৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۸۱﴾

৮১
নিশ্চয় সৎকর্মপরায়ণদের এভাবেই আমরা প্রতিদান দিয়ে থাকি।

اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۸۲﴾

৮২
নিঃসন্দেহে সে আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۸۳﴾

৮৩
অতঃপর আমরা অন্যদের নিমজ্জিত করেছিলাম।

وَاِنَّ مِنۡ شِیۡعَتِہٖ لَاِبۡرٰہِیۡمَ ﴿ۘ۸۴﴾

৮৪
আর নিশ্চয় ইবরাহীমও তার সম্প্রদায়ভুক্ত ছিল।

اِذۡ جَآءَ رَبَّہٗ بِقَلۡبٍ سَلِیۡمٍ ﴿۸۵﴾

৮৫
খদেখুন: ২৬:৯০(স্মরণ করো!) সে যখন তার প্রতিপালক- প্রভুর কাছে সমর্পিত হৃদয় নিয়ে এলো,

اِذۡ قَالَ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖ مَاذَا تَعۡبُدُوۡنَ ﴿ۚ۸۶﴾

৮৬
(এরপর) গদেখুন: ১৯:৪৩; ২৬:৭১সে যখন তার পিতাকে ও তার জাতিকে বলল, ‘তোমরা কীসের উপাসনা করছ?

اَئِفۡکًا اٰلِہَۃً دُوۡنَ اللّٰہِ تُرِیۡدُوۡنَ ﴿ؕ۸۷﴾

৮৭
তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যাকে উপাস্যরূপে চাও?২৪৯১
২৪৯১। দেখা যায়, মানুষ অন্য একজন মানুষের ওপরে ঐশী গুণাবলি আরোপ করে তার পূজায় লেগে যায় অথবা প্রাকৃতিক বস্তুনিচয় যথা চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা ইত্যাদির পূজায় আগ্রহী হয়ে ওঠে। এমনকি পাথর, মাটি ও কাঠ দ্বারা নিজ হাতে নির্মিত পুতুলেরও পূজা করে। তাছাড়া পিতৃপুরুষগত আচারাচরণ, চালচলন, কুসংস্কার এমনকি স্বকীয় কামনা-বাসনা ইত্যাদিরও পূজা করে থাকে।

فَمَا ظَنُّکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۸۸﴾

৮৮
অতএব বিশ্বজগতের প্রতিপালক-প্রভু সম্পর্কে তোমাদের কী ধারণা?’

فَنَظَرَ نَظۡرَۃً فِی النُّجُوۡمِ ﴿ۙ۸۹﴾

৮৯
এরপর সে তারকাগুলোর দিকে একপলক তাকালো;২৪৯২
২৪৯২। মনে হয় ইবরাহীম (আ.) ও তাঁর স্বজাতীয় লোকদের মধ্যে ঐশী গুণাবলি সম্বন্ধে আলাপ-আলোচনা ও তর্কবিতর্ক গভীর রাত পর্যন্ত চলেছিল। আলোচনায় ফলোদয় না হওয়ায় ইবরাহীম (আ.) বিষয়কে সংক্ষিপ্ত করতে চাইলেন। তিনি আকাশে তারকার দিকে তাকিয়ে ইঙ্গিত দিলেন, কথাবার্তা বহু দীর্ঘায়িত হয়েছে, রাতও গভীর হয়েছে। অতএব এখন বিতর্ক বন্ধ হওয়া উচিত।

فَقَالَ اِنِّیۡ سَقِیۡمٌ ﴿۹۰﴾

৯০
অতঃপর বলল, ‘আমি (তোমাদের আচরণে) একেবারে অতিষ্ঠ।২৪৯৩
২৪৯৩। কথাবার্তা যুক্তিহীন ও বিফল পথে অগ্রসর হবার কারণে ইবরাহীম (আ.) তাঁর স্বজাতির লোকদেরকে বললেন, তিনি অস্বস্তি বোধ করছেন। অতএব এখন তাকে একা ছেড়ে তাদের চলে যাওয়াই ভালো। ‘ইন্নি সাকীম’ এর অর্থ এ-ও হতে পারে, তোমাদের মিথ্যা খোদার উপাসনা দেখতে দেখতে আমি ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছি অথবা তোমাদের মিথ্যা উপাস্যকে খোদার মতো উপাসনা করার কারণে আমি মনে খুব কষ্ট পাচ্ছি, অথবা আমি এটা ঘৃণা করি।