত হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো,২৫৮৫ (কেননা শাস্তি এসে গেলে) এরপর তোমাদের আর কোনো সাহায্য করা হবে না
২৫৮৫। পূর্ববর্তী আয়াতে পাপীদেরকে আশা ও আনন্দের বাণী শোনানো হয়েছে বটে, কিন্তু এ আয়াতে তাদেরকে সতর্ক করে লক্ষ্য অর্জনের পথ ও পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে, সেই আশ্বাসবাণীর সুফল লাভ করতে হলে তাদেরকে ঐশী বিধান (শরীয়ত) অনুসরণ করে নিজেদের সৌভাগ্য নিজেদেরকেই তৈরি করতে হবে।

وَاتَّبِعُوۡۤا اَحۡسَنَ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَکُمُ الۡعَذَابُ بَغۡتَۃً وَّاَنۡتُمۡ لَا تَشۡعُرُوۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
আর তোমরা তোমাদের বুঝে ওঠার আগে, অকস্মাৎ তোমাদের ওপর শাস্তি নেমে আসার পূর্বেই তোমাদের প্রতি নিজ প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এর সর্বোত্তম অংশের অনুসরণ করো।

اَنۡ تَقُوۡلَ نَفۡسٌ یّٰحَسۡرَتٰی عَلٰی مَا فَرَّطۡتُّ فِیۡ جَنۡۢبِ اللّٰہِ وَاِنۡ کُنۡتُ لَمِنَ السّٰخِرِیۡنَ ﴿ۙ۵۷﴾

৫৭
কাউকে যেন (শেষে) বলতে না হয়, ‘হায়, আমার আক্ষেপ! কদেখুন: ৬:৩২; ২৩:১০০; ২৬:১০৩; ৩৫:৩৮আল্লাহর সকাশে থেকেও আমি (আমার কর্তব্য পালনে) অবহেলা করেছি। আর আমি উপহাসকারীদেরই একজন ছিলাম।’খদেখুন: ৩:১০৭; ১০:২৮

اَوۡ تَقُوۡلَ لَوۡ اَنَّ اللّٰہَ ہَدٰٮنِیۡ لَکُنۡتُ مِنَ الۡمُتَّقِیۡنَ ﴿ۙ۵۸﴾

৫৮
অথবা একথা যেন বলতে না হয়, ‘আল্লাহ যদি আমাকে হিদায়াত দিতেন তাহলে আমি অবশ্যই মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম;’

اَوۡ تَقُوۡلَ حِیۡنَ تَرَی الۡعَذَابَ لَوۡ اَنَّ لِیۡ کَرَّۃً فَاَکُوۡنَ مِنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۵۹﴾

৫৯
অথবা যখন শাস্তি দেখবে (তখন যেন) একথা বলতে না হয়, ‘হায়, আমার পক্ষে যদি একবার ফিরে যাওয়া সম্ভব হতো তবে অবশ্যই আমি সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম’!”

بَلٰی قَدۡ جَآءَتۡکَ اٰیٰتِیۡ فَکَذَّبۡتَ بِہَا وَاسۡتَکۡبَرۡتَ وَکُنۡتَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۰﴾

৬০
(আল্লাহ বলবেন,) ‘না, বরং তোমার কাছে যখনই আমার নিদর্শনাবলি এসেছিল তখন তুমি সেগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে এবং অহংকার প্রদর্শন করেছিলে আর তুমি ছিলে কাফিরদের অন্তর্ভুক্ত।২৫৮৬
২৫৮৬। পাপাসক্ত লোককে অনুতাপ করার ও আত্মসংশোধন করার অনেক সুযোগ দেওয়া হয়ে থাকে, কিন্তু যখন সে ইচ্ছাপূর্বক বার বার সত্যকে প্রত্যাখ্যান করে, যখন তার পাপকর্ম ও অমিতাচার সকল সীমা ছাড়িয়ে যায় এবং তার হিসাব দেবার দিন সমুপস্থিত হয় তখন তার অনুতাপ ও আক্ষেপ আর কোনো কাজে আসে না। ইঙ্গিত করে বলছে, আল্লাহর এসব মহান গুণাবলির প্রতি এর চেয়ে বড়ো অবমাননা আর কী হতে পারে যে, মানুষ কাঠের মূর্তি, পাথর ও অপর মানুষকে পূজা করে।